content stringlengths 0 129k |
|---|
ফ্রান্স এবং উত্তর ইউরোপে টমেটো প্রথমে শোভাময় উদ্ভিদ (অর্নামেন্টাল প্ল্যান্ট) হিসাবে জন্মানো হয়েছিল |
এটি খাদ্য হিসাবে সন্দেহের সাথে বিবেচিত হয়েছিল কারণ উদ্ভিদবিদরা এটিকে নাইটশেড হিসাবে চিহ্নিত করেছিলেন, এটি বিষাক্ত অ্যাট্রোপা বেলাডোনা ( ) এর আত্মীয় |
[৪] এটি পিউটার প্লেটের সাথে টমেটোর অম্লীয় রসের মিথস্ক্রিয়ার কারণে এই ধারণাটি আরও তীব্রতর হয় |
[৫] এর পাতা এবং অপরিপক্ব ফলের মধ্যে টমেটাইন থাকে, যা প্রচুর পরিমাণে বিষাক্ত হতে পারে |
তবে পাকা ফলটিতে টমেটাইন নেই |
মেসোআমেরিকা[সম্পাদনা] |
মেসোআমেরিকাতে অ্যাজটেক এবং অন্যান্য লোকেরা এই ফলটি প্রথম চাষযোগ্য করেছিল, এবং তাদের রান্নায় ব্যবহার করেছিল |
চাষযোগ্যকরণের সঠিক তারিখ অজানা; ৫০০ খ্রিস্টপূর্বাব্দে, এটি দক্ষিণ মেক্সিকো এবং সম্ভবত অন্যান্য অঞ্চলে ইতিমধ্যে চাষ করা হচ্ছিল |
[৭] :১৩ ধারণা করা হয় পুয়েব্লো জনগোষ্ঠী বিশ্বাস করত যে, যারা টমেটোর বীজ খেতো তারা ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা লাভ করত |
[৮] বড়, পিণ্ডময় জাতের টমেটো এর মিউটেশন হয় একটি তুলনামূলকভাবে মসৃণ, ক্ষুদ্রতর ফল থেকে যা মেসোআমেরিয়াকায় উদ্ভূত হয়েছিল, এবং এটি আধুনিক চাষকৃত টমেটোর প্রত্যক্ষ পূর্বপুরুষ হয়ে থাকতে পারে |
স্পেনীয় বিস্তার[সম্পাদনা] |
স্পেনীয় কনকুয়েস্তেদর হার্নান কর্টেজ সম্ভবত ১৫২১ সালে অ্যাজটেক নগর তোনোচতিৎলান (বর্তমান মেক্সিকো সিটি) দখল করার পর প্রথম ছোট হলুদ টমেটো ইউরোপে পাঠান, যদিও ক্রিস্টোফার কলম্বাস সম্ভবত ১৪৯৩ এর প্রথম দিকেই টমেটোকে ইউরোপে নিয়ে গিয়েছিলেন |
ইউরোপীয় সাহিত্যে টমেটোর সর্বপ্রথম আলোচনা দেখা যায় ১৫৪৪ সালে ইতালীয় চিকিৎসক এবং উদ্ভিদবিদ পিয়েত্রো আন্দ্রেয়া মাত্তিওলি এর লেখায়, যিনি প্রস্তাব দিয়েছিলেন, পরিপক্ব অবস্থায় রক্ত-লাল বা সোনালি বর্ণের একটি নতুন ধরণের বেগুন ইতালিতে আনা হয়েছে, এগুলোকে বেগুনের মত অংশে অংশে বিভক্ত করে খাওয়া যেতে পারে, অর্থাৎ নূন, কালো... |
দশ বছর পরে মাত্তিওলি ছাপা অক্ষরে টমেটোর নামকরণ করলেন পমি ডি'ওরো ( ') বা "সোনালী আপেল" |
পরে আমেরিকায় স্পেনীয় উপনিবেশ স্থাপনের পর, স্পেনীয়রা ক্যারিবীয় অঞ্চলে তাদের উপনিবেশগুলোতে টমেটো বিতরণ করে |
তারা এটিকে ফিলিপাইনে নিয়ে যায়, সেখান থেকে এটি দক্ষিণ-পূর্ব এশিয়া এবং তারপরে পুরো এশীয় মহাদেশে ছড়িয়ে পড়ে |
স্পেনীয়রা ইউরোপেও টমেটো নিয়ে এসেছিল |
এটি ভূমধ্যসাগরীয় জলবায়ুতে সহজেই জন্মাতো এবং ১৫৪০ এর দশক থেকে এর চাষ শুরু হয়েছিল |
উৎপাদিত হবার কিছু সময়ের মধ্যেই এটি খাওয়া শুরু হয়, এওং ১৭শ শতকের প্রথম দিক থেকে স্পেনে নিশ্চিতভাবেই এটি খাওয়া শুরু হয়ে যায় |
চীন[সম্পাদনা] |
১৫০০ এর দশকে টম্যাটো সম্ভবত ফিলিপাইন বা ম্যাকাও হয়ে চীনে প্রবর্তিত হয়েছিল |
চীনারা এর নাম দেয় ফানকিয়ে (ae) (বর্বর বেগুণ) |
ইতালি[সম্পাদনা] |
বৃটেন[সম্পাদনা] |
১৫৯০ এর দশক পর্যন্ত টমেটো ইংল্যান্ডে জন্মেনি |
[৭] :১৭ ইংল্যান্ডে টমেটো চাষের সর্বপ্রথম কৃষকদের একজন ছিলেন নাপিত শল্যচিকিৎসক জন জেরার্ড |
[৭] :১৭ জেরার্ডের হারবাল নামক গ্রন্থটি ১৫৯৭ সালে প্রকাশিত হয়, যেখানে ইউরোপের মহাদেশীয় অঞ্চলের উৎস্যগুলো থেকে ব্যাপকভাবে তথ্য চুরি করা হয়েছিল |
[৭] :১৭ বইটি ছিল ইংল্যান্ডে টমেটোর আলোচনা হওয়া প্রথম গ্রন্থগুলোর একটি |
জেরার্ড জানতেন টমেটো স্পেন ও ইতালিতে খাওয়া হত |
[৭] :১৭ তবুও, তিনি মনে করতেন এটি বিষাক্ত [৭] :১৭ (আসলে এই উদ্ভিদ এবং এর কাঁচা ফলে কম মাত্রায় টমেটাইন থাকে, কিন্তু তা বিপজ্জনক নয়; নীচে দেখুন ) |
ব্রিটেনে জেরার্ডের দৃষ্টিভঙ্গি প্রভাবশালী ছিল এবং ব্রিটেন ও এর উত্তর আমেরিকার উপনিবেশগুলোতে অনেক বছর ধরে একে খাবারের অযোগ্য মনে করা হত (যদিও এটি আবশ্যিকভাবে বিষাক্ত নয়) |
যুক্তরাজ্যের[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] সুপার মার্কেটে বিক্রয়ের জন্য টমেটো |
যাইহোক, ১৮শ শতকের মধ্যভাগে ব্রিটেনে টমেটোকে সর্বতোভাবে খাওয়া হত, সেই শতক শেষের আগেই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বিবৃত হয় যে, টমেটো স্যুপ, ব্রোথ ও গারনিশ হিসেবে দৈনন্দিন ব্যবহার্য খাদ্য |
এগুলি গড়পড়তা ব্যক্তির খাদ্যাভাসের অংশ ছিল না এবং ১৮২০ সালের মধ্যে তাদেরকে "আমাদের সমস্ত উদ্ভিজ্জ বাজারে প্রচুর পরিমাণে থাকা" এবং "আমাদের সেরা রন্ধক দ্বারা ব্যবহৃত" হিসাবে বর্ণনা করা হয়েছিল |
রান্নায় টমেটোর ব্যবহার সেসময় বহিরাগত ইতালীয় বা ইহুদি রন্ধনপ্রণালী হিসেবে পরিচিত ছিল |
ভারত[সম্পাদনা] |
১৬শ শতকে পর্তুগীজ আবিষ্কারকগণ ভারতে টমেটো নিয়ে আসে |
১৮শ শতকে ইংরেজদের জন্য এটির চাষ হয় |
আজও বাংলায় এটি "বিলাইতি বেগুণ" নামে পরিচিত |
এরপর ভারতবর্ষে বিস্তৃতভাবে এটি খাদ্য হিসেবে গৃহীত হয়, কারণ এটি ভারতবর্ষের জলবায়ুর সাথে সাথে খুব মানিয়ে নিয়েছিল, উত্তরাখণ্ড ছিল এর প্রধান উৎপাদন অঞ্চলের মধ্যে একটি |
[তথ্যসূত্র প্রয়োজন] |
উত্তর আমেরিকা[সম্পাদনা] |
পুষ্টি মূল্য[সম্পাদনা] |
লাল টমেটো, কাঁচা অবস্থায় |
প্রতি ১০০ গ্রাম (৩.৫ আউন্স)-এ পুষ্টিমান |
৭৪ কিজু (১৮ ) |
স্নেহ পদার্থ |
পরিমাণ দৈপ%† |
ভিটামিন এ সমতুল্য |
বিটা-ক্যারোটিন |
লুটিন জিয়াক্সানথিন |
থায়ামিন (বি১) |
০.০৩৭ মিগ্রা |
নায়াসিন (বি৩) |
০.৫৯৪ মিগ্রা |
ভিটামিন বি৬ |
০.০৮ মিগ্রা |
ভিটামিন সি |
০.৫৪ মিগ্রা |
ভিটামিন কে |
পরিমাণ দৈপ%† |
ম্যাগনেসিয়াম |
ম্যাঙ্গানিজ |
০.১১৪ মিগ্রা |
২৩৭ মিগ্রা |
অন্যান্য উপাদান |
μ = মাইক্রোগ্রাম • মিগ্রা = মিলিগ্রাম |
= আন্তর্জাতিক একক |
†প্রাপ্তবয়স্কদের জন্য মার্কিন সুপারিশ ব্যবহার করে শতাংশ অনুমান করা হয়েছে |
উৎস: ইউএসডিএ ফুডডাটা সেন্ট্রাল |
ফ্রাইড রাইস এর সাথে টমেটো এর সালাদ |
উপকারিতা[সম্পাদনা] |
হার্টের জন্যও ভালো টমেটো |
কোলেস্টেরলের মাত্রা ও রক্তচাপ কমাতে সহায়ক এটি |
তাই নিয়মিত টমেটো খেলে, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও কমে আসবে |
ডায়াবেটিসের জন্য টমেটো বেশ উপকারী |
এ সবজি রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে |
টমেটোতে রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তিকে আরও উন্নত করে |
অর্জুন গাছের রসের সঙ্গে টমেটোর রস মিশিয়ে জেলি করে প্রতিদিন খেলে হার্ট ও বুকের ব্যথা কমে যায় |
টমেটোতে বিদ্যমান ভিটামিন-কে মজবুত হাড় গঠনে সহায়তা করে |
ধূমপান ছাড়তে সহায়ক ভূমিকা পালনের সঙ্গে সঙ্গে ধূমপানের কারণে শরীরে সৃষ্ট ক্ষতি পুষিয়ে নিতেও কার্যকরী এ সবজি |
টমেটো শরীরে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে করে |
চুল ও দাঁতের জন্য উপকারী এ সবজি |
কিডনিকে সুস্থ-সবল রাখতে ভূমিকা পালন করে টমেটো |
ত্বকের জন্য বিশেষভাবে উপকারী টমেটো |
সৌন্দর্য সচেতন নারীরা অনেক সময় টমেটোকে ব্যবহার করেন দামী প্রসাধনীর বিকল্প হিসেবে |
মাথার খুশকি দূর করতে টমেটোর রসের সঙ্গে ১.৪ ভাগ পানি মিশিয়ে ব্যবহার করতে পারেন |
বিশেষ কয়েক ধরনের ক্যান্সার প্রতিরোধ করে |
এর মধ্যে পাকস্থলী, কোলোরেক্টাল ও প্রোস্টেট ক্যান্সার অন্যতম |
শারীরিক পরিশ্রমের পর টমেটোর রস যেকোনো কোমল পানীয়ের চেয়ে বেশি উপকারী |
গবেষকরা বলেন, ব্যায়াম বা অন্য যেকোনো শারীরিক পরিশ্রমের পর টমেটোর রস পেশি পুনরুদ্ধারে বিশেষ ভূমিকা রাখে |
টমেটো ন্যাচারাল এ্যান্টিসেপ্টিক |
তাই ইনফেকশন রোধ করে |
খাদ্য উপাদান[সম্পাদনা] |
টমেটোতে রয়েছে ভিটামিন-সি, ভিটামিন-এ, ভিটামিন-কে, ফলিক এসিড লাইকোপিন, ক্রোমিয়াম ও আরও গুরুত্বপূর্ণ ভিটামিনসমূহ |
চিত্র[সম্পাদনা] |
টমেটোর সালাদ |
পাাঁকা টমেটো |
কাাঁচা টমেটো |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.