content
stringlengths 0
209k
|
|---|
ঢাকা, মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
|
×
|
শিরোনাম
|
ধর্ম-জীবন
|
নামাজে প্রত্যেক সূরার আগেই কী 'বিসমিল্লাহ' পড়তে হবে?
|
নামাজে প্রত্যেক সূরার আগেই কী 'বিসমিল্লাহ' পড়তে হবে?
|
১৭ সেপ্টেম্বর, ২০২১ ০৬:৪৮ ২৩৬৫ প্রিন্ট করুন
|
অনলাইন ডেস্ক
|
অ-
|
অ
|
অ+
|
'বিসমিল্লাহির রাহমানির রাহিম' প্রত্যেক ভাল কাজের আগেই এটি পড়া সুন্নাত
|
সব ভালো কাজের শুরুতে বরকতের জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও বিসমিল্লাহ বলতে বলেছেন
|
কিন্তু প্রশ্ন হল নামাজে সূরা ফাতেহাসহ অন্যান্য সূরার শুরুতে কী বিসমিল্লাহ বলতে হবে?
|
নামাজে সূরা ফাতেহার আগে বিসমিল্লাহ পড়া সুন্নাত
|
তবে অনেক ইসলামিক স্কলার বিসমিল্লাহকে সূরা ফাতেহার প্রথম আয়াত হিসেবে সাব্যস্ত করেছেন
|
সে হিসেবে নামাজে সূরা ফাতেহা পড়লে তো বিসমিল্লাহ এমনিতেই পড়তে হবে
|
আর বিসমিল্লাহ যদি সূরা ফাতেহার আয়াত না-ও হয়; তবে অনেকে সূরা ফাতেহার আগে বিসমিল্লাহ পড়াকে সুন্নাত বলেছেন
|
সূরা তাওবা ছাড়া কোরআনুল কারিমের প্রতিটি সূরার আগে বিসমিল্লাহ আছে
|
স্বাভাবিকভাবেই কোরআনুল কারিম তেলাওয়াত করার সময় সব সূরার আগেই বিসমিল্লাহ পড়া হয়
|
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও সূরার আগে বিসমিল্লাহ পড়তেন
|
তাছাড়া তিনি সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে বলেছেন
|
সে হিসেবে দুনিয়াতে মানুষের জন্য সবচেয়ে ভালো কাজ হলো 'নামাজ'
|
সুতরাং নামাজের নিয়ত বেঁধে সূরা ফাতেহার শুরুতে শুধু 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' নয় বরং তাকবিরে তাহরিমার পর ছানা পড়ে প্রথমে আউজুবিল্লাহ পড়া
|
এরপর 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' পড়ে সূরা ফাতেহা পড়া
|
এরপর পরবর্তী রাকাআতগুলোতে সূরা ফাতেহা ও অন্য সূরা পড়ার আগেও 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' পড়া
|
তবে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অথবা ভুলক্রমে নামাজে সূরা ফাতিহা বা অন্য সূরা পড়ার আগে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' না পড়ে; তবে তাকে সাহু সেজদা দিতে হবে না
|
তবে কোনো ইসলামিক স্কলার বলেছেন, কারও যদি বিসমিল্লাহ পড়া সবসময়ের অভ্যাস হয়ে থাকে তবে ভুলে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' না পড়ে থাকলে সাহু সেজদা দেওয়া মোস্তাহাব
|
আরও পড়ুন
|
সূরা বাকারা: আয়াত ৭০-৭৪, গরু জবাইয়ের মাধ্যমে হত্যাকারী শনাক্ত
|
ষষ্ঠ থেকে নবম শ্রেণির 'নতুন ক্লাশ রুটিন' প্রকাশ
|
২০ অক্টোবরের মধ্যে খুলছে চবি, আছে শর্ত
|
ব্যাংক কর্মীদের চাকরি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা
|
আবার অনেক ইসলামিক স্কলার হাদিসের উদ্ধৃতি তুলে ধরে বলেন, 'আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়ে থাকে তাহলে সাহু সেজদা দিতে হবে না
|
কারণ সাহু সেজদা দিতে হয় কেউ ভুলক্রমে নামাজের কোনো কথা বা কাজ ছেড়ে দিলে
|
যেহেতু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'যদি তোমাদের কেউ ভুলে যায় তাহলে সে যেন দুইটি সেজদা দেয়
|
' (মুসলিম)
|
সর্বোপরি কথা হলো- নামাজে সূরা ফাতেহা ও অন্যান্য সূরা পড়ার আগে বিসমিল্লাহ পড়া সুন্নাত
|
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজের শুরুতে আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ে সূরা ফাতেহা পড়ার তাওফিক দান করুন
|
সুন্নাতের অনুসরণ ও অনুকরণ করার তাওফিক দান করুন
|
আমিন
|
24. এসএম
|
পরবর্তী খবর
|
আত্মহত্যার শাস্তি
|
৩০ নভেম্বর, ২০২১ ০০:০৫ ৬৮০ প্রিন্ট করুন
|
অনলাইন ডেস্ক
|
অ-
|
অ
|
অ+
|
ফাইল ছবি
|
ইসলামে আত্মহত্যা হারাম ও কবিরা গুনাহ
|
আত্মহত্যাকারীর গন্তব্য জাহান্নাম
|
পবিত্র কোরআনে আল্লাহতায়ালা এ ঘৃণ্য কাজ থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন
|
ইরশাদ হচ্ছে, 'তোমরা নিজেদের হাতে নিজেদের জীবন ধ্বংসের মুখে ফেলো না
|
' (সুরা বাকারা, আয়াত : ১৯৫)
|
মহান আল্লাহ আরও বলেছেন, আমার বান্দা নিজেকে হত্যা করার ব্যাপারে বড় তাড়াহুড়ো করে ফেলেছে
|
তাই আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম
|
' (বুখারি, হাদিস : ৩২৭৬; মুসলিম, হাদিস : ১১৩)
|
আরও পড়ুন:
|
দেশে করোনায় ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই পুরুষ
|
খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের বক্তব্যকে গুরুত্ব দিন: সরকারকে রিজভী
|
ফাঁকিবাজ সরকার বলেই সত্য বললেও মানুষ বিশ্বাস করেনা: মান্না
|
আত্মহত্যার ভয়ানক পরিণতি সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'যে ব্যক্তি নিজেকে পাহাড়ের ওপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করে, সে জাহান্নামের মধ্যে সর্বদা ওইভাবে লাফিয়ে পড়ে নিজেকে নিক্ষেপ করতে থাকবে
|
যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে, সে-ও জাহান্নামের মধ্যে সর্বদা ওইভাবে নিজ হাতে বিষ পান করতে থাকবে
|
আর যেকোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করে, তার কাছে জাহান্নামে সেই ধারালো অস্ত্র থাকবে, যা দ্বারা সে সর্বদা নিজের পেট ফুঁড়তে থাকবে
|
' (বুখারি ও মুসলিম)
|
24. নাজিম
|
পরবর্তী খবর
|
আল্লাহর কাছে সুস্থ থাকার জন্য যে দোয়া পড়বেন
|
২৯ নভেম্বর, ২০২১ ০৬:৪৩ ১৬৪৯ প্রিন্ট করুন
|
অনলাইন ডেস্ক
|
অ-
|
অ
|
অ+
|
প্রতীকী ছবি
|
আল্লাহর কাছে সুস্থ থাকার জন্য যেমন দোয়া করা উচিত তেমনি অসুস্থ হলেও তা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করা উচিত
|
সুস্থ থাকাটা হচ্ছে আল্লাহর নেয়ামত
|
আবার অসুস্থতার মাধ্যমে মুমিনদের পাপ মোচন হয়
|
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শরীরের সাদকাহ আদায়ের কথা বলেছেন
|
মানবদেহে অনেক জোড়া রয়েছে, প্রতিটি জোড়ার হক আদায় করার কথাও বলেছেন তিনি
|
শরীরের এ সাদকাহ বা জোড়ার হক আদায়ে প্রতিদিন সালাতুজ জোহা বা চাশতের নামাজ পড়তে বলেছেন
|
যারা চাশতের ২ কিংবা ৪ রাকাআত নামাজ পড়বে, ওই ব্যক্তি শরীরের সাদকাহ বা জোড়ার হক আদায় হয়ে যাবে
|
আবার ভালো কাজ ও ভালো আচরণেও শরীরের হক আদায় হয় বলেছেন বিশ্বনবী
|
বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে শরীরকে সুস্থ রাখতে সকাল সন্ধ্যা দোয়ার আমল করতে বলেছেন
|
বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকাল-সন্ধ্যায়
|
উচ্চারণ: 'আল্লাহুম্মা আ-ফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আ-ফিনি ফি সাম-ই, আল্লাহুম্মা আ-ফিনি ফি বাসারি, লা-ইলাহা ইল্লা আনতা
|
'
|
অর্থ: 'হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন
|
হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে
|
হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে
|
আপনি ছাড়া কোনো উপাস্য নেই
|
'
|
উপকার: আবদুর রহমান ইবনে আবু বকর (রা.) থেকে বর্ণিত, আমি আমার পিতাকে বললাম, আব্বাজান, আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় তিনবার বলতে শুনি যে আপনি এই দোয়া পাঠ করছেন
|
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে এ বাক্যগুলো দ্বারা দোয়া করতে শুনেছি
|
সে জন্য আমিও তাঁর নিয়ম অনুসরণ করতে ভালোবাসি
|
(আবু দাউদ, হাদিস: ৫০৯০)
|
------------------------------------------------------------
|
চাকরির জন্য আল্লাহর কাছে যে দোয়া পড়বেন
|
যে দোয়া পড়লে মনের আসা কবুল হয়
|
যারা বিনা হিসাবে জান্নাতে যাবে
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.