content stringlengths 0 129k |
|---|
তিনি বলেন, যে আঁধার আমাদের চারপাশকে ঘিরে ধরেছে, তা একদিন কেটে যাবেই |
বৈশাখের রুদ্র রূপ আমাদের সাহসী হতে উদ্বুদ্ধ করে |
মাতিয়ে তোলে ধ্বংসের মধ্য থেকে নতুন সৃষ্টির নেশায় |
সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন |
বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষ্যে তিনি এই ভাষণ দেন |
বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র, বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশন থেকে এই ভাষণ একযোগে সম্প্রচার করা হয় |
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নজরুলের 'প্রলয়োল্লাস' কবিতার কয়েকটি পংক্তি উচ্চারণ করেন- 'ওই নতুনের কেতন ওরে কাল-বোশেখীর ঝড়/ তোরা সব জয়ধ্বনি কর/তোরা সব জয়ধ্বনি কর/ধ্বংস দেখে ভয় কেন তোর? / প্রলয় নূতন সৃজন-বেদন/ আসছে নবীন- জীবন-হারা অ-সুন্দরে করতে ছেদন' |
প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের যে গভীর আঁধার আমাদের বিশ্বকে গ্রাস করেছে, সে আঁধার ভেদ করে বেরিয়ে আসতে হবে নতুন দিনের সূর্যালোকে |
কবি সত্যেন্দ্রনাথ দত্তের ভাষায় তাই বলতে চাই- 'মেঘ দেখ কেউ করিসনে ভয়/আড়ালে তার সূর্য হাসে,/হারা শশীর হারা হাসি/ অন্ধকারেই ফিরে আসে |
শেখ হাসিনা তার ভাষণে বলেন, স্বল্প-আয়ের মানুষকে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য ৫ লাখ মেট্রিক টন চাল এবং ১ লাখ মেট্রিক টন গম বরাদ্দ করা হয়েছে |
যার মোট মূল্য ২ হাজার ৫০৩ কোটি টাকা |
তিনি বলেন, শহরাঞ্চলে বসবাসরত নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ওএমএস-এর আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় কার্যক্রম চালু করা হয়েছে |
আগামী তিন মাসে ৭৪ হাজার মেট্রিক টন চাল এই কার্যক্রমের আওতায় বিতরণ করা হবে |
এজন্য ২৫১ কোটি টাকা ভর্তুকি প্রদান করা হবে |
শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনী ও বিজিবি সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীর জন্য ৭৫০ কোটি টাকার বীমার ব্যবস্থা করা হচ্ছে |
তিনি বলেন, যেসব সরকারি স্বাস্থ্যকর্মী প্রত্যক্ষভাবে করোনাভাইরাস রোগীদের নিয়ে কাজ করছেন এরইমধ্যে তাদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছি |
তাদের বিশেষ সম্মানী দেয়া হবে |
এ জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে |
প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব পালনকালে যদি কেউ আক্রান্ত হন, তাহলে পদমর্যাদা অনুযায়ী প্রত্যেকের জন্য থাকছে ৫ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবীমা এবং মৃত্যুর ক্ষেত্রে এর পরিমাণ ৫ গুণ বৃদ্ধি পাবে |
স্বাস্থ্যবীমা ও জীবনবীমা বাবদ বরাদ্দ রাখা হচ্ছে ৭৫০ কোটি টাকা |
তিনি বলেন, সুরক্ষা সরঞ্জামের কোনো ঘাটতি নেই |
নিজেকে সুরক্ষিত রেখে স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ সেবা দিয়ে যাবেন- এটাই দেশবাসীর প্রত্যাশা |
একইসঙ্গে সাধারণ রোগীরা যাতে কোনোভাবেই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর রাখার জন্য তিনি প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানান |
শেখ হাসিনা বলেন, চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সম্পদের সীমাবদ্ধতা এবং মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে একেবারে সামনের কাতারে থেকে করোনাভাইরাস-আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন |
চিকিৎসক ও নার্সদের পেশাটাই এরকম চ্যালেঞ্জের আখ্যায়িত করে সবাইকে মনোবল ধরে রাখার পাশাপাশি সরকার সবসময় জনগণের পাশে রয়েছে বলেও প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন |
শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা ভয় পাবেন না |
ভয় মানুষের প্রতিরোধ ক্ষমতাকে দূর্বল করে |
তিনি বলেন, কেউ আতঙ্ক ছড়াবেন না |
আমাদের সবাইকে সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে |
সরকার সব সময় আপনার পাশে আছে |
'বাঙালি বীরের জাতি' এবং 'অতীতে নানা দুর্যোগ-দুর্বিপাক বাঙালি জাতি সাহসের সঙ্গে মোকাবিলা করেছে,' উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি |
বিজয়ী জাতি আমরা |
আমরা সস্মিলিতভাবে করোনাভাইরাসজনিত মহামারীকে প্রতিরোধ করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ |
বঙ্গবন্ধু কন্যা বলেন, নতুন বছরে মহান আল্লাহর কাছে কায়মনবাক্যে প্রার্থনা, মহামারীর এই প্রলয় দ্রুত থেমে যাক |
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন |
কিছু স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সংকটকালে এটা কোনভাবেই কাম্য নয় |
আপনারা বিভ্রান্ত হবেন না |
তিনি বলেন, মিডিয়া কর্মীদের প্রতি অনুরোধ দায়িত্বশীলতার সঙ্গে সঠিক তথ্য তুলে ধরে এই মহামারী মোকাবিলা করতে আমাদের সহায়তা করুন |
করোনার সম্ভাব্য অর্থনৈতিক নেতিবাচক প্রভাব মোকাবিলায় তার সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা এরইমধ্যে ৯৫ হাজার ৬১৯ কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি |
যা জিডিপি'র ৩.৩ শতাংশ |
করোনাভাইরাসের কারণে অর্থনীতির উপর সম্ভাব্য বিরূপ প্রভাব উত্তরণে তার সরকার চারটি মূল কার্যক্রম নির্ধারণ করেছে উল্লেখ করে বলেন- |
(১) সরকারি ব্যয় বৃদ্ধি করা: সরকরি ব্যয়ের ক্ষেত্রে 'কর্মসৃজনকেই' প্রাধান্য দেয়া হবে |
(২) আর্থিক সহায়তার প্যাকেজ প্রণয়ন: অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা, শ্রমিক-কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুণ্ন রাখাই হলো আর্থিক সহায়তা প্যাকেজের মূল উদ্দেশ্য |
(৩) সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি: দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী জনগণ, দিনমজুর এবং অপ্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে নিয়োজিত জনসাধারণের মৌলিক চাহিদা পূরণে বিদ্যমান সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা হবে |
(৪) মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা: অর্থনীতির বিরূপ প্রভাব উত্তরণে মুদ্রা সরবরাহ এমনভাবে বৃদ্ধি করা যেন মুদ্রাস্ফীতি না ঘটে |
নববর্ষ উদযাপন সম্পর্কে এদিন পুনরায় বাইরের সব ধরনের জনসমাগম নিষিদ্ধের কথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী |
তিনি বলেন, বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ |
প্রতিটি বাঙালি আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করে থাকেন এই উৎসব |
এ বছর বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর কারণে পয়লা বৈশাখের বহিরাঙ্গণের সব অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে |
শেখ হাসিনা বলেন, এটা করা হয়েছে বৃহত্তর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে |
কারণ, এরইমধ্যে এই ভাইরাস আমাদের দেশেও ভয়াল থাবা বসাতে শুরু করেছে |
এরআগে জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও জনসমাগম এড়িয়ে রেডিও, টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে সম্প্রচার করা হয়েছে |
পয়লা বৈশাখের অনুষ্ঠানও আমরা একইভাবে উদযাপন করবো- বলেন প্রধানমন্ত্রী |
জয় বাংলা নিউজ/ডেবা |
খবরটি শেয়ার করুন.. |
এ ক্যাটাগরীর আরো সংবাদ |
সংসদে ১৪৭ বিধির প্রস্তাবে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
আন্তর্জাতিক ক্ষেত্রে সমানতালে পা মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ...প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
সব সময় আমিই ছিলাম খালেদা জিয়ার প্রধান টার্গেট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
বিএনপিকে মানুষ কোন আশায় ভোট দেবে ... প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
সুফিয়া কামালের আদর্শ বাঙালি নারীদের অনুপ্রেরণা .... প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন |
. * |
, , . |
সর্বশেষ সংবাদ |
জনপ্রিয় সংবাদ |
বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে সংবর্ধনা |
যশোর শার্শায় পোস্টার মারাকে কেন্দ্র করে দুই সমর্থকদের মধ্যে সংঘর্ষ ১২ জন গুরুতর |
যশোর বেনাপোলে অস্ত্রগুলিসহ আটক- এক |
যশোরে গাজাসহ এক যুবক আটক |
গাইবান্ধা থেকে তিন প্রতারক যশোরে আটক |
নিয়মিত কাজ করে যাচ্ছেন প্রভা |
করোনার নতুন ধরন / এশিয়া-ইউরোপের সতর্কতা / ভ্রমণ নিষেধাজ্ঞা কঠোর করার পদক্ষেপ |
রোববার আবরার হত্যা মামলার রায় |
পারিবারিক আদালত অবমাননার শাস্তির বিধান কঠোর করতে হাইকোর্টের রায় |
রওশন এরশাদ আবারো আইসিইউতে |
ব্যান্ড জগতের অন্তরালে কী হয়? |
যশোর বেনাপোলে দুই হুন্ডি ব্যবসায়ী আটক |
স্বাধীন বাংলার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের কিছু |
পাক-ভারত পরমাণু যুদ্ধ বিশ্বের জন্য কতটা ভয়াবহ হতে পারে? |
বঙ্গবন্ধুর ভেতর দানশীল মনোভাব ছিল: প্রধানমন্ত্রী |
একুশে পদক বিজয়ীদের মাঝে পদক বিতরণ করবেন প্রধানমন্ত্রী |
সিঙ্গাপুরের আকাশসীমায় বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান নিষিদ্ধ |
বর্তমান বিশ্বে উন্নয়নের বিকল্প নাই: স্পিকার |
বখাটে স্টাইলে চুল কাটতে নিষেধাজ্ঞা |
বঙ্গবন্ধু মেডিক্যালে ফ্রি চিকিৎসা |
ফেসবুকে আমরা |
প্রকাশক ও সম্পাদক : আবিদুর রেজা খান |
মোবাইল : +৮৮০ ১৯৯৩ ২৪০ ১২৪ |
ভারপ্রাপ্ত সম্পাদক : হারুন অর রশিদ |
প্রধান কার্যালয় : বিজিবি রেষ্টহাউজের পুর্ব পাশ যশোর-নড়াইল সড়ক, ঝুমঝুমপুর, যশোর |
মোবাইল : +৮৮ ০১৯০ ৬৬ ৩৪৫৬৭ |
ইমেল : @. |
© 2019 . এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ |
২৮০ মাঠ প্রসাসন-২ শাখার স্মারক নং ৪৩২ তারিখ ২৬-০৬-২০১৯ ,সহকারী কমিশনার (ভুমি )গন কে আগামী ০৮-০৭-২০১৯ হতে ০৭-০৮-২০১৯ ইং পর্যন্ত ০৪ (চার) সাপ্তাহ ব্যাপী প্রশিক্ষন |
২৭-০৬-২০১৯ |
২৭৯ সায়রাত-১ শাখার স্মারক নং ৪৪৮ তারিখ ২৫-০৬-২০১৯ , সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলের 'কুড়ি বিল' জল মহল ইজারা সংক্রান্ত |
২৭-০৬-২০১৯ |
২৭৮ 198 25-06-2019 , . , ( ) . ২৫-০৬-২০১৯ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.