content stringlengths 0 129k |
|---|
বিনিময়ে আমরা আপনার সহযোগিতা ও পথপ্রদর্শনের জন্য আমাদের এক সরদার আবু রিগালকে প্রেরণ করছি, তিনি আপনাকে মক্কা পর্যন্ত পৌঁছে দিবেন |
আবরাহা এই প্রস্তাব গ্রহণ করে আবু রিগালকে সাথে নিয়ে মক্কার দিকে অগ্রসর হলো |
পথিমধ্যে 'মাগমাস' নামক উপত্যকায় আবু রিগাল মারা গেলো |
বর্ণিত আছে, আবরাহাকে পথ দেখানো ছিল আবু রিগালের বিশ্বাস ঘাতকতামূলক অপরাধ |
তাই তার মৃত্যুর পর সে যুগে আরবের লোকেরা দীর্ঘদিন পর্যন্ত তার কবরের উপর পাথর নিক্ষেপ করে |
এই 'মাগমাস' নামক স্থানে মক্কার কুরাইশ ও অন্যান্য গোত্রের ভেড়া-বকরি ও উটের চারণভূমি ছিল |
আবরাহার সৈন্যবাহিনী এখানে পৌঁছে সর্বপ্রথম এসব পশুপালের উপর আক্রমণ করে তা থেকে অনেক ভেড়া-বকরি ও উট লুট করে নিয়ে গেল |
এ গুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামহ কুরাইশ-নেতা আবদুল মুত্তালিবেরও দুইশ উট ছিল |
অতঃপর এই স্থানে অবস্থান নিয়ে আবরাহা তার হানাতা হামিরী নামক দূতকে মক্কা মুকাররমায় প্রেরণ করলো, যেন সে মক্কায় গিয়ে কুরাইশ সরদারের নিকট এই পয়গাম পৌঁছায় যে, আমরা তোমাদের সাথে লড়াই করতে আসিনি |
বরং কাবাঘর বিধ্বস্ত করাই আমাদের একমাত্র উদ্দেশ্য |
সুতরাং এ ব্যাপারে যদি তোমরা আমাদের বাধা না দাও, তা হলে আমরা তোমাদের কোন ক্ষতি সাধন করবো না |
আবরাহার পয়গাম নিয়ে হানাতা হামিরী যখন মক্কা মুয়াজ্জমায় প্রবেশ করলো, তখন সকলেই আবদুল মুত্তালিব-এর দিকে ইঙ্গিত করে বললো, ইনিই হলেন মক্কার প্রধান সরদার |
তখন হানাতা আবদুল মুত্তালিব-এর সাথে সাক্ষাত করে আবরাহার উক্ত পয়গাম পৌঁছালো |
ইবনে ইসহাকের বর্ণনা অনুযায়ী, আবদুল মুত্তালিব জবাব দিলেন, আমরা কখনোই আবরাহার সাথে লড়াই করতে চাই না |
আর না আমাদের তার সাথে লড়াই করার মতো শক্তি আছে |
তবে হ্যাঁ, আমি নির্দ্বিধায় এতটুকু বলতে পারি, কাবা আল্লাহর ঘর, যা তার খলীল ইবরাহীম আলাইহিস সালাম নির্মাণ করেছেন |
তিনি নিজেই এর হেফাজত করবেন |
আর যে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হবে, সে দেখতে পাবে, আল্লাহ তার সাথে কিরূপ আচরণ করেন |
অতঃপর হানাতা আবদুল মুত্তালিবের কাছে প্রস্তাব পেশ করলো, আপনি আমার সাথে চলুন |
আমি আপনাকে আবরাহার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিব |
তিনি এই প্রস্তাবে সাড়া দিয়ে আবরাহার সাথে দেখা করতে গেলেন |
আবদুল মুত্তালিব অতিশয় সুশ্রী, বলিষ্ঠ ও ব্যক্তিত্ববান লোক ছিলেন |
আবরাহা তাকে দেখে খুবই প্রভাবিত হলো এবং নিজের সিংহাসন থেকে উঠে এসে তার পাশে বসলো |
অতঃপর আবরাহা জিজ্ঞেস করলো, আপনি কী উদ্দেশ্যে এসেছেন? তিনি বললেন, আমার প্রয়োজন শুধু এতটুকু যে, আমার যে সমস্ত উট লুণ্ঠন করে আনা হয়েছে, সেগুলো ফেরত দেওয়া হোক |
আবরাহা বললো, আমি আপনাকে দেখে খুবই উচ্চ মনের অধিকারী ও বিচক্ষণ নেতা মনে করেছিলাম |
কিন্তু আপনার এই কথার দ্বারা আমার সেই ধারণার পরিবর্তন ঘটলো |
কেননা, আপনি কেবল আপনার দুইশ উট ফেরত নেওয়ার ব্যাপারেই আমার সাথে কথা বললেন, অথচ আপনি জানেন যে, আমি আপনার পিতৃধর্মের কেন্দ্রস্থল কাবাঘর ধ্বংস করার জন্য মক্কায় এসেছি |
কিন্তু আপনি সে ব্যাপারে কোন কথাই বললেন না |
আবদুল মুত্তালিব জবাব দিলেন, এই উটগুলোর মালিক আমি, তাই সে গুলোর ব্যাপারে আমাকেই চিন্তা করতে হবে |
আর বায়তুল্লাহর ব্যাপারে কথা হচ্ছে, তারও একজন মহান মালিক আছেন |
তিনি নিজেই এর হেফাজত করবেন |
তখন আবরাহা বললো, আপনার প্রভু তাকে আমার হাত থেকে রক্ষা করতে পারবেন না |
তা শুনে আব্দুল মুত্তালিব বললেন, আমার বলার দরকার বললাম, এবার আপনার ইচ্ছা |
আপনি যা চান, করতে পারেন |
কোন কোন বর্ণনায় এসেছে, আবদুল মুত্তালিবের সাথে আরো কয়েকজন কুরাইশ সরদার আবরাহার সাথে সাক্ষাত করতে গিয়েছিলেন এবং তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনি যদি বায়তুল্লাহর উপর হস্তক্ষেপ না করে ফিরে যান, তবে আমরা প্রতি বছর আমাদের উৎপাদিত শস্যের এক-তৃতীয়াংশ আপনাকে কর হিসেবে প্রদান করবো |
কিন্তু আবরাহা এই প্রস্তাব প্রত্যাখ্যান করলো |
আলোচনার পরে আবরাহা আবদুল মুত্তালিব-এর উটগুলো ফিরিয়ে দিল |
তিনি তার উট নিয়ে চলে এলেন |
অতঃপর আবদুল মুত্তালিব কুরাইশদের বিশাল একদল সাথে নিয়ে বায়তুল্লাহ শরীফের দরজার কড়া ধরে সকলে মিলে আল্লাহর দরবারে দু'আ করতে লাগলেন, আয় আল্লাহ, আবরাহার এত বড় শক্তিশালী বাহিনীর মোকাবেলা করার সামর্থ আমাদের নেই |
তাই আপনি নিজেই আপনার ঘরের হেফাজত করার ব্যবস্থা করুন |
খুব কাকুতি-মিনতির সাথে দু'আ করার পর আবদুল মুত্তালিব মক্কা মুকাররমার লোকদের নিয়ে আশপাশের পর্বতমালায় আশ্রয় গ্রহণ করলেন |
কারণ, তাদের দৃঢ় বিশ্বাস ছিল, আবরাহার সৈন্যবাহিনীর উপর আল্লাহর গজব নাযিল হওয়া অবধারিত |
এই বিশ্বাসের উপর ভিত্তি করেই আবদুল মুত্তালিব আবরাহার কাছে শুধু তার উট ফেরত চেয়েছিলেন |
তখন বায়তুল্লাহ সম্পর্কে আলোচনা করা এ জন্য পছন্দ করেননি যে, একে তো তাদের মোকাবেলা করার মতো শক্তি-সামর্থ ছিল না, অপরদিকে এই বিশ্বাস ছিল যে, আল্লাহ তা'আলা তাদের উপর রহম করে স্বীয় কুদরতে কাবার দুশমনদের নাস্তানাবুদ করে দিবেন |
পরের দিন সকালে আবরাহা তার সৈন্যবাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করার জন্য অগ্রসর হলো |
সে তার 'মাহমুদ' নামীয় হাতিটি সামনে চালানোর জন্য প্রস্তুত করলো |
তখন নুফায়েল ইবনে হাবিব, যাকে আবরাহা রাস্তা থেকে গ্রেফতার করে নিয়ে এসেছিল, সে এই সময় সামনে অগ্রসর হয়ে উক্ত হাতির কান ধরে বললো, তুমি যেখান থেকে এসেছো, সেখানেই সহীহ-সালামতে ফিরে যাও |
কেননা, তুমি আল্লাহ তা'আলার নিরাপদ শহরে (بَلَد اَمِيْن) অবস্থান করছো |
এই বলে সে হাতির কান ছেড়ে দিল |
এটা শোনামাত্র উক্ত হাতি বসে পড়লো |
হাতির মাহুতরা অনেক চেষ্টা করে তাকে উঠিয়ে সামনে অগ্রসর করাতে চাইলো |
কিন্তু কি আশ্চর্য, সে উঠলো না |
এমনকি হাতিটিকে খুব প্রহার হলো, বড় বড় চাবুক দিয়ে আঘাত করা হলো এবং আঘাত করতে করতে তাকে আহত করা হলো |
আবার হস্তিটির নাকে লোহার আংটা লাগিয়ে তাকে উঠানোর চেষ্টা করা হলো |
কিন্তু এতো কিছু সত্ত্বেও সে এক বিন্দুও সামনে বাড়লো না |
আরো আশ্চর্যের ব্যাপার হলো, সেই হাতিটি যখন বিপরীত দিকে অর্থাৎ উত্তর, দক্ষিণ বা পূর্ব দিকে চালানোর চেষ্টা করা হতো, তখন সে দৌড় শুরু করতো |
পক্ষান্তরে মক্কার দিকে ফিরিয়ে চালানোর চেষ্টা করা হলে, সাথে সাথে বসে পড়তো |
তখন কোনক্রমেই সম্মুখের দিকে চালানো সম্ভব হতো না |
এসো তাকওয়া অর্জন করি সীরাতে রাসূল সা. |
: |
এই পোস্টগুলি আপনার ভাল লাগতে পারে |
একটি মন্তব্য পোস্ট করুন |
0 মন্তব্যসমূহ |
জনপ্রিয় পোষ্ট |
কওমি মাদরাসার কিতাবগুলো সবচেয়ে সহজে ডাউনলোড করুন |
ডিসেম্বর ১৮, ২০১৭ |
ফিকাহ বিষয়ক কিতাবগুলো ডাউনলোড করুন |
ডিসেম্বর ২১, ২০১৭ |
কোরআনের তাফসীরের পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে নিন আপনার মোবাইল বা পিসির জন্য |
নভেম্বর ২৯, ২০১৭ |
বিভাগ সমূহ |
অ্যাপ রিভিউ 2 |
ইসলামি গান লিরিক্স 68 |
ইসলামী গান ডাউনলোড 5 |
ইসলামী বই 22 |
এসো তাকওয়া অর্জন করি 29 |
কওমী মাদরাসা 24 |
টিউটিরিয়াল 3 |
লাইফ হ্যাকস 2 |
সাধারণ শিক্ষা 1 |
কেন আমাদের কাছে আসবেন? |
আমরা আপনার দেওয়া কাজগুলো খুব গুরুত্ব সহকারে করে থাকি |
এবং সবচে কম মূল্যে সবচে ভালো সেবাটি পাবেন আমাদের কাছেই |
কাজ না করালেও আশা করি দেখে যাবেন আমাদের প্রতিষ্ঠান |
"গতিসীমা মেনে চলি,সড়ক দূর্ঘটনা রোধ করি" এই শ্লোগানে কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে |
শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্তরে বঙ্গবন্ধু মুরালের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয় |
জেলা প্রশাসন ও বিআরটিএ'র আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয় |
বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক এটিএম জালাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইদুল ... " |
যৌনকর্মীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ |
22, 2021 |
শহিদুল ইসলাম, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনকর্মীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেক্সওয়ার্কারস নেটওয়ার্ক |
শুক্রবার (২২ অক্টোবর) দুপুরের দিকে দৌলতদিয়া পায়কট্ বাংলাদেশ এর মাঠে ইউএনএইডসের অর্থিক সহযোগিতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় |
কোভিড-১৯ আঘাত হানার পর থেকেই যৌনপল্লীর যৌনকর্মীদের দুর্দশা চরমে উঠে |
দেশের অন্যান্য খাতের শ্রমিকদের মতোই রাজবাড়ীর যৌনকর্মীরাও মারাত্মক অভাবের সম্মুখীন হন |
তাই এই কঠিন সময়ে ... " |
রাজবাড়ীতে চোরাই মোটর সাইকেল সহ আটক-৩ |
22, 2021 |
গোয়ালন্দ প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে চোরাই মোটর-সাইকেল চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.