content stringlengths 0 129k |
|---|
জয়পুরে জয়জয়কার, শীর্ষে উঠে উচ্ছ্বসিত শাহরুখ |
নারাইন এখন জিতিয়ে দিচ্ছেন ব্যাট হাতেও |
সম্বরণ বন্দ্যোপাধ্যায় |
০৮ এপ্রিল ২০১৯ ০৪:২০ |
বিধ্বংসী: ২৫ বলে ৪৭ |
ওপেনার নারাইনের ব্যাটের দাপটে ছয় ওভার আগেই শেষ ম্যাচ |
রবিবার রাতে ম্যাচ শুরু হওয়ার আগে জয়পুরে আছড়ে পড়েছিল বালিঝড় |
যা থেমে যায় |
কিন্তু ম্যাচ শুরু হওয়ার পরে সোয়াই মান সিংহ স্টেডিয়ামে আছড়ে পড়ল অন্য একটা ঝড় |
কেকেআর-ঝড়, সুনীল নারাইন ঝড় |
যে ঝড়ে স্রেফ উড়ে গেল রাজস্থান রয়্যালস |
অজিঙ্ক রাহানের দলকে আট উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচে চার জয় তুলে নিল কলকাতা |
যে জয়ের ফলে লিগ তালিকাতেও ফের শীর্ষে চলে এল নাইটরা |
জয়পুরে দুই পয়েন্ট পাওয়া ছাড়াও নাইটদের প্রাপ্তি হবে বাড়তি আত্মবিশ্বাস |
এ বারের আইপিএলে এই প্রথম আন্দ্রে রাসেলের কোনও অবদান ছাড়াই জিতল কেকেআর |
রাসেল বল করল না, ব্যাট করল না |
কিন্তু ছয় ওভার বাকি থাকতেই ম্যাচ দীনেশ কার্তিকদের পকেটে! |
আরও পড়ুন: ভয়ডরহীন ব্যাটিং না বিপক্ষের সাদামাটা বোলিং? নাইটদের হেলায় রাজস্থান বধের কারণ কী? |
এই ম্যাচ থেকে আরও কয়েকটা প্রাপ্তি থাকছে কেকেআরের |
যেমন এক, ক্রিস লিন-সুনীল নারাইনের ওপেনিং জুটি |
এই জুটি ক্লিক করলে কী হয়, সেটা বুঝে গেল রাজস্থানের বোলাররা |
স্পিনার নারাইন নয়, ম্যাচ জেতাল ব্যাটসম্যান নারাইন (২৫ বলে ৪৭) |
শুধু জেতালই না, নেট রান রেটও বাড়িয়ে রাখল দলের |
দুই, হ্যারি গার্নি আর পীযূষ চাওলার বোলিং |
পাওয়ার প্লে-তে বল করে জস বাটলারকে আটকে রেখে দিল পীযূষ |
আর মাঝের ওভারে গার্নির স্লো বলের হদিশ পেল না স্টিভ স্মিথ, স্টোকসরা |
রাজস্থান যখন ১৩৯ রানে আটকে গেল, তখনই বুঝেছিলাম নাইটদের থামানো কঠিন |
কিন্তু এত সহজে যে জিতবে, ভাবিনি |
প্রথম ওভারে উঠল ১০ রান, দ্বিতীয় ওভারে ২২ |
অফস্পিনার কৃষ্ণাপ্পা গৌতমের করা ওই ওভারে চারটে চার ও একটা ছয় পাওয়া গেল নারাইনের ব্যাট থেকে |
ম্যাচ ওখানেই প্রায় শেষ |
বাটলার, স্মিথরা যখন ব্যাট করছিল, মনে হচ্ছিল উইকেট খুব মন্থর |
বল আসছে না |
নারাইনের মার দেখে মনে হল, এ তো ব্যাটিংয়ের স্বর্গ |
এতটাই মারমুখী ছিল ক্যারিবিয়ান অফস্পিনার |
তবে ইনিংসের শুরুর দিকে অদ্ভুত ভাবে ভাগ্যের সাহায্যও পেয়েছে কেকেআর |
চতুর্থ ওভারে ধবল কুলকার্নির করা বল লিনের লেগ স্টাম্পে লাগলেও বিস্ময়কর ভাবে বেল পড়ল না |
আমি বহু বছর ধরে ক্রিকেট খেলেছি, ক্রিকেট দেখছি |
কিন্তু এ রকম কখনও দেখিনি যে, পেস বোলারের বল উইকেটে লাগলেও বেল পড়ছে না |
কে জানে, উইকেটের মাথার খাঁজটা একটু বেশি কি না |
যে কারণে হয়তো বেল আটকে যাচ্ছে |
এর আগে চেন্নাই ম্যাচে রান আউট করতে গিয়ে মহেন্দ্র সিংহ ধোনি একবার বল উইকেটে মারলেও বেল পড়েনি |
যাই হোক, ওখানে লিন আউট হলেও মনে হয় না ম্যাচের ফল অন্য রকম হত |
হয়তো আর কয়েকটা ওভার বেশি লাগত জিততে |
গার্নির কথায় আসি |
ইংল্যান্ডের বাঁ হাতি পেসার সাদা বলের মাস্টার |
৩২ বছর বয়স, যথেষ্ট অভিজ্ঞ |
দুর্দান্ত স্লো বল করে |
এ দিন ২৪টি বৈধ বলের মধ্যে চারটে হয়তো জোরের ওপর করেছিল |
বাকিগুলো সব স্লো ডেলিভারি |
কখনও বলের গতি তো ঘণ্টায় একশো কিলোমিটারের কাছাকাছি ঘোরাফেরা করেছে |
জয়পুরের এই মন্থর পিচে সে সব স্লো বলের হদিশ পায়নি স্মিথ, বাটলার, স্টোকসরা |
স্মিথ (৫৯ বলে ৭৩) সর্বোচ্চ রান করলেও প্রয়োজনের সময় রান রেট বাড়াতে পারেনি |
কলকাতা লকি ফার্গুসনের বদলে গার্নিকে খেলায় |
একেবারে ঠিক সিদ্ধান্ত |
কেকেআর ম্যানেজমেন্টকে আরও ধন্যবাদ দিতে হবে ঠিক বোলারকে খুঁজে দলে নেওয়ার জন্য |
অধিনায়ক দীনেশ কার্তিকও দারুণ ভাবে ব্যবহার করল গার্নি আর পীযূষকে |
আইপিএল যত গড়াবে, বিভিন্ন কেন্দ্রের পিচ তত মন্থর হবে |
তখন কিন্তু এই গার্নির মতো বোলারের আরও বেশি করে প্রয়োজন পড়বে |
এ দিন ২৫ রানে দু'উইকেট নিয়ে গার্নিই ম্যাচের সেরা |
পীযূষের বোলিংও খুব ভাল লেগেছে |
পাওয়ার প্লে-তে এসে রান রেট আটকে দিল |
উইকেট না পেলেও চার ওভারে দিল মাত্র ১৯ রান |
ওর গুগলিগুলো মারতে সমস্যায় পড়েছে ব্যাটসম্যানরা |
গতি আর মানসিকতার জন্য নজর কাড়ল প্রসিদ্ধ কৃষ্ণও |
অনুগ্রহ করে আপনার ইউজারনেম বা ইমেইল ঠিকানা দিন |
কিভাবে আপনার পাসওয়ার্ড রিসেট করবেন সেই নির্দেশাবলীর সাথে আপনাকে একটি ইমেইল বার্তা পাঠানো হবে |
প্রশিক্ষিত সামরিক বাহিনী গঠনে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করেছি বাংলাদেশ আর পিছিয়ে যাবেনা, এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সদাপ্রস্তুত পার্বত্য শান্তিচুক্তির ফলে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটে পার্বত্য শান্তিচুক্তি বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা: প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের দেশের মানুষের পাশে দ... |
১৪ বছর ধরে ভুয়া অতিরিক্ত সচিব তিনি, দেখা করতেই লাগতো ১৫ হাজার |
বরগুনার আলো |
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১ |
মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেননি আব্দুল কাদের |
দশম শ্রেণিতে লেখাপড়ার ইতি টানেন |
কিন্তু নিজেকে একজন অতিরিক্ত সচিব বলে পরিচয় দিতেন তিনি |
নানা প্রলোভনের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিতে কোটি কোটি টাকা |
১৪ বছরের প্রতারণার অভিজ্ঞতায় কোটিপতি বনে গেছেন এ প্রতারক |
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার |
তিনি জানান, ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ পাস করিয়ে দেওয়া, বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া কিংবা চাকরি পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নোয়াখালীর সুবর্নচরের আব্দুল কাদের |
ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, আমরা কাদেরকে একদিনের রিমান্ডে নিয়ে অনেক তথ্যই পেয়েছি |
মূলত দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা অতিরিক্ত সচিব পরিচয় দেওয়া আবদুল কাদের চৌধুরীর বাবা ছিলেন মাঝি |
কাদেরের প্রত্যেক উপার্জনই ছিল প্রতারণার মাধ্যমে |
তিনি আরো বলেন, ১৪ বছর ধরে আব্দুল কাদের প্রতারণার মাধ্যমে অঢেল সম্পত্তি বানিয়েছেন |
গাড়িতে সচিবালয়ের স্টিকার ও কোটি টাকা দামি প্রাডো গাড়ি নিয়ে চলাচল করেন |
তার চলাফেরায় সচিবালয়ে তাকে কেউ সন্দেহের নজরে দেখেননি |
গুলশান ১ নম্বর সেকশনের জব্বার টাওয়ারে মাসিক ৫ লাখ টাকা ভাড়ায় আলিশান অফিস রয়েছে আব্দুর কাদেরের |
কারওয়ান বাজারেও তার আরেকটি বিলাসবহুল অফিস রয়েছে |
গুলশানেও দামি ফ্ল্যাট রয়েছে তার |
গত বৃহস্পতিবার রাতে গুলশান ১-এ জব্বার টাওয়ারে অভিযান চালিয়ে আব্দুল কাদেরসহ পাঁচজনকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগ |
পুলিশের সংবাদ সম্মেলন শেষে এক ভুক্তভোগী জয়নাল আবেদিন গণমাধ্যমকর্মীদের বলেন, আব্দুল কাদেরের সঙ্গে দেখা করতে ১৫ হাজার টাকা দিয়ে আমি একটি ফর্ম পূরণ করি |
এরপর লোন নিতে প্রোফাইল মেকিং চার্জের নামে আরো ৫ লাখ টাকা চাইলে আমি দুই লাখ টাকা দিই |
এরপর ২০ কোটি টাকা লোন পাইয়ে দিতে লোনের ১ শতাংশ টাকা অগ্রিম চান তিনি |
কিন্তু আমি নানাভাবে বলে ১০ লাখ টাকা (০.৫ শতাংশ) দেই |
তিনি আরো বলেন, মিরপুর ডিওএইচএস এলাকায় আমার সাপ্লাইয়ের ব্যবসা ছিল |
সাপ্লাইয়ের সাব কন্ট্রাক্টে আমি একটা ওয়ার্ক অর্ডার পেয়েছিলাম |
এজন্য আমার টাকার প্রয়োজন ছিল |
কাদের মার্কেটিংয়ের লোক দিয়ে আমাকে তার ভিজিটিং কার্ড দিয়ে যায় |
সেখান থেকে নম্বর নিয়ে আমি তার সঙ্গে যোগাযোগ করি |
আমার টাকা পাওয়ার পর থেকে নানা অজুহাতে আমাকে ঘুরিয়েছেন তিনি |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.