content stringlengths 0 129k |
|---|
আমি ঝাঁপি খুলি - |
তোড়ায় বেঁধে শত কথা - |
ছুটতে থাকি - |
জলের কাছে - পাতার কাছে - |
ফুলের কাছে - মেঘের কাছে - |
শোনাতে গিয়ে |
স্থির হয়ে যাই - |
ভুলেই গিয়েছিলাম - |
আমি যে মূক - সহস্রযুগ |
(আমি যে মূক, পৃষ্ঠা- ৫৫) |
কানিজ পারিজাত সামাজিক বৈষম্য ও নীতিবিরুদ্ধতার নিগড় ভাঙার অনুরণন তোলেন 'পরিচয়' ও 'কেউ বলেনি?' কবিতায় |
কবি তাঁর অভিজ্ঞতালব্ধ জীবনচর্যায় প্রত্যক্ষ করেছেন, সমাজের অপরিহার্য অংশ নারীর অবস্থান-সংকট |
তবে এই অসাম্যের উপেক্ষায় তিনি নারীর সত্যব্রত অবদান স্বীকরণে প্রয়াসী : |
তবে আর নয় দেরি - |
জাগো, জেগে ওঠো তুমি, নারী |
সুতীব্র ও বজ্রকণ্ঠে বলো - |
'আমি এক সৃষ্টিশীল পূর্ণাঙ্গ মানুষ - |
আমি নিজেই আমার পরিচয় |
(কেউ বলেনি? পৃষ্ঠা- ৪২) |
অস্তিত্ববাদী মানসসত্ত্বা বিলুপ্ত পথের পান্থ হতে চায় না |
মরণসফরের সঙ্গী হতে নারাজ মন মৃত্যুর শেষ চুমুকের আগেও সুবাসিত বুনো ফুলের স্মৃতিময় অনুষঙ্গে বাঁচার আকুতি জানায় |
কবির ভাষ্যে সে সত্যতার স্বীকরণ লক্ষ্য করা যায় : |
লগ্নে লগ্নে বেজে ওঠে শেষের ঘণ্টাধ্বনি |
হৃদয় তবু এঁকে চলে অপূর্ব ইচ্ছাচিত্র |
হেমলকের পেয়ালায় শেষ চুমুকের আগে |
থমকে যায় মানবী কোনো এক বুনোফুলের টানে |
(অনন্তযাত্রা, পৃষ্ঠা- ৪৩) |
কানিজ পারিজাত প্রথম কবিতায় রূপময়ীর সাথে যাত্রা শুরু করেন এবং শেষ কবিতায় তিনি অপেক্ষমান একজন জলমানুষের জন্য |
সকল প্রচেষ্টার ব্যর্থতা অবসানে মুক্তির পথ উন্মোচন করবে জলমানুষ |
প্রতীকী অর্থে জলমানুয মূলত একজন মুক্তিদাতা, একজন ত্রাণকর্তা |
রবীন্দ্রনাথের 'ঐ মহামানব আসে' কবিতা এবং ফররুখ আহমদের 'পাঞ্জেরী' কবিতায় যে নেতৃত্বের আহ্বান ধ্বনিত হয়েছে তারই অনুরণন যেন কানিজ পারিজাতের 'জলমানুষ' কবিতায় : |
দাঁড়িয়ে আছি - বহুকাল; |
শরীরে জমেছে নুড়ি-বালি-কাঁকর - সময়ের প্রলেপ; |
দূরে সফেদ মোহনায় ঢেউ এসে এসে |
পাড় ভেঙে দেয় যেখানে; |
সেইখানেই জলের তলা থেকে উঠে আসবে মানুষ - |
জলমানুষ - সোনার জলমানুষ! |
(জলমানুষের অপেক্ষায়,পৃষ্ঠা- ৬৪) |
কানিজ পারিজাতের কবিতা যেন এক নির্মল খোলা আকাশ, প্রাপ্তির মনোসঞ্চারক, ঘাসফুল-মেঠোপথের মিহিসুরের ডাক |
তাঁর কবিতা পাঠককে পৌঁছে দেয় স্বচ্ছ তোয়ার কলধ্বনিতে, নিসর্গের মায়াময় রূপের কাছে এবং লুপ্ত ঐতিহ্যের ঐশ্বর্যময়তায় |
প্রকৃতির সজীব হাওয়া নির্যাসের সমতায় অজাগতিক এক বোধের মাত্রায় উত্তীর্ণ করে |
কানিজ পারিজাত কবিতার বিষয় নির্বাচনে জীবনের বহুরৈখিক অনুষঙ্গকে আলম্বন করেছেন |
দেশপ্রেম তাঁর কবিতায় এসেছে রুদ্রময় আবহে |
সবুজ মানুষের প্রতীকে প্রতীকায়ন করা হয়েছে দেশপ্রেমকে : |
ছেলেটির উত্তর : |
আমি এক সবুজ মানুষ - |
বুকপকেটে প্রিয় সবুজ স্বদেশ - |
চোখের তারায় লাল সূর্যছায়া - |
কণ্ঠে আমার মায়ের গান - |
স্বাধীনতার সোনালি সোপান |
(সবুজ মানুষ, পৃষ্ঠা- ২৬) |
কবি কবিতার প্রকরণ সৌষ্ঠব নির্মাণে শব্দ ও অর্থ অলঙ্কার ব্যবহার করেছেন |
তিনি কবিতায় গ্রিক মিথোলজির প্রসঙ্গ উল্লেখ করে প্রাচ্য ও পাশ্চাত্যের মিথষ্ক্রিয়ায় কবিতাকে অনন্য উচ্চতায় আসীন করেছেন |
১. দূরে বাজে সিসিফাসের বাঁশি |
(যোজনগন্ধা) |
২. অন্ধকারে টারটারাসে ফুটে ওঠে ফুল |
(যোজনগন্ধা) |
কবিতায় দেশি শব্দের ব্যবহার লক্ষ্য করা যায় |
যেমন- কাঁকই, ধানটুনি, শোলোক |
রূপক-উপমা -চিত্রকল্প তাঁর কবিতার গদ্য শরীরে আলঙ্কারিক সৌকর্যে উদ্ভাসিত |
কয়েকটি দৃষ্টান্ত : |
ও-টি রুমের মতোই হিমশীতল |
(মায়াবী উত্তাপ) |
সেইখানে - দাঁড়িয়ে আছি একা - |
নিঃসঙ্গ দেবদারুর মতো |
( জলমানুষের অপেক্ষায়) |
আমাদের সরস অনুভূতির মিষ্টি প্রলেপ |
পুড়ে পুড়ে ক্যারামেল হয়ে গেল (ক্যারামেল) |
বাংলা কাব্যবৃত্তে কানিজ পারিজাতের 'শেষ চুমুকের আগে' কাব্যগ্রন্থটি শৈল্পিক সৃজনকর্মরূপে যথাযথ মর্যাদায় অভিষিক্ত |
কাব্যটি স্বকীয় ওজোগুণে সময়স্রোতে ভাস্বর হয়ে থাকবে |
আপনার পছন্দ হতে পারে |
রবীন্দ্র-ভাবনায় সাহিত্য বাংলাদেশের সমকালীন কবিতা : অনির্দেশ্য পথচলা প্রাকৃতজনের ইয়াসিন এবং বাংলা কবিতার সৌন্দর্য সিংহ ও গর্দভের কবিতা: সমাজ-বাস্তবতার বীক্ষণ 'জাপানযাত্রী'র ভাবনায় নগর, পরিবেশ ও বাণিজ্য |
সালেহা সুলতানা |
সালেহা সুলতানা |
পৈতৃক নিবাস- নরসিংদী |
পেশা- শিক্ষকতা, রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজ |
আরা ভিলা ও আরা শহর |
মাহমুদুল হকের 'কালো মাফলার' : একটি প্রকরণগত বিশ্লেষণ |
নূর সালমা জুলি |
অবাধ্য সময়চেতন বড্ড অসময়ে ইতিহাস শেখায় |
কামরুল বসির |
হেতি মাছ পালে আর বউ পালে |
নাজনীন সাথী |
জীবনানন্দের মৃত্যু হেমন্তেই কেন? |
আমীন আল রশীদ |
কবিতা : উজ্জীবনের পরিভাষা - চেতন, অবচেতন |
কাজী নাসির মামুন |
জীবন আনন্দ খোঁজে : তবুও 'অদ্ভুত আঁধার' |
তারেক রেজা |
'দেশ ছেড়ে আসা মানুষকে সাধারণভাবে গ্রহণ করলে হবে না' |
মোহাম্মদ জসিম উদ্দিন |
মে দিবসের গল্প |
রণজিৎ সরকার |
নির্ঝর নৈঃশব্দ্য |
লেখা পাঠান |
প্রতিকথায় শিল্প-সাহিত্য বিষয়ক যে কোনো লেখা; কবিতা, গল্প, প্রবন্ধ, মুক্তগদ্য, শিশু-কিশোর, বই-আলোচনা, ভ্রমণ, অনুবাদ প্রভৃতি লেখা চাইলে পাঠিয়ে দিন- @. এই ইমেইলে |
লেখার সঙ্গে অবশ্যই লেখক-পরিচিতি, লেখকের ছবি ও যোগাযোগ নম্বর দিতে হবে |
i i g u ig u C C |
/ পার্বত্য চট্টগ্রাম / নাইক্ষ্যংছড়িতে উন্নয়ন মেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.