content stringlengths 0 129k |
|---|
মতলব উত্তর |
মতলব দক্ষিণ |
আন্তর্জাতিক |
লাইফস্টাইল |
এক্সক্লুসিভ |
: |
সংবাদ শিরোনাম |
হাইমচরে ২ ইউপির সকল প্রার্থীর মনোনয়ন বৈধ |
কুমিল্লায় কাউন্সিলরসহ জোড়া খুনের ঘটনায় আরও দুই আসামী গ্রেফতার |
টিকায় থামবে ওমিক্রন? |
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়: শিক্ষক ফারহানা থাকছেন |
নৌকার প্রার্থী পেলেন ১২০ ভোট! |
নারীর খাটের নিচে আওয়ামী লীগ নেতা! |
কুমিল্লায় ১৫ ইউনিয়নে নৌকা ও ১১টিতে বিদ্রোহী বিজয়ী |
সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির স্কুল শিক্ষিকার মৃত্যু |
ফরিদপুরে ১৫ ইউপির ১৪টিতেই নৌকার ভরাডুবি |
মতলবে নির্বাচনী সহিংসতায় আহত ৫ : জনতার বিক্ষোভ |
, 29, 2021 |
ফরিদগঞ্জ চাঁদপুর প্রচ্ছদ |
আশঙ্কাজনক হারে বাড়ছে অস্বাভাবিক মৃত্যু |
নিউজ ডেস্ক 13/02/2020 |
চাঁদপুর রিপোর্ট ডেস্ক : |
ফরিদগঞ্জ উপজেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে অস্বাভাবিক বা অপমৃত্যুর ঘটনা |
প্রায় প্রতি মাসে কোথাও না কোথাও অপমৃত্যুর শিকার হচ্ছে নারী-শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ |
সড়কেও ঝরছে মানুষের প্রাণ |
পানিতে ডুবে মরার মিছিলও দীর্ঘ হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার মতো ঘটনাও ঘটছে |
এ ছাড়াও বিষপান করে, ফাঁসিতে ঝুলে আত্মহত্যার পথ বেছে নেয়ায় ঠেকানো যাচ্ছে না অপমৃত্যুর মিছিল |
পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করার মতো বর্বর ঘটনাও ঘটেছে ২০১৯ সালে |
এছাড়াও ভ্রুণ হত্যাসহ চিকিৎসায় অবহেলায়ও একাধিক মৃত্যু হয়েছে |
অপমৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়ছে পরিবার, সমাজ ও রাষ্ট্রে |
এক গবেষণায় দেখা গেছে, সারাদেশে প্রতিদিন গড়ে ২৮ নারী-পুরুষ ও শিশু আত্মহত্যা করছে |
বয়স্ক নারী-পুরুষের পাশাপাশি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও আত্মহত্যার দিকে ঝুঁকছে |
তবে ফরিদগঞ্জে তরুণীদের আত্মহত্যার প্রবণতা বেশি |
সূত্র অনুযায়ী, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ গত ১ বছরে ৪৩টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে |
এর মধ্যে ফরিদগঞ্জ থানার তথ্য মতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১২জন আর পত্রিকার সূত্রমতে ৬জন |
২ জন বিষপানে বেছে নেন আত্মহত্যার পথ |
আত্মহত্যার যে ক'টি ঘটনা ঘটেছে তার অধিকাংশই তরুণী |
পরীক্ষায় অকৃতকার্য, প্রেম, পরকীয়াসহ দাম্পত্য কলহের জের ধরে তারা আত্মহত্যার পথ বেছে নেন বলে জানিয়েছে পুলিশ |
পুলিশের রেকর্ডের বাহিরেও একাধিক মৃত্যুর ঘটনা রয়েছে |
এ ছাড়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জন, সড়ক দুর্ঘটনায় ১০জন, পানিতে ডুবে ৬ জন, শরীরে আগুন লাগিয়ে ১ জন, কোপে ও প্রহারে ৩জন, চিকিৎসা অবহেলায় ৩জন, ছাদ থেকে পড়ে ১ জন মৃত্যুবরণ করেছে |
অন্যান্য অপমৃত্যু ৮ |
উপজেলার বাইরের অগ্নিকাণ্ডে মারা গেছে ২ জন |
অনাগত শিশু হত্যা ১ জন |
যদিও দৃষ্টির অন্তরালে প্রায় প্রতিদিনই ভ্রুণ হত্যা হচ্ছে |
বিশেষ করে বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে সৃষ্ট ভ্রুণ নষ্ট করা হচ্ছে অহরহ |
আশার কথা হলো, গত বছর বজ্রপাতে, সাপের কামড়ে, ধর্ষণ পরবর্তী হত্যা এবং অগ্নিকাণ্ডে কেউ অপমৃত্যুর শিকার হয়নি |
তবে ফরিদগঞ্জের বাইরে অগ্নিকাণ্ডে ২জন মারা যায় |
এদিকে গত বছর ফরিদগঞ্জ থানা পুলিশ ১শ' ৭ জন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করে |
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব বলেন, 'গ্রামের মেয়েরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় |
নারীদেরকে অপমৃত্যুর হাত থেকে বাঁচাতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে |
আমরা অপমৃত্যুর মামলাগুলো গুরুত্ব সহকারে তদন্ত করি |
এছাড়া অপমৃত্যু আগের তুলনায় কমে এসেছে |
আমি বিভিন্ন স্কুল কলেজে এবং মাহফিলগুলোতে গিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছি |
পত্র-পত্রিকা খুললেই চোখে পড়ছে আত্মহত্যার খবর |
প্রতিদিন সারাদেশে যে অপমৃত্যুর ঘটনা ঘটছে তার একটি বড় অংশই আত্মহত্যাজনিত মৃত্যু |
অপমৃত্যুর এই মিছিল যেন ক্রমেই বেড়ে চলছে |
ফরিদগঞ্জে গত বছর অপমৃত্যুর উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা হলো : ৫ মার্চ উপজেলার গুপ্টি ইউনিয়নের মান্দারতলী গ্রামের নূরের রহমান বাবু (২২) সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে |
১৯ মে ঘনিয়া থেকে সালমা বেগম (২৪) নামের এক গৃহবধূর হাতের রগ কাটা ও ঝুলন্ত অবস্থায় লাশ পুলিশ উদ্ধার করে |
২১ মে পাইকপাড়ায় বিয়ের ১ মাস পর স্বামীর সাথে ঝগড়া করে তাহমিনা আক্তার (২২) নামের এক নববধূ গায়ে আগুন দিয়ে আত্মহনন করে |
৮ জুন উপজেলার বিষকাটালী এলাকা থেকে নিশি আক্তার (১৯) নামের অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করা হয় |
৪ জুলাই বালিথুবায় পঞ্চায়েতকে কেন্দ্র করে মোঃ হানিফ তপাদার (৩৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয় |
চরমঘুয়ায় সাবেক প্রেমিকা জাহেদা আক্তার মিশু (২০) (অন্যের স্ত্রী) বিয়ে করতে রাজি না হওয়ায় তাকে কুপিয়ে হত্যা করা হয় |
১১ সেপ্টেম্বর বাছপাড় গ্রামে একাদশ শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার ফারহানকে প্রেমিকের সাথে বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ের আয়োজন করায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে |
৭ অক্টোবর উপজেলা সদরস্থ ৪ সন্তানের জননী ভাড়াটিয়া পারভীন (২৮) কে লাথি মেরে হত্যা করে বাড়িওয়ালার স্ত্রী খুকি বেগম |
১৪ অক্টোবর গুপ্টি থেকে আয়শা আক্তার মুক্তা (১৯) নামের ২ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় |
১৯ অক্টোবর সাহাপুর গ্রাম থেকে হাসমত উল্লাহ (২৩) নামের একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় |
৩ নভেম্বর উপজেলার সেকদীতে ফাতেমা আক্তার সাথী (১৬) নামের এক কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে |
জানা যায়, সে চান্দ্রা আবদুল হাকিম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলো |
আর্থিক দুরবস্থার কারণে তার ফরম ফিলাপ করা সম্ভব হয়নি |
তাই তার পরিবার তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় |
১৪ নভেম্বর উপজেলা সদরে মায়ের সাথে অভিমান করে তানিয়া আক্তার টুম্পা (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করে |
১৮ নভেম্বর চরঃদুখিয়ায় তাসলিমা আক্তার নামের দশম শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যা করে |
২২ নভেম্বর হর্ণিদূর্গাপুরে শ্রাবণী আক্তার পেয়ারা (১৪) নামের জেএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করে |
সমাজবিজ্ঞানীদের মতে, এসব আত্মহত্যার পেছনের কারণ হলো পারিবারিক কলহ, যৌতুক বা অন্য কারণে স্বামী বা স্বামীর পরিবারের নির্যাতন, পরকীয়া, কন্যাসন্তান জন্ম নেয়ায় স্ত্রীকে ভর্ৎসনা, ধর্ষণ, বখাটেদের অত্যাচার, আকাশ সংস্কৃতির প্রভাব |
যারা আত্মহত্যা করছে তাদের বেশির ভাগেরই বয়স ৩০ বছরের নিচে |
আত্মহত্যার যে সব কারণ সমাজবিজ্ঞানীরা নির্ধারণ করেছেন ফরিদগঞ্জ উপজেলা তা থেকে কিছুটা হলেও উন্নত করেছে |
যেমন গত বছরের পরিসংখ্যান অনুযায়ী এখানে যৌতুক, কন্যাসন্তান জন্ম নেয়ায় স্ত্রীকে ভর্ৎসনার কারণে কোনো অপমৃত্যুর ঘটনা ঘটেনি |
সমাজের সাধারণ মানুষ ছাড়াও আত্মহত্যার প্রবণতায় উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে মাদক গ্রহণকারীরা |
এর কারণ নিয়ন্ত্রণ বহির্ভূত মাদক গ্রহণে বিষণ্নতা, অতিমাত্রায় মাদক গ্রহণের কারণে সিদ্ধান্তহীনতা বা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারা, চিকিৎসার পরও মাদকমুক্ত থাকতে ব্যর্থ হওয়া |
বুয়েটের অ্যাঙ্েিডন্ট রিসার্চ সেন্টারের (এআরসি) গবেষণায় জানা গেছে, অপমৃত্যু সংক্রান্ত অধিকাংশ মামলার তদন্তে পুলিশের দায়সারা ভাব লক্ষণীয় |
মাঝেমধ্যে কিছু ঘটনার তদন্তে মৃত্যুর কারণ বেরিয়ে এলেও ধামাচাপা পড়ে যায় অনেক আত্মহত্যার রহস্য |
প্ররোচনার অভিযোগে হাজতবাস করতে হয়েছে এমন নজির সংখ্যায় অতি নগণ্য |
ফলে অনেক ক্ষেত্রে পার পেয়ে যাচ্ছে প্ররোচনাকারী অপরাধীরা |
এদিকে কোনো কোনো ঘটনায় খুন করে আত্মহত্যা কিংবা দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয়েছে বলে ঘাতকচক্র চালিয়ে দিচ্ছে |
এ ধরনের খুনের ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে রহস্য উদ্ঘাটন করা যাচ্ছে না |
মাঝে মধ্যে কিছু ঘটনার তদন্তে মৃত্যুর কারণ বেরিয়ে এলেও ধামাচাপা পড়ে যাচ্ছে অনেক রহস্যজনক মৃত্যু |
তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত না হলে অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা নেয় পুলিশ |
ফলে ঘটনার কিছুদিন পরই অধিকাংশ ঘটনারই রহস্য ধামাচাপা পড়ে যাচ্ছে |
সামাজিক কিংবা অর্থনৈতিক পরিবেশগত দুরবস্থা থেকেই মানুষ মানসিক অসুস্থতায় আক্রান্ত হয়ে থাকে |
আর দুরবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার পথ না পেলেই আত্মহননের পথ বেছে নেয় |
যারা আত্মহত্যা করে বা আত্মহত্যার ব্যর্থ চেষ্টা করেছে, তাদের বেশিরভাগই কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত |
কাউন্সেলিং এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে আত্মহত্যার পথ থেকে তাদের ফেরানো সম্ভব |
তাই আত্মহত্যার প্রবণতারোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে কার্যকর উদ্যোগ নিতে হবে |
আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েই চলেছে |
স্বামীর সাথে পারিবারিক কলহের জের ধরে অভিমানে অনেক নারী আত্মহত্যার পথ বেছে নেন |
তার মধ্যে বেঁচে থাকার কোনো ইচ্ছা থাকে না |
সংসারে অভাব-অনটন, চাওয়া-পাওয়ার সংমিশ্রণ না ঘটলে আত্মহত্যা করে থাকেন |
কাঙ্ক্ষিত কোন কিছু না পেলেই তাদের মধ্যে নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছা হয় এবং সেই ইচ্ছা থেকেই তারা আত্মহত্যার পথ বেছে নেয় |
আত্মহত্যার মতো ঘটনার জন্য শুধু যিনি আত্মহত্যা করেন তিনিই দায়ী নন, এর জন্য সংশ্লিষ্ট পরিবারগুলোও দায়ী বলে অভিমত দেন বিশিষ্ট ব্যক্তিরা |
আত্মহত্যার মত ঘটনাগুলোকে কমিয়ে আনতে হলে ব্যক্তির পাশাপাশি সমাজকেও অনেক ভূমিকা পালন করতে হবে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.