content stringlengths 0 129k |
|---|
প্রিমিয়ার লিগে সময়টা মোটেও ভালো যাচ্ছে না গতবারের চ্যাম্পিয়ন লিভারপুলের |
সবশেষ ঘরের মাঠে বার্নলির বিপক্ষে হারকে 'অনেক বড় আঘাত' হিসেবে দেখছেন দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ |
পেনাল্টি না পেয়ে ক্লপের বিস্ময় |
কীভাবে রেফারি পেনাল্টি দিলেন না ভেবে পাচ্ছেন না ইয়ুর্গেন ক্লপ |
লিভারপুল কোচের মতে, সাউথ্যাম্পটনের বিপক্ষে দুটি পেনাল্টি পেতে পারত তার দল |
সালাহকে থাকতে 'জোর করবে না লিভারপুল' |
দলের তারকা ফুটবলার মোহামেদ সালাহর লিভারপুল ছাড়তে চাওয়ার কোনো কারণ দেখেন না কোচ ইয়ুর্গেন ক্লপ |
তবে যেতে চাইলে মিশরীয় ফরোয়ার্ডকে ধরে রাখতে জোর করা হবে না বলেও জানিয়েছেন জার্মান এই কোচ |
অবাক হয়েছি: ক্লপ |
লড়াইয়ে ছিলেন বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানো কোচ হান্স ফ্লিক |
সঙ্গে দ্বিতীয় বিভাগের একটি দলের দুর্দান্ত পারফরম্যান্সের কারিগর মার্সেলো বিয়েলসা |
তাদের পেছনে ফেলে টানা দ্বিতীয় বছর ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হয়ে বিস্মিত লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ |
আবারও ফিফার বর্ষসেরা কোচ ক্লপ |
বায়ার্ন মিউনিখের হান্স ফ্লিক ও লিডস ইউনাইটেডের মার্সেলো বিয়েলসাকে হারিয়ে ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ |
টানা দ্বিতীয় বছর এই পুরস্কার জিতলেন তিনি |
সেরার লড়াইয়ে বাদ জিদান, আছেন বিয়েলসা |
দ্বিতীয় বিভাগের একটি দলের দুর্দান্ত পারফরম্যান্সের কারিগর মার্সেলো বিয়েলসার বর্ষসেরা কোচের লড়াইয়ে জায়গা পাওয়াটা অনেকের কাছে ছিল অবাক করার |
পাঁচ জনের সেই তালিকা ছেঁটে তিন জনের করার পরও জায়গা ধরে রেখেছেন আর্জেন্টাইন এই কোচ |
বর্ষসেরা কোচ: সংক্ষিপ্ত তালিকায় চমক বিয়েলসা |
কেউ জিতেছেন ঘরোয়া শীর্ষ লিগ, কেউ রাজত্ব করেছেন ইউরোপীয় প্রতিযোগিতায় |
সেখানে দ্বিতীয় বিভাগের একটি দল নিয়ে দুর্দান্ত ফুটবল খেলে তাদের সঙ্গে লড়াইয়ে জায়গা পেয়েছেন মার্সেলো বিয়েলসা |
হান্স ফ্লিক, ইয়ুর্গেন ক্লপ, হুলেন লোপেতেগি ও জিনেদিন জিদানের সঙ্গে ফিফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন লিডস ইউনাইটেডের এই আর্জেন্টাইন কোচ |
ফাবিনিয়োকেও হারাল লিভারপুল |
সেন্টার-ব্যাক ভার্জিল ফন ডাইক চোটে পড়ার পর তার জায়গায় খেলছিলেন মিডফিল্ডার ফাবিনিয়ো |
হ্যামস্ট্রিংয়ের চোটে এবার তাকেও হারাল লিভারপুল |
ভিএআরে 'গোল বাতিলে' বিস্মিত ক্লপ |
সমতায় থাকা ম্যাচে যোগ করা সময়ে সাদিও মানের কাটব্যাক থেকে বল জালে পাঠালেন জর্ডান হেন্ডারসন |
ডাগআউটে তখন আনন্দে আত্মহারা ইয়ুর্গেন ক্লপ |
কিন্তু ভিএআরের সিদ্ধান্তে মিলল না গোল |
ম্যাচের পর লিভারপুল কোচ বললেন, এমন সিদ্ধান্তে খুব অবাক হয়েছেন তিনি |
এমন ইতিহাস চাননি ক্লপ |
অ্যাস্টন ভিলার বিপক্ষে লিভারপুলের অবিশ্বাস্য হারকে ইয়ুর্গেন ক্লপ বর্ণনা করেছেন 'ভুল ইতিহাস' হিসেবে |
দলের কাছে ভিন্ন কিছুর প্রত্যাশা ছিল জার্মান এই কোচের |
শক্তিশালী গ্রুপে লিভারপুল: ক্লপ |
আয়াক্স ও আতালান্তার সামর্থ্য বেশ ভালো করেই জানা আছে ইয়ুর্গেন ক্লপের |
তাই চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব পেরুতে তার দলকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে বলে মনে করছেন লিভারপুল কোচ |
ছোট ক্লাবগুলোর পাশে ক্লপ |
চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের সঙ্গে সুর মেলালেন ইয়ুর্গেন ক্লপ |
কোভিড-১৯ মহামারীর কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ইংল্যান্ডের নিচের বিভাগের ক্লাবগুলোর পাশে প্রিমিয়ার লিগের দলগুলোর দাঁড়ানো উচিত বলে মনে করেন লিভারপুল কোচ |
৩ বদলির সিদ্ধান্তে অসন্তুষ্ট ক্লপ |
পাঁচ বদলির সিদ্ধান্ত থেকে সরে এসে তিনজন বদলির সিদ্ধান্তে ফিরে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ইয়ুর্গেন ক্লপ |
লিভারপুল কোচের মতে, ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের মঙ্গলের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি |
মেসিকে কেনার সামর্থ্য নেই লিভারপুলের: ক্লপ |
লিওনেল মেসিকে দলে চান কি-না, এমন প্রশ্নের জবাবে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের পাল্টা প্রশ্ন, তাকে কে না চায়? তবে বাস্তবতার নিরিখে সেটা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিলেন এই জার্মান কোচ |
ট্রেবল জেতানো ফ্লিকে মুগ্ধ ক্লপ |
দায়িত্ব নেওয়ার নয় মাসের মধ্যে বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানো কোচ হান্স ফ্লিককে নিয়ে মুগ্ধতার কথা জানিয়েছেন ইয়ুর্গেন ক্লপ |
তবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য বায়ার্ন কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছে বলে মনে করছেন লিভারপুলের এই জার্মান কোচ |
লিভারপুলে চুক্তি বাড়াবেন না ক্লপ |
লিভারপুলের তিন দশকের স্বপ পূরণের নায়ক কোচ ইয়ুর্গেন ক্লপ ক্লাবটির সঙ্গে চুক্তি আর বাড়াবেন না বলে জানিয়েছেন |
ফুটবলের প্রতি এখনকার মতো টান অনুভব না করলে কোচিং ক্যারিয়ারের ইতিও টেনে দিতে পারেন, ইঙ্গিতও দিয়েছেন তিনি |
প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচ ক্লপ |
তিন দশকের অপেক্ষার ইতি টেনে লিভারপুলকে লিগ শিরোপা জেতানো ইয়ুর্গেন ক্লপ প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন |
'ক্লপ এক দিকে বাবার মতো, অন্য দিকে কোচ' |
ক্যারিয়ার জুড়ে কত কোচের সঙ্গেই না কাজ করেছেন রবের্ত লেভানদোভস্কি |
কিন্তু একজনকে মনে রেখেছেন বিশেষভাবে; তিনি ইয়ুর্গেন ক্লপ |
পছন্দের দ্বিতীয় কোচ হিসেবে পোলিশ স্ট্রাইকার বেছে নিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলাকে |
বর্ষসেরা কোচ ক্লপ |
তিন দশকের অপেক্ষার ইতি টেনে লিভারপুলকে লিগ শিরোপা জেতানো ইয়ুর্গেন ক্লপ লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন (এলএমএ)-এর বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন |
আমরা উদ্ধত নই: ল্যাম্পার্ডকে ক্লপ |
লিভারপুল দলকে নিয়ে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের করা মন্তব্যের জবাব দিয়েছেন দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ |
একই সঙ্গে কড়া সমালোনা করেছেন চেলসি কোচের ব্যবহারের |
'যোগ্য স্বীকৃতি পেয়েছে হেন্ডারসন' |
ফুটবল লেখকদের ভোটে ইংলিশ ফুটবলের বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হওয়া জর্ডান হেন্ডারসনকে অভিনন্দন জানিয়েছেন ইয়ুর্গেন ক্লপ |
লিভারপুল কোচের মতে, দারুণ প্রতিভা ও অসাধারণ ব্যক্তিত্বের মিশ্রণ দলটির অধিনায়ক |
যোগ্য স্বীকৃতিই পেয়েছে সে |
থামবে না লিভারপুল: ক্লপ |
৩০ বছরের অপেক্ষার অবসানের পরই বিশ্রাম নিতে থমকে যাবে না লিভারপুল |
কিছু কাজ এখনও বাকি আছে বলে মনে করছেন ইয়ুর্গেন ক্লপ |
সাত ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগের শিরোপা জেতা দলটির উন্নতির সুযোগ দেখছেন জার্মান এই কোচ |
সিটির নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্ত 'লজ্জাজনক' |
উয়েফার দেওয়া ম্যানচেস্টার সিটির দুই বছরের নিষেধাজ্ঞা ক্রীড়ার সর্বোচ্চ আদালতের তুলে নেওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না অনেকেই |
লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের মতে, 'ফুটবলের জন্য ভালো উদাহরণ হলো না' আর টটেনহ্যাম হটস্পার কোচ জোসে মরিনিয়ো বললেন, ব্যাপারটি 'লজ্জাজনক |
সালাহ-মানেদের খেলায় 'সন্তুষ্ট' গুয়ার্দিওলা ও ক্লপ |
শিরোপা নিশ্চিত হওয়ার পরের ম্যাচেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিভারপুলের পারফরম্যান্স ছিল দৃষ্টিকটু |
তবে শিষ্যদের প্রচেষ্টায় কোনো কমতি দেখছেন না চ্যাম্পিয়নদের কোচ ইয়ুর্গেন ক্লপ |
সিটি কোচ পেপ গুয়ার্দিওলাও প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের মাঠে মনোযোগের ঘাটতি দেখেননি |
শিরোপা রক্ষা নয়, তাড়া করবে লিভারপুল: ক্লপ |
তিন দশক পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের রেশ এখনও কাটেনি |
কিন্তু লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ আগামী লিগের ভাবনা জানিয়ে রাখলেন! পরের মৌসুমে তার দল মুকুট ধরে রাখার ভাবনায় খেলবে না, বরং তাড়া করবে বলে জানিয়েছেন তিনি |
বড় তারকা দলে টানার 'পরিকল্পনা নেই' লিভারপুলের |
আগামী দলবদলে বড় অঙ্কের অর্থ ব্যয়ের ভাবনা নেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের |
দলে কয়েকজন উঠতি তারকার উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন ইয়ুর্গেন ক্লপ |
তাদের নিয়েই আরও শক্তিশালী দল গড়ার পরিকল্পনা এই জার্মান কোচের |
'ক্লপকে ছাড়া এই অর্জন সম্ভব হতো না' |
গত মৌসুমে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিয়েছিলেন ইয়ুর্গেন ক্লপ |
এই জার্মান কোচের হাত ধরে এবার তিন দশকের অপেক্ষা ঘুচিয়ে দলটি জিতল লিগ শিরোপা |
লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসন বলছেন, কোচের ওপর আস্থা রাখার ফল পেয়েছেন তারা |
চোখের জলে ক্লপের উদযাপন |
প্রিমিয়ার লিগে একটি শিরোপার জন্য কেটে গেছে বছরের পর বছর |
লিভারপুলের ৩০ বছরের সেই অপেক্ষার অবসান হয়েছে অবশেষে |
শিরোপা জয়ের পর আত্মহারা কোচ ইয়ুর্গেন ক্লপ খুঁজে পাচ্ছেন না অনুভূতি প্রকাশের ভাষা |
চোখের জল হয়ে নেমে এলো যেন তার খুশির জোয়ার |
১৩১ বছরের ইতিহাসে প্রথম ক্লপ |
যার হাত ধরে ৩০ বছরের অপেক্ষার অবসান হলো লিভারপুলের, সেই ইয়ুর্গেন ক্লপ গড়লেন ইতিহাস |
প্রথম জার্মান কোচ হিসেবে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগের ১৩১ বছরের ইতিহাসে শিরোপা জিতলেন তিনি |
এবার আমাদের পালা: সালাহ |
অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে স্বপ্ন পূরণের খুব কাছে পৌঁছে গেছে লিভারপুল |
ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় তাদের ৩০ বছরের শিরোপা খরা ঘোচানোর এটাই সময়, বলেছেন দলটির তারকা খেলোয়াড় মোহামেদ সালাহ |
'এই সিটির বিপক্ষে ২০ পয়েন্ট এগিয়ে থাকা অভাবনীয়' |
দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ২০ পয়েন্ট এগিয়ে থাকাই খুশিতে ভেসে যাওয়ার জন্য যথেষ্ট |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.