content
stringlengths
0
129k
মতামত বিভাগের লেখা সম্পূর্ণভাবে লেখকের ব্যক্তিগত
সময় এখন কেবল মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস ও চর্চা করে
( , , , . .)
তার আয়ের অন্য কোনো উৎস নেই
১৫ বছর চাকরি করে বেতন পেয়েছেন প্রায় সাড়ে ২২ লাখ টাকা
ওই টাকার ৮০ ভাগ পারিবারিক ব্যয় বাদ দিলে থাকার কথা সাড়ে ৪ লাখ টাকা
কিন্তু তিনি স্থাবর-অ'স্থাবর ৬৯ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন
তার নাম জয়নাল আবেদীন
তিনি নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় চট্টগ্রামের এক অফিস সহায়ক
তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পেয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)
জয়নাল বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগা'রে রয়েছেন
গত আগস্টে লাকী আক্তার নামের এক রোহিঙ্গা নারীর ভুয়া জাতীয় পরিচয়পত্র নেওয়ার ঘটনায় ধরা পড়েন
এরপর জয়নালসহ ইসির স্থায়ী অস্থায়ীসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়
এই ঘটনায় করা মামলা তদন্ত করছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, সিআইডি ও দুদক
গ্রেপ্তারের পর জয়নাল আদালতে স্বীকারো'ক্তিমূলক জবানব'ন্দি দেন
এতে টাকার বিনিময়ে রোহিঙ্গাদের ভোটার করার কথা জানিয়েছেন
দুদক সূত্র জানায়, ২০০৪ সালের ১ নভেম্বর নির্বাচন কমিশন কার্যালয় চট্টগ্রামে এমএলএসএস পদে যোগদান করেন জয়নাল
তখন মাসিক বেতন পেতেন ৫ হাজার ৯৬০ টাকা
গ্রেপ্তারের আগ পর্যন্ত তিনি বেতন পেতেন ১৩ হাজার ৯০০ টাকা
চাকরিতে যোগদান থেকে গত আগস্ট পর্যন্ত বেতন পান ২২ লাখ ৪৬ হাজার ৯০০ টাকা
ওই বেতনই জয়নালের একমাত্র আয়ের উৎস
তার নামে কোনো আয়কর নথিও নেই
বেতনের ৮০ ভাগ পারিবারিক ব্যয়সহ অন্যান্য খরচ বাদ দিলে খরচ হয় ১৭ লাখ ৯৭ হাজার ৫২০ টাকা
তার কাছে থাকার কথা ৪ লাখ ৪৯ হাজার ৩৮০ টাকা
ইসির অফিস সহায়ক জয়নাল আবেদীন টাকার বিনিময়ে রোহিঙ্গাদের ভোটার করতেন
আর এই টাকায় মালিক হয়েছেন বাড়ি ও জমির
কিন্তু দুদকের অনুসন্ধানে জয়নালের লাখ লাখ টাকার হদিস মেলে
গত বছরের ৩০ জুলাই জেলার বাঁশখালীর গ্রামের বাড়িতে সাড়ে ৫ লাখ টাকায় ৫ শতক নাল জমি কেনেন
ওই জমিতে ৫ তলার ভিত্তি দিয়ে ৪ তলা তোলেন
এতে খরচ হয় ৬৫ লাখ টাকা
এ ছাড়া ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে আরেকটি জায়গা কেনেন
এভাবে জয়নালের স্থাবর-অ'স্থাবর ৭৩ লাখ ৫৬ হাজার ৮২২ টাকার সম্পদের হদিস পায় দুদক
এর মধ্যে বেতনের সাড়ে ৪ লাখ টাকা বাদ দিলে ৬৯ লাখ ৭ হাজার ৪৪২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায় জয়নালের
দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী বলেন, দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসং'গতিপূর্ণ ৬৯ লাখ ৭ হাজার ৪৪২ টাকার সম্পদ অর্জন করেছেন ইসির অফিস সহায়ক জয়নাল
এই ঘটনায় তার বিরু'দ্ধে সম্প্রতি মামলা করেছে দুদক
টাকার বিনিময়ে রোহিঙ্গাদের ভোটার করে জয়নাল এই সম্পদ অর্জন করেছেন
দুদক অনুসন্ধানে এসব তথ্য পেলেও তার নামে-বেনামে আরও সম্পদ থাকতে পারে
দুদকের তদন্তে তা বেরিয়ে আনার চেষ্টা রয়েছে
তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের পরিদর্শক রাজেশ বড়ুয়া জানান, জয়নালের কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই চলছে
রোহিঙ্গাদের ভোটার করেই তিনি সম্পদ অর্জন করেছেন
দুদকের করা আরেক মামলায় জয়নালের স্ত্রী আনিছুর নাহার বেগমকে আসামি করেছে দুদক
জয়নাল কারাগারে থাকায় তার স্ত্রী আনিছুর রহমানের বক্তব্য নিতে মুঠোফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়
শেয়ার করুন !
এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য- লেখকের একান্তই নিজস্ব
.-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই
লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে . আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না
প্যান্ডোরা পেপার্সে বাংলাদেশের ঠিকানা ব্যবহারকারী ৮ জন!
ডিসেম্বর ৮, ২০২১
মার্বেল দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিল গাম্বিয়ার জনগণ
ডিসেম্বর ৮, ২০২১
বিএনপি নেতা মেয়র আরিফের বিরুদ্ধে বাসাবাড়ি ভাঙার অভিযোগে সংবাদ সম্মেলন
ডিসেম্বর ৮, ২০২১
ফোর্বস: বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা
ডিসেম্বর ৯, ২০২১
ডা. মুরাদকে রাস্তায় ফেলে হত্যার হুমকিদাতা ইশরাকের বিচার হবে না? (ভিডিও)
ডিসেম্বর ৯, ২০২১
বিএনপি-জামায়াতি গুজবের জবাব দেয়াতেই বাঁশের কেল্লার টার্গেট নাহিদ?
ডিসেম্বর ৮, ২০২১
প্যান্ডোরা পেপার্সে বাংলাদেশের ঠিকানা ব্যবহারকারী ৮ জন!
ডিসেম্বর ৮, ২০২১
অছাত্র, বিবাহিত ও পেশাজীবী হলেও তারা ছাত্রদলের নেতা-কর্মী!
ডিসেম্বর ৮, ২০২১
সাম্প্রতিক সকল লেখা পড়তে এখানে ক্লিক করুন
পাঠক প্রিয়
৮ শতাধিক ধান্ধা লীগ নিয়ে বিব্রত আওয়ামী লীগ
ফেসবুকে গুজব রটানো ভুয়া সাংবাদিকসহ গ্রেপ্তার ৭
ভাঙা হলো দিল্লির রোহিঙ্গা ক্যাম্প
সেই 'পলিথিন তবারক' গ্রেপ্তার
সম্পদের হিসাব দাখিলে সরকারি চাকরিজীবীদের প্রতি নির্দেশ
এই সপ্তাহের পাঠক প্রিয় দেখতে এখানে ক্লিক করুন
যোগাযোগঃ [ ]
সময় এখন এই সময়ের সকল সংবাদ প্রকাশে নিরপেক্ষ অনলাইন দৈনিক
*** প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ
অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে
মতামত বিভাগের লেখা সম্পূর্ণভাবে লেখকের ব্যক্তিগত
সময় এখন কেবল মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস ও চর্চা করে
( , , , . .)
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল আফগানিস্তানের ক্ষমতায় আসা তালেবান
তবে তাদের সেই ইচ্ছা পূরণ হচ্ছে না
তালেবানের অংশগ্রহণ ছাড়াই স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনের সমাপ্তি ঘটছে
গত ১৫ আগস্ট কাবুল পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান
চলতি মাসের শুরুর দিকে কট্টরপন্থীদের নিয়ে দেশটিতে সরকার গঠন করে তারা
এরপর তারা জাতিসংঘের মতো মঞ্চ থেকে স্বীকৃতি পেতে উদ্যোগী হয়
২০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন শুরু হয়
এই অধিবেশনে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে জাতিসংঘকে একটি চিঠি দেয় তালেবান
জাতিসংঘকে দেওয়া চিঠিতে তালেবান বলে, ক্ষমতাচ্যুত আফগান সরকার-নিযুক্ত জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাকজাইকে সরিয়ে দেওয়া হয়েছে
ইসাকজাই আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন না
তাঁর জায়গায় সুহাইল শাহিনকে তারা স্থায়ী প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছে
সুহাইল তালেবানের অন্যতম মুখপাত্র
গত সোমবার তালেবানের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি দেওয়া হয়
চিঠিতে এবারের অধিবেশনে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে অংশ নেওয়ার সুযোগ দিতে আবেদন জানানো হয়
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কে বা কারা যোগ দিতে পারবে, তা নির্ধারণ করে সংস্থার নয় সদস্যের ক্রিডেনশিয়াল কমিটি
এই কমিটিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন রয়েছে
এ ব্যাপারে কমিটির একটি বৈঠক হওয়ার কথা ছিল
কিন্তু শেষ পর্যন্ত বৈঠকটি হয়নি বলে জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন
ফলে জাতিসংঘের সাধারণ পরিষদের চলতি অধিবেশনে তালেবানের অংশ নেওয়ার খায়েশ ভেস্তে গেছে
এক কূটনীতিক এএফপিকে জানান, জাতিসংঘের কাছে আবেদন পাঠাতে অনেক দেরি করে ফেলেছে তালেবান
এ কারণে গোলাম ইসাকজাইয়ের এই অধিবেশনে অংশ নেওয়ার সুযোগ বহাল থাকে