content
stringlengths
0
129k
খবর ও বিশ্লেষণ, উপকূল, খবর ও বিশ্লেষণ
'সন্তান জন্মদানে যার সিদ্ধান্ত তাকেই নিতে হবে'
12 2018, 3:36 0 1576
বাহলুল করিম, সাতক্ষীরা থেকে সাতক্ষীরায় 'পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
গতকাল (১১ জুলাই) ...
খবর ও বিশ্লেষণ, উপকূল, খবর ও বিশ্লেষণ
অজুহাত নয়, অভিযোগ নয়, প্লাষ্টিক দূষণ বন্ধ করতে হবে
5 2018, 4:35 0 2683
শ্যামনগর সাতক্ষীরা থেকে গাজী আল ইমরান ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস
পরিবেশ দূষণের হাত থেকে এ বিশ্বকে বাঁচানোর অঙ্গীকার নিয়ে প্রতি বছর ৫ জুন দিবসটি পালিত হয়ে আসছে
এ বছর দিবসটির প্রতিপাদ্য 'আসুন ...
...প্রচ্ছদখবর ও বিশ্লেষণ - উপকূল - সমতল ও জলাভূমি - সমতল প্লাবণ ভূমি - বরেন্দ্র - অন্যান্যবিশ্ব-প্রকৃতিজীবনের পাঠশালা - সাক্ষাৎকারফিচারপ্রাণ ও প্রকৃতিসংস্কৃতিআমার শহরশিল্প ও সাহিত্যসংলাপছবির গল্প - ফটো গ্যালারীউন্নয়ন দক্ষতাশিশু-কিশোরঅডিও ভিডিও
সাম্প্রতিক পোস্ট
করোনা মোকাবেলায় বারসিক নেত্রকোনা রিসোর্স সেন্টারে গৃহীত উদ্যোগ
করোনা দুর্যোগ কালে যুবদের ঝুঁকিতে পড়ার আশঙ্কা
ভালো নেই সিলেটের খাসি আদিবাসীরা
প্রতিবছরই ওরা আসে; আসুন সম্মিলিতভাবে ওদের রক্ষা করি
ডিজিটাল যুগে সরকারি সেবা গোপন করার সুযোগ নেই
আমরা আর কেউ সুন্দরবনের ওপর পুরোপুরি নির্ভরশীল নই
নাগরিকের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করাই হাসপাতালগুলোর লক্ষ্য হওয়া উচিত
সন্তানদের বয়োঃসন্ধিকালের সংকোচ ভুলে সহযোগী হই
ধলেশ্বরীসহ সকল নদী সচল হোক
হাজল ব্যবহারে নারীদের আগ্রহ ও উদ্যোগ বেড়েছে
বিশ্ব ভোক্তা অধিকার দিবস: সুরক্ষিত হোক ভোক্তার অধিকার
কৃষকের বীজ কৃষকের অধিকার
পাহাড়ি জমিতে বৃক্ষ রোপণে কৃষক কিরুপ কুবির উদ্যোগ
পাহাড়ি জমিতে বৃক্ষ রোপণে কৃষক কিরুপ কুবির উদ্যোগ
1, 2016, 3:41
কমলাকান্দা থেকে খায়রুল ইসলাম অপু
আজ থেকে প্রায় তিন থেকে চার যুগেরও বেশি সময় থেকে পতিত পাহাড়ি টিলার জমিতে কোন কিছুই চাষ করতে পারেনি কৃষক কিরুপ কুবি (৪০) ও তার স্ত্রী শিলা চিসিক (৩৮)
গরু ছাগলের অবাধ বিচরণের কারণে পাহাড়ে কোন কিছুই চাষ করা সম্ভব হয়ে উঠে না
কারণ সকাল হলেই গরু ছাগলের পাল পাহাড়ে চলে যায় খাবারের জন্য
সন্ধ্যা হলেই কোন রাখাল ছাড়া নিজেরাই আবার বাড়ি ফিরে যায়
এমন পরিস্থিতিতে কোন কিছু চাষ করা বা বৃক্ষ রোপণ করে রাখা আসলেই চ্যালেঞ্জের ব্যাপার
এক সময় টিলার ওপর ১২ কাঠা জায়গায় তাদের বসবাস ছিল
পাহাড়ি হাতির উপদ্রবের কারণে সেখানে বসবাস করতে না পারায় সেই টিলার ভিটে থেকে সমতলে এসে বসতি গড়ে তোলেন তারা
কৃষক কিরুপ কুবি আজ থেকে ২ বছর আগে নার্সারির উপর অভিজ্ঞতা বিনিময় সফর করতে যান নেত্রকোনা জেলার মধু মাস্টারের বাড়িতে এবং নাজিরপুর ইউনিয়নের হরিপুর গ্রামে ওসমান গণির বাড়িতে
এরপর থেকে বাড়িতে তিনি নিজের চাহিদা পূরণ করার জন্য ছোট আকারে নার্সারি শুরু করেন
তার নার্সারিতে আছে আম, জাম, কাঁঠাল, রক্ত চন্দন, মেহগনি, জলপাই, আকাশিয়া গাছের চারা
তার চিন্তা ছিল তাদের ওই ফেলে রাখা টিলায় বৃক্ষ রোপণ করবেন
কিন্তু এত বড় জায়গায় বৃক্ষ রোপণ করতে গেলে চারা ক্রয় করার জন্য অনেক টাকার প্রয়োজন হবে
তার ১২ কাঠা জমিতে প্রায় ৬০০টি চারা রোপণ করা যাবে
আর প্রতি চারার মূল্য যদি ২০/- টাকা হয় তাহলেও তার প্রায় ১২ হাজার টাকার প্রয়োজন
তাই তিনি নিজেই নার্সারি শুরু করেন এবং নিজের নার্সারি থেকেই টিলায় ৬০০টি বৃক্ষ রোপণ করে চ্যালেঞ্জ মোকাবেলা করছেন
চারাগুলো গরু, ছাগল, শুকর প্রভৃতির হাত থেকে রক্ষার জন্য তিনি সীমানার চারপাশে বেড়া দিয়েছেন
বেড়াগুলো ভেঙে গেলে পুনরায় বেড়া দেন
এভাবে এক বছর ধরে চারাগুলোর তদারকি করার ফলে এই পর্যন্ত ৬০০টি চারার মধ্যে প্রায় সবগুলো চারাই টিকে আছে
এতে তার নতুন উদ্যোগের সৃষ্টি করেছে
তার বাড়ি থেকে প্রায় ৮-১০ কি:মি: দূরে গোবিন্দপুর গ্রামে তাদের ৮ কাঠা পরিমাণ উচু জমি আছে বৃক্ষ রোপণের জন্য
তিনি এখন চিন্তা করছেন সেখানেও তিনি কাঠের গাছ রোপণ করবেন
জমিটি বাড়ি থেকে দূরে হওয়ায় সেখানে ফলের গাছ রোপণ করা সম্ভব হবে না বলে তিনি জানান
তাই তিনি এই বছর নার্সারিতে আরো নতুন চারা তুলছেন
তাদের পাশাপাশি তার প্রতিবেশী কৃষক সুনীল মারাক পাহাড়ি টিলার নিচের পতিত জমির ২ কাঠা পরিমাণ জমিতে শাক/সবজি (মরিচ, মুলা, ধনিয়া, লাল শাক, গাজর, ডাটা) চাষ করছেন
গবাদি পশুর হাত থেকে ফসল রক্ষার জন্য তিনিও বেড়া দিয়ে রাখছেন
অপর এক কৃষক পরিমল হাজং পাহাড়ের পাদদেশে ২ কাঠা পরিমাণ জমিতে বছরব্যাপী শাক, সবজি (মুলা, ডাটা, লাল শাক, কাচাঁ মরিচ) ধান বীজ রোপণ করছেন
তিনিও গবাদি পশুর হাত থেকে ফসল রক্ষার জন্য জমির চারপাশে বেড়া দিয়েছেন, বেড়ার কাজ করে এমন গাছ জমির চারপাশে রোপণ করেছেন
এভাবেই তারা একসময়ের অসম্ভব ভাবনাগুলোকে সম্ভব করে তুলছেন
:
( )
( )
:
...
2
/
যানজট মুক্ত শ্যামনগর গড়ার অভিযান
থাংসেংআ সংগঠনের উদ্যোগ
বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ
বারসিক ইন্সটিটিউট অব এ্যাপলাইড স্টাডিজ
আমাদের পরিবেশ
নোটিশ বোর্ড
আর্কাইভ 2021 (8) 2021 (44) 2021 (68) 2021 (47) 2021 (61) 2021 (43) 2021 (46) 2021 (31) 2021 (2) 2021 (74) 2021 (43) 2021 (49) 2020 (37) 2020 (56) 2020 (57) 2020 (77) 2020 (44) 2020 (50) 2020 (60) 2020 (71) 2020 (24) 2020 (35) 2020 (48) 2020 (60) 2019 (54) 2019 (63) 2019 (58) 2019 (55) 2019 (50) 2019 (43) 2019 (35) 2019...
বিষয়ভিত্তিক লেখা
কৃষি272কৃষক231নারী221প্রকৃতি218188157153147147পরিবেশ143
খবর ও বিশ্লেষণ
সমতল ও জলাভূমি
সমতল প্লাবণ ভূমি
বিশ্ব-প্রকৃতি
জীবনের পাঠশালা
সাক্ষাৎকার
প্রাণ ও প্রকৃতি
শিল্প ও সাহিত্য
ফটো গ্যালারী
উন্নয়ন দক্ষতা
শিশু-কিশোর
অডিও ভিডিও
খবর ও বিশ্লেষণ, ফিচার, সম্পাদকীয়
নারীকে মাথা তুলে দাঁড়াতে হবেই
10 2019, 3:14 0 1779
মাহমুদা রিদিয়া রশ্মি: 'থিংক ইক্যুয়াল, বিল্ড স্মার্ট, ইনোভেট ফর চেঞ্জ'