content
stringlengths
0
129k
২. নিয়মিত কন্টেন্ট পোষ্ট করা
৩. আকর্ষনীয় ছবি ব্যবহার করা
৪. এস ই ও বা সার্চ ইন্জিন অপটিমাইজ করা
৫. সোসাল সাইটে শেয়ার করা
৬. বেশি বেশি ব্লগ কমেন্ট করা
৭. ব্যাকলিংক তৈরি করা
৮. ইমেইল মার্কেটিং করা
৯. প্রশ্ন-উত্তর সাইট যোগ করা
১০. ফ্রি সার্ভিস বা পন্য সরবরাহ করা
বিস্তারিত বর্ণনা :
১. কিওয়ার্ড রিসার্চ করা :
ব্লগসাইট বা ওয়েবসাইট তৈরি করতে হলে প্রথমে নিশ সিলেক্ট করতে হবে
নিশ হচ্ছে অনলাইনের ভাষায় কোনো বিষয়
আপনাকে কোন একটি নির্দিষ্ট নিশ বা বিষয় নিয়ে ব্লগসাইট বা ওয়েবসাইট তৈরি করতে হবে
তার জন্য আপনাকে কি করতে হবে
আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে
প্রশ্ন হচ্ছে কিওয়ার্ড কি ? কিওয়ার্ড হচ্ছে আমরা ব্রাউজারে যা লিখে সার্চ করি তাই হচ্ছে কিওয়ার্ড
তা হতে পারে কোন শব্দ বা কোন ফ্রেস
অর্থাৎ কোন শব্দ বা বাক্যই হচ্ছে কিওয়ার্ড
তা হতে পারে শর্টটেল কিওয়ার্ড বা লংটেল কিওয়ার্ড
আর কিওয়ার্ড ‍রিসার্চ হচ্ছে যখন কোন শব্দ বা শব্দদ্বয়কে রিসার্চ করা হয় তখন তাকে কিওয়ার্ড রিসার্চ বলা হয়ে থাকে
কিওয়ার্ড রিসার্চে মাধ্যমে জানা যায় কোন কিওয়ার্ডের সার্চ ভলিয়ম কত, কম্পিটিটর কত, কোন দেশ থেকে সার্চ বেশি হয় ইত্যাদি তথ্য জানা যায়
তাই ব্লগসাইট তৈরি বা আর্টিকেল লিখতে হলে কিওয়ার্ড রিসার্চ করা প্রয়োজন
কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানতে হলে নিচের লিংক ফলো করুন
কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন
২. নিয়মিত কন্টেন্ট পোস্ট করা :
কন্টেন্ট বা আর্টিকেলকে কোন সাইটের কিং বা রাজা বলা হয়ে থাকে
কন্টেন্ট বা আর্টিকেল যত ইউনিক বা যত সুন্দর হবে ততো ভিজিটর বৃদ্ধির সম্ভাবনা থাকবে
এই কন্টেন্টকে আপনার সাইটে নিয়মিত পাবলিশ করতে হবে
নিয়মিত বলতে সপ্তাহে দুটি করলে কন্টেন্ট পাবলিশ করলে প্রতি সপ্তাহে ‍দুটি করে কন্টেন্ট পাবলিশ করতে হবে
আর যদি প্রতি সপ্তাহে একটি করে কন্টেন্ট পাবলিশ করেন তাহলে প্রতি সপ্তাহে একটি করে কন্টেন্ট পাবলিশ করতে হবে
তা ছাড়া কোন সপ্তাহে দুটি আবার কোন সপ্তাহে একটি আবার কোন সপ্তাহে তিনটি আবার কোন সপ্তাহে কন্টেন্ট পাবলিশ করলেন না
এভাবে এলোমেল ভাবে কন্টেন্ট পাবলিশ করলে গুগুল তা ভালো চোখে দেখে না
তখন নিয়মতান্ত্রিকতা থাকে না ফলে গুগুল বট আপনার কন্টেন্টকে খোজে পেতে সমস্যা হয়
তখন ইনডেক্স করতে সমস্যা হয়
আর আপনার ভিজিটরদেরও বার বার আপনার সাইটে এসে ফিরে যেত হয়
তাই সপ্তাহে কোন নির্দিষ্ট দিন ঠিক করে সপ্তাহে ঔ নির্দিষ্টি দিনেই কন্টেন্ট পাবলিশ করবেন
ধরুন, সপ্তাহে শুক্রবার দিন কন্টেন্ট পাবলিশ করলেন
পরের সপ্তাহে ঔ শুক্রবারে কন্টেন পাবলিশ করবেন
তাহলে গুগুল বটের খোজে পেতে সুবিধা হয় এবং আপনার ভিজিটরও সুবিধা পাবে
ঐ নির্দিষ্ট দিনেই আপনার ভিজিটররা আপনার সাইটে আসবে
তাই নিয়মিত ভাবে কন্টেন্ট পোস্ট করতে হবে
৩. আকর্ষনীয় ছবি ব্যবহার করা :
আপনার সাইটে আকর্ষনীয় ও সুন্দর ছবি ব্যবহার করতে হবে
সুন্দর ছবির প্রতি সবারই একটা আকর্ষন থাকে
সাইটে কখনো উদ্ভট ছবি বা চিত্র ব্যবহার করবেন না
কোন ছবি বা চিত্র কন্টেন্টের ভাবমূর্তি বা শ্রী বৃদ্ধি করে
ছবি বা চিত্রের মাধ্যমে কোন কোন কন্টেন্টের ভাবধারা প্রকাশ পায় যা ভিজিটরদের আকর্ষন করে থাকে
ছবি বা চিত্রের আকর্ষনেও অনেক ভিজিটর বার বার আপনার সাইটে আসতে পারে
তাই আপনার কন্টেন্টের মধ্যে সুন্দর ও আকর্ষনী ছবি ব্যবহার করুন
৪. এস ই ও বা সার্চ ইন্জিন অপটিমাইজ করা :
ব্লগসাইট বা ওয়েবসাইটকে এস ই ও বা সার্চ ইন্জিন অপটিমাইজ করতে হবে
আপনার ব্লগসাইটকে গুগুলে বা অন্যান্য ব্রাউজারে ইনডেক্স করতে হবে
এর জন্য আপনাকে কি করতে হবে ? আপনাকে আপনার সাইটের অনপেজ এস ই ও করতে হবে
অনপেজ এস ই ও এর মাধ্যমে একটি সাইটকে সহজে খোজে পাওয়া যায়
এছাড়া অফপেজ এস ই ও এবং টেকনিক্যাল এস ই ও করতে হবে
তাহলে আপনার সাইট গুগুল ফাস্ট পেজে আসবে এবং সবাই দেখতে পাবে
তখন আপনার সাইটে ভিজিটর বা ট্রাফিক বৃদ্ধি পাবে
কিভাবে সহজে অনপেজ এস ই ও করবেন
৫. সোসাল সাইটে শেয়ারিং করা :
আপনার ব্লগসাইট বা ওয়েবসাইটকে সোসাল সাইটে শেয়ারিং করতে হবে
সোসাল সাইট গুলো হচ্ছে ফেসবুক, ইনিষ্টাগ্রাম, টুইটার, লিংকদিন, পিন্টারিস্ট ইত্যাদি
এই সাইট গুলোতে আপনার সাইট শেয়ার করতে হবে
এই সাইট গুলোতে প্রচুর দর্শকের সমাগম ঘটে থাকে বা প্রচুর দর্শক বিচরন করে থাকে
আপনার সাইট এই সাইট গুলোতে শেয়ার করলে প্রচুর দর্শক তা দেখতে পাবে
তখন আপনার সাইট যদি কাউকে ভালো লেগে থাকে তাহলে বার বার আপনার সাইটে আসবে
এভাবে আপনার সাইটে ভিজিটর বৃদ্ধি পেতে পারে
৬. বেশি বেশি ব্লগ কমেন্ট করা :
ব্লগসাইটে কমেন্ট করার মাধ্যমে আপনার সাইটে ভিজিটর বৃদ্ধি ( ) পেতে পারে
তবে ধরাবাহিক ভাবে সব ব্লগে কমেন্ট করা যাবে না
যে ব্লগসাইট গুলো আপনার নিশ রিলেটেড বা আপনার সাইট সমসাইট সে সমস্ত ব্লগসাইট গুলোতে বেশি বেশি কমেন্ট করতে হবে
তবে ডুফলো সাইট এবং র‌্যান্ক ভালো হতে হবে
সমসাইট গুলোতে কমেন্ট করে সেখানে আপনার সাইটের লিংক বিল্ডাপ করতে হবে
এতে করে ঐ ব্লগসাইট থেকে আপনার সাইটে ভিজিটর আসতে পারে
৭. ব্যাকলিংক তৈরি করা :
ব্যাকলিংক হচ্ছে কোন সাইটে কমেন্ট করে নিজের সাইটের লিংক বসিয়ে দেওয়াই হচ্ছে ব্যাকলিংক তৈরি করা
ব্যাকলিংক করা আর লিংক বিল্ডিং করা একই কথা
ব্যাকলিংক বিভিন্ন সাইটে করতে পারেন
যেমন : ফেসবুক সাইটে, টুইটার সাইটে, ইউটিউব সাইটে. ডিরেক্টরি সাইটে ইত্যাদি
এরকম অসংখ্য সাইট রয়েছে যে গুলোতে ব্যাকলিংক তৈরি করতে হবে
তাহলে আপনার সাইটে ভিজিটর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে
৮. ইমেইল মার্কেটিং করা :
ইমেইল সম্পর্কে আমাদের কম বেশি ধারনা রয়েছে
ইমেইলের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরন করা যায়
একে ইলেকট্রনিক মেইল বলা হয়ে থাকে
ইমেইলের মাধ্যমে আপনার সর্ভিস বা পন্যের বর্ননা দিয়ে কান্খিত ব্যক্তি বা কোম্পানীর কাছ তথ্য বা সার্ভিস প্রোভাইট করতে পারেন
যদি তাদের আপনার তথ্য বা সার্ভিস ভালো লেগে থাকে তাহলে তারা আপনার সাইটে আসতে পারে
এভাবেও আপনার সাইটে ভিজিটর বাড়াতে পারেন
৯. প্রশ্ন-উত্তর পর্ব যোগ করা :
আপনার ব্লগসাইট বা ওয়েবসাইটে প্রশ্ন-উত্তর পর্ব যোগ করতে পারেন
আপনার সাইট রিলেটেড বা কন্টেন্ট রিলেটেড কিছু প্রশ্ন করলেন এবং সে সব প্রশ্নের উত্তর দিলেন
পরবর্তীতে আপনার ভিজিটররা বিভিন্ন প্রশ্ন করলে তাদের প্রশ্নের উত্তর দিলেন
তাতে ভিজিটরদের জানার আগ্রহ বাড়বে
বিভিন্ন প্রশ্নের সমাধান পেতে তারা আপনার সাইটে বার বার আসবে
এভাবে আপনার সাইটে ভিজিটর বৃদ্ধি ( ) পাওয়ার সম্ভাবনা রয়েছে
১০. ফ্রি সার্ভিস বা পন্য সরবরাহ করা :
আপনার সাইটে ভিজিটর বৃদ্ধির জন্য ফ্রি টুলস বিতরন বা ফ্রি সার্ভিস দেওয়ার ব্যবস্থা করুন
ফ্রিতে কোন কিছু পেতে কার না ভালো লাগে
ফ্রি পাওয়ার প্রতি সাবর আকর্ষন বেশি থাকে
তাতে আপনার সাইটে প্রচার বেশি হবে