content stringlengths 0 129k |
|---|
কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাসা'র বর্ষসেরা সেরা বিজ্ঞানীর খেতাব পেয়েছেন এদেশেরই মেয়ে মাহমুদা সুলতানা মুনমুন |
'কোয়ান্টাম ডট স্পেক্ট্রোমিটার ডিভাইস' নামের এক প্রযুক্তি আবিস্কার তাকে দিয়েছে 'সেরা উদ্ভাবক-২০১৭'র সন্মান |
বিজ্ঞানী মুনমুনের এই অর্জনে খুশি তার নিজ জেলা পাবনার মানুষও |
১৯৫৮ সালে প্রতিষ্ঠিত নাসা'র সদর দফতর ওয়াশিংটন ডিসিতে |
পাবনার ঈশ্বরদী থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, দূরত্বটা কোনো হিসেবেই কম নয় |
অথচ, কী দারুণভাবেই না বাংলাদেশের মুনমুন আজ নাসা দাপিয়ে বেড়াচ্ছেন |
তার আবিষ্কার 'কোয়ান্টাম ডট স্পেক্ট্রোমিটার ডিভাইস' তাক লাগিয়ে দিয়েছে বিশ্ববাসীকে |
এই কোয়ান্টাম ডট বা বিন্দু মূলত অর্ধপরিবাহী এক ধরনের ন্যানোক্রিস্টাল |
যা কখনও খালি চোখে দেখা যায় না |
এর আকার এবং রাসায়নিক গঠন নির্ভর করে তা আলোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য কতোটুকু শোষণ করবে তার উপর |
সাধারণত টেলিভিশন, স্মার্টফোনের ক্যামেরা, মেডিকেল ডিভাইসে ব্যবহৃত হয় ন্যানোক্রিস্টাল |
২৯ বছর বয়সী মুনমুনের ছোটবেলা কেটেছে বাংলাদেশেই |
৫ম ও ৮ম শ্রেণিতে পেয়েছেন ট্যালেন্টপুলে বৃত্তি |
নবম শ্রেণিতে পড়ার সময় পরিবারের সাথে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে |
সেখানেই পরবর্তী লেখাপড়া, উচ্চশিক্ষা অর্জন |
ক্যালিফোর্নিয়ার সাউদার্ন বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন |
তারপর পিএইচডি |
২০১০ সালে জব ফেয়ারে অংশ নিয়ে কাজ করার সুযোগ পান নাসায় |
তারপর পুরোটাই গল্প |
মুনমুনের আবেগ আপ্লুত চাচা আবুল কালাম আজাদ হয়ে বলেন, আমরা এত আনন্দ পেয়েছি যে বলে বোঝানো যাবে না |
মুনমুনের জন্য আমরা গর্বিত |
চাচী খালেদা খানম চাইলেন দোয়া, আমাদের মেয়ে যেন আরো অনেক বড় হয় |
মুনমুনের এই অগ্রযাত্রায় গর্বিত পাবনার মানুষ |
তাদের চাওয়া, মুনমুন-ই হবে এখানকার হাজারো তরুণ-তরুণীর পথপ্রদর্শক |
পাবনার ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু বলেন, মুনমুনকে নতুন প্রজন্ম আদর্শ হিসেবে নিতে পারে |
সে যে জায়গায় গিয়েছে তা সত্যিই অনন্য |
আর জেলা প্রশাসক রেখা রানী বালোর কথা এই অর্জন মুনমুনের একার নয়, সমগ্র বাংলাদেশের |
এলাকাবাসীও জানেন, ছোট্ট সেই মুনমুন এখন অনেক বড় হয়েছে, পাল্লা দিয়ে বেড়েছে ব্যস্ততা |
তবুও সুযোগ করে মুনমুনকে একবার নিজ এলাকায় ঘুরে যাবার আমন্ত্রণ জানিয়েছেন তারা |
যমুনা অনলাইন : টিএফ |
সম্পর্কিত আরও পড়ুন |
অনুমতি ছাড়া ছবি-ভিডিও শেয়ার নিষিদ্ধ করলো টুইটার |
টুইটারের দায়িত্বভার ভারতীয়'র কাঁধে |
ম্যাসেজ ডিলিট করার সময়সীমা বাড়াতে চলেছে হোয়াটসঅ্যাপ |
পরবর্তী সংবাদ |
+ |
মিরপুর টেস্টে রেকর্ডের সামনে সাকিব |
ব্রণ নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা |
মির্জাপুরে নৌকার মনোনয়ন পেলেন খান আহমেদ শুভ |
এবার সামনে এলো বিয়েবাড়ির ছবি, বিশেষ বিবাহ আইনে বিয়েও সম্পন্ন! |
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি |
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © . | | | | |
প্রবাসীদের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম জেলা পুলিশ চালু করল প্রবাসী সহায়তা ডেস্ক |
জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা এ হেল্প ডেস্ক উদ্বোধন করেন |
শনিবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নগরের ছোটপুলে জেলা পুলিশ লাইসেন্স কার্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় |
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নুরে আলম মিনা বলেন, প্রবাসীদের দ্রুত সময়ের মধ্যে সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি |
প্রবাসীরা যেন ইমিগ্রেশন, কাস্টমসসহ যে কোনো বিভাগে হয়রানির শিকার না হন, সেজন্য সব বিভাগকে পুলিশের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে |
তিনি বলেন, প্রবাসীদের সাথে আচরণগত একটা অভিযোগ দীর্ঘদিনের |
যেন তাদের সাথে ভালো ব্যবহার করা হয়, সে নির্দেশনা দেওয়া হবে |
প্রত্যেক থানায় শনিবার থেকেই হেল্প ডেস্ক চালু করা হলো |
অতিরিক্ত পুলিশ সুপার ইমরান ভূঁইয়া প্রবাসীদের ডেস্কের নম্বর ০১৭৬৯৬৯৪২৭৪তে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়ে বলেন, এটি ২৪ ঘণ্টা খোলা থাকবে |
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রবাসীরা এই নম্বরে কল করে সহায়তা পাবেন |
আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসাইন বাবুল সিআইপি বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল প্রত্যেক উপজেলায় একটি হেল্প ডেস্ক চালু করার |
আমরা প্রধানমন্ত্রীসহ সবাইকে এর গুরুত্ব বোঝাতে সক্ষম হয়েছি বলে আজ সেটি পেয়েছি |
অনুষ্ঠানে ওমান প্রবাসী সিআইপি ইয়াসিন চৌধুরী, জাপান প্রবাসী সিআইপি মোহাম্মদ কাজি সারওয়ার হাবিব, কাতার সাংবাদিক সমিতির সভাপতি নুর মোহাম্মদ, দুবাই প্রবাসী নুর আলম সিকদার, নাসির সিকদার, সেলিম উদ্দিন, ওমান প্রবাসী নিউরোসার্জন ডা. নাজিম উদ্দিন, মোসাদ্দেক চৌধুরী সিআইপি, জসিম উদ্দিন, কাতার প্রবাসী আবদুল জলিল বক্তব্য রাখেন |
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি নিয়ে আতঙ্কিত বা হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন নতুন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন |
মঙ্গলবার (২৬ আক্টোবর) ফেসবুক স্ট্যাটাসে ইভ্যালির বিষয়ে তিনি এ পরামর্শ দেন |
এর আগে হাইকোর্টের নির্দেশনায় গঠিত ইভ্যালির নতুন বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয় |
মঙ্গলবার ধানমন্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে এ সভা হয় |
সেখানে নতুন বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন |
সভা শেষে ফেসবুক স্ট্যাটাসে মাহবুব কবীর মিলন লেখেন - 'যা কিছু দেখবেন শুনবেন জানবেন, আতঙ্কিত বা হতাশ হবেন না |
আস্থা বা বিশ্বাস রাখুন, অপেক্ষা করুন |
কষ্ট যা হবে, আমার হবে |
হয়ত তিনগুণ কষ্ট বেড়ে যাবে, এই যা |
যা হবে বিন্দু পরিমাণ বিচ্যুতি বা অনিয়ম বা ম্যানিপুলেশন থাকবে না |
অপেক্ষা করুন |
ইন্দোনেশিয়া ওপেনে দুরন্ত শুরু করেছেন পিভি সিন্ধু |
সেইসঙ্গে অপর দুই ভারতীয় শাটলার বি সাই প্রণীত এবং কিদম্বী শ্রীকান্তও পুরুষদের সিঙ্গেলসে সুপার ১০০০ ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন |
পিভি সিন্ধু এবং কিদম্বী শ্রীকান্তফাইল ছবি |
সুদীপ্ত চৌধুরী |
: |
24 , 2021, 2:44 |
গত সপ্তাহেই ইন্দোনেশিয়া মাস্টার্স সুপার ৭৫০ ব্যাডমিন্টন ইভেন্টের সেমিফাইনালে অকানে ইয়ামাগুচির কাছে হেরে বিদায় নিতে হয়েছিলো ভারতের হয়ে ডবল অলিম্পিক পদক জয়ী শাটলার পিভি সিন্ধুকে |
সেই ব্যর্থতা ভুলে ইন্দোনেশিয়া ওপেনে দুরন্ত শুরু করেছেন হায়দরাবাদি শাটলার |
সেইসঙ্গে অপর দুই ভারতীয় শাটলার বি সাই প্রণীত এবং কিদম্বী শ্রীকান্তও পুরুষদের সিঙ্গেলসে ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০ ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন |
বুধবার বিশ্বের সাত নম্বর তারকা সিন্ধু প্রথম সেটে পিছিয়ে পড়লেও দুরন্ত কামব্যাক করে ২-১ সেটে ম্যাচ জিতে নিয়েছেন |
১ ঘন্টা ১০ মিনিটের হাড্ডা হাড্ডি লড়াইয়ে জাপানের আয়া ওহোরির বিরুদ্ধে ১৭-২১, ২১-১৭, ২১-১৭ ব্যবধানে ম্যাচ জিতেছেন হায়দরাবাদি শাটলার |
এই জয়ের ফলে জাপানী শাটলারের বিপক্ষে ১১-০ ট্যালিতে এগিয়ে রয়েছেন সিন্ধু |
দ্বিতীয় রাউন্ডে ২৩ বর্ষীয় জার্মান শাটলার ইভন লির মুখোমুখি হবেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধু |
বিশ্বের ২৬ নম্বর তারকা লি-র বিপক্ষে প্রথমবার মুখোমুখি হতে চলেছেন তৃতীয় বাছাই ভারতীয় তারকা |
অন্যদিকে পুরুষদের সিঙ্গেলসে হাড্ডা হাড্ডি লড়াইয়ে ফ্রান্সের টোমা জুনিয়র পপভকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছেন সাই প্রণীত |
বিশ্বের ১৬ নম্বর তারকা প্রণীতের পক্ষে ম্যাচের ফলাফল ২১-১৯, ২১-১৮ |
দ্বিতীয় রাউন্ডে প্রণীত খেলবেন ফ্রান্সের ক্রিস্টো পপভের বিপক্ষে |
বুধবার বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা কিদম্বী শ্রীকান্ত স্বদেশীয় শাটলার এইচএস প্রণয়কে আবারও একবার হারালেন |
প্রণয়ের বিপক্ষে ৫৬ মিনিটের লড়াইয়ে শ্রীকান্তের ফলাফল ২১-১৫, ১৯-২১, ২১-১২ |
পরের রাউন্ডে শ্রীকান্ত লড়াইয়ে নামবেন টোকিও অলিম্পিকের স্বর্ণপদক বিজয়ী দ্বিতীয় বাছাই ডেন ভিক্টর অ্যাক্সেলসেন এবং জাপানের কোকি ওয়াতানবের মধ্যে প্রথম রাউন্ডের লড়াইয়ের বিজয়ীর বিপক্ষে |
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে |
তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে |
তাকে হাসপাতালে ভেন্টিলেশনে পর্যবেক্ষণ রেখেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা |
দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে |
গত ৯ আগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হন প্রণব মুখার্জি |
এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় |
সেখানে করোনাভাইরাস শনাক্ত হয় প্রণব মুখার্জির |
মাথায় রক্ত জমাট বেঁধে যাওয়ায় পরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় |
খবর এনডিটিভির |
বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি হয়েছে |
ফুসফুসে সংক্রমণের লক্ষণ পরিলক্ষিত হয়েছে |
তবে এর আগে সকালে প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি জানান, তার বাবার অবস্থার স্থিতিশীল রয়েছে |
এক টুইটে অভিজিৎ লেখেন, 'আপনাদের প্রার্থনায় ও চিকিৎসকদের প্রচেষ্টায় বাবার অবস্থা এখন স্থিতিশীল |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.