content
stringlengths
0
129k
রাজস্থান (১৬ হাজার ৬৬০), পশ্চিমবঙ্গ (১৬ হাজার ১৯০), হরিয়ানা (১২ হাজার ৮৮৪), মধ্যপ্রদেশ (১২ হাজার ৭৯৮), তেলঙ্গানা (১২ হাজার ৩৪৯), অন্ধ্রপ্রদেশ (১১ হাজার ৪৮৯) ও কর্নাটকে (১১ হাজার ৫) জন করোনায় আক্রান্ত হয়েছেন
লকডাউন শিথীল হওয়ায় পশ্চিমবঙ্গেও বাড়ছে সংক্রমণ
গত ২৪ ঘণ্টায় ৫৪২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এ রাজ্যে
এ নিয়ে সংক্রমিতের সংখ্যা ১৬ হাজার ১৯০ জন দাঁড়িয়েছে
মৃত্যু হয়েছে ৬১৬ জনের
সংক্রমণ ঠেকাতে প্রথমদিকে সামাজিক দূরত্বের উপর জোর দেওয়া হয়েছিল
কিন্তু এখন লকডাউনের কড়াকড়ি নেই
অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ায় বাজার-হাট, গণপরিবহনে বেড়েছে লোকের ভিড়
বেড়েছে একে অপরের সংস্পর্শে আসার সম্ভাবনাও
তাই, প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা
এই হারে যদি বাড়তে থাকে তাহলে ছয় লাখে পৌঁছতে আরও কম সময় লাগবে
তবে, আশার কথা হলো ভারতে আক্রান্তের অর্ধেকেরও বেশি সুস্থ হয়ে উঠেছেন ইতিমধ্যে
যা ইতিমধ্যেই তিন লাখ ছুঁই ছুঁই
গত ২৪ ঘণ্টায়ও ১০ হাজার ২৪৪ জন সুস্থ হয়েছেন
এ নিয়ে এখন পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরেছেন ২ লাখ ৯৫ হাজার ৮৮১ জন ভুক্তভোগী
করোনা এমন পরিস্থিতিতে আগামী ১২ অগাস্ট পর্যন্ত সবধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বাতিল করার কথা ঘোষণা করেছে ভারতীয় রেল মন্ত্রণালয়
এক নির্দেশনায় বলা হয়, '১২ অগাস্ট পর্যন্ত দেশে সমস্তরকম প্যাসেঞ্জার, মেল, এক্সপ্রেস ও শহরতলির ট্রেন চলাচল বন্ধ থাকবে
ভারতের গণমাধ্যমগুলোর তথ্য বলছে, লকডাউনের বিধিনিষেধ শিথিল করার পরেই দেশে করোনা সংক্রমণ আরও দ্রুতগতিতে বাড়তে থাকে, যা এখনও অব্যহত রয়েছে
রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত যেসমস্ত ট্রেনের টিকিট ইতিমধ্যেই বুক হয়ে গিয়েছিল, সেই টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিয়ে দেওয়া হবে
আইন করলে হবে না, মানসিকতাও বদলাতে হবে: প্রধানমন্ত্রী নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান প্রধানমন্ত্রীর তরুণ প্রজন্মকে প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন আধুনিক নারী রোকেয়া শুধু নারী শিক্ষার অগ্রদূত না, বহুমুখী প্রতিভার অধিকারী খালেদা জিয়াকে যথেষ্ট উদারতা দেখিয়েছি:...
কুমিল্লার ঘটনা দুঃখজনক, অপরাধীর বিচার হবে: প্রধানমন্ত্রী
আলোকিত ভোলা
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ
এখানে সব ধর্মের মানুষ সম্মানের সঙ্গে যুগের পর যুগ বসবাস করছে
মহান মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ রক্ত দিয়েছে
পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে কুমিল্লায় যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক
এ ঘটনায় অপরাধী যে-ই হোক না কেন তার বিচার করা হবে
বৃহস্পতিবার (২১ অক্টোবর) কুমিল্লা আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন
আওয়ামী লীগ সভাপতি বলেন, 'মানবধর্মকে সম্মান করা ইসলাম আমাদের শেখায়
নিজের ধর্ম পালনের অধিকার যেমন সবার আছে
অন্যের ধর্মকে কেউ হেয় করতে পারে না
নিজের ধর্মকে সম্মান করার সঙ্গে সঙ্গে অন্যের ধর্মকেও সম্মান করতে হয়
শেখ হাসিনা বলেন, 'অন্যের ধর্মকে হেয় করলে নিজের ধর্মকেই অসম্মান করা হয়
কুমিল্লার ঘটনাটা যদি বিশ্লেষণ করি সেটাই দেখতে পায়
আমাদের পবিত্র কোরআনকে অবমাননা করা হয়েছে
অন্যের ধর্মকে অসন্মান করতে গিয়ে
এটাই হচ্ছে সব থেকে দুঃখজনক
নিজের ধর্মের সম্মান নিজেকেই রক্ষা করতে হবে
সরকারপ্রধান বলেন, 'আইন কেউ হাতে তুলে নেবেন না
কেউ যদি অপরাধ করে, সেই যে-ই হোক না কেন বিচার করা হবে
আমাদের সরকার সেই বিচার করবে
শেখ হাসিনা বলেন, 'আমাদের নবী করিম (সা.) বলেছেন, "ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না"
আমাদের সেই কথাটা মেনে চলতে হবে, স্মরণ করতে হবে, জানতে হবে
তাহলেই ইসলামের সঠিক শিক্ষাটা পাবো
প্রতিটি ধর্মেই শান্তির কথা বলে
সবাই শান্তি চাই
বাংলাদেশে আমরা একটা অসাম্প্রদায়িক সমাজে বসবাস করি জানিয়ে তিনি বলেন, 'এখানে সব ধর্মের সঙ্গে আমাদের সম্প্রীতি থাকবে
সম্প্রীতি নিয়েই আমাদের চলতে হবে
যুগ যুগ ধরে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আসছি
মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ জীবন দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, তারা কিন্তু কোনও ধর্ম দেখেননি
তারা রক্ত দিয়েছেন, সেটা সব ধর্মের জন্য
সব ধর্মের রক্ত একাকার হয়ে মিশে গেছে
এটা সবাইকে মনে রাখতে হবে
এখানে সব ধর্ম, বর্ণ, শ্রেণি পেশার মানুষ মর্যাদা ও সম্মান নিয়ে চলবে
আইন করলে হবে না, মানসিকতাও বদলাতে হবে: প্রধানমন্ত্রী নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান প্রধানমন্ত্রীর তরুণ প্রজন্মকে প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন আধুনিক নারী রোকেয়া শুধু নারী শিক্ষার অগ্রদূত না, বহুমুখী প্রতিভার অধিকারী খালেদা জিয়াকে যথেষ্ট উদারতা দেখিয়েছি:...
৭৩ কিমি সড়ক বদলে দিয়েছে বরেন্দ্রর আর্থসামাজিক চিত্রপট
আলোকিত ভোলা
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১
সড়কের চারপাশে রোপণ করা গাছের দৃষ্টিনন্দন ফুলগুলো ছড়াচ্ছে সৌন্দর্যের আভা
আর মসৃণ সড়কে ছুটে চলা গাড়ি কাঙ্ক্ষিত সময়ে পৌঁছে যাচ্ছে গন্তব্যে
দুর্ভোগ আর দুর্গতির অবসান শেষে এ এক স্বপ্নের সড়ক
৪৩৯ কোটি টাকা ব্যয়ে ৭৩ কিলোমিটার নওগাঁ-রাজশাহী সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরেন্দ্র জনপদের কৃষি ও র্অথনীতিতে এসেছে আমূল পরিবর্তন
স্থানীয়রা বলছেন, এ সড়ক উন্নয়নে কৃষিপণ্যের সঠিক বাজার ব্যবস্থা নিশ্চিতসহ উত্তর জনপদে যোগাযোগ ব্যবস্থা একধাপ এগিয়েছে
কৃষিনির্ভর নওগাঁ জেলায় বছরে ৪ মৌসুমে ২৮ লাখ মেটিক টন ধান, প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন আমসহ কৃষিপণ্য উৎপাদন হয়
প্রান্তিক চাষিরা ফসলের ন্যায্য দাম পেতে খোঁজেন শহরের বাজার
নওগাঁ-রাজশাহী সড়কের সুষম অবকাঠামো উন্নয়ন নিশ্চিত হওয়ায় গ্রাম শহরের কমেছে দূরত্ব, তৈরি হয়েছে যোগাযোগের এক অনন্য দৃষ্টান্ত
জেলা শহরের সঙ্গে বিভাগীয় শহরের একমাত্র যোগাযোগমাধ্যম এ সড়কটি দু'বছর আগেও দুর্ভোগ আর দুর্গতি হিসেবে পরিচিত ছিল
কিন্ত ৪৩৯ কোটি টাকার বৃহৎ প্রকল্প বাস্তবায়নে সড়কটি এখন নান্দকিতার ছড়ানোর পাশাপাশি জেলাবাসীর নির্ভরযোগ্য যোগাযোগ মাধামে পরিণত হয়েছে
সড়ক ও জনপথ অধিদপ্তর সান্তাহার মোড় থেকে রাজশাহীর নওহাটা পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করে
বৃহৎ এ সড়ক প্রকল্পই বদলে দিয়েছে সব কিছু
অথচ এ সড়কটি দু'বছর আগেও দুর্ভোগ আর দুর্গতি হিসেবে পরিচিত ছিল
সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে নাজুক সড়ক সংস্কার ও সম্প্রসারণের প্রকল্প হাতে নেওয়া হয় ২০১৭ সালে
নওগাঁর সান্তাহার মোড় থেকে রাজশাহীর নওহাট পর্যন্ত ৭৩ কিলোমিটার এ সড়ক উন্নয়ন কাজে নেওয়া হয় আধুনিক পরিকল্পনা
এ পরিকল্পনায় প্রশস্ত ও মুজবুতকরণ ছাড়াও হার্ড সোল্ডার সাফেসিং কাজের পর বদলে যায় সড়কের চেহারা
কৃষিপ্রধান এ জেলার পণ্যপরিবহনসহ নানা কাজে নওগাঁ রাজশাহী সড়কটি ব্যাপক গুরুত্ব বহন করে
৭৩ কিলোমিটার এ সড়ক সংস্কারে এ অঞ্চলে আর্থসামাজিক পরির্তনে ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছে স্থানীয়রা
স্থানীয় নওহাটা মোড় এলাকার একাধিক বাসিন্দা জানান, এ সড়ক উন্নয়নে এখন খুব দ্রত সময়ে রাজশাহী যাওয়া যাচ্ছে
একজন বাসচালক বলেন, আগে দুই ঘণ্টা সময় লাগত, এখন মাত্র ৪৫ মিনিটে যাওয়া যায়
৪৩৮ কোটি ৯৪ লাখ টাকার সড়ক উন্নয়ন প্রকল্প ধরা হলেও গুণগতমান ঠিক রেখেই ২৬ কোটি টাকা কম খরচেই সড়কের কাজ শেষ করা হয়েছে বলে জানালেন নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান
২০১৭ সালে শুরু হওয়া এ সড়ক উন্নয়নকাজ শেষ হয় গত ৩০ জুন
নতুন এ সড়কে আড়াই ঘণ্টার পথ ছোট হয়ে পৌনে এক ঘণ্টায় জেলাবাসীর সঙ্গে বিভাগীয় শহরের তৈরি হয়েছে মেলবন্ধন
ইন্টারনেটের 'মোস্ট হেটেড' তারকাদের একজন এখন অ্যাম্বার হার্ড
জনি ডেপ মামলায় হেরে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় দাবি তোলা হয়েছিল 'অ্যাকুয়াম্যান এন্ড দ্য লস্ট কিংডম' ছবি থেকে অ্যাম্বার হার্ডকে বাদ দেয়ার জন্য
কিন্তু কোনো কিছুই থামিয়ে রাখতে পারেনি অ্যাম্বার হার্ডকে
তাই এই অভিনেত্রী 'অ্যাকুয়াম্যান এন্ড দ্য লস্ট কিংডম'-এর কাজে ফেরার পর সিনেমাটি বয়কটের ডাক দেয়া হয়েছে ইন্টারনেটে
সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা ৫০ মিলিয়ন ডলারের মানহানি মামলায় হেরে যাওয়ার পর জনি ডেপকে 'ফ্যান্টাস্টিক বিস্টস' ফ্রাঞ্চাইজি থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছে ওয়ার্নার ব্রাদার্স
'ফ্যান্টাস্টিক বিস্টস'-এর ফ্রাঞ্চাইজি থেকে জনি ডেপকে সরে যেতে বাধ্য করার পর একই প্রযোজনা প্রতিষ্ঠানের 'অ্যাকুয়াম্যান' থেকেও অ্যাম্বার হার্ডকে সরিয়ে দেয়ার জন্য শুরু হয়েছিল ক্যাম্পেইন
কিন্তু তা করেনি ওয়ার্নার ব্রাদার্স
আর তাই চটেছেন নেটিজেনরা
'অ্যাকুয়াম্যান টু'-তে অ্যাম্বার থাকছেন, এই তথ্য জেমস ওয়ান নিশ্চিত করার পর ছবিটি বয়কটের ডাক দেয়া হয়েছে
এখন এই ছবির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন প্রযোজকরা
করোনার কারণে হলিউডে সিনেমার বাজারে এমনিতেই মন্দা চলছে
তার ওপর এমন নেতিবাচক প্রচারণার প্রভাব ছবিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রযোজকরা
সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন মন্তব্য করেছেন, 'এত প্রতিবাদের পরেই কীভাবে ওয়ার্নার ব্রাদার্স এরকম অ্যাবিউসিভ মানুষকে সিনেমায় নেয়?'
আরেকজন মন্তব্য করেছেন, 'অ্যাম্বার হার্ডের পারিশ্রমিকের অর্থ যেন সরাসরি জনি ডেপের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়া হয়
তার আরও ৭ মিলিয়নের প্রয়োজন নেই
বয়কট করুন
এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, 'এত সমালোচনার পরেও ওয়ার্নার ব্রাদার্স কীভাবে অ্যাম্বার হার্ডকে সিনেমায় নেয়? আশা করছি সিনেমাটি দর্শক বয়কট করবে