content stringlengths 0 129k |
|---|
দু'হাতে শুধুই কুড়িয়েছো ঝরা ফুল |
কৃষ্ণচূড়ার তলে,আমি বসে একা |
বুনিয়াছি প্রেম ঘৃণা বুনিবার ছলে |
← পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত |
এ কথা যদি সে জানতো ? আমিও দিই না জানতে, কবির প্রেম তো এরকমই হয় - পান্তা ফুরায় নুন আনতে |
হে চির-অধরা আমার, তুমি তো সেকথা জানতে |
→ হয়তো ফুটেনি ফুল রবীন্দ্রসঙ্গীতে যত আছে, হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে |
আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা, দূরন্ত শিমুল গাছে গাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক |
স্পাইওয়্যার পেগাসাস দিয়ে অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের টার্গেট করার কারণে ইসরায়েলি সাইবার আর্মস সংস্থার (এনএসও) বিরুদ্ধে পদক্ষেপ নিল বিশ্বের নামি প্রযুক্তি জায়ান্ট অ্যাপল |
ভোক্তাদের পক্ষে অবস্থান নিয়ে এনএসও গ্রুপের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি |
মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার আদালতে এ মামলা করা হয় |
বুধবার এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, একই সঙ্গে অ্যাপলের যেকোনো রকম সফটওয়্যার, সার্ভিস এবং ডিভাইস যাতে এনএসও গ্রুপ ব্যবহার না করে সেজন্য স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে ওই মামলায় |
বিশ্বজুড়ে অ্যাপলের আইফোন ব্যবহারকারী আছেন কমপক্ষে ১০০ কোটি |
অ্যাপল বলছে, তাদের ব্যবহারীকারীদের ফোনে আড়ি পেতেছিল এনএসও |
পেগাসাস কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়া ইসরায়েলের ওই কোম্পানিকে এবার দায় নিতে হবে |
অ্যাপল এক বিবৃতিতে বলেছে, এনএসও গ্রুপ খুব উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে আড়ি পাতার কাজ করে |
সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে এসব করে তারা |
পেগাসাস নিয়ে যখন বিশ্বজুড়ে নানা কথা উঠছিল তখনই আইফোনের প্রস্তুতকারক অ্যাপলের দাবি করেছিল, কোনো মেসেজে ক্লিক না করেও এনএসও আড়ি পাততে পারে |
এব্যাপারে সতর্ক করা হয়েছিল ব্যবহারকারীদের |
এরইমধ্যে অ্যাপেলের এই বিবৃতি জারিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে |
পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে বিশ্বব্যাপী হাজার হাজার সাংবাদিক, রাজনীতিক ও বিভিন্ন সংস্থার কর্মীদের ওপর গোয়েন্দাগিরি চালানোর অভিযোগ রয়েছে এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনএসও'র বিরুদ্ধে |
প্রতিবেশি ভারতেও এ সফটওয়্যার ব্যবহার করে গোয়েন্দাগিরি চালানো হয়েছে বলে কয়েকজন রাজনীতিক অভিযোগ করেছেন |
প্যাগাসাস স্পাইওয়্যার বিতর্কের মধ্যে কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ ইসরায়েলি কোম্পানি এনএসও-কে কালো তালিকাভুক্ত করে |
ট্যাগ: পেগাসাস |
আন্তর্জাতিক |
অস্ত্রধারী দেখে জাতিসংঘের সদর দপ্তর ঘিরে রেখেছে পুলিশ |
02, 2021 |
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা |
কর্মকর্তারা বলেন, বৃহস্পতিবার সদর দপ্তরের বাইরে এক ব্যক্তিকে অস্ত্র হাতে দেখা যাওয়ার পরপরই দ্রুত নিরাপত্তা জোরদার করা হয় |
জাতিসংঘের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, জাতিসংঘের সদর দপ্তর বন্ধ রাখা হয়েছে |
সেখানে পুলিশের কার্যক্রম চলছে |
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়া ছবিতে দেখা গেছে, রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে ঘিরে রেখেছে পুলিশ |
ওই ব্যক্তির হাতে অস্ত্র দেখা গেছে |
নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের একজন কর্মকর্তা বলেন, জাতিসংঘের সদর দপ্তরের সামনের প্রবেশপথে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিচ্ছেন |
ওই পথে জনসাধারণের চলাচল বন্ধ করা হয়েছে |
তবে কার্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন কার্যক্রম চালু আছে |
নিউইয়র্ক পুলিশ বিভাগ টুইটারে বলে, পুলিশের তদন্তের কারণে জনগণকে ২৪ স্ট্রিট ও ফার্স্ট অ্যাভিনিউ এলাকায় ঢুকতে নিষেধ করা হচ্ছে |
জরুরি প্রয়োজন ছাড়া ওই এলাকায় গাড়ি না নিয়ে যেতেও বলা হচ্ছে |
আন্তর্জাতিক |
শাহরুখপুত্রের গ্রেপ্তারকাণ্ডে বিজেপিকে তোপ মমতার |
02, 2021 |
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদককাণ্ডে গ্রেপ্তারের পর থেকে ভারতজুড়ে কত কিছুই না হয়ে গেল |
কতজন মুখ খুললেন এই গ্রেপ্তারের বিরুদ্ধে |
কিন্তু এতদিন চুপই ছিলেন শাহরুখ খানের 'দিদি' তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী |
অবশেষে আরিয়ানের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন তিনিও |
যদিও সরাসরি আরিয়ান খানের গ্রেপ্তারি নিয়ে কিছু বললেন না তৃণমূল কংগ্রেস সভানেত্রী |
তবে শাহরুখ খানকে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ তুললেন তিনি |
সেইসঙ্গে অভিযোগ করলেন, দেশবাসীকে বিজেপির 'নিষ্ঠুর, অগণতান্ত্রিক এবং অনৈতিক' মনোভাব সহ্য করতে হচ্ছে |
বুধবার মুম্বাইয়ে বিদ্বজ্জনদের সঙ্গে দেখা করেন মমতা |
সেখানে বলিউড পরিচালক মহেশ ভাট জানতে চান, ডানপন্থী শক্তিদের থেকে স্বাধীনচেতা মানুষদের কীভাবে রক্ষা করা হয় |
সেই প্রশ্নের জবাবে মমতা বলেন, 'বাহুবলী নয়, ভারতবাসীরা জনশক্তিতে বিশ্বাস করেন |
বৈচিত্র্যের মধ্যে ঐক্য হল আমাদের মূল ভিত্তি |
মমতা বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে দেশবাসীকে বিজেপির নিষ্ঠুর, অগণতান্ত্রিক এবং অনৈতিক মনোভাব সইতে হচ্ছে |
' সঙ্গে তিনি যোগ করেন, 'আমি জানি, মহেশ ভাটকে নিশানা করা হচ্ছে, শাহরুখকে নিশানা করা হচ্ছে |
আরও অনেকে আছেন |
কেউ মুখ খুলতে পারেন |
কেউ খুলতে পারেন না |
গত ২ অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে গ্রেপ্তার করা হয় আরিয়ানকে |
মাদক মামলায় তাকে গ্রেপ্তার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) |
তারপর থেকে একাধিবার তার জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছিল |
২৮ অক্টোবর শর্তসাপেক্ষে আরিয়ানের জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট |
এরপর মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে ছাড় পান ৩১ অক্টোবর |
আন্তর্জাতিক |
যৌন হেনস্থার ভয়ে চীনে নারীরা টেনিস খেলতে অপারগ |
02, 2021 |
চীন নারী টেনিস খেলোয়াড়দের নিরাপত্তা দিতে ব্যর্থ |
এই অভিযোগের প্রেক্ষিতে ওম্যান টেনিস অ্যাসোসিয়েশন (ডাব্লিউটিএ) বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, আপাতত চীনে কোনো নারীদের টেনিস হবে না |
কারণ চীন নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ |
হংকংয়েও নারীদের টেনিস হবে না বলে তারা জানিয়ে দিয়েছে |
খবর এএফপি, রয়টার্স'র |
সম্প্রতি এক কর্মকর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন চীনের টেনিস তারকা পেং শুয়াই |
তিনি ডাবলসে এক সময় বিশ্বের এক নম্বর ছিলেন |
সে বিষয়ে সোশ্যাল নেটওয়ার্কেও লিখেছিলেন পেং |
তারপর থেকেই নিখোঁজ তিনি |
গত ২ নভেম্বর পেং দেশের একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইটে এক কর্মকর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন |
তিনি লিখেছিলেন, 'জানি পাথরের দিকে ডিম ছোঁড়ার মতো ব্যাপার হবে |
তবু অভিযোগ করছি |
আমার উপর কীভাবে যৌন অত্যাচার চালানোর চেষ্টা হয়েছে, তা সকলের জানা উচিত |
মিনিট কয়েকের মধ্যে পোস্টটি ডিলিট করে দেয় সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ |
কিন্তু তার আগেই তা ছড়িয়ে পড়ে |
এরপরেই নিখোঁজ হয়ে যায় পেং |
গত দুই সপ্তাহ ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না |
তবে কোনো কোনো সূত্রের দাবি, সম্প্রতি তার একটি ফুটেজ দেখা গেছে |
ফলে তিনি জীবিত আছেন বলেই মনে করা হচ্ছে |
ইউরোপীয় ইউনিয়নও এ নিয়ে চীনের উপর চাপ বাড়িয়েছে |
দ্রুত পেং এর তথ্য জানাতে হবে বলে তারা দাবি করেছে |
চীনের প্রশাসন অবশ্য এ বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি |
আন্তর্জাতিক |
আমেরিকায় ওমিক্রনের হানা |
02, 2021 |
করোনাভাইরাসের বিপজ্জনক ভেরিয়েন্ট ওমিক্রন এবার হানা দিলো আমেরিকায় |
দক্ষিণ আফ্রিকার দেশগুলো থেকে আমেরিকায় পৌঁছে এই ভাইরাস |
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখ্যস্বাস্থ্য উপদেষ্টা অ্যান্টনি ফাউচি জানিয়েছেন, সাউথ আফ্রিকা থেকে ক্যালিফোর্নিয়ায় ফেরত আসা এক ব্যক্তির শরীরে ওমিক্রন পাওয়া গিয়েছে |
উদ্বেগ বাড়িয়ে ফাউচি আরও জানান, ওই ব্যক্তি করোনা টিকার দুইটি ডোজই নিয়েছেন, তারপরও তার শরীরে হানা দিয়েছে এই ভাইরাস |
বর্তমানে আক্রান্ত ওই ব্যক্তির শরীরে হালকা উপসর্গ দেখা দিয়েছে, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল |
এই ঘটনার পর এক বিবৃতিতে নাগরিকদের করোনা টিকা ও বুস্টার ডোজ নেওয়ার আরজি জানিয়েছে হোয়াইট হাউস |
এদিকে, ওমিক্রন আতঙ্কে আফ্রিকার দেশগুলোর উপর ভ্রমণ বিষেধাজ্ঞা জারি করার বিরোধিতা করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস |
প্রসঙ্গত, গতবছরই করোনার নয়া স্ট্রেন আরও ঘাতক হবে বলে জানিয়েছিলেন ফাউচি |
তিনি বলেছিলেন, মিসলস বা হামের টিকা যেমন মানুষকে সারাজীবন সুরক্ষা দেয়, করোনার ভ্যাকসিনে তেমনটা হওয়ার সম্ভাবনা কম |
কারণ, সার্স-কভ-২ আরএনএ ভাইরাস বারে বারেই জিনের গঠন বদলাচ্ছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.