content
stringlengths
0
129k
শরতের মেঘহীন নীল আকাশে গুচ্ছ গুচ্ছ কাশফুলের মতো সাদা মেঘের ভেলা কেড়ে নেয় মন
শরৎকালে কখনো কখনো বর্ষণ হয়, তবে বর্ষার মতো অবিরাম নয়
বরং শরতের বৃষ্টি মনে আনন্দের বার্তা বয়ে আনে
চারপাশের শুভ্রতার মাঝে বৃষ্টির ফোঁটা যেন আনন্দবারি! বৃষ্টি শেষে আবারও রোদ
দিগন্তজুড়ে সাতরঙা হাসি দিয়ে ফুটে ওঠে রংধনু
প্রকৃতির এ অপরূপ যেন প্রিয় মানুষের সান্নিধ্য চায়
হয়তো ইচ্ছা হয় গোধূলির ওপারে হারিয়ে যেতে প্রিয়জনের হাতটি ধরে
তাই প্রকৃতির কবি জীবনানন্দ দাশ এ ঋতুর চরিত্রের সাথে বর্ণনা করেছেন প্রিয়তমাকে
তিনি তার 'এখানে আকাশ নীল' কবিতায় লিখেছিলেন, 'এখানে আকাশ নীল-নীলাভ আকাশজুড়ে সজিনার ফুল/ ফুটে থাকে হিম শাদা-রং তার আশ্বিনের আলোর মতন'
ঋতু পরিক্রমার তৃতীয় ঋতু শরৎ
বাংলা ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে শরৎকাল
ইংরেজি মধ্য আগস্ট থেকে মধ্য অক্টোবর পর্যন্ত শরৎ ঋতুর পথচলা
শরৎকে বলা হয় শুভ্রতার প্রতীক
সাদা কাশফুল, শিউলি, স্নিগ্ধ জ্যোৎস্না, আলো-ছায়ার খেলা দিনভর-এসব মিলেই তো শরৎ
শরৎকালের দ্বিতীয় মাস, অর্থাৎ আশ্বিনের শুরুর দিকেই শরতের আবির্ভাবটা বেশি লক্ষণীয়
শরতের স্নিগ্ধতা এক কথায় অসাধারণ
জলহারা শুভ্র মেঘের দল যখন নীল, নির্জন, নির্মল আকাশে পদসঞ্চার করে তখন আমরা বুঝতে পারি শরৎ এসেছে
শরতের আগমন সত্যিই মধুর
গ্রীষ্মের কাঠফাটা রোদ আর বর্ষায় অঝোর ধারায় শ্রাবণঢলের পর আসে শরতের আলো-ছায়ার খেলা; এই মেঘ, এই বৃষ্টি, আবার এই রোদ
শরৎকালে নাকি মনটা নেচে ওঠে ছুটির নেশা, উৎসবের নেশায়! কারণ, এ শরৎকালে মাঠে মাঠে সবুজ ধানের ওপর সোনালি আলোর ঝলমলানি দেখা যায়
প্রতীক্ষায় থাকে কৃষকেরা আসন্ন নবান্নের
আলোক-শিশিরে-কুসুমে-ধান্যে বাংলার প্রকৃতিও খুশি
আর বাঙালির সেই প্রাণের উৎসবটা তো রয়েছেই-শারদীয় দুর্গাপূজা
শরৎ শারদীয় আরাধনায় হিন্দুসমাজকে উৎসবমুখর করে, বিজয়ার বেদনায় করে ব্যথিত
শরতের বর্ণনা দিতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, 'শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি/ ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি/ শরৎ, তোমার শিশির-ধোয়া কুন্তলে/ বনের-পথে-লুটিয়ে পড়া অঞ্চলে/ আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি'
শুধু রবীন্দ্রনাথই নন, শরৎ নিয়ে কাব্য রচনা করেছেন, জনপ্রিয় বাংলা গানও রয়েছে শরৎবন্দনার
উৎপল সেন লিখেছিলেন, 'আজি শরতের আকাশে মেঘে মেঘে স্বপ্ন ভাসে'
শরতের শুভ্রতার কাছে হেরে গেছেন বাংলার প্রত্যেক কবি
শুভ্রতার ঋতু শরতের বর্ণনা দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, 'আজি কি তোমার মধুর, মুরতি/ হেরিনু শরৎ প্রভাতে
হে মাতা বঙ্গ-শ্যামল অঙ্গ ঝরিছে অনল শোভাতে'-ঝকঝকে কাচের মতো স্বচ্ছ নীল আকাশ আর তার মধ্যে পেঁজা তুলার মতো সাদা মেঘমালা-এসব নিয়েই প্রকৃতি বরণ করে নেয় শরৎকালকে
কিন্তু, শরতের প্রাকৃতিক বৈচিত্র্যের এক অপরূপ বর্ণনা আজ হারিয়ে যেতে বসেছে
জলবায়ুর পরিবর্তনের কারণে শরৎকালের সেই মাধুর্য এখন তেমন একটা খুঁজে পায় না মানুষ
তবু বছর ঘুরে ষড়ঋতুর বৈচিত্র্য ছড়াতে আসে শরৎকাল
রবীন্দ্রনাথ ঠিক অমনি রূপ দেখেই গেয়ে উঠেছেন : 'অমল ধবল পালে লেগেছে/ মন্দ-মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া
' কিন্তু রবীন্দ্রনাথ হয়তো শরতে এতটাই পরিতৃপ্তি বোধ করেছিলেন যে শারদ রাতের প্রভাতে তিনি তাঁর জীবনকাল শেষ হলেও হয়তো দুঃখবোধ করতেন না
উত্তরমুখী তেমন কারও হাতে তাঁর বাঁশির সুর আর মোহন বাঁশিটি অমন করে দিয়ে যেতে চেয়েছিলেন তিনি
তাই তো গেয়েছেন : আমার রাত পোহালো শারদ-বুকে/ বাঁশি-বাঁশি, তোমার দিয়ে যাবো/ কাহার হাতে
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গেয়েছেন : 'শিউলী ফুলের মালা দোলে/ শারদ রাতের বুকে ঐ'
শরতের প্রথম প্রভাতে আজ সেই শিউলিফুল ফুটবে, তার বিকশিত রূপ আর গন্ধ ছড়াবে বাতাসে
আমোদিত হবে প্রকৃতি আর সেই সাথে প্রফুল্ল এবং উৎফুল্লচিত্ত হয়ে উঠবে মানুষ এবং এই রসহীন নগরজীবনে যারা অভ্যস্ত হয়ে পড়েছে, তারাও সচকিত হবে শরতের সুরভিমাখা নিমন্ত্রণে
সেই কবে যারা পল্লির স্নেহসান্নিধ্য ছেড়ে জীবিকার তাগিদে ইট-পাথরের বিরস কঠিন-কঠোর নগরযাপন শুরু করেছে, তারাও আজ উপলব্ধি করবে : সত্যিই তো শরৎ এসেছে, আকাশে-বাতাসে তারই সৌরভ, প্রীতিগন্ধময় আবেশ ছড়ানো দিন আজ
শরতের মনভোলানো প্রকৃতিতে মন যে কী চায়, তা বোঝা বড়ই মুশকিল! রোদ আর বৃষ্টির লুকোচুরি খেলায় মনেও যেন জমে মেঘ, আবার কখনো হয়ে ওঠে রৌদ্রকরোজ্জ্বল
কিন্তু ব্যস্ত এ নগরে, শত ব্যস্ততার মাঝে আমরা পারি না মনের আকাক্সক্ষায় শরতের রঙে সাজাতে
তবু যেন মনে হয় হারিয়ে যাই-শরতের কাশফুল, গোধূলি, শিউলি আর জ্যোৎস্নার মাঝে
প্রিয়জনের হাত ধরে অনুভব করি স্নিগ্ধতা
শেয়ার করুনঃ
লালরঙা থানায়
আত্মহননের চেষ্টাকারী নয়, দরকার প্ররোচনাকারীর শাস্তি নিশ্চিত করা
. *
, , .
চলমান সংখ্যা
বিশেষ প্রতিবেদন
'শিল্প পুলিশ' মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী চিন্তার ফসল -অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম
নিউজ ডেস্ক বঙ্গ রিপোর্ট: করোনা মহামারীর জন্য বহু জল্পনা কল্পনার পর আন্তর্জাতিক হজ ২০২০ বাতিল করলো সৌদি আরব
এ বছর শুধুমাত্র সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন জাতীয়তার ধর্মভীরু মুসল্লিরা সীমিত সংখ্যায় অংশ নিতে পারবে বলে জানা গেছে
দ্য ইসলামিক ইনফরমেশন নামের আন্তর্জাতিক ওয়েবসাইটের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় থেকে অনেকগুলো মিটিংয়ের পর সোমবার (২২ জুন) এ সিদ্ধান্ত জানানো হয় তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও টুইটার পেজে
করোনাভাইরাসের কারণে ৯০ বছরের ইতিহাসে এবারই প্রথম হজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল
বিশ্বজুড়ে মুসলমানদের ধর্মীয় যাত্রা হয় সৌদি আরবে, যেখানে প্রায় ২৫ লাখ মুসুল্লি জড়ো হন
সৌদি আরব হজে প্রতি বছর পাঁচ বিলিয়ন ডলার রাজস্ব তোলে
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের দিকে শীর্ষে সৌদি আরব
দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ছুঁই ছুঁই
মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৩০ জন
'নরেন্দ্র মোদি আসলে সারেন্ডার (আত্মসমর্পণ) মোদি': চিনের সামনে আত্মসমর্পণ করেছেন তিনি! আক্রমণ রাহুলের
জামিন পেলেন সিএএ বিরোধী আন্দোলনকারী সাফুরা জারগর: সত্যের জয় বলে খুশির হাওয়া সোস্যাল মিডিয়ায়
নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় বিশ্বের একেক দেশ একেক ধরনের টিকায় ঝুঁকছে
একেক দেশ তার ভূখণ্ডে প্রবেশের জন্য দিচ্ছে নির্দিষ্ট টিকা গ্রহণের শর্ত
এর ফলে টিকা নেননি এমন বিদেশগামী কর্মীদের টিকা নিতে হচ্ছে তাঁদের গন্তব্য অনুযায়ী
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রগুলো জানিয়েছে, কোন দেশ কোন টিকা অনুমোদন করেছে সেসব তথ্য সংগ্রহ করা হয়েছে
সেগুলো পর্যালোচনা করে বিদেশগামী বাংলাদেশি কর্মীদের জন্য চাহিদামতো টিকার ব্যবস্থা করা হচ্ছে
বিদেশগামী কর্মীদের পাশাপাশি বিদেশগামী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও এই ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে
জানা গেছে, ফাইজার ও অক্সফোর্ডের টিকা অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়াগামী অনিবাসী বাংলাদেশি, বিশেষ করে প্রবাসী কর্মীদের ফাইজারের টিকা দিচ্ছে বাংলাদেশ
বাহরাইন ফাইজার, কোভিশিল্ড ও সিনোফার্মের টিকা অনুমোদন করেছে
ওই দেশটিতে যেতে আগ্রহী প্রবাসী কর্মীদের সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে
ব্রুনেই কর্তৃপক্ষ ফাইজার, মডার্না, জেনসেন, অক্সফোর্ড ও সিনোফার্মের টিকা অনুমোদন করেছে
ব্রুনেইগামী প্রবাসী বাংলাদেশি কর্মীদের দেওয়া হচ্ছে মডার্না বা সিনোফার্মের টিকা
ফাইজার, মডার্না, জেনসেন ও অক্সফোর্ডের টিকা অনুমোদন দেওয়ায় কানাডায় যেতে চাইলে বাংলাদেশে দেওয়া হচ্ছে মডার্নার টিকা
সাইপ্রাসগামী প্রবাসী বাংলাদেশিদেরও দেওয়া হচ্ছে মডার্নার টিকা
সাইপ্রাস ফাইজার, মডার্না, জেনসেন ও অক্সফোর্ডের টিকা অনুমোদন করেছে
প্রবাসী বাংলাদেশি কর্মীদের যাঁরা মিসরে যাবেন তাঁদের দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা
মিসর কর্তৃপক্ষ তাদের দেশে অক্সফোর্ড, সিনোফার্ম, স্পুটনিক ভি ও সিনোভ্যাকের টিকা অনুমোদন করেছে
ওই দেশে যেতে আগ্রহী বাংলাদেশি প্রবাসী কর্মীদের দেওয়া হবে সিনোফার্মের টিকা
ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও গ্রিস ফাইজার, মডার্না, জেনসেন ও অক্সফোর্ডের টিকা অনুমোদন করেছে
ওই দেশগুলোতে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের দেওয়া হবে মডার্নার টিকা
ফাইজার ও সিনোভ্যাকের টিকা অনুমোদনকারী হংকংয়ে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের ফাইজারের টিকা দেওয়া হবে
হাঙ্গেরি কর্তৃপক্ষ ফাইজার, মডার্না, জেনসেন, অক্সফোর্ড, সিনোফার্ম, স্পুটনিক ভি ও ক্যানসিনো টিকা অনুমোদন করেছে
হাঙ্গেরিগামী বাংলাদেশি কর্মীদের দেওয়া হবে মডার্নার টিকা
প্রতিবেশী ভারত মডার্না, অক্সফোর্ড, স্পুটনিক ভিড ও কোভ্যাক্সিন টিকা অনুমোদন করেছে
ভারতগামী বাংলাদেশি কর্মীদেরও মডার্নার টিকা দেওয়া হবে
মডার্না, অক্সফোর্ড, সিনোফার্ম ও সিনোভ্যাক টিকা অনুমোদন দিয়েছে ইন্দোনেশিয়া
ওই দেশটিতে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের দেওয়া হচ্ছে মডার্নার টিকা
অক্সফোর্ড, স্পুটনিক ভি, কোভ্যাক্সিন, শিফা ফার্মড - এই চার ধরনের টিকার অনুমোদন দিয়েছে ইরান
বাংলাদেশ থেকে ওই দেশটিতে যে কর্মীরা যাবেন তাঁদের দেওয়া হবে অক্সফোর্ডের টিকা
ইরাকগামী বাংলাদেশি কর্মীদের ফাইজার বা অক্সফোর্ডের টিকা দেওয়ার সুপারিশ করা হয়েছে
আয়ারল্যান্ড, ইতালিগামীদের মডার্নার টিকা, জাপানগামীদের ফাইজারের টিকা, জর্দানগামীদের সিনোফার্মের টিকা দেওয়ার সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
সৌদি আরব ও কুয়েত ফাইজার, মডার্না, জেনসেন ও অক্সফোর্ডের টিকা অনুমোদন করেছে
সৌদি আরব ও কুয়েতগামীদের ফাইজার বা মডার্নার টিকা দেওয়া হচ্ছে