content stringlengths 0 129k |
|---|
নগরবাড়ি ঘাটের একাধিক শ্রমিকের সাথে কথা বললে তারা বলেন, জাহাজ থেকে কয়লা খালাস করার সময় প্রচুর গরম লাগে |
মাস্ক পড়লে তা ভিজে নষ্ট হয়ে যায় |
কাজ শেষে গোসল করতে গেলে নাক মুখের ভেতর অনেক ময়লা জমে থাকে |
আগের থেকে খাওয়া দাওয়া অনেক কমে গেছে |
পেটের দায়ে ঝুঁকি নিয়েই আমাদের কাজ করতে হচ্ছে |
নগরবাড়ি ঘাটের কৃষক ইয়াসিন আলী জানান, কয়লার গুড়া এসে জমির মাটিতে পড়ছে |
মাটি কালো হওয়াসহ জমির ফসলের উৎপাদন ক্ষমতা কমে গেছে |
এসব জমিতে আর ভালো ফসল হচ্ছে না |
এখনই ব্যবস্থা না নিলে এসব জমিতে ফসল আবাদের আশা ছেড়ে দিতে হবে বলেও জানান কৃষক |
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, প্রতিরোধক ব্যবস্থা ছাড়া কয়লার কাজ করলে ক্ষুধামন্দা, শ্বাসকষ্ট এবং ফুসফুসের ছোট ছোট ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে |
এতে করে শ্বাসকষ্টের পাশাপাশি কাশি শুরু হতে থাকে |
কিছুদিনের মধ্যেই তা যক্ষ্মার রুপ নিতে থাকে |
বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা মশকর আলী জানান, জমিতে কয়লার স্তর পড়লে ফসল কম হবে |
মাটি প্রাকৃতিক খাদ্য বা আলো বাতাস না পেলে মাটির উৎপাদন ক্ষমতা কমে যায় |
তবে জাহাজ থেকে মাল খালাস করে তা নির্দিষ্ট কোন জায়গায় রেখে বিক্রি করলে সকলেরই উপকার হবে |
পরিবেশ অধিদপ্তরের সনদ নিয়ে নিয়ম অনুযায়ী সংরক্ষিত এলাকায় এ ব্যবসা করা দরকার বলেও তিনি এমন মন্তব্য করেন |
দীর্ঘদিন যাবত পরিবেশের ভারসাম্য বজায় রেখে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি করে আসছেন এখানকার মানুষ |
এবিষয়ে ব্যবসায়ীদের বক্তব্য নিতে গিয়ে পড়তে হয়েছে বিড়ম্বনায় |
তারা একজন আরেকজনের দায় দিয়ে এড়িয়ে গিয়ে বলেন, অমুকের কাছে যান তাহলে সব জানতে পারবেন |
নগরবাড়ি ঘাটের পাঁচজন ব্যবসায়ী জানান, তারা পরিবেশ অধিদপ্তরের সনদ নিয়েই সঠিকভাবে ব্যবসা চালাচ্ছেন বলে দাবি তাদের |
কিন্তু সনদ দেখাতে অনিহা প্রকাশ করেন |
তারা এও বলেন, শ্রমিকদের মাস্ক এবং স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে সবসময় নির্দেশনা দেয়া হয় |
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী জানান, প্রশাসনের পক্ষ হতে নগরবাড়ি ঘাটের ব্যবসায়ীদের বার বার সতর্ক করা হয়েছে |
ব্যবসায়ীরা কয়লা ঢেকে বিক্রি করবেন বলে প্রতিশ্রুতি দিলেও তা অনেকেই মানছে না |
দ্রুতই অভিযান পরিচালনা করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে |
শেয়ার করুন |
. * |
, , . |
এই বিভাগের আরও খবর |
বেড়ায় সাংবাদিক সৈকতের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন |
সাঁথিয়ায় ঈদ উপহার দিলেন যুবলীগ নেতা আবু সাঈদ |
সাঁথিয়ার করমজা ইউনিয়নের পাঁচশত পরিবার পেলো মানবিক সহায়তা |
অল্প খরচের অক্সিজেন প্ল্যান্ট বানাল ১০ম শ্রেণির ছাত্র তারিফ |
পাবনায় নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই বোনের |
পাবনায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে এসে খুন |
সর্বশেষ সংবাদ |
জনপ্রিয় সংবাদ |
ময়মনসিংহে দলীয় কার্যালয়ের সামনে খালেদার মুক্তির সমাবেশ |
বিজয়ী ঘোষণার দাবিতে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন |
পেশাদার সাংবাদিকদের জন্য অনলাইন ডাটাবেইজ তৈরীর নীতিমালা অনুমোদন |
মনোহরদীতে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল |
মুক্তাগাছায় গলায় কাফনের কাপড় ঝুলিয়ে চেয়ারম্যান হলেন জাহান আলী সরকার |
নরসিংদীর বায়পুরাতে বিউটি পার্লার হতে নারীর লাশ উদ্ধার |
নবীগঞ্জে ৯ ইউপিতে ডুবলো নৌকা ৪টিতে বাঁচল মান |
রায়পুরায় মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় নিহত ১, আহত ১২ |
হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলাসহ ২১টি ইউপিতে ভোট গ্রহণ চলছে |
মাধবপুরে বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা |
প্রকাশক ও সম্পাদকঃ সাইদুর রহমান উজ্জ্বল |
নির্বাহী সম্পাদকঃ মাহবুবুর রহমান |
সহ সম্পাদকঃ কামরুল ইসলাম নয়ন |
& |
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা সম্পুর্ণ বেআইনি |
অফিসঃ হাসান মাহমুদ কমপ্লেক্স, তৃতীয় তলা,শাহ্ কবির মাজার রোড, দক্ষিণখান, ঢাকা-১২৩০ |
নিউজরুম ফোনঃ +৮৮০৯৬৩৮৮৬৫১০৯ |
ইমেইলঃ @16. |
নিউজঃ 16@. |
ময়মনসিংহে দলীয় কার্যালয়ের সামনে খালেদার মুক্তির সমাবেশ |
বিজয়ী ঘোষণার দাবিতে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন পেশাদার সাংবাদিকদের জন্য অনলাইন ডাটাবেইজ তৈরীর নীতিমালা অনুমোদন |
মনোহরদীতে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল মুক্তাগাছায় গলায় কাফনের কাপড় ঝুলিয়ে চেয়ারম্যান হলেন জাহান আলী সরকার |
নরসিংদীর বায়পুরাতে বিউটি পার্লার হতে নারীর লাশ উদ্ধার নবীগঞ্জে ৯ ইউপিতে ডুবলো নৌকা ৪টিতে বাঁচল মান |
রায়পুরায় মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় নিহত ১, আহত ১২ হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলাসহ ২১টি ইউপিতে ভোট গ্রহণ চলছে |
মাধবপুরে বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা |
বিজ্ঞান আর প্রযুক্তির হাত ধরে বুদ্ধিমত্তার বিচারে মানুষ হিসেবে আমরা এগিয়ে গেছি অনেকটা |
আমাদের উদ্ভাবন ক্ষমতা আমাদের সবচেয়ে বড় সম্পদ এই যুগে |
একটা নতুন আইডিয়া বা ভারচুয়াল জগতের কোনো কাজ মূহুর্তের মধ্যেই যেকোনো কারো জীবনকে পালটিয়ে দিচ্ছে এখন |
আর তাই ইদানীং আইডিয়া বা নিজের কাজের নিরাপত্তার বিষয়গুলা সবাই গুরুত্বের সাথে বিবেচনা করে এখন |
সেই লক্ষ্যেই ... |
কোন বাঙালি কবে আটার লুচি বা পরোটা খেয়ে খুশি হয়েছে বলুন তো? বরং আমরা উত্তর ভারতীয়দের গাঢ় রঙের মোটা আটার পুরি দেখে হাসাহাসি করি |
এখন তো আবার পাড়ার মোড়ে মোড়ে রোল, চাউমিন, পাস্তা, পেস্ট্রি, প্যাটির দোকান হয়েছে - সে সব সামগ্রীও সাদা ধপধপে, মিহি ময়দা ছাড়া তৈরি করা যায় না মোটে |
তার পর আছে জলখাবারের পাউরুটি, টুকটাক মুখ চালানোর জন্য বিস্কিট বা কুকিজ |
তার ফলে যা হওয়ার তাই হচ্ছে |
কম-বেশি সব পরিবারেই কারও না কারও ডায়াবেটিস আছে, বড়োরা তো বটেই, ছোটো ছোটো বাচ্চাদেরও ওজন বেশি |
হাতের কাছে যে সব রেডি টু ইট স্ন্যাক্স থাকে বা তার বেশিরভাগই ময়দায় তৈরি |
ফলে জিভের স্বাদ থাকলেও মার খাচ্ছে স্বাস্থ্য |
কেন ময়দার বদলে আটা বেছে নেওয়া উচিত? |
আটা আর ময়দা, দুটোই পাওয়া যায় গম থেকে |
গমের দানার যে তিনটি স্তর থাকে, তার সব ক'টির অস্তিত্ব থাকে আটায় |
একেবারে বাইরের দু'টি স্তর, যাকে যথাক্রমে ব্র্যান আর হাস্ক বলে - আটায় বাড়তি ভিটামিন আর ফাইবার যোগ করে |
টাটকার আটায় তৈরি রুটি খেতেও ভারী চমৎকার |
ফাইবার বেশিক্ষণ পেট ভরিয়ে রাখে |
খাবারের গ্লাইসেমিক ইনডেক্স কম থাকে |
ফলে রক্তে ইনসুলিনের মাত্রা আচমকা বেড়ে যায় না |
ময়দায় ফাইবার তো থাকেই না, মেশানো হয় অন্য নানা রাসায়নিক |
ময়দার রং একেবারে ধপধপে সাদা করে তোলার জন্য ব্লিচ ব্যবহার করা হয় |
সেটা স্বাস্থ্যের পক্ষেও যে খুব একটা ভালো নয়, তা নিশ্চয়ই বুঝতে পারছেন? ময়দার নিজের কোনও স্বাদ নেই, তাই তা স্বাদু করে তোলার জন্য তেল/ ঘি বা কোনও ফ্যাট, নুন, চিনি মেশানো হয় |
ফলে তার খাদ্যগুণ আরও কমে |
তাই সম্ভব হলে ময়দার ব্যবহার কমানোর চেষ্টা করুন |
ময়দায় ফাইবার থাকে না বলে তা কনস্টিপেশনের কারণ হয়ে দাঁড়ায় |
ময়দার বদলে সব ক্ষেত্রে আটা ব্যবহার করা কি সম্ভব? |
তবে স্বাদে, খাবারের টেক্সচারে ফারাক আসবেই |
উদাহরণ হিসেবে প্রথমেই বলা যাক পাউরুটির কথা |
আজকাল অনেকেই স্বাস্থ্য সচেতন হয়েছেন, তাঁরা আটার পাউরুটি কেনেন বাজার থেকে |
কিন্তু যে ব্রাউন ব্রেড আটার তৈরি, তা কখনও নরম তুলতুলে হবে না, প্যাকেটে দিনের পর দিন ভালোও থাকবে না |
আটা দিয়ে বিস্কিট, কেক বা কুকি বানানো সম্ভব, কিন্তু তা ময়দার মতো নরম হবে না কখনওই - বাড়তি ফাইবারের কারণে গঠনগত ফারাক থাকবে |
দুটো দিক বজায় রাখার জন্য কী করা উচিত? |
স্বাদ আর স্বাস্থ্য দুটো দিক বজায় রাখতে গেলে আপনাকে ময়দা খাওয়া কমাতে হবে, বাড়াতে হবে আটার ব্যবহার |
সাদা ধবধবে ফুলকো লুচি এক-আধদিন খেলেন ঠিক আছে, কিন্তু রোজের খাবার হিসেবে সেটা অচল |
কেক-বিস্কিটের বদলে মুড়ি বা চিড়ে খান |
নিমকি-সিঙাড়া, ন্যুডলস, মোমোও মাঝে-সাঝে চলতে পারে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.