content
stringlengths
0
209k
১৯৬৪ - হান্স ভন ইউলার-ছেলপিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সুইস প্রাণরসায়নবিজ্ঞানী ও শিক্ষাবিদ
১৯৭০ - নারায়ন গঙ্গোপাধ্যায়, ভারতীয় বাঙালি লেখক
১৯৮৫ - সঞ্জীব কুমার, একজন ভারতীয় অভিনেতা যিনি বলিউড চলচ্চিত্রে অভিনয় করতেন
১৯৯১ - জিন টিয়েরনেয়, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা
২০০৭ - হিলডা ব্রাইড, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী
২০১০ - সিদ্ধার্থশঙ্কর রায়,প্রখ্যাত ব্যারিস্টার, ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী,পাঞ্জাবের রাজ্যপাল ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী
ছুটি ও অন্যান্য
ডমিনিকান রিপাবলিক: সংবিধান দিবস (১৮৮৪)
তাজিকিস্তান: সংবিধান দিবস (১৯৯৪)
তাতারস্তান: সংবিধান দিবস (১৯৯২)
নিউজ ট্যাগ: ইতিহাসের এই দিনে
আরও খবর
১৬ নভেম্বর: ইতিহাসের এই দিনে
মঙ্গলবার ১৬ নভেম্বর ২০২১
১০ নভেম্বর: ইতিহাসের এই দিনে
বুধবার ১০ নভেম্বর ২০২১
এ বছরও অটো পাস, প্রাথমিকের বার্ষিক ও সমাপনী পরীক্ষা হচ্ছে না
প্রকাশিত:সোমবার ০৮ নভেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ২৮ নভেম্বর ২০২১ | ৬৭২জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক
২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিকের বার্ষিক ও সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না
এ বছর পরবর্তী শিক্ষাবর্ষের জন্য সকল শ্রেণির শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়ন করে তাদেরকে পরবর্তী শ্রেণিতে তুলে দেওয়া হবে
সোমবার (৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন
তিনি জানান, গত ২৬ অক্টোবরের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, করোনা মহামারির কারণে প্রাথমিকের সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে হবে না
সম্ভব হলে স্ব স্ব প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে
মন্ত্রণালয় থেকে জানানো হয়, কোনো পরীক্ষা নেওয়া হবে না
মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে
গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জানানো হয়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে প্রধানমন্ত্রী সার-সংক্ষেপে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন
মন্ত্রণালয় আরও জানায়, ২০২০ শিক্ষাবর্ষে যেভাবে স্ব স্ব বিদ্যালয়ের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে, সেভাবে ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মূল্যায়ন করা যেতে পারে
নিউজ ট্যাগ: সমাপনী পরীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
আরও খবর
ঢাবির পর বুয়েটেও ভর্তি পরীক্ষায় সেরা সিয়াম
শুক্রবার ২৬ নভেম্বর ২০২১
বুয়েটে ভর্তি পরীক্ষায় পাসের হার ৩৩.০৩ শতাংশ
শুক্রবার ২৬ নভেম্বর ২০২১
আ.লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন মায়া-কামরুল-লিটন
প্রকাশিত:শুক্রবার ১৯ নভেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ২৮ নভেম্বর ২০২১ | ৭১জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন
তারা দলের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন
শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা এই তিন নেতাকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন
দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, মোহাম্মদ নাসিম ও সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য পদে এই তিন নেতাকে যুক্ত করা হলো
২০১৯ সালের জাতীয় সম্মেলনের পর ঘোষিত কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হিসেবে রয়েছেন সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সাহারা খাতুন, মোশাররফ হোসেন, পীযূষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আবদুল মান্নান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, আবদুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক
নিউজ ট্যাগ: আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য
আরও খবর
আন্দোলনরত শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রবিবার ২৮ নভেম্বর ২০২১
হেফাজত মহাসচিব লাইফ সাপোর্টে
রবিবার ২৮ নভেম্বর ২০২১
নতুন সিনেমায় তাহসান-বাঁধন জুটি
প্রকাশিত:সোমবার ২২ নভেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ২৮ নভেম্বর ২০২১ | ৫৪জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক
বড় পর্দায় কাজের ধারাবাহিকতা রেখে আবারও সিনেমায় যুক্ত হলেন তাহসান
নাম 'আ ব্লেসড ম্যান'
এটি নির্মাণ করবেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা সাদিক আহমেদ
রোববার (২১ নভেম্বর) রাতে ফেসবুকে ভিডিও বার্তায় সিনেমাটির কথা জানান তাহসান
তিনি বলেন, রেডি হয়েছি একটি কনসার্ট আছে
কিন্তু বের হওয়ার আগেই দেখি বাসায় একটি কেক
অ্যাপল বক্স ফিল্মস থেকে এসেছে কেকটা
একটা খবর জানানোর জন্যই এই পোস্টটা করছি
নতুন সিনেমা 'আ ব্লেসড ম্যান'-এর কাজ শুরু হতে যাচ্ছে
আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি
এই সিনেমায় কাজ করছেন বিশ্ব জয় করে আসা আমাদের সবার প্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন
তার সঙ্গে আছি আমি
আমাকে যে কেন নিলো! পরিচালনা করছেন সাদিক আহমেদ
খুব মেধাবী একজন ব্রিটিশ নির্মাতা
তিনি ইতোমধ্যে দেশে এসেছেন
তার সঙ্গে বৈঠক হয়েছে
সিনেমাটির গল্প নিয়ে দারুণ উচ্ছ্বসিত তাহসান
বললেন, 'চিত্রনাট্য সত্যিই অসাধারণ
বাংলা সিনেমা অনেকভাবে আমরা দেখেছি, কিন্তু সাদিক আহমেদের দেখার ভঙ্গিমা একেবারে আলাদা
অন্যদিকে একইভাবে ঘোষণা দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধনও
তিনি বলেছেন, এ সিনেমার গল্পটি দারুণ
আর আমার চরিত্রটি অসম্ভব রকমের পছন্দ হয়েছে
অনেক চ্যালেঞ্জিং একটা চরিত্র
প্রায় সব কিছুর প্রস্তুতি নেওয়া শেষ
কিছু দিনের মধ্যেই আমরা শুটিং শুরু করব
বেশ কিছু দিন ধরেই দেখা যাচ্ছে, বাঁধন তার ওজন কমাচ্ছেন
সেই রহস্যটাও ফাঁস করলেন তিনি
বললেন, 'আমার শারীরিক ওজন কেন কমে যাচ্ছে এ প্রশ্ন অনেকেই করেছেন
এর পেছনে মূল কারণ, এই সিনেমা, এর চরিত্র
এর জন্য আরও ওজন কমাতে হবে
নিউজ ট্যাগ: তাহসান-বাঁধন
আরও খবর
ইনস্টাগ্রামে খুনসুটিতে মেতেছেন যশ-পত্নী
রবিবার ২৮ নভেম্বর ২০২১