content
stringlengths
0
129k
তিনি আরও জানান, 'ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত ৯টা ৪৫ এর দিকে
মঞ্চের চারপাশে প্রচণ্ড ভিড় হয়
শ্বাস নিতে না পেরে অনেকেই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান'
ঘটনাস্থলে ব্যাপক নিরাপত্তা সদস্য মোতয়েন করা হয়েছে
পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন
নিউজ ট্যাগ: মিউজিক ফেস্টিভ্যালে পদদলিত যুক্তরাষ্ট্র
ওমিক্রনে ভারতের 'ঝুঁকিপূর্ণ' দেশের তালিকায় বাংলাদেশ
সোমবার ২৯ নভেম্বর ২০২১
জাপানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প
সোমবার ২৯ নভেম্বর ২০২১
১৬ নভেম্বর: ইতিহাসের এই দিনে
প্রকাশিত:মঙ্গলবার ১৬ নভেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ নভেম্বর ২০২১ | ৪১০জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক
একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়
১৬ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩২০তম (অধিবর্ষে ৩২১তম) দিন
বছর শেষ হতে আরো ৪৫ দিন বাকি রয়েছে
একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়
১৩৮০ - ফ্রান্সের রাজা ষষ্ঠ জর্জ করমুক্তির ঘোষণা দেন
১৩৮৪ - জাডউইগা পোলান্ডের রাজ্যভার গ্রহণ করেন
১৮০১ - নিউ ইয়র্ক ইভনিং পোস্টের প্রথম সংস্করণ প্রকাশিত হয়
১৮২৪ - নিউ ইয়র্ক নগরীর ফিফথ এভিনিউ খুলে দেওয়া হয়
১৮৬৯ - পোর্ট সৈয়দে সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে নৌ চলাচলের জন্য উন্মুক্ত হয়
১৯০৫ - স্বদেশি আন্দোলনের অনুপ্রেরণায় সরকারি বিদ্যাচর্চা বর্জন আন্দোলনের প্রেক্ষাপটে আশতোষ চৌধুরীর সভাপতিত্বে 'ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন' স্থাপিত হয়
১৯২৩ - অস্বাভাবিক মুদ্রাস্ফীতির পর জার্মানিতে নতুন মুদ্রাব্যবস্থা চালু হয়
১৯৪৫ - ভিয়েতনামে ফ্রান্সের সেনাদের হামলা শুরুর মধ্য দিয়ে দেশটির জনগণের দীর্ঘ ও রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম শুরু হয়
১৯৪৬ - বিশ্বে প্রথমবারের মত কৃত্রিমভাবে বৃষ্টিপাত সৃষ্টি করা হয়
১৯৯৩ - জঙ্গিদের আত্মসমর্পণের মধ্য দিয়ে কাশ্মীরে ৩২ দিনের অচলাবস্থার অবসান ঘটে
১৭৯৩ - ফ্রান্সিস ড্যানবি, আইরিশ চিত্রকর
১৮৯০ - হেমেন্দ্রনাথ ঘোষ,ভারতে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুতকারক বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী ও চিকিৎসক
১৮৯৫ - চৌধুরী রহমত আলি, ব্রিটিশভারতীয়-পাকিস্তানি জাতীয়তাবাদি, পাকিস্তান শব্দের প্রবক্তা
১৮৯৬ - রনদা প্রসাদ সাহা, সমাজসেবক ও দানবীর
১৯১৪ - কমলকুমার মজুমদার, বাঙালি সাহিত্যিক ও শিল্পী
১৯২০ - সৌরীন্দ্র মিত্র, ভারতীয় বাঙালি রবীন্দ্রগবেষক ও প্রাবন্ধিক
১৯২২ - জিন আম্‌ডাল, নরওয়েজীয়- মার্কিন কম্পিউটার আর্কিটেক্ট এবং হাইটেক উদ্যোক্তা
১৯৩০ - মিহির সেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সন্তরণবিদ, প্রথম ভারতীয় হিসাবে ১৯৫৮ সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন
১৯৩০ - চিনুয়া আচেবে, নাইজেরিয়ার প্রখ্যাত সাহিত্যিক ও আফ্রিকার আধুনিক সাহিত্যের জনক
১৯৪৫ - নরেন বিশ্বাস, গবেষক ও লেখক
১৮১২ - জন ওয়ালটার, 'দ্য টাইমস' পত্রিকার প্রতিষ্ঠাতা
১৯৩৪ - আয়াতুল্লাহিল উজমা আব্দুল করিম হায়েরি ইয়াযদি, বিশিষ্ট মুসলিম চিন্তাবিদ ও ফকীহ
১৯৮৬ - বিধায়ক ভট্টাচার্য, নাট্যকার, সাহিত্যিক ও সাংবাদিক
১৯৯৬ - মাসুদ করিম, বাংলাদেশী গীতিকার
২০১২- সুভাষ দত্ত, বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা
ছুটি ও অন্যান্য
জাতীয় প্রেস দিবস (ভারত)
আন্তর্জাতিক সহনশীলতা দিবস
১০ নভেম্বর: ইতিহাসের এই দিনে
বুধবার ১০ নভেম্বর ২০২১
৬ নভেম্বর: ইতিহাসের এই দিনে
শনিবার ০৬ নভেম্বর ২০২১
ফতুল্লায় যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
প্রকাশিত:বুধবার ১৭ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৭ নভেম্বর ২০২১ | ৩২০জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লায় আমির হামজা (২৫) নামে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ
আজ বুধবার দুপুরে ফতুল্লার মুসলিমনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়
নিহত আমির হামজা টাঙ্গাইল সদরের আব্দুল খালেকের ছেলে
তিনি ফতুল্লার শাসনগাঁও এলাকায় থাকতেন
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, একটি হাত-পা বাঁধা লাশ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে
লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে
বিষয়টি হত্যাকান্ড বলে ধারণা করে এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু হয়েছে
নিউজ ট্যাগ: নিখোঁজ যুবকের লাশ উদ্ধার যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের হাতে যুবক খুন
সোমবার ২২ নভেম্বর ২০২১
রূপগঞ্জে ইউপি নির্বাচনে প্রভাব বিস্তার করে কারচুপির অভিযোগ
রবিবার ১৪ নভেম্বর ২০২১
ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে চমেক বন্ধ ঘোষণা
প্রকাশিত:শনিবার ৩০ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শনিবার ৩০ অক্টোবর ২০২১ | ৫৫৫জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) বন্ধ ঘোষণা করা হয়েছে
শিক্ষার্থীদের আজ সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
গঠন করা হয়েছে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি
জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১২টায় চমেকের প্রধান ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, হোস্টেলের ভেতরে নিজেদের মধ্যে ঝামেলা থেকে প্রথমে দুই পক্ষের মধ্যে মারামারি হয়
শুক্রবার রাতে দুই গ্রুপের মধ্যে মারামারির জের ধরে পরদিন আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে আরেক দফা সংঘর্ষ বাধে
এতে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে
আহতরা হলেন মাহফুজুল হক (২৩), নাইমুল ইসলাম (২০) ও আকিব হোসেন (২০)
ঘটনার পর হাসপাতাল ও ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে
তবে কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত, সে বিষয়ে কিছু জানাতে পারেননি ওসি
এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানান তিনি
চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, একাডেমিক কাউন্সিলের বৈঠকে আমরা অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের ঘোষণা দিয়েছি
পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত কলেজ বন্ধ থাকবে
আমরা সব শিক্ষার্থীদের হল ছেড়ে দেওয়ার জন্য বলেছি
এছাড়া এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে
আগামী সাতদিনের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ড. মতিউর রহমানকে
এর আগে রাতে দুই পক্ষের মধ্যে মারামারিতে আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
চমেক সূত্র জানায়, রাতে আধিপত্য বিস্তারের জন্য দুই পক্ষই লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
আহতদের মধ্যে আকিব শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত
আর মাহফুজ ও নাইমুল ইসলাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত
সকালে সংঘর্ষের পর চমেক একাডেমিক কাউন্সিলে কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে একটি বৈঠক হয়েছে
এর আগে গত মার্চে একই ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে
সিট দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সময় ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর করা হয়
এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন
ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় কয়েকজন গ্রেপ্তারও হন
নিউজ ট্যাগ: চমেক ছাত্রলীগ
'ওমিক্রন' বন্ধ হবে না এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
সোমবার ২৯ নভেম্বর ২০২১
৪১ তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু
সোমবার ২৯ নভেম্বর ২০২১
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ২৮ দিন পর ফেরি চালু