content
stringlengths
0
129k
সেখানে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে
সেখানে অবস্থানকালে কিছু স্থানীয় জনগণ আমাদের আকস্মিক আটক করে ফেলে এবং আমাদের পরিচয় জানতে চায়
আমার কোন সদুত্তর দিতে না পারায় স্থানীয় জনতার রোষানলে পড়ি
পরে মামুনুল হকের অনুসারীরা রিসোর্টে হামলা করে আমাদের নিয়ে যায়
কিন্তু মামুনুল আমাকে নিজের বাসায় ধানমন্ডির নর্থ সার্কুলার রোডের ২৩/৩ নম্বর যেতে না দিয়ে তার পরিচিত একজনের বাসায় অবৈধভাবে জোর করে আটকে রাখে
সে আমাকে আমার সন্তানসহ পরিবারের সাথে যোগাযোগও করতে দেননি
বিজ্ঞাপন
জান্নাত আরও বলেন, পরে কৌশলে আমি আমার বড় ছেলেকে আবদুর রহমানকে (১৭) আমার দুরাবস্থার সব কথা জানাই এবং আমাকে বন্দিদশা থেকে উদ্ধারের জন্য আইনের আশ্রয় নিতে বলি
পরে ডিবি পুলিশ আমাকে উদ্ধার করলে জানতে পারি, আমার বাবা রাজধানীর কলাবাগান থানায় আমাকের উদ্ধারের জন্য একটি সাধারণ ডায়েরি করেছেন
পুলিশ আমাকে উদ্ধারের পর বাবার জিম্মায় দেয়
সেখানে আমি আমার পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়
গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত সহিংসতায় দেশে ১৭ জনের মৃত্যু হয়
এসব সহিংসতার ঘটনায় সারাদেশে প্রায় অর্ধশতাধিক মামলা হয়েছে
মামুনুলকে এসব ঘটনার মূল ইন্ধনদাতা হিসেবে মনে করছে পুলিশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা যায়, ২৬ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সহিংসতার ঘটনায় গত ৫ এপ্রিল মামুনুল হকসহ ১৭ জনকে আসামি করে মামলা করা হয়
মামলায় ২ হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামিও করা হয়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে পুলিশের হাতে চাঁদাবাজ ইয়াছিন গাজী আটক এমপি দিদারের সাথে আকবরশাহ-পাহাড়তলী নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠীতে সড়কের পাশে শতবর্ষী গাছসহ বিভিন্ন প্রজাতির ৬৬৪টি গাছ কাটা হচ্ছে ৫০শয্যা বিশিষ্ট এমডিএস হাসপাতালের নতুন ভবনের কাজ উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর শেরপুরে আন্তর্জাতিক...
প্রচ্ছদ
এক্সক্লুসিভ নিউজ, খেলাধুলা, গণমাধ্যম
মেক্সিকোকে হারিয়ে ফাইনালে ব্রাজিল
দিগন্তের বার্তা ২৪ ডেস্ক
সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
৪৭ বার পঠিত
স্পোর্টস ডেস্কঃনির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য ড্র
অতিরিক্ত ৩০ মিনিটও ব্রাজিল এবং মেক্সিকোর কেউ কারো জালে বল প্রবেশ করাতে সক্ষম হলো না
খেলা গড়ালো টাইব্রেকারে
সেখানেই নিজেদের জাত চিনিয়ে দিলেন ব্রাজিলিয়ান ফুটবলাররা
মেক্সিকোকে ৪-১ গোলে হারিয়ে টোকিও অলিম্পিকের ফাইনালে উঠললো সেলেসাওরা
২০১৬ সালে রিও অলিম্পিকে প্রথমবারের মতো স্বর্ণপদকের দেখা পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল
অন্যদিকে ২০১২ লন্ডন অলিম্পিকের ফাইনালে এই মেক্সিকোর কাছেই ২-১ গোলে হেরে স্বর্ণ জয়ের স্বপ্ন ভঙ্গ হয় লাতিন আমেরিকার দেশটির
সবচেয়ে বড় কথা, টানা তৃতীয়বারের মতো অলিম্পিকের ফাইনাল খেলছে ব্রাজিলিয়ানরা
১২০ মিনিটের খেলায় গোল করতে ব্যর্থ হন ব্রাজিল-মেক্সিকোর স্ট্রাইকাররা
তবে, টাইব্রেকারের চাপ ব্রাজিলের চেয়ে মেক্সিকোকে সবচেয়ে বেশি কাবু করেছে, যা পেনাল্টি শ্যুট-আউটেই দেখা গেল
টাইব্রেকারে ব্রাজিলের হয়ে টাইব্রেকারে প্রথম শট নিতে আসেন অধিনায়ক দানি আলভেজ
তার দুর্দান্ত শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক এবং অধিনায়ক গুইলার্মো ওচোয়া হাত লাগাতে সক্ষম হলেও ঠেকাতে পারেননি
গোল, ১-০
এরপর মেক্সিকোর হয়ে প্রথম শট নিতে আসেন এদুয়ার্দো আগুইরে
কিন্তু তার এত দুর্বল শট যে খুব সহজেই ব্রাজিল গোলরক্ষক সান্তোস ঠেকিয়ে দিলেন
গোল মিস, ১-০
ব্রাজিলের হয়ে দ্বিতীয় শট নিতে আসেন গ্যাব্রিয়েল মার্টিনেলি
এটাও গোল, ২-০
মেক্সিকোর হয়ে দ্বিতীয় শট নিতে আসেন ইয়োহান ভাস্কুয়েজ
কিন্তু মিস করলেন তিনিও
বল মেরে দিলেন পোস্টের বাইরে
২-০
ব্রাজিলের হয়ে তৃতীয় শট নিতে আসেন ব্রুনো গুইমারেজ
এটাও গোল
ওচোয়া ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেনননি
৩-০
মেক্সিকোর হয়ে তৃতীয় শট নিতে আসেন কার্লোস রদ্রিগেজ
এবার গোল করতে সক্ষম হলো তারা
৩-১
ব্রাজিলের হয়ে চতুর্থ শট নিতে আসেন রেইনার
তার শট জড়িয়ে গেল মেক্সিকোর জালে
গোল, ৪-১
সে সঙ্গে ফাইনালে ওঠার আনন্দ উল্লাসে ভাসলো ব্রাজিল
মা ইলিশ রক্ষা অভিযান -২০২১ উপলক্ষে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণে বিরত থাকা মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল ও পাচগাঁও ইউনিয়নের প্রকৃত নিবন্ধনকৃত জেলেদের মাঝে জনপ্রতি ২০ কেজি হারে বিশেষ ভিজিএফ চাল বিতরন করা হয়
শনিবার সকালে হাসাইল বানারী ইউনিয়নের ১০০ জন ও পাঁচগাও ইউনিয়নের ৩০ জন জেলের মাঝে এই চাল বিতরণ করা হয়
উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা উপস্থিতিতে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন মৃধা, ট্যাগ অফিসার মোহাম্মদ আলি,হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আনোয়ার হোসেন হাওলাদার,সাবেক চেয়ারম্যান মো.জয়নাল খালাসী, পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলেনুর রহমান ...
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিন থেকে লন্ডনে এসে পৌঁছেছেন
যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় বলেন, 'রাষ্ট্রপতি বার্লিন থেকে দুপুর দেড়টায় (স্থানীয় সময়) এখানে এসে পৌঁছেছেন
'
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান
রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও সেখানে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন
এর আগে, রাষ্ট্রপ্রধান স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে (ইউকে) ১২ দিনের সফরে ৯ অক্টোবর ঢাকা ত্যাগ করেন
আরও পড়ুন:
ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা করব: বিচারপতি মানিক
করোনা: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রকে অপহরণ করে বিয়ে করলো তরুণী!
ডিএমপি কমিশনার ও র‍্যাব ডিজি'র পদোন্নতি
রাষ্ট্রপতির ২২ অক্টোবর দেশে ফেরার কথা ছিল
তবে, বঙ্গভবনের তথ্যমতে, রাষ্ট্রপতির (সংশোধিত সময়সূচি অনুযায়ী) এখন ২৬ অক্টোবর লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে
সাগরের ঢেউয়ে সৈকত ভাঙছে কক্সবাজারে
এতে লাবণী পয়েন্টের প্রায় দেড় কিলোমিটার সৈকত ভেঙে গেছে
সম্প্রতি কক্সবাজারের লাবণী পয়েন্টে
কক্সবাজার সমুদ্রসৈকতে নামার প্রধান পথ হচ্ছে লাবণী পয়েন্ট
এ পয়েন্টে নামলেই সামনে পড়বে বিশাল ও বিপজ্জনক এক ভাঙন
ভাঙনের আশপাশে ছড়িয়ে আছে ইট-পাথর, ভাঙা সিমেন্টের স্ল্যাব আর ঢালাই লোহার খুঁটি
খেলার ছলে কিংবা সন্ধ্যা-রাতের অন্ধকারে দৌড়ঝাঁপ দিতে গিয়ে কোনো শিশু এ ভাঙনে একবার পড়ে গেলে আর রক্ষে নেই
নদীভাঙনের মতো করে সাগরপাড়ের এ ভাঙন পর্যটকদের মনেও ভয় ধরিয়ে দিয়েছে
অনেকেই আর লাবণী পয়েন্ট মাড়ান না, তাঁরা চলে যাচ্ছেন দক্ষিণ দিকের সিগাল, সুগন্ধা ও কলাতলী পয়েন্টের দিকে
গোসলে নেমে নিখোঁজ পর্যটকদের উদ্ধার-তৎপরতায় নিয়োজিত সি সেইফ সংস্থার লাইফগার্ড কর্মী আবদুল শুক্কুর বলেন, বিশ্বের দীর্ঘতম এ সৈকতের একমাত্র নিরাপদ গোসলের জায়গা হচ্ছে লাবণী পয়েন্ট
কিন্তু ভাঙনের কারণে এখানে কেউ গোসলে নামতে পারছেন না
পর্যটকেরা সুগন্ধা ও কলাতলী সৈকতের মতো অনিরাপদ জায়গায় গিয়ে গোসল করছেন
গত এক মাসে সাগরে ভেসে মারা গেছেন এক শিশুসহ দুজন
স্থানীয় লোকজন বলছেন, সৈকত লাগোয়া ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট থেকে দক্ষিণ দিকে লাবণী পয়েন্টের মুক্তমঞ্চ পর্যন্ত ঝাউবাগানের ভেতর দিয়ে হাঁটার পথ (ওয়াকওয়ে) তৈরি করা হয়েছে এক যুগ আগে
হাঁটাপথের পশ্চিম পাশে (সমুদ্রের দিকে) সৃজিত হয় ঝাউবাগান
কয়েক বছর ধরে সামুদ্রিক জলোচ্ছ্বাস ও জোয়ারের ধাক্কায় সৈকত বিলীন হচ্ছে
উপড়ে পড়ছে উপকূল রক্ষার হাজার হাজার ঝাউগাছ
এর মধ্যে ডায়াবেটিক হাসপাতাল, শৈবাল ও লাবণী পয়েন্টে প্রায় ৫০০ মিটার সৈকত এলাকায় বড় আকারে ভাঙন ধরেছে
এর মধ্যে লাবণী পয়েন্ট অংশে হাঁটার রাস্তাটি ভেঙে বড় ধরনের ঝুঁকির সৃষ্টি করেছে
এখন ভাঙা অংশ মেরামত করা, ভেঙে পড়া নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া কিংবা সেখানে 'বিপজ্জনক' ভাঙন চিহ্নিত কোনো সাইনবোর্ড ঝোলানো হয়নি
গত শনিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, শত শত মানুষ সৈকতে নামছেন, কিন্তু ভাঙনের কারণে পানিতে নামতে না পেরে অনেকে হতাশ হয়ে দক্ষিণ দিকের সিগাল, সুগন্ধা ও কলাতলী সৈকতের দিকে চলে যাচ্ছেন
ঢাকা থেকে সৈকতে ঘুরতে আসা আবদুল হামিদ নামের এক পর্যটক প্রথম আলোকে বলেন, সৈকতের গুরুত্বপূর্ণ স্থানে এভাবে ভাঙন এমনি এমনি হয়নি
তাঁর ভাষ্য, একটু দূরে ছোট একটি দেয়াল তুলে ঢালাই বাঁধ (গাইডওয়াল) দেওয়া হয়েছে, সেই বাঁধের কারণেই সৈকত ভাঙছে
পরিবার নিয়ে ঘুরতে আসা আরেক পর্যটক সেহেলি আফরোজ বিরক্তির সুরে বলেন, পৃথিবীর অন্য কোনো সৈকতে এ রকম ভাঙন হলে
রাতারাতি মেরামত করা হতো
কিন্তু কক্সবাজারে এসব দেখার যেন কেউ নেই
তিনি আরও বলেন, সৈকতে যে অবস্থা, তাতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে