content
stringlengths
0
129k
সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১, ০৮:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- [ ] অথবা [ ] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব
*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
নির্বাচনের খবর
এক্সক্লুসিভ
চাকরির খবর
কৃষি সংবাদ
ইতিহাস ঐতিহ্য
আন্তর্জাতিক
মুক্তিযুদ্ধ
লাইফস্টাইল
সাহিত্য সংস্কৃতি
সংবাদ শিরোনাম:
ছিঃ আবুল লজ্জা বরিশাল নগরীতে এ যেন সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোরই বিয়ে! বরিশাল নগরীতে গাঁজাসহ আটক ২ কুয়াকাটায় দেখা গেল 'নীল মান্না কাঁকড়া'! বিভাগীয় মহাসমাবেশ সফল করতে মুলাদীতে বিএনপির প্রস্তুতি সভা কলাপাড়ায় বিদ্যালয়ের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ কলাপাড়া সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় বাসে ছাত্রদের হাফ ভাড়ার ব...
বরিশাল, স্বাস্থ্য
সব কথা শুনেও,ওষুধ প্রতিনিধিদের 'কোপানোর নির্দেশ' দিলেন শেবাচিম পরিচালক !
সব কথা শুনেও,ওষুধ প্রতিনিধিদের 'কোপানোর নির্দেশ' দিলেন শেবাচিম পরিচালক !
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯
নিজস্ব প্রতিবেদক
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের (রিপ্রেজেন্টেটিভ) ছোরা দিয়ে কুপিয়ে মাটিয়ে শুইয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে
সোমবার সকাল ৯টার দিকে হাসপাতালের এক কর্মচারীর দুর্ব্যবহারের ঘটনায় রিপ্রেজেন্টেটিভদের সংগঠন ফারিয়ার নেতারা পরিচালকের কাছে নালিশ জানালে তিনি চতুর্থ শ্রেণির কর্মচারী মামুনকে ওই নির্দেশ দেন
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি মো. মেজবাউদ্দিন বলেন, সকালে মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বহির্বিভাগের চিকিৎসক ফালাহ আলদ্বীনকে প্রধান ফটকে নামিয়ে মোটরসাইকেল ঘুরাচ্ছিলেন
এ সময় কর্মচারী মামুন পরিচালকের বরাত দিয়ে তাকে ধরে নিয়ে যেতে উদ্যত হন
তখন তিনি বলেন, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় হাসপাতালে প্রবেশ করেননি
একজন চিকিৎসককে গেটে নামিয়ে দেয়ায় কী অপরাধ হয়েছে- জানতে চাইলে মামুন তার শার্টের কলার ধরে টানাটানি করে
অকথ্য ভাষায় গালাগাল করা হয়
এ সময় সেখানে উপস্থিত বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন
এ ঘটনার পর ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার নেতারা হাসপাতালের পরিচালকের কাছে অভিযোগ করতে যান
চতুর্থ শ্রেণির কর্মচারীরা লাঠি নিয়ে ঘুরে বেড়ায় এবং শিক্ষিত মানুষদের সাথে দুর্ব্যবহারের এমন অভিযোগ শুনেই ক্ষেপে যান পরিচালক
এ সময় অভিযুক্ত মামুনের উপস্থিতিতে পরিচালক বলেন, 'লাঠি নয় এরপর ছুরি নিয়ে ঘুরে বেড়াবে'
যাকে সামনে পাবে তাকেই কোপাবে
পরিচালক মামুনকে উদ্দেশ করে বলেন- কী পারবিনা কোপাইতে ? মামুন 'পারমু' স্যার বলে হ্যাঁ সূচক সন্মতি দিলে এরপর থেকে কাউকে হাসপাতাল কম্পাউন্ডে পেলে কুপিয়ে মাটিতে শুইয়ে দেয়ার নির্দেশ দেন তিনি
মেজবাউদ্দিন বলেন, আমার যদি কোনো অন্যায় হয় তাহলে কোম্পানি ব্যবস্থা নেবে
আর যদি হাসপাতালের কর্মচারী কোনো অন্যায় করে তাহলে তার বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে
কিন্তু সেখানে পরিচালক আমাদের কোনো কথাই শুনলেন না
উল্টো এরপর থেকে তাদের কোপানোর নির্দেশ দিয়েছেন কর্মচারীকে
ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের (ফারিয়া) বরিশাল বিভাগীয় সভাপতি রেনেটার জোনাল ম্যানেজার শহীদ হোসেন মুন্না জানান, তাদের এক সদস্য লাঞ্ছিত হওয়ার পর তারা জরুরি বৈঠক করেন
সেখানে কোনো সিদ্ধান্ত আসেনি
আগামী বুধবার ফের ফারিয়ার সভা আহ্বান করা হয়েছে
ওই সভার পরে তারা কার্যকর পদক্ষেপ নেবেন
ফারিয়া সূত্রে জানা গেছে- ঈদের এক সপ্তাহ আগে হাসপাতালের প্রায় দেড় হাজার কর্মকর্তা-কর্মচারীকে ইফতার করানোর জন্য ফারিয়ার নেতাদের কাছে আবদার করেছিলেন পরিচালক
ফারিয়া এই আবদার প্রত্যাখ্যান করার পর থেকেই পরিচালক ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উপর বিরুপ হন
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকীর হোসেন বলেন- তিনি সিসি ক্যামেরায় দেখছিলেন প্রধান গেটের সামনে কিছু রিপ্রেজেন্টেটিভ ঘুরঘুর করছে
এরপর তিনি মামুনসহ ৩জন কর্মচারীকে তাদের ডেকে আনতে পাঠান
তার কথা বলার পরও তারা আসেনি
শিক্ষিত হয়েও তারা তার অশিক্ষিত কর্মচারীদের সাথে তুই তোকারি করে
এতে ক্ষুব্ধ হয়ে কর্মচারী মামুন একজনের শার্টের কলার ধরে
এ ঘটনার পর তারা তার কাছে নালিশ করতে গেলে তিনি উপমা হিসেবে রিপ্রেজেন্টেটিভদের বলেছেন, কথা না শুনলে তো দা-ছুরি নিয়ে নামতে হবে
'ছুরি দিয়ে কোপানো' কোনো নির্দেশ নয়, এটা 'কথার কথা' বলে দাবি করেন পরিচালক
২ বছর আগে হাসপাতালের বিপুল পরিমাণ সরকারি ওষুধসহ চতুর্থ শ্রেণির সরকারি কোয়ার্টার থেকে মামুন ও তার মা হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ
ওই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলাও হয়
পরবর্তীতে হাসপাতালে চতুর্থ শ্রেণির চাকরি পায় মামুন
পুলিশের দৃষ্টিতে মামুন চতুর্থ শ্রেণির সরকারি কোয়ার্টারের মাদকসেবীদের হোতা হিসেবে পরিচিত
সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন
এই সম্পর্কিত আরো সংবাদ
বরিশাল নগরীতে এ যেন সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোরই বিয়ে!
বরিশাল নগরীতে গাঁজাসহ আটক ২
বিভাগীয় মহাসমাবেশ সফল করতে মুলাদীতে বিএনপির প্রস্তুতি সভা
বানারীপাড়ায় বিব্রত স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক
বিএমপি কমিশনারের সাথে বাংলাদেশের আলো'র বরিশাল ব্যুরো অফিসের সৌজন্য সাক্ষ্যাত
বরিশালে আ'লীগ সম্পাদক কর্তৃক ওসিকে মারধরের বক্তব্য ভাইরাল
. *
সর্বশেষ আপডেট
জনপ্রিয় সংবাদ
ছিঃ আবুল লজ্জা
বরিশাল নগরীতে এ যেন সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোরই বিয়ে!
বরিশাল নগরীতে গাঁজাসহ আটক ২
কুয়াকাটায় দেখা গেল 'নীল মান্না কাঁকড়া'!
বিভাগীয় মহাসমাবেশ সফল করতে মুলাদীতে বিএনপির প্রস্তুতি সভা
কলাপাড়ায় বিদ্যালয়ের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ
কলাপাড়া সংবাদ কর্মীদের সাথে মতবিনিময়
বাসে ছাত্রদের হাফ ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবার
পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপি দায়ী : ওবায়দুল কাদের
ঝালকাঠিতে লাশবাহী গাড়ির টোল দাবি,আহত ২
চরফ্যাশনে নির্বাচন-পরবর্তী হামলায় আহত ৩০
কলাপাড়ায় সালিশ বৈঠকে জামাতার হামলা, শ্বশুড়,স্ত্রীসহ আহত ৬
বানারীপাড়ায় বিব্রত স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক
বরগুনায় বিএনপির বিক্ষোভ
বিএমপি কমিশনারের সাথে বাংলাদেশের আলো'র বরিশাল ব্যুরো অফিসের সৌজন্য সাক্ষ্যাত
পিরোজপুরে দাফনের পর মামলা, দেড় মাস পর কবর থেকে তোলা হলো লাশ
কলাপাড়ায় ভাসা প্রকল্প আওতায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীকে বাসায় আটকে যৌণ নিপীড়ণ
বরিশালে আ'লীগ সম্পাদক কর্তৃক ওসিকে মারধরের বক্তব্য ভাইরাল
উজিরপুরের গুদামের সার খেলাে সন্ধ্যা নদী!
ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড
বরগুনায় বিনা নোটিশে ভাঙা হলো কৃষকের স-মিল
কলাপাড়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবীতে বিক্ষোভ
কলাপাড়ায় শিশু পুত্রকে বিষ খাইয়ে পিতার আত্মহত্যার চেস্টা
ওয়ারিশ সম্পত্তি আত্মসাৎ'র অভিযোগে চরমোনাই পীরের বিরুদ্ধে মামলা
তবেই তিনি আলোচিত, নিজেও পুলকিত
সাদিক আব্দুল্লাহকে দুরচিন্তায় রেখে গেলেন শাহে আলম মুরাদ!
মরা পশুর বালাইখানা নথুল্লাবাদের হোটেল ডে-নাইট
মিরগঞ্জ খেয়া ঘাটের আসাদুজ্জামান মিলন ও রাজগুরু খেয়া ঘাটের রসুল জোমাদ্দারের রক্তচোষা ভাড়ায় অতিষ্ট চার উপজেলার কয়েক হাজার মানুষ
বরিশালে প্রতিদ্বন্দ্বিকে ঘায়েল করতে কাউন্সিলর প্রার্থী মান্নার নাটক ফাঁস