content
stringlengths
0
129k
সম্প্রতি নেটিজেনদের মধ্যে এই ভিডিওটি কোনভাবে আবারো ভাইরাল হয়েছে
অভিনেত্রীর পড়ে যাওয়ার ঘটনা এই প্রথম ঘটছে না
আগেও বহুবার বিভিন্ন জায়গায় পড়ে গিয়েছিলেন তিনি
'দিলওয়ালে' ছবির প্রমোশনে গিয়ে মঞ্চের উপরই পড়ে যাচ্ছিলেন অভিনেত্রী
কিন্তু শেষ পর্যন্ত তার আশেপাশে থাকা লোকজন তাকে পড়ে যাওয়া থেকে আটকে নিয়েছিলেন
শোনা যায় 'কুচ কুচ হোতা হ্যায়' ছবির শুটিং চলাকালীন শুটিং সেটের মধ্যেই বেশ কয়েকবার পড়ে গিয়েছিলেন অভিনেত্রী
সম্প্রতি অভিনেত্রীর তেমনি একটি পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে এবং তার অনুরাগীদের মধ্যে
সকলেই এই ভিডিওটিকে মজার ছলেই নিয়েছেন
4, 2021
হানিমুনে গিয়ে সন্তানের জন্য রাখা স্ত্রীয়ের 'ব্রেস্ট মিলক' খেয়ে ফেলেছিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা, এবার স্ত্রী ফাঁস করলেন সব কথা
'মায়েরা সব পারে'! ৫ মাসের মেয়েকে কোলে নিয়েই অডিশন দিল মা! গান শুনে ভাষা হারালো নেটিজেনরা, মুগ্ধ নেটপাড়া
মেলেনি প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার বিয়ের নিমন্ত্রণ! মনের দুঃখে ভিকি-ক্যাটরিনার বিয়ের আগে দেশ ছাড়ছেন ভাইজান সলমন খান
7, 2021
ভারতের ফল, সবজি ভালো না তাই বিদেশ থেকে আসছে ফল, সবজি! ভিকি-ক্যাটরিনার বিয়ের মেনুতে থাকছে দুনিয়ার সেরা সব খাবার
7, 2021
'মানুষের খারাপ করলে যা হয়', নিজের ডিজাইনার পোশাকে নিজেই পা আটকে পড়ে গেলেন শিল্পা শেট্টি, তুমুল ট্রোলড অভিনেত্রী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
5, 2021
'ট্যালেন্টের জোরে টিকে আছি করণ জোহরের পা চেটে নয়', 'দোস্তানা ২' এর প্রসঙ্গ উঠতেই করণ জোহারকে নাম না করেই খোঁচা দিলেন অভিনেতা
5, 2021
বৃন্দাবনে শ্রীকৃষ্ণের দর্শনে গিয়ে ঘুরিয়ে রাজনৈতিক প্রচারে নামলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত! 'জাতীয়তাবাদী প্রচার চালাব', ঘোষণা অভিনেত্রীর
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে গেছে
নিম্নচাপটি বর্তমানে ভারতের ছত্রিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে
এ কারণে দেশের সমুদ্রবন্দরের ওপর থেকে সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে
তবে এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে বুধবার সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মোংলায়
এ ছাড়া কুষ্টিয়ার কুমারখালীতে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়
বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
গতকাল মঙ্গলবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়
ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়
দক্ষিণ এশিয়ায় চীনের বিদেশনীতি আত্মঘাতী হয়ে উঠেছে
মিয়ানমার ও নেপালের চলমান ঘটনাবলিতে চীনের ভূমিকা দেশ দুটিতে মাঠপর্যায়ে অসন্তোষ তৈরি করেছে
এর আগে মালদ্বীপ ও শ্রীলঙ্কায় কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠায় গাইয়ুম বংশ এবং রাজাপক্ষে বংশকে মদদ দিয়ে এবং পাকিস্তানের বেলুচিস্তানে স্থানীয় জনসাধারণের মতামত উপেক্ষা করে অর্থনৈতিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েও ওই তিন দেশে বহু মানুষের বিরাগভাজন হয় গণচীন
সীমান্তবিরোধ মীমাংসায় শান্তিপূর্ণ পথে না-হাঁটায় ভারতের জনগণের মধ্যেও চীনবিরোধী মনোভাব বেড়েছে
এভাবে এই পুরো অঞ্চলেই চীনের নৈতিক নেতৃত্ব নাজুক অবস্থায় পড়েছে সম্প্রতি
মিয়ানমারে যুক্তরাষ্ট্রের দারুণ ভাবমূর্তি তৈরি করে দিল চীন
ইতিহাসে কি কোনো ঘটনার পুনরাবৃত্তি হয়? এ নিয়ে কার্ল মার্ক্সের মজার উক্তি আছে
তাঁর বিবেচনায় ইতিহাসে এ রকম ঘটে
তবে প্রথমে ট্র্যাজেডি আকারে; পরে প্রহসন হিসেবে
কিন্তু মিয়ানমারে যখন এ মাসের শুরুতে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে, তখন চীনের রাষ্ট্রদূত চেন হাই সেটা সম্পর্কে যে অজ্ঞতা প্রকাশ করেন, তাকে সবাই কেবল প্রহসন হিসেবে দেখেনি, মিয়ানমারের অনেকে এ ভাষ্যকে প্রতারণাও বলতে চাইছেন
দেশটির সশস্ত্র বাহিনী, স্থানীয়ভাবে যাকে বলা হয় তাতমাদৌ, তার আপাদমস্তক চীনপ্রভাবিত
অস্ত্রপাতি থেকে শুরু করে বুদ্ধি-পরামর্শ - সবই এই প্রভাবের পরিসরের মধ্যে আছে
তাদের বলা হয় 'সকল মৌসুমের যুগলবন্দী
' এ রকম এক বাহিনী চীনের সম্মতি ছাড়া নির্বাচিত সরকার হটিয়েছে, এমনটি মিয়ানমারে কেউ বিশ্বাস করে না
কিন্তু এই ক্যু চীনকে মিয়ানমারে চরম ঝামেলায়ও ফেলেছে
চীন এবং তাতমাদৌ উভয়েরই অভ্যুত্থান-পরবর্তী হিসাব-নিকাশ মিলছে না
এক মাস না যেতেই ক্যুর বিরুদ্ধে মিয়ানমারজুড়ে অচিন্তনীয় এক গণ-আন্দোলন গড়ে উঠেছে
এমনটি তারা আশা করেনি
একই সঙ্গে সেই আন্দোলন চীনের বিরুদ্ধেও দাঁড়িয়ে যাচ্ছে
অথচ দেশটিতে তাদের প্রায় ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে
দেশটির সর্বমোট বৈদেশিক বিনিয়োগের ২৬ ভাগ চীনের
চীনের আন্তর্জাতিক অর্থনৈতিক করিডর প্রকল্পের প্রধান এক স্তম্ভ মিয়ানমার
করিডরকে কেন্দ্র করে দেশটিতে চীনের ৩৮টি প্রকল্প আছে
এ রকম এক দেশে তরুণসমাজ চীনকে রাজনৈতিক প্রতিপক্ষ ভাবতে শুরু করাকে আঙ্কেল শির বিদেশনীতির জন্য ট্র্যাজেডিই বলতে হবে
২০২০ সালের জানুয়ারিতে সি চিন পিং যখন মিয়ানমারে আসেন, তখন সু চির সরকারের সঙ্গে নানান বিষয়ে ৩৩টি চুক্তি হয়
এক বছর পেরোতেই সেই সু চি এখন বন্দী
আর এই ঘটনার খলনায়কদের পাশে চীনকে দেখা যাচ্ছে
মিয়ানমারের তরুণ-তরুণীরা এই দৃশ্য মেনে নিতে পারছেন না
তাঁরা মানসিক সমর্থন পাচ্ছেন ওয়াশিংটন থেকে
তাতে মাত্র তিন-চার সপ্তাহে মিয়ানমার জুড়ে যুক্তরাষ্ট্রের অভাবনীয় গণতন্ত্রপন্থী এক ভাবমূর্তি দাঁড়িয়ে গেছে
নেপালে রাজনৈতিক অস্থিরতার দায় চীনপন্থী সরকারের গায়ে
চীনের জন্য মিয়ানমারের মতোই ট্র্যাজেডি ঘটেছে নেপালে, তবে অন্যরূপে
সেখানে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি বা সিপিএন সরকারের মহা সমর্থক ছিল গণচীন
তাদের রাষ্ট্রদূত হু ইয়াংকি রাত-দিন স্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করতেন
প্রেসিডেন্ট থেকে সেনাপ্রধানের অফিস - সর্বত্র হামেশা উপস্থিত হতেন তিনি
স্থানীয় মন্ত্রীদের মতোই সংবাদমাধ্যমে ছিল তাঁর সরব উপস্থিতি
এ রকম মদদ পেয়ে কে পি শর্মা ওলির সরকার দুটি দুর্যোগ ডেকে আনে
প্রথমত, প্রতিবেশী ভারতের সঙ্গে সীমান্ত বিবাদ এবং শাসক দলে বিভক্তি
এ মুহূর্তে প্রধানমন্ত্রী শর্মার বিরুদ্ধে প্রায় প্রতিদিন কাঠমান্ডুতে তাঁরই দলের একাংশ মিছিল-মিটিং করছে
চীন থেকে উচ্চক্ষমতাসম্পন্ন একাধিক টিম এসেও শাসক দলের কোন্দল মেটাতে পারেনি
সরকারের মেয়াদ ফুরানোর আগেই নতুন নির্বাচনের ডাক দিয়েছেন শর্মা
প্রধান দলে আচমকা ভাঙনে সংকটে পড়েছে প্রতিটি প্রাদেশিক সরকারও
২০ ডিসেম্বর থেকে চলমান এই রাজনৈতিক অস্থিরতার জন্য জনগণ সিপিএন নেতাদের পাশাপাশি রাষ্ট্রদূত হু ইয়াংকি এবং চীনের আগ্রাসী নেপালনীতিকে দায়ী করছে
ভারতের প্রচারমাধ্যম তাদের দেশের সঙ্গে নেপালের সম্পর্ক খারাপে ইন্ধন জোগানোর জন্য সরাসরি হু ইয়াংকিকে দুষেছে
নেপাল অতীতে ভারতের দিক থেকে অন্তত দুবার অবরোধসহ নানান অযৌক্তিক মুরুব্বিপনার শিকার হয়েছে
তারপরও দেশটির সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি থেকে সরে গেলে তার জন্য ঝুঁকি আছে
উভয়ের মধ্যে প্রায় ১১০০ মাইলের উন্মুক্ত এক সীমান্ত আছে
ভারতের ওপর এখনো নেপালের বিস্তর বাণিজ্যিক ও ভূকৌশলগত নির্ভরতা
কিন্তু কে পি শর্মা ওলির আমলে উভয় দেশের সম্পর্ক অস্বাভাবিক শীতল হয়ে পড়েছে
একই সঙ্গে হু ইয়াংকিও এ মুহূর্তে নিশ্চুপ
কাঠমান্ডুতে তাঁর আড়াই বছরের কার্যকালকে চীনের জন্য বিপর্যয়কর হিসেবেই চিহ্নিত করা হচ্ছে
এর মধ্যেই দেশটিতে অনেক অর্থকড়ি বিনিয়োগ করে ফেলেছে চীন
সামনে নির্বাচন হলে আরেকটি চীনপন্থী সরকার গড়া খুবই কঠিন হবে
বহুল আলোচিত তিব্বত-নেপাল রেলপথ তৈরিও তখন আরও কঠিন হয়ে উঠবে
উল্টো বরং ভারতের সঙ্গেই কাঠমান্ডুর রেলপথ তৈরি হয়ে যেতে পারে
মালদ্বীপে চীনের হাত থেকে কর্তৃত্ব স্থানান্তর
নেপালের আজকের ঘটনাবলি যেন কয়েক বছর আগে ঘটে যাওয়া মালদ্বীপ নিয়ে চীন-ভারত টানাহেঁচড়ারই আরেক রূপ
২০১৩ থেকে নিজেদের পছন্দের আবদুল্লাহ ইয়ামিন সরকারকে অন্ধভাবে মদদ দিয়ে সাধারণ ভোটারদের বিরক্ত করে তুলেছিল চীন
অথচ ২০১১-র আগে দেশটিতে চীনের দূতাবাসও ছিল না
আগ্রাসী কূটনীতি আর মিলিয়ন-মিলিয়ন ঋণের পরিণতি কী হলো? ভারতের প্রতি সহানুভূতিশীল ইব্রাহিম সলিহ সরকারের প্রতিষ্ঠা
চীনের অর্থনৈতিক মদদে আবদুল্লাহ ইয়ামিন সরকারবিরোধী রাজনীতিবিদদের ব্যাপক দমনাভিযানে নেমে দেশটিকে অশান্ত করে তোলেন
পাশাপাশি অপ্রয়োজনীয় কিছু ভারতবিরোধী পদক্ষেপ নেয় ওই সরকার
২০১৮ সালে ভারতের উপহার দেওয়া একটা হেলিকপ্টার ফেরত পাঠায় তারা, নয়াদিল্লির জন্য যা ছিল বিব্রতকর
এখন সেখানে এসেছে এমন এক সরকার, ভারতের সঙ্গে যারা একের পর এক চুক্তি করছে
এমনকি কিছু প্রকল্প চীনের অতীত ঋণের অঙ্কও ছাড়িয়ে গেছে