content
stringlengths
0
209k
সবচেয়ে বেশি পাচারের শিকার হচ্ছে তুলনামূলক অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা দেশের মানুষগুলি
তারা খুব সহজেই ওই সমস্ত পাচার চক্রের পাতা ফাঁদে নিজেদের জড়িয়ে ফেলছে
পাচার হওয়া সেই সমস্ত মানুষগুলিকে দিয়ে পরে বিভিন্ন রকম অপরাধমূলক কাজ করানো হচ্ছে
চলছে নির্যাতন, যৌন নিপীড়ন
জাতিসংঘ আরও জানাচ্ছে, করোনা পরিস্থিতিতে এখনও বিভিন্ন দেশে বহু শ্রমিক আটকা পড়ে রয়েছে
তাদের সংখ্যা হতে পারে প্রায় সাড়ে ১৬ কোটির কাছাকাছি
করোনা মহামারির জন্য চলা লকডাউন সহ আরও অন্যান্য কারণে তারা নিজেদের দেশে ফিরতে পারেনি
এমনকি কোনও রকম সাহায্যও তারা চাইতে পারেনি
আর এই মানুষগুলিই সবচেয়ে বেশি শিকারে পরিণত হচ্ছে পাচারকারিদের
ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ
এর পাশাপাশি জাতিসংঘ সতর্ক করছে মাদক পাচার ও অন্য অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিও
শিল্পী শিবরামের জন্ম-ই যেন হয়েছে প্রতিমা নির্মাণের জন্য
৩২০ বছর ধরে দুর্গা পুজো করে চলেছে স্বামী বহ্মানন্দ মহারাজের পরিবার
: এবার এই ভাইরাস সম্পর্কে সতর্ক থাকার সময় এসেছে
এবছর নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ৯ দেশের ১৩ জনকে
গ্রিনল্যান্ডে সংগ্রহ করা হিমবাহ ছড়িয়ে পড়ে বিশ্ব জুড়ে, তৈরি হয় বিয়ার-ওয়াইন
!
!
, , .
, , , , , , , , , .
স্পেনের মাদ্রিদ কমিউনিটির আঞ্চলিক সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে দেশটির বিরোধী দল 'মাস মাদ্রিদ' বাংলাদেশি কমিউনিটির সঙ্গে গণসংযোগ করেছে
গত শুক্রবার (১৬ এপ্রিল) দলটির পক্ষে আগামী ৪ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী মনিকা সিলভানা গনজালেস মাদ্রিদের বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভা করেন
ওই দিন সকাল ১০টায় দলটি মাদ্রিদ শহরের বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাভাপিয়েসের কাছের হেলথ সেন্টার, মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলা ও বায়তুল মোকাররম জামে মসজিদে ভোটের প্রচারণাসহ পৃথকভাবে মতবিনিময় সভা করে
মাস মাদ্রিদের নেতা-কর্মী ছাড়াও অনেক প্রবাসী বাংলাদেশি এসব মতিবিনিময় সভায় অংশ নেন
এ নিয়ে বায়তুল মোকাররম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহীর পরিচালনায় অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা
মাদ্রিদে বাংলাদেশি কমিউনিটির নেতারা দলটিকে সহযোগিতার আশ্বাস দেন এবং সেই সঙ্গে লাভাপিয়েস অঞ্চলে একটি বড় মসজিদ নির্মাণের ব্যাপারে বর্তমান বিরোধী দল মাস মাদ্রিদের সহযোগিতা প্রত্যাশা করেন
এ ছাড়া অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়া এবং সবার জন্য স্বাস্থ্যসেবা উন্মুক্তসহ স্বাস্থ্য সেন্টারগুলোতে অভিবাসীদের জন্য দোভাষী নিয়োগসহ অবিভাসীদের বিভিন্ন দাবি দলটির নেতাদের কাছে তুলে ধরেন নেতারা
গণসংযোগ চলাকালে মাদ্রিদ অ্যাসেম্বলির সদস্য ও মাস মাদ্রিদের প্রেসিডেন্ট প্রার্থী মনিকা সিলভানা গনজালেস বলেন, মাস মাদ্রিদ একটি অভিবাসীবান্ধব দল এবং দলটি জয়ী হলে অভিবাসীদের নিয়ে কাজ করবে বলে আশ্বাস দেন তিনি
এ ছাড়া দলটির ভাইস প্রেসিডেন্ট ম্যানুয়েল বলেন, সবার জন্য নির্ভরশীল একটি শহর মাদ্রিদ গড়তে মাস মাদ্রিদ কাজ করছে
দলের বিজয় নিয়ে শিগগিরই আবার দেখা করার প্রত্যয়ও তিনি ব্যক্ত করেন
নির্বাচনে ভোট ও সহযোগিতা চেয়ে আরও বক্তব্য দেন মাদ্রিদ সিটি করপোরেশনের প্রধান রীতা মায়েস্ট্রো, মাদ্রিদ সিটি কউন্সিলর খোরখে গ্রাসিয়া কাস্তিয়ানো, মানুয়েল, গলা, এরিখ প্রমুখ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় বাংলাদেশ মুসলিম কমিউনিটির পক্ষে বক্তব্য দেন বায়তুল মোকাররম জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী আবদুল খালিক, ভালিয়েন্তে বাংলার সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, জুলহাস উদ্দিন, আলামিন পালোয়ান, শাহ আলম, হাবিব আহমদ প্রমুখ
প্রসঙ্গত, স্পেনের মাদ্রিদ কমিউনিটির আঞ্চলিক সংসদ নির্বাচন আগামী ৪ মে অনুষ্ঠিত হবে
মোট ১৩৬টি আসনের জন্য স্পেনের ছয়টি বড় দল নির্বাচনে প্রার্থী দিয়েছে
মাদ্রিদ স্পেনের রাজধানী হওয়ায় এ নির্বাচনে বিজয়ী দলের প্রভাব পড়ে সারা স্পেনের রাজনীতির ওপর
তাই তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই এ নির্বাচনের ফলাফল আসবে বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকেরা
স্টাফ রিপোর্টার||'মোবাইলে গেইমস ছেড়ে মাঠে আসো' এই শ্লোগানকে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি পোস্ট দিয়েছিলেন শেরপুর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ও সাংবাদিক মানিক দত্ত
মুহুর্তেই সেই পোস্ট ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে
আর তাতেই পায় কাঙ্খিত ফলাফল
পোস্ট দেখে কেউ একটি কেউবা পাঁচটি করে ফুটবল উপহার দিয়েছেন
এভাবেই জমে যায় প্রায় ৬শতাধিক ফুটবল
সেই জমানো ফুটবল শনিবার (২০ নভেম্বর) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত আন্ত:উপজেলা ফুটবলের ফাইনাল খেলার হাফ টাইমে বিতরণ করা হয়
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসন মো. মোমিনুর রশীদ
তিনি বলেন, বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় যুব সমাজ ও তরুণরা খেলাধুলা প্রতি আগ্রহ হারাচ্ছে
জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি যে উদ্যোগ গ্রহণ করেছেন সত্যিই প্রশংসনীয়
তাই প্রশাসনের পক্ষ থেকেও ১শ ফুটবল উপহার দেওয়া হয়েছে
আমি বিশ্বাস করি উনার এই উদ্যোগের ফলে গ্রাম-গঞ্জে ফুটবল ছড়িয়ে পড়বে
যারা ফুটবলের জন্য খেলতে পারছে না তারা বেশ উপকৃত হবে
এমন উদ্যোগ অব্যাহত রাখারও তাগিদ দেন জেলা প্রশাসক
জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হা‌কিম বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) হান্নান মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক না‌জিমুল হক না‌জিমসহ প্রমুখ
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সবার হাতে হাতে এখন স্মার্ট ফোন
সবাই এখন ব্যস্ত ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন অনলাইন গেইমসে
তাই খেলাধুলাকে চাঙ্গা করতে মানিক দত্ত যে উদ্যোগ গ্রহণ করেছেন সত্যিই প্রশংসনীয়
এই উদ্যোগের ফলে যারা ফুটবলের জন্য খেলতে পারছে না তারা সুযোগ পাচ্ছে
আমরা বিশ্বাস করি গ্রাম-গঞ্জের সাধারণ ছেলেগুলোই একদিন বাংলাদেশের ফুটবলের আলো জ্বালাবে
এসময় মানিক দত্ত বলেন, অনেকেই আছেন ফুটবলের জন্য খেলাধুলা করতে পারছে না
আবার অনেকেই আছেন একাডেমি আছে কিন্তু ফুটবলের জন্য প্রশিক্ষণ করতে পারছেন না
পাশাপাশি অনেক তরুণ ভালো মানের খেলোয়াড় আছে তারা মোবাইলে আসক্ত হয়েছেন
মূলত এই আসক্ত ও ফুটবলের জন্য যারা খেলতে পারছেন না তাদের আগ্রহ বাড়াতে এবং মাঠে আনতে আমি ব্যক্তিগতভাবে এই উদ্যোগ গ্রহণ করি
এই উদ্যোগের ফলে বিভিন্ন রাজনৈতিক সংগঠক, প্রতিষ্ঠান ও সচেতন মানুষরা আমাকে এসব ফুটবল দিয়েছেন
আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি
আমার এই উদ্যোগ চলমান থাকবে
সর্বশেষ পঠিত : ১০৬
সত্য বয়ান - নিউজ ডেস্ক
ব্যতিক্রমী উদ্যোগ ডিএফএ সভাপতির || একাডেমি ও ক্লাব পেলেন ৬শ ফুটবল
নকলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ২ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা-সত্যবয়ান
শেরপুরে গণ অনশন কর্মসূচি পালন করলেন বিএনপি-সত্যবয়ান
আপনি এটি পছন্দ করতে পারেন -
শেরপুরের ঝিনাইগাতী রেজিয়া হোসেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত -সত্যবয়ান
ডিসেম্বর ৩, ২০২১
আমার বাবাকে জড়িত করে যে সংবাদটি করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত||সংবাদ সম্মেলনে মনির উদ্দিন আহম্মদ
ডিসেম্বর ২, ২০২১
আমি কখনই মাদক সেবন বা বিক্রির সাথে জড়িত নই সংবাদ সম্মেলনে অজয় চক্রবর্তী জয়-সত্যবয়ান
ডিসেম্বর ২, ২০২১
. *