content
stringlengths
0
129k
এমনকি, লেখাটি তিনিই সোশাল মিডিয়ায় দিয়েছেন কিনা, তাও জানাতে চাননি
তিনি বলেন, ''এটা দলের অভ্যন্তরীণ বিষয়
সংবাদমাধ্যমকে কোনও কথা বলব না
চিঠি যে কোনও বিষয়ে দলীয় নেতৃত্বকে দিতে পারি
তা বলে সে বিষয়ে সংবাদমাধ্যমকে বলতে বাধ্য নই
ভোটের মুখে চাকরির প্রতিশ্রুতি দেওয়ার কথা মানেননি নির্মলবাবু
তাঁর দাবি, ''আমি ওই প্রতিশ্রুতি কখনও দিইনি
'' একইসঙ্গে তাঁর সংযোজন, ''মদনবাবু যদি চাকরির প্রতিশ্রুতি দিয়ে থাকেন বা তার বিনিময়ে কোনও রফা করে থাকেন, তা হলে তার দায় তাঁকেই নিতে হবে
উনি এখন হয়তো অন্য খেলা খেলতে চাইছেন
এই সব কথা বলে দলবিরোধী কাজকর্ম করছেন
আমরা বিষয়টি দলের শৃঙ্খলা কমিটিকে জানাব
ভোটের আগে দলের অনেকেই ভেবেছিল, বিজেপি সরকার করবে
অনেকেই দলে থেকে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করেছিল
মদনবাবু বর্তমানে জেলা পরিষদেরও সদস্য
দলের নতুন নিয়ম অনুযায়ী এক ব্যক্তি দু'টি পদে থাকতে পারবেন না
সে দিকেও ইঙ্গিত করে বিধায়ক বলেন, ''দলের জেলা কমিটির পরিবর্তন হয়েছে
জেলা সভাপতি পরিবর্তন হয়েছে
এ বার সব কমিটিরই পরিবর্তন হবে
তাই মদনবাবুর পদত্যাগের গুরুত্ব নেই
দুই নেতার এই চাপান-উতোর নিয়ে মন্তব্য করতে চাননি তৃণমূলের স্থানীয় নেতৃত্ব
উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল সভাপতি তপন চক্রবর্তী বলেন, ''মদনবাবু তাঁর পদত্যাগপত্র দিয়েছেন বিধায়ককে
অভিযোগ বিধায়কের বিরুদ্ধেই
তাই এ বিষয়ে বিধায়কই সিদ্ধান্ত নেবেন
তবে, বিষয়টি লুফে নিয়েছে বিজেপি
তাদেরও দাবি, বিধানসভা ভোটের আগে মানুষকে ভুরি ভুরি মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল
ওই কেন্দ্রের বিজেপি নেতা চিরণ বেরা বলেন, ''মিথ্যা প্রতিশ্রুতির কথা ওদের দলের নেতার পদত্যাগপত্রেই লেখা রয়েছে
তৃণমূল নেতারা এখন সাধারণ মানুষের চাপের মুখে পড়ছেন
তাই মানুষের কাছ থেকে পালিয়ে বাঁচতে চাইছেন
উত্তরবঙ্গবর্ধমানপূর্ব ও পশ্চিম মেদিনীপুরহাওড়া ও হুগলিপুরুলিয়া বীরভূম বাঁকুড়াউত্তর ও দক্ষিণ ২৪ পরগনানদিয়া মুর্শিদাবাদ
সম্পাদকের পাতা
আমাদের মতনিবন্ধসম্পাদক সমীপেষুবইপত্র
ফুটবলক্রিকেট
সাজকথারান্নাবান্নাসম্পর্কবেড়ানোঅন্দরকথাস্বাস্থ্যই সম্পদ
জ্যোতিষকথাশুভ দিনআজ জন্মদিন হলেআপনার প্রশ্ন জ্যোতিষীর উত্তর
আপনার টাকাসোনার দামরুপোর দামজ্বালানির দাম
রবিবাসরীয়পত্রিকাঅবসরকুইজ
পাত্রপাত্রী
© 2021 . .
০২ ডিসেম্বর ২০২১ ই-পেপার
     
প্রথম পাতা
পশ্চিমবঙ্গ
উত্তরবঙ্গবর্ধমানপূর্ব ও পশ্চিম মেদিনীপুরহাওড়া ও হুগলিপুরুলিয়া বীরভূম বাঁকুড়াউত্তর ও দক্ষিণ ২৪ পরগনানদিয়া মুর্শিদাবাদ
সম্পাদকের পাতা
আমাদের মতনিবন্ধসম্পাদক সমীপেষুবইপত্র
ফুটবলক্রিকেট
জীবন+ধারা
সাজকথারান্নাবান্নাসম্পর্কবেড়ানোঅন্দরকথাস্বাস্থ্যই সম্পদ
জ্যোতিষকথাশুভ দিনআজ জন্মদিন হলেআপনার প্রশ্ন জ্যোতিষীর উত্তর
আপনার টাকাসোনার দামরুপোর দামজ্বালানির দাম
রবিবাসরীয়পত্রিকাঅবসর
সাত পাকে বাঁধা
পাত্রপাত্রী
: প্রতিষেধক বিতর্কে সাসপেন্ড বিএমওএইচ
নিজস্ব সংবাদদাতা
কলকাতা ০৫ সেপ্টেম্বর ২০২১ ০৭:১৫
প্রতীকী ছবি
মাঝেমধ্যেই প্রতিষেধক নিয়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে
এ বার নিয়ম ভেঙে বিমানবন্দর এলাকার এক প্রবীণ দম্পতিকে টাকার বিনিময়ে প্রতিষেধক দেওয়ার অভিযোগ উঠল
অভিযুক্ত বারাসতের ছোট জাগুলিয়া ব্লকের স্বাস্থ্য আধিকারিক (বিএমওএইচ)
শনিবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়ে বসেছে স্বাস্থ্য দফতর
রাতে সব্যসাচী রায় নামের ওই আধিকারিককে সাসপেন্ড করেছে রাজ্য স্বাস্থ্য দফতর
সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের নির্দেশে উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন
স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, ''সিএমওএইচ তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন
এফআইআর দায়ের করা হয়েছে
অভিযোগ অত্যন্ত গুরুতর
ওই ব্লক স্বাস্থ্য আধিকারিককে সাসপেন্ড করা-সহ তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে
যদিও শনিবার রাত পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি বলেই দাবি পুলিশের
বারাসত পুলিশ জেলার সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, ''সিএমওএইচ তদন্ত রিপোর্ট পাঠিয়েছেন
পুলিশ সেটা তদন্ত করে দেখবে
এখনও অভিযোগ থানায়
জমা পড়েনি
এ দিন একটি অডিয়ো ক্লিপিং (আনন্দবাজার পত্রিকা যার সত্যতা যাচাই করেনি) প্রকাশ্যে আসে
সেখানে দুই ব্যক্তির কথোপকথন শোনা যাচ্ছে
যাঁদের এক জন সব্যসাচীবাবু, অন্য জন দিবাকর দাস নামে এক সমাজকর্মী
কথাবার্তার সংক্ষিপ্ত রূপ হল, ৬০০ টাকার বিনিময়ে দমদম এলাকার কোনও প্রবীণ দম্পতিকে প্রতিষেধক দেওয়া হয়েছে
টাকা দিবাকরবাবুকে ফেরত দিতে বলছেন সব্যসাচীবাবু
প্রশ্ন ওঠে, সরকারি জায়গার প্রতিষেধক কী ভাবে বারাসত থেকে বিমানবন্দর এলাকায় গেল, আবার তার জন্য টাকা নেওয়া হল কী ভাবে?
বিষয়টি জানতে চেয়ে সব্যসাচীবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন, ''আমিও খবর পাই, দিবাকর প্রতিষেধক দেওয়ার নাম করে টাকা নিয়েছেন
সেটিই ফিরিয়ে দিতে বলেছিলাম
আমি ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে
গিয়ে দু'জনকে নয়, এক জনকে প্রতিষেধক দিয়েছিলাম
মনে হচ্ছে ওঁরাই কেউ আমাকে ফাঁসিয়েছেন
'' বিষয়টি নিয়ে সোমবারের মধ্যে রিপোর্ট চেয়েছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনও
অন্য দিকে গত শুক্রবার ছোট জাগুলিয়া ব্লকের দত্তপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শুক্রবার অন্তঃসত্ত্বা মহিলাদের প্রতিষেধক দেওয়া হচ্ছিল
অভিযোগ, সেই সময়ে স্থানীয় তৃণমূল নেতা রাজু দত্ত দলবল নিয়ে গিয়ে প্রতিষেধক নিতে চান
এমনকি বিএমওএইচের সঙ্গে তাঁরা প্রতিষেধক নেওয়ার বিষয়ে কথা হয়েছে বলেও স্বাস্থ্যকর্মীদের জানান
জনৈক মহিলা স্বাস্থ্যকর্মী রাজুবাবুদের জানান, প্রতিষেধক অন্তঃসত্ত্বাদের জন্য বরাদ্দ
কোনও মহিলাকে তাঁরা ফেরাতে পারবেন না
অভিযোগ, এর পরেই রাজুবাবুরা ওই মহিলা স্বাস্থ্যকর্মীকে চুলের মুঠি ধরে দেওয়ালে মাথা ঠুকে দেওয়ার হুমকি দেন
তাঁকে গালিগালাজও করেন