content stringlengths 0 129k |
|---|
সেদিন দেখলাম সে পোষ্ট দিয়েছে |
সিলেটে ব্লগার হত্যার প্রতিবাদে অল্প কয়েকজন ছেলে মিছিল বের করেছে |
তার ভাষায় বাকিরা চুড়ি পরে বাসায় বসে আছে |
চুড়ি পরে বাসায় থাকা মানে মেয়েদেরকে বোঝানো হচ্ছে |
অর্থাৎ বিপ্লব আন্দোলন মিছিল এসব পুরুষালী ব্যাপার |
মেয়েদের নয় |
অথচ ঘটনা কিন্তু ঘটিয়েছে একটি মেয়েই |
সে পুলিশের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে, মিছিলে গিয়েছে, নির্যাতন সয়েছে |
তাহলে পুরুষ করলোটা কী? সবসময় কি পুরুষই তবে করে? মতিয়া চৌধুরী, সাজেদা চৌধুরী দিনের পর দিন রাজপথে পড়ে মার খেয়েছেন, লাখ লাখ মেয়ে রাজনীতি করছে, আন্দোলন করছে, মুক্তিযুদ্ধে নারীর সাহসিকতার প্রসঙ্গ আর না টানি |
এদেশে কয়জন পুরুষ জাহানারা ইমাম জন্মেছেন? তবু প্রতিবার, প্রত্যেকটি সময় ভীরুতা, পিছুহটা আর কাপুরুষতার উদাহরণে কেন ফিরে ফিরে আসে নারীর তুলনা? তাও আবার তাদেরই মুখে যারা কিনা বিশাল উদারমনস্ক, অ্যাক্টিভিস্ট, লেখক, প্রতিবাদী প্রগতিশীল বলে দাবি করে নিজেকে? |
এদেশে নারীকে প্রতিদিনই নির্যাতন করা হয় |
যৌন নির্যাতনও প্রতিদিন চলছে |
বাসা থেকে বের হবেন, রিকশাওয়ালা বাসওয়ালা আপনার বুকের দিকে তাকিয়ে কথা বলবে |
আপনাকে অপমান করবে |
আপনি উচ্চশিক্ষিত বিশাল চাকরিজীবী? তাতে কিছুই যায় আসে না |
আপনার পাশে বসা কলিগ আপনাকে রগরগে কথা বলে ঝালিয়ে নেবে |
আপনার বস আপনাকে ডেকে পাঠাবে অযথা |
তারপর বুকের দিকে পেটের দিকে হাতের দিকে পায়ের দিকে জুলজুলে চোখ বুলাবে |
আপনি জড়োসড়ো হবেন |
সেটাও সে উপভোগ করবে |
পুলিশও এর ব্যতিক্রম হবে কীভাবে? এরা তো এদেশের পুরুষ আগে, তারপর পুলিশ |
নিম্নাঙ্গের যৌনযন্ত্রণা ঠিকমত নিভাতে না পারার আক্রোশ হয়তো ঝাড়তে হয় তাদের হাতের কাছে একটি সাহসী দুর্বিনীত মেয়েকে পিটিয়ে |
পিটাতে পিটাতে হয়তো খিস্তিও করেছে |
এ তাদের একঘেয়ে জীবনে এক আদিম আনন্দ |
অফিসে এরা মেয়ে কনস্টেবলের গায়ে নানা ছুঁতোয় হাত দেয়, যৌন নিপীড়ন করে |
মেয়েগুলি চাকরি বাঁচায় |
কিছু বলে না |
"এদেশের পুরুষদের একটি বৃহৎ অংশ নানাভাবে নারী নির্যাতন করে |
যৌন নির্যাতন আরো বেশি |
এবং তারো চেয়ে বেশি সেইসব পুরুষের সংখ্যা যারা নারী সংবেদনশীল সেজে মুখোশ এঁটে নারীকে নানাভাবে ছোট করে |
এরা নারীকে দুর্বল হিসাবে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যায় |
এরা নিজেদের নারী রক্ষক হিসেবে ভাবতে পছন্দ করে এবং তা প্রচার করে |
তারা দেখাতে চায়, নারী অসহায়, নাজুক, নরম, তুলতুলে |
তাই নারীকে রক্ষা করে যাচ্ছে সে |
এবং এর অর্থ সে চরিত্রবান, দারুণ এক পুরুষ" |
তো এরকম একটি সমাজে একটি পুরুষ যখন সত্যিকার অর্থে নারীর ক্ষমতা, শক্তি এবং বুদ্ধিমত্তাকে স্বীকার করতে জানে, যখন সে পুরুষ ও নারীর মধ্যে নিজের ভিতরেই কোন বিভেদ তৈরি করে না, তখন এই সমাজের বাদবাকি পুরুষের চোখে সেই পুরুষও নানাভাবে সমালোচিত ও নির্যতিত হতে থাকে |
এটাই বাস্তবতা |
এই বঙ্গদেশে নারীকে একটি পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দেখতে শিখতে গোটা জাতিকে আরো অন্তত দুশো বছর অপেক্ষা করতে হবে |
যেদেশের পুরুষ রাস্তায় লুঙ্গি তুলে হিসু হাগু করে, দুমিনিট পরপর থু থু করে থুতু ফেলে, ভাত রেডি না থাকলে বৌ পিটিয়ে আধমরা করে, নতুন বৌয়ের সাথে মোটর সাইকেল আর ঘড়ি আদায় করে নেয়, তারা নারীকে এই চোখেই দেখবেন এটাই স্বাভাবিক |
আর যারা এইসব পুরুষের বংশধারা থেকে এসেছেন, তারা যতই ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল, বুয়েট কাঁপিয়ে এসে, রাজনীতি করে, ব্লগ লিখে, সাহিত্য করে, গান গেয়ে, নৃত্য করে ফাটিয়ে ফেলুন না কেনো, তারা ওই ভিতরে ভিতরে শিরায়-উপশিরায় সেই রক্তধারাই বহন করছেন |
রান্নাঘরে বৌকে রাঁধতে পাঠিয়ে এরা ইউটিউবে গান শোনে, আর রান্না দেরি হলে ভিতরের ওই রক্তকনা তাদেরও বৌ পিটাতে সুড়সুড়ি দেয়, কিন্তু পারে না |
তবে মাঝে মাঝে পারে |
সবসময় তো আর দমিয়ে রাখা সম্ভব নয়! পুরুষ বলে কথা! তো এই পুরুষ ছাত্রলীগ করে, ছাত্রদল করে,ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন করে |
গলা কাঁপিয়ে শ্লোগান দেয় |
আর বাসায় ফিরে মা-বোন-বৌয়ের সাথে ক্ষমতা দেখায় |
এরা আড্ডায় বসে মেয়ে বন্ধুদের সাথে |
কিন্তু সবসময় এদের ভিতরে এই চিন্তাই কাজ করে, আমি শ্রেষ্ঠ, কারণ আমি পুরুষ |
সাথী মেয়েটি বা মেয়েগুলি যতই বুদ্ধিমতি, ব্রিলিয়ান্ট আর জ্ঞানী হোক, পুরুষের মন তা মানে না |
আমি পুরুষ- এই চিন্তা থেকে উদ্ভুত ক্ষমতার দম্ভে কাঁপতে থাকা এদেশের পুরুষের একটি বিশেষ রোগ |
ক্ষমতার দম্ভ আর অবদমিত যৌনচিন্তা- এই নিয়েই পথ চলছেন এদেশের কোটি কোটি পুরুষ |
তাই এদেশের কোন পুরুষ নারীদের বন্ধু হতে পারেন, আমি বিশ্বাস করি না |
থাকতে পারেন এক আধজন |
তারাও মুখে ওই ঠুলি পরেই থাকে অধিকাংশই |
তো নারীর বন্ধু নারী নিজেই |
নারীর আর কেউ নেই |
এই বঙ্গদেশে যৌনকাতর, লোভী ও পুরুতান্ত্রিক প্রতিটি পুরুষকে চিনতে শেখা নারীর জীবনের একটি বিশেষ কাজ |
ঘরে বাইরে অফিসে আড্ডায় দোকানে বাসে সবখানে নারীকে আঁচড়ে কামড়ে দিতে উদ্যত নখ লুকানো পুরুষকে দেখামাত্র সতর্ক হয়ে যাওয়া এবং প্রতিরোধ গড়ে তোলা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন নারীর বেঁচে থাকার জন্য |
লেখক- সাংবাদিক |
শেয়ার করুন: |
: আন্দোলনে নারী, ক্রিয়া-প্রতিক্রিয়া, নখ লুকানো যৌনকাতর গর্বিত পুরুষের দল, নারী, পরিবর্তনে নারী, পুরুষ, পুলিশ, মুনমুন, শারমিন শামস |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমীপে |
আমার না বলা গল্প- ৫ |
সর্বশেষ প্রকাশিত |
আন্দোলনে নারী ফিচারড নিউজ বিবিধ |
শোভা যেন আর হেরে না যায় কখনও! |
ডিসেম্বর ৩, ২০২১, ৭:১২ অপরাহ্ণ |
উইমেন চ্যাপ্টার |
সম-সাময়িক |
'কেরোসিন আর দিয়াশলাই ছিল আমার সঙ্গী' |
ডিসেম্বর ২, ২০২১, ১:১৬ অপরাহ্ণ |
উইমেন চ্যাপ্টার |
খবরাখবর ফিচারড নিউজ |
বোরকা-হিজাব বনাম বিকিনি সংস্কৃতি: একটি পাঠ প্রতিক্রিয়া |
নভেম্বর ২৪, ২০২১, ৩:১৩ পূর্বাহ্ণ |
উইমেন চ্যাপ্টার |
আন্দোলনে নারী ফিচারড নিউজ |
বেদনার নীল চোখে দেখা রেহানা মরিয়ম নূর: আমার ভাবনা |
নভেম্বর ২২, ২০২১, ৩:৫০ পূর্বাহ্ণ |
উইমেন চ্যাপ্টার |
সর্বাধিক পঠিত |
সাজেকের সৌন্দর্য দেখছেন, কিন্তু কান্নাটা কি শুনেছেন? |
শোভা যেন আর হেরে না যায় কখনও! |
'কেরোসিন আর দিয়াশলাই ছিল আমার সঙ্গী' |
স্বমৈথুন সংক্রান্ত কিছু কথা~ |
অস্থির সময়ের অস্থির বাইপ্রোডাক্ট যখন 'সন্তান' |
অন্যান্য গুলো দেখতে এখানে ক্লিক করুন |
আমাদের সম্পর্কে |
বা পরিবর্তনে নারী |
লেখালেখি হতে পারে আন্দোলনের অন্যতম হাতিয়ার - এই নীতিকে সামনে রেখেই বাংলাদেশে সম্পূর্ণ নারী বিষয়ক প্রথম অনলাইন নিউজ পোর্টাল |
: |
-: |
লেখা পাঠানোর ঠিকানা: |
আপনার লেখা পোর্টালেপ্রকাশ করতে চাইলে বিনা সংকোচে পাঠিয়ে দিন [ ] ইমেইলে| লেখার সাথে একটি প্রকাশযোগ্য ছবি থাকলে ভাল হয়| লেখা পাঠানোর পরে দয়া করে অপেক্ষা করবেন, প্রকাশযোগ্য সকল লেখা পর্যায়ক্রমে প্রকাশিত হবে| ধন্যবাদ| |
<? (___()) { '< =""> < ="://2..///.?=--3310866635147252" =""></> <!-- --> < ="" =":" --="--3310866635147252" --="4142791039" --="" ---=""></> <> ( = . || []).({}); </> </> </> < =""></> </> < ="-" ="-"> < =""> < ="-">< ="--" ="">< ="--1805" ="- --- --- -- --1805">< ="://."></></> < ="--2118" ="- --- --- --2118">< ="://... |
এই ইসলামিক বইটির পিডিএফ ডাউনলোড করে নিন এখান থেকে |
ডাউনলোড করার পাশাপাশি বইটি অনলাইনে পড়ার সু-ব্যাবস্থাও রয়েছে |
আমাদের এই সাইটে প্রায় প্রতিটা ইসলামিক বই খুব সহজে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন |
</> <2 ="-">< ="-: ;">জান্নাত ও জাহান্নামের বর্ণনা দিলেন যেভাবে বইটি নিয়ে কিছু কথাঃ</></2> < ="---">সকল প্রশংসা মহান রাব্বল আলামীনের, যিনি তার একান্ত অনুগ্রহে এই গ্রন্থটি সম্পাদনা করার তাওফিক দান করেছেন |
দরূদ -সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূলত এর ওপর |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.