content
stringlengths
0
129k
১৯৭১ সালের এপ্রিলে জহির রায়হান চলে যান কলকাতায়
শুরু করেন তার অন্য রকম মুক্তিযুদ্ধ
ক্যামেরা হাতে তিনি ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন সীমান্তে এবং এক শরণার্থী শিবির থেকে আরেক শরণার্থী শিবিরে
নিপীড়িত মানুষের মুক্তির বিষয়টি তিনি চলচ্চিত্রে ব্যবহার করতে চাইতেন প্রথম থেকেই
লাতিন আমেরিকার বিপ্লবী ধারার ছবিগুলোই ছিল তার মূল প্রেরণা
সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল কিউবান চিত্রপরিচালক আল ভারেজ
মূলত তার প্রেরণায় তিনি নির্মাণ করেন 'স্টপ জেনোসাইড'
জহির রায়হানের অন্য ছবিগুলো হচ্ছে- 'সোনার কাজল', 'কাঁচের দেয়াল', 'আনোয়ারা', 'বেহুলা', 'জ্বলতে সুরুজ নিচে'
নির্মাণ শেষ করতে পারেননি 'লেট দেয়ার বি লাইট'-এর কাজ
তার প্রকাশিত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে 'শেষ বিকেলের মেয়ে', 'হাজার বছর ধরে', 'আরেক ফাল্কগ্দুন', 'বরফ গলা নদী' এবং 'আর কত দিন'
এসব ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 'নিগার' চলচ্চিত্র পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার এবং বাংলা একাডেমির মরণোত্তর সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি
১৯৭২ সালের ৩০ জানুয়ারি বড় ভাই শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের সন্ধানে বেরিয়ে আর ফিরে আসেননি এই নন্দিত চলচ্চিত্র পরিচালক
তার মৃতদেহটিও পাওয়া যায়নি
ওই দিনটি জহির রায়হানের অন্তর্ধান দিবস হিসেবে পালিত হয়
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে জামালপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে
যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ১৬৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
জেলার সাত উপজেলায় ৫৯টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, বন্ধ হয়ে গেছে সড়ক ও রেল যোগাযোগ
গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ২৪ সেন্টিমিটার বেড়ে আজ বৃহস্পতিবার দুপুরে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ১৬৬ সেন্টিমিটার উপরে অবস্থান করছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক পাঠক আব্দুল মান্নান
জেলার ৫৯টি ইউনিয়নে বন্যায় প্লাবিত হয়েছে
সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে
দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও দুরমুট, মেলান্দহ, তারাকান্দি রেলস্টেশন লাইনে পানি ওঠায় ট্রেন চলাচলও সাময়িক বন্ধ রয়েছে
বন্ধ হয়ে গেছে বন্যা কবলিত এলাকার ৫৭০টি শিক্ষা প্রতিষ্ঠান
জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত অসহায় মানুষদের জন্য ৭শ' ৫০ মে. টন চাল, ২ হাজার প্যাকেট শুকনো খাবার ও নগদ ১০ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে
জেলায় ১৪টি মেডিকেল টিম নিয়োজিত আছে
২০ হাজার টাকার সবজি লাখ টাকায় বিক্রি ব্যর্থতা কাটিয়ে জয়ী হওয়ার ৫ উপায়! কচুরীপানার কাগজ দিয়ে ভাগ্য বদল! বল সুন্দরী কুলে পাল্টে গেল জীবনের মোড় ইউটিউব দেখে স্কোয়াশ চাষ করে লাভবান যমজ বোনের সফলতার গল্প! মাত্র ৫ হাজার টাকার ব্যবসা থেকে কোটিপতি জুতা তৈরি করে সফল ব্যবসায়ী সফল হতে চাই নিয়মিত অভ্যাস! প্যান্টের পকেটে ন...
অন্যান্য, প্রাতিষ্ঠানিক সংবাদ, স্লাইড
কমছে ফ্ল্যাটের নিবন্ধনের খরচ!
ফ্ল্যাট ও প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন ব্যয় বর্তমানে ১৪ থেকে ১৬ শতাংশ
এই উচ্চ ব্যয়ের কারণে অনেক ক্রেতাই ফ্ল্যাট বা প্লট নিবন্ধনের আগ্রহ দেখান না
তাতে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে
সে জন্য আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব নেতারা দীর্ঘদিন ধরে নিবন্ধন ব্যয় কমানোর দাবি করে আসছেন
তাঁরা মনে করেন, নিবন্ধন ব্যয় কমানো হলে সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তি পাবেন
তাতে ফ্ল্যাটের ব্যবসা বাড়বে
অবশেষে নিবন্ধন ব্যয় কমানোসহ কয়েকটি বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে সুপারিশ করতে যাচ্ছে আবাসন খাতের সমস্যা সমাধানের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), গণপূর্ত মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত যৌথ ওয়ার্কিং কমিটি
ইতিমধ্যে তিনটি বৈঠক করে খসড়া সুপারিশ চূড়ান্ত করেছে কমিটি
এনবিআরের উচ্চপদস্থ কর্মকর্তা ও রিহ্যাব নেতাদের সঙ্গে কথা বলে এই বিষয় নিশ্চিত হওয়া গেছে
রিহ্যাবের শীর্ষ নেতারা জানান, গত বছর তাঁরা আবাসন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন
তখন এনবিআর চেয়ারম্যান যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করে দেন
সেই কমিটির প্রথম বৈঠকে রিহ্যাবের পক্ষ থেকে নিবন্ধন ব্যয় কমানো, সম্পদ কর হ্রাস, কর অবকাশ সুবিধা, এক অঙ্কের সুদহারে গৃহঋণ দেওয়ার জন্য ২০ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠনসহ ১২ দফা প্রস্তাব দেওয়া হয়
পরে আরও দুটি বৈঠকে অধিকাংশ বিষয়ে একমত হয়েছেন কমিটির সদস্যরা
আগামী বাজেটে বাস্তবায়নের জন্য এনবিআর, অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে শিগগিরই সুপারিশ জমা দেবে এ কমিটি
জানতে চাইলে যৌথ ওয়ার্কিং কমিটির প্রধান ও এনবিআরের সদস্য (ভ্যাট নীতি) রেজাউল হাসান বলেন, 'রিহ্যাবের অধিকাংশ প্রস্তাবেই আমরা একমত হয়েছি
তবে সব কটি বাস্তবায়ন এনবিআরের হাতে নেই
সে জন্য এনবিআর-বহির্ভূত বিষয়গুলো আমরা সংশ্লিষ্ট দপ্তরকে বাস্তবায়নের জন্য সুপারিশ করব
' তিনি আরও বলেন, 'রিহ্যাবের প্রস্তাবে কিছু তথ্য ঘাটতি রয়েছে
সেগুলো তাদের কাছে আমরা চেয়েছি
পেলেই সুপারিশ চূড়ান্ত করা হবে
স্বল্প আয়ের মানুষের জন্য এক অঙ্কের সুদহারে দীর্ঘমেয়াদি ঋণের জন্য ২০ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করার প্রস্তাব দিয়েছে রিহ্যাব
তারা বলছে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পুনঃ অর্থায়ন তহবিল চালু করা হলে সাধারণ ক্রেতারা তাঁদের চাহিদামতো ফ্ল্যাট কেনার জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ নিতে পারবেন
এতে ভাড়ার টাকায় ফ্ল্যাটের মালিক হতে পারবেন
বর্তমানে তফসিলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে স্বল্প আয়ের মানুষের জন্য গৃহঋণ দেওয়া বন্ধ আছে
এ ছাড়া ৬ থেকে ৭ শতাংশ সুদে ৩০ বছর মেয়াদি গৃহঋণ দেওয়ার জন্য বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনকে তহবিল দেওয়ার প্রস্তাব করেছে রিহ্যাব
ফ্ল্যাট ও প্লটের নিবন্ধন ব্যয় কমানোর বিষয়ে রিহ্যাব বলছে, বর্তমানে ফ্ল্যাট নিবন্ধনে ৪ শতাংশ গেইন ট্যাক্স, ৩ শতাংশ স্ট্যাম্প ফি, ২ শতাংশ নিবন্ধন ফি, ২ শতাংশ স্থানীয় সরকার কর ও ৩ শতাংশ হারে মূল্য সংযোজন কর দিতে হয়
তাদের প্রস্তাব নিবন্ধন ফি ৭ শতাংশে নামিয়ে আনা
এ ছাড়া সেকেন্ডারি বাজার প্রচলনের জন্য পুরোনো ফ্ল্যাট নিবন্ধন ফি সাড়ে ৩ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেছে আবাসন ব্যবসায়ীদের এই সংগঠন
আবাসন খাতে বর্তমানে মূল্য সংযোজন কর (মূসক) দেড় থেকে ৩ শতাংশ
এটি দেড় শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়ে রিহ্যাব বলেছে, ফ্ল্যাটের নির্মাণ ব্যয় কমানোর জন্য মূসক হ্রাস করা প্রয়োজন
এটি হলে ফ্ল্যাটের দাম ক্রেতার সামর্থ্যের মধ্যে চলে আসবে
জমির উচ্চ মূল্য ও নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে আবাসন ব্যবসায়ীদের মুনাফা ব্যাপক হারে হ্রাস পেয়েছে বলে দাবি রিহ্যাবের
তাই এ খাতের জন্য আয়কর হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার কথা বলেছে সংগঠনটি
সে জন্য গুলশান, বনানী, বারিধারা, মতিঝিল এলাকায় আবাসিকের জন্য প্রতি বর্গমিটারের আয়কর ৫০০ টাকা ও অনাবাসিকের জন্য প্রতি বর্গমিটারের আয়কর ১ হাজার টাকা; ধানমন্ডি, লালমাটিয়া, উত্তরা, ডিওএইচএস, কারওয়ান বাজার, চট্টগ্রামের খুলশী, পাঁচলাইশ, আগ্রাবাদ ও নাছিরাবাদ এলাকার আবাসিকের জন্য প্রতি বর্গমিটারের আয়কর ৪৫০ টাকা ও অনাবাসি...
একই সঙ্গে তা চূড়ান্ত দায়মুক্তি হিসেবে বিবেচনার করার সুপারিশ করেছে সংগঠনটি
এ ছাড়া জমির মালিকের জন্য নির্ধারিত ১৫ শতাংশ উৎসে কর কমিয়ে ৪ শতাংশ করা, রাজউক ও সিডিএর আওতাধীন ও বহির্ভূত এলাকার জমির ক্ষেত্রে কর প্রত্যাহার, বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাট ও উৎসে কর সংগ্রহের দায়িত্ব থেকে আবাসন ব্যবসায়ীদের মুক্ত করা, শহর এলাকায় আবাসনের জন্য পাঁচ বছর ও এর বাইরের এলাকার জন্য ১০ বছরের ...
রিহ্যাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে বাস্তবায়নের জন্য যৌথ কমিটির সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে
এসব সুপারিশ বাস্তবায়ন হলে আবাসন খাত ঘুরে দাঁড়াবে
তিনি আরও বলেন, ফ্ল্যাটের নিবন্ধন ব্যয় কমানো ও পুনঃ অর্থায়ন তহবিল গঠন করে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হলে সাধারণ মানুষ ফ্ল্যাট কিনতে আগ্রহী হবেন
অন্যদিকে ফ্ল্যাট নির্মাণের ব্যয় কমানোর জন্য মূসক ও আয়কর কমানোসহ অন্যান্য সুবিধা দিলে ফ্ল্যাটের দাম কমবে
তাতে বিক্রি বাড়বে
তথ্যসূত্র: প্রথম আলো
সারাদিন বাইরে ঘুরে বাড়ি ফিরে ত্বকের যত্ন নেওয়া জরুরি
ছেলেদের বেলায়ও এ কথা সমান প্রযোজ্য
কারণ রোদে পোড়া ত্বক থেকে তৈরি হতে পারে আরও নানা সমস্যা
হলিফ্যামিলি হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ আফজালুল করিম বলেন, ত্বকে সরাসরি রোদ পড়লে ত্বক প্রথমে কালচে হবে
এরপর ত্বক লালচে হয়ে যাবে
এবং চূড়ান্ত পর্যায়ে ত্বকে ফোসকা পড়বে
এর জন্য ত্বকে জ্বালাপোড়া করাসহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে
তাই বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ক্রিম লাগাতে হবে
এটি কেনার সময় এর গায়ে তাপমাত্রা উল্লেখ করা থাকে
আমাদের দেশের জন্য ৪৫ ডিগ্রি তাপমাত্রায় সহনীয় সানস্ক্রিন ক্রিম ব্যবহার করাই ভালো
এই ক্রিম মুখে লাগানোর পর মুখ ঘেমে গেলে যদি রুমাল দিয়ে ঘাম মোছা হয়, তাহলে তার সঙ্গে সঙ্গে এটিও মুছে যায়
তাই মুখ ধোয়া বা মোছার পর আবার সানস্ক্রিন ক্রিম লাগাতে হবে
ছেলেমেয়ে উভয়ই একই ধরনের সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে পারেন
যাঁদের ত্বক একটু তৈলাক্ত তাঁরা তেলভাব ছাড়া সানস্ক্রিন ক্রিম কিনে নিতে পারেন
রোদে ত্বক যাতে না পোড়ে, সে জন্য আরও কয়েক উপায়ে ত্বকের যত্ন নিতে হবে
ত্বকের এসব যত্নের দিকগুলো জানালেন পারসোনা অ্যাডামসে কর্মরত দেলওয়ার হোসেন
বাইরে বের হওয়ার অন্তত ১৫ মিনিট আগে সানস্ক্রিন লোশন ত্বকে লাগাতে হবে
সরাসরি না মেখে বরং এর সঙ্গে একটু পানি দিয়ে ত্বকে লাগালে ত্বক ভালো থাকবে
রোদ থেকে ঘরে আসার পর মুখে পরিমাণমতো টক দই লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে
এরপর কুসুম গরম পানিতে তোয়ালে ডুবিয়ে নিয়ে সেই পানি চিপে ফেলে দিয়ে মুখে গরম ভাপটা লাগাতে হবে কিছুক্ষণ
এরপর মুখে লোশন বা ক্রিম লাগাতে হবে
এ ছাড়া তুলা বা নরম কাপড়ে শসার রস মেখে পাঁচ থেকে ১০ মিনিট ত্বকে ঘষে মুখ ধুয়ে ফেলুন
আর একটি উপায়ে গরমে ত্বকের যত্ন নিতে পারেন
চন্দন পাউডার ও পানি মিশিয়ে মুখে মাখতে পারেন
এসব ছাড়াও ডাবের পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে পারেন, তাতেও ত্বকের বেশ উপকার হবে
সরাসরি রোদে চলাচল না করাই ভালো
প্রয়োজনে ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন
তাহলে এই প্রচণ্ড রোদেও আপনার ত্বক ভালো থাকবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন
তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন
অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন