content
stringlengths
0
129k
আমাদের অনুসরণ করো
4
'); _ = _[].(/\\(\'(?!\:)/, _() { ' (\'' + _ + '/' + .(/\(\'/, '').(/^\+|\+$/,''); }); _ += ""; } __ = ('#--'); (__.) { __.(_); } } }); } })();
জাপানের রাজধানী টোকিও এবং আশপাশের এলাকা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে
বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলের ৬ দশমিক ১
তবে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা
ফরাসি বার্তাসংস্থা এএফপি বলছে, ভূমিকম্পের কারণে টোকিও ও এর আশপাশের ভবনগুলো দুলেছে
স্থানীয় বাসিন্দাদের ফোনে জরুরি সতর্কবার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেয় কর্তৃপক্ষ
জাপানের আবহাওয়া সংস্থার প্রাথমিক তথ্য বলছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল রাজধানী টেকিওর পূর্বাঞ্চলের চিবা শহর
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৪১ মিনিটের দিকে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে চিবার ৮০ কিলোমিটার ভূগর্ভে
তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি
মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএ বলছে, ৬১ কিলোমিটার ভূগর্ভে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৯
ভূমিকম্পের পর সতর্কতা হিসেবে কিছু বুলেট এবং লোকাল ট্রেনের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল
কিন্তু স্থানীয় সংবাদমাধ্যম টোকিও এবং এর আশপাশের এলাকার খবর দিয়ে বলেছে, কম্পনের কারণে সেখানে গুরুতর কোনো প্রভাব দেখা যায়নি
আঞ্চলিক পারমাণবিক কেন্দ্রগুলোতেও পরীক্ষা-নিরীক্ষা চলছে; তবে এখন পর্যন্ত এতে অস্বাভাবিকতার কোনো খবর পাওয়া যায়নি
তবে ভূমিকম্পের পর টোকিও শত শত বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে
সম্প্রতি টোকিওতে যে কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে তার মধ্যে বৃহস্পতিবারেরটি তুলনামূলক শক্তিশালী ছিল
জাপানে প্রায়ই এ ধরনের ভূমিকম্প আঘাত হানে
দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এক টুইটে ‌'সর্বশেষ তথ্য যাচাই-বাছাইয়ের পর জীবন বাঁচানোর পদক্ষেপ নিতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন
প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পপ্রবণ 'রিং অব ফায়ার'-এ অবস্থান করছে
তীব্র কম্পনপ্রবণ এই 'রিং অব ফায়ার' দক্ষিণপূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরজুড়ে বিস্তৃত
গত সপ্তাহেও জাপানের উত্তরপশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে
তবে এই ভূমিকম্পেও কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়নি
২০১১ সালের ১১ মার্চ জাপানের সাগরের তলদেশে শুরু হওয়া এক ভূমিকম্পের দুঃসহ স্মৃতি এখনও জাপানিদের তাড়া করে ফেরে
ওই ভূমিকম্পের কারণে ধেয়ে আসা সুনামিতে ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা ঘটে
এতে সাড়ে ১৮ হাজারের বেশি মানুষ নিহত হন
বিষয় : জাপান ভূমিকম্প
বিশ্ব'র আরো খবর
মন্তব্য করুন
সর্বাধিক পঠিত
সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন
সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ | প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ
প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
© 2021 . &
'); // 1 = $(".1").(); // $(". .1").(1); // $(".1").();
মধ্য এশিয়া দখলে ব্রিটিশ ও রাশিয়ানদের মধ্যে তখন চলছে শক্তির লড়াই
বুখারা, খিবা, খোকান্ড সে সময় বাণিজ্য পথের গুরুত্বপূর্ণ শহর
রাশিয়াকে ঠেকাতে বুখারার (বর্তমানে উজবেকিস্তানে অবস্থিত) পাশে থাকার বার্তা দেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
সেই বার্তা নিয়ে সেখানে গিয়েছিলেন ব্রিটিশ কর্নেল চালর্স স্টোডার্ট
১৮৩৯ সালে রানী ভিক্টোরিয়ার দূত হয়ে তিনি গিয়েছিলেন বুখারা
কূটনীতির বার্তা নিয়েই বুখারার আমিরের কাছে গিয়েছিলেন স্টোডার্ট
কিন্তু আমিরের কাছে এলেও কোনো উপহার নিয়ে যাননি তিনি
এতেই চটে যান সে সময় বুখারার আমির নাসরুল্লা খান
উপহার না নিয়ে যাওয়ার 'অপরাধে' স্টোডার্টকে বিষাক্ত পোকা ভর্তি এক গর্তে (পরে নাম হয় দ্য বাগ পিট) ফেলে দেওয়ার নির্দেশ দেন তিনি
বুখারার জিন্দন কারাগারে রয়েছে এই গর্ত প্রায় ৪০ ফুট গভীর
অর্থাৎ তিনতলা বাড়ির সমান এর গভীরতা
দড়ির সাহায্য ছাড়া নামা সম্ভব নয় এখানে
নামলেও বিপদ
কারণ সেই গর্তের ভেতর নানা রকম বিষাক্ত পোকামাকড়, ইঁদুরের বাস
সেখানেই ফেলে দেওয়া হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্টোডার্টকে
মৃত্যুদণ্ডের আগে প্রায় তিন বছর সেই গর্তের ভেতর নারকীয় যন্ত্রণা ভোগ করতে হয়েছিল তাকে
যদিও কীভাবে ওই পোকামাকড় ভর্তি গর্তের ভেতর বছর তিনেক বেঁচে ছিলেন তিনি, তা আজও বিস্ময়ের
স্টোডার্টের আগেও সেখানে অনেককে ফেলা হয়েছিল
কিন্তু এত দিন কেউই বাঁচেননি
বুখারা থেকে স্টোডার্টকে উদ্ধার করতে ১৯৪১ সালে সেখানে যান ব্রিটিশ ক্যাপ্টেন আর্থার কনোলি
প্রথমে তার সঙ্গে ভালই ব্যবহার করা হয়েছিল
কিন্তু নাসরুল্লা যখন জানতে পারলেন, রানীকে তার লেখা চিঠির জবাব আনেনি কনোলি, তখন তাকেও ওই গর্তে ফেলে দেওয়ার নির্দেশ দেন
স্টোডার্টকে উদ্ধারের পরিবর্তে তার সঙ্গেই যন্ত্রণাময় জীবনের সঙ্গী হতে হয় কনোলিকে
উজবেকিস্তানের অত্যাচারী শাসক হিসেবেই পরিচিত ছিলেন নাসরুল্লা খান
'কসাই' বলে পরিচিত ছিলেন তিনি
১৮৪২ সালে প্রথম অ্যাংলো-আফগান যুদ্ধের পর ব্রিটেনের সঙ্গে সম্পর্কে উৎসাহ হারান নাসরুল্লা
তখন তিনি স্টোডার্ট ও কনোলির মৃত্যুদণ্ডের আদেশ দেন
দুর্গের সামনে জনসমক্ষে সেই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছিল
প্রাণ বাঁচানোর জন্য তাদের দু'জনকে ইসলাম ধর্মগ্রহণ করতে বলা হয়
কিন্তু তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন
স্টোডার্ট ও কনোলিকে যখন গর্ত থেকে তুলে আনা হয়, তখন তাদের সারা শরীরে ফোঁড়া
আর মুখ-চুল ভর্তি উকুন-সহ নানা পোকায়
সেই অবস্থাতেই রাস্তার উপর নতজানু হয়ে বসানো হয় তাদের
প্রথমে তরবারি ধড় থেকে স্টোডার্টের মুণ্ডুকে আলাদা করে
তারপর কনোলির গলা কেটে দেওয়া হয়
এরপরই ব্রিটেন জুড়ে শোক পালন করা হয় এই দু'জনের জন্য
স্টোডার্ট ও কনোলির নাম ছড়িয়ে পড়ে ব্রিটেনে ঘরে ঘরে
বর্তমানে বুখারার 'দ্য বাগ পিট' পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা
বুখারার জিন্দন প্রিজনে ইতিহাসের সাক্ষী হতে প্রতি বছর বহু মানুষের সমাগম ঘটে
স্বপ্নচাষ/এসএম
বাংলাদেশ সময়: ১০:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২০
24. |
এ বিভাগের সর্বাধিক পঠিত
পাওয়া গেল করোনায় জীবন রক্ষাকারী প্রথম ওষুধ
১৬ জুন ২০২০
করোনার পর ফের চীনা চমক! নাগরিক নজরদারিতে তৈরি হচ্ছে ডিএনএ ডেটাবেস
২০ জুন ২০২০
করোনার মধ্যে নতুন আতঙ্ক, মুরগি ছড়াচ্ছে ভয়ঙ্কর রোগ
২৬ জুন ২০২০
দ্বিতীয় মেয়াদেও কংগ্রেস সদস্য নির্বাচিত মুসলিম নারী ইলহান ওমর
০৪ নভেম্বর ২০২০
সূর্যের আলোতে কয়েক মিনিটেই মারা যায় করোনা : গবেষণা
২৪ এপ্রিল ২০২০
ইতিহাসের সর্বোচ্চ দাম উঠলো স্বর্ণের
২৮ জুলাই ২০২০
ভাঙতে বসেছে চীনের বৃহত্তম বাঁধ, ভয়ানক ঝুঁকিতে ৪০ কোটি মানুষ!
৩০ জুন ২০২০
কেন পুরুষরাই বেশি করোনার শিকার, গবেষণায় উঠে এল নির্দিষ্ট কারণ
১১ মে ২০২০
অসুস্থদের শরীরে বেশিদিন বাঁচে করোনা
২২ এপ্রিল ২০২০