content stringlengths 0 209k |
|---|
পাইলটদের সংগঠনের পক্ষ থেকে চরম আপত্তি তোলা হলেও কাজ হয়নি |
প্রতিবছরই হজের অজুহাতে শেষ মুহূর্তে চড়াদামে তাড়াহুড়া করে উড়োজাহাজ লিজে নেয় বিমান |
এর সঙ্গে কমিশন বাণিজ্য চলার অভিযোগ রয়েছে |
আগামী ২৪ জুলাই শুরু হওয়া হজের জন্য এবারও দুটি উড়োজাহাজ লিজে নেওয়ার দরপত্র আহ্বান করে |
শেষ মুহূর্তে একটা ৭৭৭-২০০ ইআর পাওয়া যায়, যার লিজ দাম হচ্ছে প্রতি ঘণ্টা আট হাজার ৪০০ ডলার |
এই উড়োজাহাজটি শুধু হজের জন্য কমপক্ষে ৭০০ ঘণ্টা সময়সীমার জন্য লিজে নেওয়া হয়েছে |
অথচ ওই বিমানটি লিজ দাম ঘণ্টায় ছয় হাজার ডলারের বেশি হতে পারে না |
এভিয়েশন বিশেষজ্ঞ আশীষ রায় চৌধুরী বলেন, কার স্বার্থে বিমান এত চড়াদামে রাজি হয়েছে তা রহস্যজনক |
বিমানের এক কর্মকর্তা জানান, আগামী সপ্তাহেই মালয়েশিয়ায় যাচ্ছে একটি প্রতিনিধিদল |
আগামী মাসের মধ্যে সেটা বিমানবহরে যোগ হতে পারে |
এর আগে গত ১০ এপ্রিল সংসদীয় কমিটি লিজ নেওয়া বিমান নিয়ে আপত্তি তোলে |
লিজ বাণিজ্যের অভিযোগ ওঠায় সংসদীয় সাবকমিটিও গঠন করা হয় |
লুটপাটেই যত মনোযোগ, অবহেলিত যাত্রীসেবা |
যাত্রীরা তাই বিমান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে |
ব্যাংকক থেকে দেশের অন্য দুটি বেসরকারি এয়ারলাইনস ইউএস বাংলা ও রিজেন্ট যেখানে উড়োজাহাজ ভরে যাত্রী আনছে, সেখানে বিমান যাত্রী পাচ্ছে না |
প্রতিটি ফ্লাইটে গড়ে ৫০ জন যাত্রীও আসছে না |
এর মধ্যে লন্ডনের ম্যানচেস্টার স্টেশন বন্ধ করে দেওয়ার গুঞ্জন আতঙ্ক ছড়িয়েছে |
ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মনিরুল আমিন বুলবুল সম্প্রতি টেলিফোনে কালের কণ্ঠকে বলেন, প্রতি মাসে বিমান ২০ থেকে ২২ লাখ পাউন্ড আয় করছে |
অথচ ওই স্টেশনটি বন্ধ করে দেওয়ার পাঁয়তারা চলছে |
বিভিন্ন সূত্র মতে, বিমানে নিয়োগেই বেশি বাণিজ্য |
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ইচ্ছামতো জনবল নিয়োগ দেয় |
রাষ্ট্রীয় সংস্থাটি প্রশাসনিক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নেয় না |
অর্থ মন্ত্রণালয়ের দেওয়া বিধি-নিষেধও আমলে নেয় না |
অপরিকল্পিত নিয়োগের কারণে অনেক বিভাগ জনবল যেমন পায় না, জনবল দরকার নেই এমন অনেক বিভাগে অতিরিক্ত জনবল অলস সময় পার করছে |
বিমানে বর্তমানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের ৪৯টি এবং শিডিউলিং রেকর্ড অ্যাসিস্ট্যান্টের দুটি পদে নিয়োগ চলছে |
লিখিত পরীক্ষা নেওয়ার জন্য নিয়ম অনুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগের মিলিটারি ইনস্টি্টিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে (এমআইএসটি) বিমান অনুরোধ করে গত ৬ মার্চ |
প্রত্যাখ্যান করে এমআইএসটি বলেছে, অধীনস্থ কোনো সংস্থা অন্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাকে সরাসরি কোনো কিছু করার জন্য বলতে পারে না |
যথাযথ মন্ত্রণালয়ের মাধ্যমেই অনুরোধ করা উচিত |
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি অধীনস্থ সংস্থা হচ্ছে এই বিমান |
আগেও মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে এমআইএসটিকে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়ার জন্য বলে প্রত্যাখ্যাত হয়েছে |
অতীতে এ কারণে মন্ত্রণালয় বিমানকে সতর্কও করেছিল |
এর পরও একই কাজ করার জন্য বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওকে কারণ দর্শানো হয় |
বিমানের কোনো সাংগঠনিক কাঠামো নেই |
অথচ ২০০৭ সালে বিমানকে কম্পানি করার সময় শর্ত দেওয়া হয়েছিল, এই কাঠামো করে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে |
সেই থেকে বিমানের কাছে সাংগঠনিক কাঠামো চাচ্ছে বিমান ও পর্যটন মন্ত্রণালয় |
মন্ত্রণালয় প্রতি মাসে সমন্বয় সভা করে |
প্রতিটি সমন্বয় সভায় বিমানকে এই কাঠামো জমা দেওয়ার নির্দেশ দেয় এবং প্রতিটি নির্দেশনাই বিমান এড়িয়ে যায় |
বিমানের একজন কর্মকর্তা জানান, এই কাঠামো বিমান অদ্যাবধি চূড়ান্ত করতে পারেনি |
বিমানের সাবেক চেয়ারম্যান জামালউদ্দিনের আমলে কাঠামোর খসড়া চূড়ান্ত করার জন্য একটি ভারতীয় কম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল |
একটি কাঠামো দাঁড় করিয়ে সেই কম্পানি বিদায় নেয় |
কিন্তু তা বিমান বোর্ডের পছন্দ হয়নি |
তারা নিজেদের প্রয়োজন বিবেচনায় রেখে একটি কাঠামো নিয়ে কাজ করছে |
একবার তা অনুমোদিত হয়ে গেলে বিমান সহজে আর তা পরিবর্তন করতে পারবে না |
এ কারণে বিমান তা মন্ত্রণালয়ের কাছে পাঠাচ্ছে না |
আর সংগঠনিক কাঠামো একবার হয়ে গেলে বিমানের নিয়োগ বাণিজ্যও বন্ধ হয়ে যাবে, তাই এই কালক্ষেপণ |
সম্প্রতি বিমানে এমন সব পদে নিয়োগ হয়েছে যেগুলো পুরনো সাংগঠনিক কাঠামোতেও নেই - যেমন চিফ ফিন্যানশিয়াল অফিসার, ডিজিএম সিকিউরিটি, জিএম এসকিউ পদ! গত এপ্রিলে ম্যানেজার সিকিউরিটি পদে লোক নিয়োগ করে বিমান |
নিয়োগে দেদার টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে |
বিমানের আট শাখায় অস্থায়ী পদে নিয়োগ পরীক্ষা নিয়ে ভয়াবহ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে |
মন্ত্রীর নাম ভাঙিয়ে জাল ও ভুয়া ডিও লেটার দিয়ে একটি চক্র নিয়োগ বাণিজ্য করছে |
প্রতিটি নিয়োগে জনপ্রতি পাঁচ থেকে ১৫ লাখ টাকা ঘুষ নেওয়া হচ্ছে |
অনুসন্ধানে জানা যায়, বিমানের এক প্রভাবশালী জিএম, প্রশাসন, সিকিউরিটি, এমপ্লয়মেন্ট ও বিএফসিসি শাখার ১৫ জন এবং একটি বিশ্ববিদ্যালয়ের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর একটি সিন্ডিকেট নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত |
বিমানে আইনি জটিলতা আরো আছে |
বিমান পরিচালিত হচ্ছে ১৯৯৪ সালের কম্পানি আইনে |
আর বিমানের কর্মকর্তা-কর্মচারীরা পরিচালিত হচ্ছেন ১৯৭৭ সালে বাংলাদেশ বিমান করপোরেশন অর্ডিন্যান্স অনুযায়ী |
২০০৭ সালে বাংলাদেশ বিমান করপোরেশনকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড নামে কম্পানিতে রূপান্তর করা হয় |
এ পর্যন্ত বিমানের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি সংক্রান্ত কার্যক্রমের প্রবিধানমালা প্রণয়ন করা হয়নি |
একটি সূত্র জানায়, দীর্ঘ ১০ বছর অতিক্রান্ত হলেও বিমানের চাকরি প্রবিধানমালা চূড়ান্ত না হওয়ার বিষয়ে কঠোর অবস্থানে যাচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় |
এ ব্যাপারে জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন কালের কণ্ঠকে বলেন, বিমানকে লাভজনক করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে |
রাষ্ট্রের এই সম্পদ কেউ ধ্বংস করতে পারবে না |
বিমানের যাত্রীসংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে |
নির্দিষ্ট সময়ে যাতে বিমান ছেড়ে যায় সেই নির্দেশনা দেওয়া আছে |
আন্তর্জাতিক রুটগুলোতে অনেক পরিবর্তন আনা হয়েছে |
বিমানে কোনো চোরের স্থান হবে না |
তাদের প্রতিরোধ করা হবেই |
কেউ অপতত্পরতা চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে |
তিনি আরো বলেন, দুর্নীতি ঠেকাতে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে |
ওই কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রণালয়সহ সব কটি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাখা হয়েছে |
শিগগির কমিটি একটি সুপারিশ পাঠাবে |
তারপর ব্যবস্থা নেওয়া হবে |
বিমানের ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দিক আহমেদ কালের কণ্ঠকে বলেন, 'দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স |
রাষ্ট্রের সম্পদ কেউ ধ্বংস করতে পারবে না |
দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের নজরদারি আছে |
'://../-/-/2017/07/08/516651 |
সংবাদ &#১৮৭; |
" প্রধান বিচারপতি ছুটির আবেদনে যা লিখেছেন ( ) |
( ) রোহিঙ্গা ক্যাম্প থেকে সহস্রাধিক নারী শিশু নিখোঁজ " |
রোহিঙ্গা ক্যাম্প থেকে সহস্রাধিক নারী শিশু নিখোঁজ |
কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে সহস্রাধিক নারী ও শিশু নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে |
এ নিয়ে প্রতিদিনই |
প্রধান বিচারপতি ছুটির আবেদনে যা লিখেছেন |
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো সেই আবেদন পত্রটি |
সু চির দপ্তরবিষয়ক মন্ত্রী কিও তিন্ত সোয়ে ঢাকায় |
রোহিঙ্গা ইস্যুতে চীন ও ভারত যা বলছে, তা গ্রহণযোগ্য নয় বাংলাদেশের কাছে |
রোহিঙ্গাদের রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণে কাল মাঠে নামছে সেনাবাহিনী |
রোহিঙ্গাবিরোধী সেনা অভিযান বন্ধ করতে অং সান সু চির হাতেই 'শেষ সুযোগ' |
রোহিঙ্গাদের মালামাল লুটপাটে সাবেক মেম্বার আটক |
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ হয়েছে |
বাংলাদেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তির চেষ্টায় হয়নি-প্রধান বিচারপতি |
. * |
: |
: * |
-: * |
: |
সাম্প্রতিক সংবাদ |
শাইখ আব্দুর রহমান আল-হুজাইফি -এর ১৯৯৮ সালের ঐতিহাসিক আগুনঝরা খুতবা |
শাইখ আব্দুর রহমান আল-হুজাইফি -এর ১৯৯৮ সালের ঐতিহাসিক আগুনঝরা খুতবা |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.