content
stringlengths
0
129k
লাইফ স্টাইল
সোশ্যাল মিডিয়া
সিলেট টুডে বিশেষ সংখ্যা
তাহিরপুর প্রতিনিধি
২১ জুন, ২০২০ ১৩:৫৬
তাহিরপুরে জমে উঠেছে নৌকার হাট
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বর্ষা মৌসুমের শুরু থেকে নৌকা কেনাবেচা করাকে কেন্দ্র করে নৌকা বিক্রির হাট জমে উঠে ভাটির জনপদ কাউকান্দি বাজারে
এখানে অনেকেই আবার পুরনো নৌকা বিক্রি করে নতুন বিভিন্ন আকৃতির তৈরি নৌকা কিনে নিয়ে যায়
জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, ধর্মপাশা, মধ্যনগর থানা ও তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামের হাওরপাড়ের বাসিন্দারা বর্ষায় নৌকার চাহিদা মিটিয়ে থাকে
ফলে নৌকার বেচাকেনার হাট বর্ষা মৌসুমের শুরু থেকে বাজার জমে উঠেছে
নৌকা কেনাবেচার এ হাটটি জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন কাউকান্দি বাজার
বর্ষার শুরুতেই সপ্তাহে দুইদিন শনি ও মঙ্গলবার বসে নৌকার হাট
জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নের ২৪৯টি গ্রামের লোকজন বর্ষা মৌসুমে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য নৌকার ওপর নির্ভর করতে হয়
তাই যোগাযোগ বিচ্ছিন্ন হাওর জনপদে নৌকার ব্যবহার সবচেয়ে বেশি
তাই বর্ষা মৌসুমে অনেকে এ পেশাকে কাজে লাগিয়ে নৌকা তৈরি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করে
নাগরিক জীবনে এ কারণে কদর বেড়ে যায় কাঠের তৈরি এ যানটির
এছাড়াও বিভিন্ন গ্রামের লোকজন হাটবাজার, স্কুল-কলেজ, মাদ্রাসা ও উপজেলা সদরে আসা-যাওয়ার জন্য আবার অনেকে উন্মুক্ত জলাশয়ে মাছ ধরে জীবন-জীবিকা নির্বাহের জন্য নৌকা কেনেন
এ কারণে তাহিরপুরে বর্ষা মৌসুম এলেই গ্রামগঞ্জে নৌকা কেনাবেচার হিড়িক পড়ে যায়
আর এ বিপুল পরিমাণ নৌকার চাহিদা থেকে উপজেলার কাউকান্দি বাজারে দীর্ঘদিন ধরে জমে উঠেছে নৌকার হাট
জানা যায়, প্রতি বছর উপজেলা নির্বাহী কার্যালয় থেকে ইজারা চুক্তির মাধ্যমে আনা হয় এই বাজারটি
এতে করে প্রতি বছর সরকারের আয়ের উৎস হিসাবে এই হাট পরিণত হয়েছে
স্থানীয় এলাকাবাসী জানান, হাওরবেষ্টিত এ উপজেলায় বর্ষা মৌসুমে ঘর থেকে বের হলেই প্রয়োজন হয় নৌকার
তাই স্থানীয় নৌকা তৈরির কারিগরেরা নৌকা তৈরি করে বিক্রির জন্য গত এক যুগ ধরে পরিচিতি পেয়েছে কাউকান্দি বাজারটি
নৌকা বিক্রেতা আশরাফুল মিয়া বলেন, হাওরবেষ্টিত উপজেলার অন্যতম নৌকা কেনাবেচা করার কেন্দ্র কাউকান্দি বাজার
বর্ষা মৌসুমের শুরু থেকে নৌকার বাজার জমে উঠে
আমি প্রতি বছর এই বাজারে সপ্তাহে দুইদিন নৌকা বিক্রয় করে সংসার খরচ বহন করি
নৌকা ক্রেতা আমিরুল ইসলাম জানান, নৌকা বিক্রির হাট হিসাবে ব্যাপক পরিচিতি পেয়েছে কাউকান্দি বাজারটি
এখানে পছন্দমতো নৌকা কিনেছি আর দাম মোটামুটি ভালোই
ইজারাদার বাচ্ছু মিয়া জানান, আমি দুই বছর ধরে এই নৌকার বাজারটি ইজারা চুক্তির মাধ্যমে ইজারাদারের দায়িত্ব গ্রহণ করে থাকি
গত ১৪২৬ বাংলা সন থেকে ১৪২৭ বাংলা প্রতি বছরের মত দ্বিতীয়বার এই বাজারের ইজারাদারের দায়িত্ব গ্রহণ করেছি
সমগ্র দেশ সিলেট আন্তর্জাতিক খেলাধুলা সাহিত্য রাজনীতি বিনোদন সংবাদ বিজ্ঞপ্তি মুক্তমত করোনা আপডেট সব সব
সিলেট বিভাগ
মৌলভীবাজার
আন্তর্জাতিক
সংবাদ বিজ্ঞপ্তি
মুক্তিযুদ্ধ
একুশে বইমেলা
লাইফ স্টাইল
সোশ্যাল মিডিয়া
আজ বুধবার | ০১ ডিসেম্বর ২০২১ ইং
সিলেট বিভাগ
মৌলভীবাজার
মুক্তিযুদ্ধ
আন্তর্জাতিক
সংবাদ বিজ্ঞপ্তি
একুশে বইমেলা
লাইফ স্টাইল
সোশ্যাল মিডিয়া
সিলেট টুডে বিশেষ সংখ্যা
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি , ২০২১ ২০:৩৭
কারাগারের বদলে সংশোধনাগারে সৎছেলে
সিলেটে দুই সন্তানসহ গৃহবধূ হত্যা
সিলেট নগরের উপকণ্ঠের বিআইডিসি এলাকার মীরমহল্লায় দুই সন্তানসহ এক গৃহবধূকে হত্যার ঘটনায় আটক কিশোরকে (১৭) গাজীপুরের টঙ্গীর কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত
ওই কিশোরের বয়সের প্রমাণপত্র দাখিল করায় সোমবার বেলা আড়াইটায় শিশু আদালতের বিচারকের দায়িত্ব পালন করা জেলা ও দায়রা জজ বজলুর রহমান এ আদেশ দেন
সমাজসেবা অধিদপ্তর সিলেটের প্রবেশন কর্মকর্তা তমির হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন
তিনি জানান, শিশু আদালতে কিশোরের বিচার শিশু আইন-২০১৩ ও জাতীয় শিশু সুরক্ষানীতি মেনে চলবে
এই বিচার প্রক্রিয়ায় শিশু আইন নির্দেশিত সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন সহায়তা করবে
শাহপরান থানা-পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মীরমহল্লার বাসায় শয়নকক্ষ থেকে রুবিয়া বেগম চৌধুরী (৩০), মেয়ে জান্নাতুল হোসেন (৯) ও ছেলে তাহসান হোসেন খানের (৭) লাশ উদ্ধার করা হয়
এ সময় কক্ষে রক্তমাখা ছুরিসহ রুবিয়ার সৎছেলেকে (১৭) আটক করে পুলিশ
ওই কিশোর পুলিশকে জানায়, ভাত খেতে চেয়ে না পাওয়ায় সৎমা ও ভাই-বোনকে ছুরিকাঘাতে হত্যা করে সে
এ ঘটনায় গত শুক্রবার রাতে নিহত রুবিয়ার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে শাহপরান থানায় হত্যা মামলা করেন
তবে গত শনিবার দুপুরে মহানগর পুলিশ ওই কিশোরের নাম ও পরিচয় উল্লেখ করে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়
এতে হত্যা মামলার আসামি হিসেবে কিশোরের বয়স ১৯ বছর উল্লেখ করা হয়
এরপর ওই কিশোরের বাবার (৫২) সঙ্গে কথা বলে জানা যায়, তার ছেলের বয়স ১৮ বছরের নিচে
আদালতে দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দিতেও ওই কিশোর বলেছে, তার বয়স ১৭ বছর
১৭ বছর বয়সী কিশোরের বয়স মামলার এজাহারে ১৯ বছর নির্ধারণ করা প্রসঙ্গে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান জানিয়েছিলেন, বয়স নির্ধারণ করা হয়েছে পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসা করে
প্রবেশন কর্মকর্তা তমির হোসেন চৌধুরী বলেন, কোনো প্রমাণপত্র ছাড়া একজন কিশোরের বয়স নির্ধারণ করে মামলা ও গ্রেপ্তার দেখানো আইনসিদ্ধ হয়নি
শাহপরান থানা-পুলিশের 'শিশু ডেস্ক'-এর মাধ্যমে ওই কিশোরের বয়সের প্রমাণপত্র সংগ্রহ করে শিশু আদালতে উপস্থাপন করা হয়
ওই কিশোর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল
শিক্ষা সমাপনী পরীক্ষার সনদপত্র অনুযায়ী বয়স ১৭ বছর ১ মাস
বয়সের এই প্রমাণপত্র শিশু আদালতে দাখিল করলে বিচারক এ আদেশ দেন
কাল মঙ্গলবার তাকে টঙ্গীতে পাঠানো হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই দেশে যেন '৭৫ এর মত হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের পুনারাবৃত্তি না ঘটে এবং আর কোন শিশুকে যেন রাসেলের ভাগ্যবরণ করতে না হয় সে ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে
তিনি বলেন, 'এই বাংলাদেশে আর কোন দিন যাতে হত্যা, ক্যু এবং ষড়যন্ত্র না হয়
ঘাতকের বুলেটে আর কোন শিশুকে যাতে এভাবে জীবন দিতে না হয় এবং দেশের অগ্রগতি যাতে থেমে না যায় সে ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি
আমাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত উল্লেখ করে তিনি বলেন, 'আমি বাংলাদেশের মানুষের কাছে একটাই আহাবান জানাবো, এই শিশুদের নিরাপত্তা দেয়া, ভালবাসা দেয়া, সুন্দরভাবে গড়ে তোলা, তাঁদের জীবনকে সার্থক এবং অর্থবহ করা-এই কর্তব্য পালনই যেন সকলের আদর্শ হয়
বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র এবং '৭৫ এর ১৫ আগস্ট পরিবারের অন্যদের সঙ্গে শহিদ শেখ রাসেল'র ৫৮ তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত 'শেখ রাসেল দিবস-২০২১' এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তিনি আজ সকালে গণভবন থেকে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন
শেখ রাসেলের নির্মম হত্যাকান্ড স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের আর কোন শিশুর জীবনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে
তাদের জীবন যাতে সুন্দর হয়
কারণ, একজন শিশুকে হত্যা করা মানেই লাখো কোটি শিশুর জীবনকে শংকায় ফেলে দেয়া
'৭৫ এ শিশু রাসেলসহ জাতির পিতার পুরো পরিবারের হত্যাকান্ড, এর পরবর্তীতে একের পর এক ১৯ টি ক্যু এবং ক্যু' নিবৃত্ত করার নামে সামরিক অফিসার হত্যাকান্ড এবং ইতিহাস বিকৃতির অপচেষ্টা, ২০০১ পরবর্তী সময়ে বিএনপি জামায়াতের সীমাহীন সন্ত্রাস এবং ২০১৩, ১৪ও ১৫ সালে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস এবং আগুন দিয়ে পুড়িয়ে শিশুসহ নিরীহ ...
তিনি বলেন, আমরা এ রকম চাইনা বরং চাই বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হবে
প্রত্যেকটি শিশুর জীবন এই দেশে অর্থবহ এবং সুন্দর হবে
কেউ অকালে ঝরে যাবেনা
আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে দেশবাসীর কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি দেশের মানুষকে একটা উন্নত জীবন দেয়ার সঙ্গে শিশুদের নিরাপত্তা প্রদানে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতা ১৯৭৪ সালেই শিশু নিরাপত্তার জন্য আইন প্রণয়ন করে যান
কিন্তু দুর্ভাগ্য ঘাতকের হাতে তাঁরই সন্তানদেরকে মৃত্যুবরণ করতে হয়, হত্যাকান্ডের শিকার হতে হয়
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম বক্তৃতা করেন
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব এবং শিশু বক্তা আফসার জাফর সৃজিতা অনুষ্ঠানে বক্তৃতা করেন
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পরিবেশিত শেখ রাসেলের দুরন্ত শৈশব ভিত্তিক অডিও ভিজ্যুয়াল পরিবেশনা 'শেখ রাসেল এক অনন্ত বেদনার কাব্য' এবং 'থিম সঙ্গ' পরিবেশিত হয়
অনুষ্ঠানে শিক্ষা, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্পকলা-সাহিত্য-সংস্কৃতি এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-এ ৫টি ক্যাটাগরিতে প্রতিটি ১ ভরি করে ১০টি 'শেখ রাসেল স্বর্ণ পদক', ১০টি ল্যাপটপ ও সার্টিফিকেট প্রদান করা হয়
এছাড়া, শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ১০টি ল্যাপটপ এবং লার্নিং এন্ড আর্নিং ডেভেলমেন্ট প্রকল্পের (এলইডিপি) আওতায় প্রশিক্ষণার্থীর মধ্যে হতে সর্বোচ্চ উপার্জনকারীদের মাঝে ৪ হাজারটি ল্যাপটপ প্রদান করা হয়
অনুষ্ঠানে শেখ রাসেল জাতিয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে সারাদেশে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতারও পুরস্কার বিতরণ করা হয়
একইসঙ্গে অনুষ্ঠানে সংযুক্ত শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়াম প্রান্তে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত সপ্তাহব্যাপী রোলার স্কেটিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এবং 'শেখ রাসেল শৈশবে ঝড়ে যাওয়া ফুল' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী
তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রকাশিত 'শেখ রাসেল দৃপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস' শীর্ষক বইয়ের মোড়ক ও উন্মোচন করেন
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে শেখ রাসেল জাতিয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়
উল্লেখ্য, শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে সরকারের পক্ষ থেকে প্রতি বছর তাঁর জন্মদিনকে 'শেখ রাসেল দিবস' হিসেবে ঘোষণা করা হয়েছে
রাষ্ট্রীয়ভাবে প্রথমবারের মতো পালিত 'শেখ রাসেল দিবস ২০২১' এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-'শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস'
এ দেশের শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার জন্যই তিনি শেখ রাসেল শিশু কিশোর পরিষদ গড়ে তোলা হয়েছে উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা শিশুদের মেধা ও মনন বিকাশে নিয়োজিত এই সংগঠনটি পরিচালনার সঙ্গে যুক্ত সকলকেও এ সময় ধন্যবাদ জানান