content stringlengths 0 129k |
|---|
অধিনায়কের বীরত্বে উজ্জীবিত হয়ে শেষটা রাঙালেন বোলাররা |
শ্বাসরুদ্ধকর ফাইনালে চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শিরোপা জিতলো জেমকন খুলনা |
লক্ষ্যটা খুব বেশি বড় ছিলো না; তবে চ্যালেঞ্জিং ছিলো |
রান তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত লড়াই করলেও শেষ পর্যন্ত হারতে হয়েছে টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল গাজী গ্রুপ চট্টগ্রামকে |
টুর্নামেন্ট জুড়ে গাজী গ্রুপ চট্টগ্রামের ইনিংসের গতিপথ অনেকটাই নির্ভর করেছে উদ্বোধনী জুটির উপর |
ফাইনালেও রান তাড়া করতে নামা চট্টগ্রামের ভরসার জায়গা ছিলো লিটন-সৌম্য |
কিন্তু আজ ব্যাট হাতে ব্যর্থ ছিলেন দুজনই |
স্পিনে পরাস্ত হয়ে সৌম্য ফিরে যান ১২ রান করে এবং রান আউটের ফাঁদে পড়া লিটনের ব্যাট থেকে আসে ২৩ রান |
লিটনের আগে অধিনায়ক মিঠুনও ফিরে যান ৭ রান করে |
৫১ রানে ৩ উইকেট হারানো চট্টগ্রাম ম্যাচে ফেরে ৪র্থ উইকেটে শামসুর রহমান ও সৈকত আলীর ৪৫ রানের জুটিতে |
শামসুর রহমান ২১ বলে ২৩ রান করে যখন আউট হয়ে যান তখনও জয়ের জন্য ৩৪ বলে ৬০ রান প্রয়োজন ছিলো চট্টগ্রামের |
কিন্তু লড়াই করেও শেষের সমীকরণ মেলাতে পারেননি সৈকত আলী ও মোসাদ্দেক হোসেন |
জয়ের জন্য শেষ দুই ওভারে ২৯ রান প্রয়োজন ছিলো চট্টগ্রামের |
হাসান মাহমুদের করা ১৯তম ওভার থেকে মোসাদ্দেক ও সৈকত আলী ১৩ রান সংগ্রহ করলে শেষ ওভারে জয়ের জন্য ১৬ রানের হিসেব মেলাতে হতো চট্টগ্রামকে |
কিন্তু শেষ ওভারে শহিদুলের দুর্দান্ত বোলিংয়ে ফিরে যান সৈকত ও মোসাদ্দেক দুজনই আউট হয়ে গেলে আর সমীকরণ মেলাতে পারেনি চট্টগ্রাম |
খুলনার পক্ষে শহিদুল ২ টি এবং শুভাগত, আল আমিন ও হাসান মাহমুদ ১ টি করে উইকেট শিকার করেন |
এর আগে টসে হেরে ব্যাট করতে নামা জেমকন খুলনার শুরুটা ভালো হয়নি |
ইনিংসের প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে নাহিদুলের বলে মোসাদ্দেকের হাতে ধরা পড়েন জহুরুল ইসলাম |
জহুরুলের বিদায়ের পর উইকেটে এসে বেশীক্ষণ থাকতে পারেননি ইমরুল কায়েসও |
নাহিদুলের দ্বিতীয় শিকার হয়ে ইমরুল ফিরে যান ৮ রান করে |
সাকিব আল হাসান না থাকায় চারে ব্যাট করতে আসেন আরিফুল হক; জুটি বাঁধেন ওপেনার জাকির হাসানের সাথে |
দলীয় ২১ রানে ২ উইকেট হারানো জেমকন খুলনাকে বেশী দূর টানতে পারেনি এই জুটিও |
ভালো খেলতে থাকা জাকির হাসানকে ফিরিয়ে দেন মোসাদ্দেক হোসেন |
জাকিরের ব্যাট থেকে আসে ২০ বলে ২৫ রান |
জাকিরের বিদায়ের পর খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ উইকেটে এসে ৪র্থ উইকেট জুটিতে আরিফুলকে নিয়ে যোগ করেন ৪০ রান ও ৫ম উইকেট জুটিতে শুভাগত হোমকে নিয়ে যোগ করেন ৩৪ রান |
আরিফুলের ব্যাট থেকে আসে ২১ রান ও শুভাগত করেন ১৫ রান |
দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে শেষের দিকে একাই লড়াই চালিয়ে যান খুলনার অধিনায়ক |
ইনিংসের শেষ ২৬ বলে ৩৮ রান সংগ্রহ করে জেমকন খুলনা |
যেখানে রিয়াদের ব্যাট থেকেই আসে ১৮ বলে ৩২ রান |
শেষ পর্যন্ত অধিনায়কের ৪৮ বলে ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে অপরাজিত ৭০ রানে ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে জেমকন খুলনা |
চট্টগ্রামের পক্ষে নাহিদুল ও শরিফুল ২টি করে এবং মোসাদ্দেক ও মোস্তাফিজ ১ টি করে উইকেট শিকার করেন |
আগের ম্যাচের নায়ক মাশরাফি বিন মর্তুজা ৪ ওভারে ৪০ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য |
সংক্ষিপ্ত স্কোর |
জেমকন খুলনা: ২০ ওভারে ১৫৫/৭ (জহুরুল- ০, জাকির- ২৫, ইমরুল- ৮, আরিফুল- ২১, মাহমুদউল্লাহ- ৭০*, শুভাগত- ১৫, শামীম- ০, মাশরাফি- ৫, শহিদুল- ১; নাহিদুল- ২/১৯, শরিফুল- ২/৩৩, মোস্তাফিজ- ১/২৪, মোসাদ্দেক- ১/২০) |
গাজি গ্রুপ চট্টগ্রাম: ২০ ওভারে ১৫০/৬ (লিটন- ২৩, সৌম্য- ১২, মিঠুন- ৭, সৈকত- ৫৩, মোসাদ্দেক- ১৯, নাহিদুল- ৬*, নাদিফ- ১*; শহিদুল- ২/৩৩, হাসান মাহমুদ- ১/৩০, আলআমিন- ১/১৯, শুভাগত- ১/৮) |
ফলাফল: জেমকন খুলনা ৫ রানে জয়ী |
গাজী গ্রুপ চট্টগ্রামজেমকন খুলনাবঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপমাশরাফি বিন মুর্তজামাহমুদউল্লাহ রিয়াদ |
, . |
আল শাহরিয়ার রুবেল |
কেবলই দৃশ্যের জন্ম হয় |
বাবা, তোমার জন্য... |
সর্বশেষ সংবাদ |
নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন ইমরুল কায়েস! |
সর্বশেষ সংবাদ |
'অভিজ্ঞতা'র জোরে টেস্ট দলে |
সর্বশেষ সংবাদ |
১৬ গড়ে টেস্ট দলে নাইম! |
সর্বশেষ সংবাদ |
হেরেও উইকেটকে দুষলেন না অধিনায়ক |
মন্তব্যসমূহ |
... |
যেমন হতে পারে একাদশ |
কখনোই বদলাননি তিনি - না শিল্পে, না চরিত্রে! |
রঞ্জির যত বিদেশি কোচ |
উদাস কবির কাব্য |
জন্ম ভারতে, কর্ম আমিরাতে |
ফ্যাক্ট অ্যান্ড স্ট্যাট |
আজব ইনজুরি সমগ্র |
ফ্যাক্ট অ্যান্ড স্ট্যাট |
দুর্ভাগাদের এক রানের আক্ষেপ |
একটি অসমাপ্ত ৯৯৯ |
বিশ্বজুড়ে ক্রিকেট |
প্রসন্ন, দ্য আদার জয়াবর্ধনে |
ফ্যাক্ট অ্যান্ড স্ট্যাট |
পুরো দলই যখন ম্যাচ সেরা! |
টিপিকাল মধ্যবিত্ত মানসিকতার বিসিবি |
টেস্টের অনন্য বিজ্ঞাপন |
প্রসঙ্গ ঋদ্ধিমান সাহা ও ব্যাটিং |
ঋদ্ধিমান ও একটি ছক্কা |
নিস্ফলা আস্ফালন |
আমাদের ল্যাঙ্গুয়েজ কী! |
1 53 |
সর্বাধিক পঠিত |
টেস্টের অনন্য বিজ্ঞাপন 3.3 |
নতুন পাকিস্তানের ১০ নম্বর 2.3 |
এক অনন্ত জীবন ও ১৯টি বল 1.6 |
১০ নম্বর জার্সির সেরা একাদশ 1.6 |
সে গিয়েছে সবার আগে সরে 1.5 |
শিশিরের মিছিলে নি:শব্দ পতন 1.5 |
মিরাজ দ্য অলরাউন্ডার 1.3 |
মুদ্রার এপিঠ-ওপিঠের বুড়ো 1.2 |
অদম্য সেঞ্চুরির দৌঁড় 1.2 |
বিতর্কের নাম জাভেদ আখতার 1.2 |
ফেসবুকে অনুসরণ করুন |
71 |
সম্পাদকের কথা |
এই প্রজন্মের যারা ক্রীড়াদর্শক, তারা প্রচলিত ধারার সাংবাদিকদের চেয়ে খেলাধুলার খবর কম রাখেন না; কোনো কোনো ক্ষেত্রে বেশিই রাখেন |
এই দর্শকশ্রেনী আমাদের প্রচলিত সাংবাদিকতায় সন্তুষ্ট নন |
তারা রাত জেগে যে খেলা টিভিতে দেখেন বা মাঠে গিয়ে যা দেখে আসেন; লেখায় তার প্রতিফলন খুজে পান না |
আমরা এই দর্শকদের উপযোগী ক্রীড়া সাংবাদিকতা করতে চাই |
আসলে আমরা করতে চাই না; এই প্রজন্মের দর্শককেই আমরা খেলাধুলা নিয়ে লেখালিখির একটি সমন্বিত জায়গা করে দিতে চাই |
যে জায়গাটা তাদেরই লেখা, ভাবনা দিয়ে হয়ে উঠবে একেবারেই তাদের মনের মতো |
উচ্চশিক্ষার আগ্রহকে পুঁজি করে একশ্রেণীর শিক্ষা বেনিয়াদের বানিজ্যিক দৃস্টিভঙ্গির কারনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ফাঁদে উচ্চশিক্ষা এখন হুমকির মুখে |
বর্তমানে কতিপয় বেসরকারী বিশ্ববিদ্যালয় শিক্ষা বানিজ্যের মাধ্যমে মানসম্মত উচ্চশিক্ষা প্রদানের বিপরীতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা |
দুঃখজনক হল, এদের নানাভাবে মদদ দিয়ে যাচ্ছেন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর একশ্রেণীর অসাধু সদস্য, আইনজীবী, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা-কর্মচারী |
এর বাইরে সুশীল সমাজের প্রভাবশালী প্রতিনিধি ও একাধিক রাজনীতিকও এর সঙ্গে জড়িত বলে জানা গেছে |
মূলত শক্তিশালী সিন্ডিকেটের কারণে উচ্চশিক্ষা নিয়ে প্রতারণার ব্যবসাসহ অবৈধ বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাস যেমন বন্ধ হচ্ছে না, তেমনি অপরাধীরাও থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে |
দেশে উচ্চশিক্ষা নিয়ে এ নৈরাজ্য রোধ করতে হলে সরকারের কঠোর হওয়ার বিকল্প নেই |
জানা গেছে, দেশে বর্তমানে চার ধরনের অবৈধ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে |
এগুলো হচ্ছে- এক সময়ে সরকার অনুমোদিত কিন্তু বর্তমানে বন্ধ ঘোষিত, সরকার অনুমোদিত হলেও তার ক্যাম্পাস অবৈধ, অবৈধ আউটার ক্যাম্পাস এবং অবৈধ বিদেশী বিশ্ববিদ্যালয় |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.