content
stringlengths
0
129k
খাদ্য-পুষ্টি ও রান্না
গল্প-কবিতা ও বই
ভালোবাসা ও সম্পর্ক
লাইফ স্টাইল ও ফ্যাশন
শিশু কর্ণার
গল্প | কবিতা | উপন্যাস | উপদেশ | কোরআন ও হাদিস | কৌতুক | নামের অর্থ | নারী | ভালোবাসা | মিলন | মাসআলা | মুহাম্মদ (সাঃ) | লাইফ হ্যাক টিপস | স্বাস্থ্য টিপস | স্মার্টনেস | শিক্ষণীয় | ইতিহাস | কিশোর কিশোরী | পড়াশোনা |
বাংলাদেশ থেকে সাধারণ মানুষকে চাকরির লোভ দেখিয়ে বিদেশে পাচার ও তাদের আটকে রেখে মুক্তিপণ আদায় এবং হত্যার অভিযোগে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল বাংলাদেশের ছয় মানব পাচারকারীকে খুঁজছে
এই ছয় জন হলেন, মিন্টু মিয়া, স্বপন, শাহাদাত হোসেন, নজরুল ইসলাম মোল্লা, ইকবাল জাফর ও তানজিরুল
এদের মধ্যে নজরুলের বাড়ি মাদারীপুরে, শাহাদাতের ঠিকানা ঢাকায়
বাকি চারজনই কিশোরগঞ্জের বলে ইন্টারপোলের নোটিসে উল্লেখ করা হয়েছে
বাংলাদেশের সিআইডির মিডিয়া উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে
গত ২৮ মে লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে একদল মানব পাচারকারী ও তাদের স্বজনরা
ওই ঘটনায় চার আফ্রিকান অভিবাসীও নিহত হন এবং আহত হন আরো ১১ বাংলাদেশি
অ্যাম্বুল্যান্সের কমলা রঙের চেয়ারে বছর পাঁচেকের ছোট এক শিশু বসা, ধূলোমাখা শরীর তার, শরীরের তুলনায় অনেকটাই বড় সেই চেয়ার
মুখের এক পাশ দিয়ে কপাল থেকে গড়িয়ে পড়ছে রক্ত যা ধূলো মাখা চেহারার মধ্যে ও স্পষ্ট দেখা যাচ্ছে, চুলের উপরেও পুরু ধুলোর চাদর
মাত্র মৃত্যুর মুখ থেকে ফিরে আসার আতংক তার চোখে-মুখে
কিছুটা যেন হতবাক হয়ে বসে আছে পাঁচ বছরের ওমরান
কয়েক সেকেন্ড পরে হাত বুলিয়ে মাথা থেকে রক্ত মোছার চেষ্টা করল সে
হাতে লাগা রক্তের দিকে তাকিয়ে রইল কিছু ক্ষণ, মনে হয় নিজের রক্ত দেখে নিজেই হতবাক হলো সে
তার পর রক্তমাখা হাতটা অ্যাম্বুল্যান্সের সিটে মুছে ফেলল
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, বৃহস্পতিবার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে আলেপ্পো মিডিয়া সেন্টার () নামে সিরিয়ার একটি সরকার বিরোধী সংগঠন
ভিডিওতে দেখা গিয়েছে, ধ্বংসস্তূপ থেকে ওমরানকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সের পিছনের আসনে বসানো হচ্ছে
পরে তার পাশে এনে বসানো হয় আরও দু'টি আহত শিশুকে
বুধবার রাতে রুশ বিমান হানায় ভেঙে পড়ে ওমরানদের বাড়ি
ধ্বসংস্তূপের তলা থেকে তাকে বার করে আনেন উদ্ধারকারীরা
তার পর অ্যাম্বুল্যান্সে চাপিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
তখনই তোলা হয়েছিল ভিডিওটি
সিরিয়ার সরকার-বিরোধী বিক্ষোভকারীরা সেই ভিডিও ইন্টারনেটে পোস্ট করার কয়েক মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেটি
ঠিক যেমন হয়েছিল সিরিয়ার আর এক শিশু, আয়লান কুর্দির ছবিও
আয়লান কুর্দির পরে ওমরান দাগনিশ
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নতুন মুখ! দেশটির গৃহযুদ্ধ আর নিয়ন্ত্রণ নেয়ার জন্য বিভিন্ন পক্ষের চলমান লড়াই এর ভয়াবহতার স্বীকার এই ওমরান দাগনিশ
ওমরান এ যাত্রায় রক্ষা পেলেও মৃত্যুবরণ করতে হয়েছিলো আয়লানকে
সৈকতে পড়ে থাকা আয়লানের সেই ছবি স্মৃতি থেকে মুছে যাওয়ার আগেই ভেসে উঠল আরও একটি অসহায় শিশুর রক্তাক্ত মুখ
ভিডিওটি তোলেন মোহাম্মদ রাসলান নামে এক চিত্র সাংবাদিক
বিমান হানার খবর পেয়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন রাসলান-সহ কয়েক জন সাংবাদিক
উদ্ধার কাজে হাত লাগান তাঁরাও
রাসলান জানান, ধ্বংস্তূপের তলা থেকে প্রথমেই উদ্ধার করা হয় ওমরান, তার বাবা ও তার তিন বোনকে
রাসলানের কথায়, ''আমরা একের পর এক আহতকে ধ্বংসস্তূপ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছিলাম
ছোটদের সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে তুলে দেওয়া হয়
তবে ওমরানের মায়ের গোড়ালি কংক্রিটের চাঁইয়ে আটকে গিয়েছিল বলে তাঁকে বার করতে একটু সময় লেগেছিল
চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় চোট লাগে ওমরানের
সে দিন রাতেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়
বুধবারের বিমানহানায় আহত হয় আরও ১২টি শিশু
তাদের সকলেরই বয়স পনেরোর নীচে
মন্তব্য করুন
আগের সংবাদচাঞ্চল্যকর হিমাদ্রী মজুমদার হিমুকে হত্যার দায়ে পাঁচ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
পরের সংবাদইস্ যদি হাতি হতাম!!
সাইফুল আলম
এ সম্পর্কিত সংবাদসাম্প্রতিক
দয়া করে কোন কিছুকে যুগান্তকারী বলার আগে একটু জেনে নিন
ছয় চিকিৎসককে বরখাস্ত করে কি প্রমাণ করলো স্বাস্থ্য প্রশাসন?
ফ্রন্টলাইন যোদ্ধা না থ্যাংকলেস জব?
এ সপ্তাহের পাঠকপ্রিয়
চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত
চট্টগ্রাম নগরীর ১২ থানা রেড জোন, আক্রান্ত এলাকা ৭৩২
মিরসরাইয়ে বেপরোয়া ট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম নগরীর ১২ থানা রেড জোন, আক্রান্ত এলাকা ৭৩২
ঢাকার পর করোনাভাইরাসের (কভিড-১৯) মূলকেন্দ্র এখন চট্টগ্রাম
মোট আক্রান্তদের দুই-তৃতীয়াংশের বেশি চট্টগ্রাম মহানগরীর
গত ২৪ ঘন্টায় শনাক্ত ২০৮ জনের মধ্যে ১৪৫ জনই নগরীর বাসিন্দা
মঙ্গলবার (২...
চট্টগ্রামের কোন এলাকায় কতজন করোনা শনাক্ত?
নগরীর আগ্রাবাদ, হালিশহর ও সদরঘাটে ৫ টি ভবন লকডাউন
করোনায় মারা যাওয়া দুদক পরিচালকের বাড়ি চট্টগ্রামে
চট্টগ্রামে করোনা চিকিৎসায় ভেন্টিলেটর দিল এস আলম গ্রুপ
আমাদের সম্পর্কে
চট্টগ্রামের সব ধরনের খবর
মহানগর, জেলার সবকটি উপজেলা ও আশপাশের সবধরণের খবর দ্রুত পাবেন
বিনোদন, খেলা, রাজনীতি এবং আপনার চারপাশের বিভিন্ন সমস্যা নিয়ে লিখতে ও জানতে আমাদের সাথে থাকুন
দীর্ঘ যাচাই-বাছাই শেষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ জারি করা হয়েছে
গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই নীতিমালা জারি করা হয়
তিন বছরের ব্যবধানে আরেকটি এমপিও নীতিমালা পেল বেসরকারি এসব শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে কিছু বড় পরিবর্তন দেখা গেছে
পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হলো, নতুন এই নীতিমালায় বিদ্যালয় পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি সহজ করা হলেও কলেজ পর্যায়ে কঠিন করা হয়েছে
এ ছাড়া উচ্চ মাধ্যমিকে জ্যেষ্ঠ প্রভাষকের পদ সৃষ্টি করা হয়েছে
এ পর্যায়ে এর ওপর আর কোনো পদোন্নতি নেই
গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিকদের দেওয়া হয়েছে শিক্ষকের মর্যাদা
এ ছাড়া নীতিমালায় পূর্ণাঙ্গ উৎসব ভাতার সুযোগ সৃষ্টি এবং আরেকটি নীতিমালা প্রণয়ন সাপেক্ষে বদলির সুযোগও রাখা হয়েছে
তবে প্রধান শিক্ষক পদে নিয়োগের অভিজ্ঞতা তিন বছর বাড়িয়ে ১৫ বছর করা হয়েছে
এর আগের নীতিমালাটি করা হয়েছিল ২০১৮ সালে
তার আগেরটি করা হয় ২০১২ সালে
কয়েক বছর ধরে শিক্ষকরা এমপিও নীতিমালা আরো সহজ করার দাবি জানিয়ে আসছিলেন
তাঁদের মূল দাবি ছিল, স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত (সরকারি অনুদানপ্রাপ্ত) করতে হবে, কিন্তু তাঁদের সেই দাবির প্রতিফলন নতুন নীতিমালায় দেখা যায়নি বলে কোনো কোনো শিক্ষক বলছেন
তবে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, 'নতুন নীতিমালায় বেসরকারি শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বদলির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে
এত দিন কোথাও এসব বিষয় উল্লেখ ছিল না
ফলে আমি মনে করি, মুজিববর্ষে এটা শিক্ষকদের অন্যতম অর্জন
এ জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই
তবে আমাদের প্রধান দাবি, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ
আশা করি, শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে সে পথেই অগ্রসর হবে সরকার
বেতন-ভাতার ব্যাপারে ৪৪ পৃষ্ঠার নীতিমালার ১১.৭-এর (ঙ) উপধারায় বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের মূল বেতন ও বোনাসের নির্ধারিত অংশ, উৎসব ভাতার নির্ধারিত অংশ, বৈশাখী ভাতার নির্ধারিত অংশ সরকারের জাতীয় বেতন স্কেল ২০১৫ অথবা সরকারের সর্বশেষ জাতীয় বেতন স্কেলের সঙ্গে অথবা সরকারের নির্দেশনার সঙ্গে মিল রেখে করতে হবে
শিক্ষক-কর্মচারীদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তনের ব্যাপারে ১২.২ উপধারায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগপ্রাপ্ত ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, প্রদর্শক ও প্রভাষকদের কোনো প্রতিষ্ঠানে পদ শূন্য থাকা সাপেক্ষে সমপদে ও সমস্কেলে প্রতিষ্ঠান পরিবর্তন...
বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারের সর্বশেষ বেতন স্কেল অনুযায়ী মূল বেতন পেয়ে থাকেন
তবে শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব বোনাস পান
তাঁরা শতভাগ বোনাস পেতে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন
এ ছাড়া তাঁদের কোনো বদলির সুযোগ নেই
তবে নতুন নীতিমালা অনুযায়ী শতভাগ উৎসব বোনাস ও বদলির সুযোগ সৃষ্টি হলো
২০১৮ সালের নীতিমালা অনুযায়ী, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি পেতে নিম্ন মাধ্যমিকে শহরে ২০০ ও মফস্বলে ১৫০ জন শিক্ষার্থী, মাধ্যমিকে শহরে ৩০০ ও মফস্বলে ২০০, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শহরে ৪৫০ ও মফস্বলে ৩২০, উচ্চ মাধ্যমিক কলেজে শহরে ২০০ ও মফস্বলে ১৫০ এবং ডিগ্রি (স্নাতক পাস) কলেজে শহরে ২৫০ ও মফস্বলে ২০০ জন শিক্ষার্থী থাকত...
আর পাসের হার হতে হবে ৭০ শতাংশ
তবে ২০২১ সালের নীতিমালা অনুযায়ী, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি পেতে নিম্ন মাধ্যমিকে শহরে ১২০ ও মফস্বলে ৯০, মাধ্যমিকে শহরে ২০০ ও মফস্বলে ১৫০, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শহরে ৪২০ ও মফস্বলে ৩২০, উচ্চ মাধ্যমিক কলেজে শহরে ২৫০ ও মফস্বলে ২২০ এবং ডিগ্রি কলেজে স্নাতকে শহরে ৪৯০ ও মফস্বলে ৪২৫ জন শিক্ষার্থী থাকতে হবে