content
stringlengths
0
129k
আজহারুল ইসলাম, ঢাকা আরাফাত বিন হাসান , চট্টগ্রাম
৫ ডিসেম্বর, ২০২১ ১৩:৪৮
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
চট্টগ্রামসহ দেশের যেখানেই সিটি সার্ভিস চালু আছে, সেখানেই হাফ ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি
চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানান, হাফ ভাড়া শুধু চট্টগ্রাম শহরে কার্যকর হবে, বাইরে হবে না, তবে যেখানে সিটি সার্ভিস চালু আছে, সেখানেও এ সিদ্ধান্ত কার্যকর হবে
দেশের যেসব স্থানে সিটি সার্ভিস চালু আছে, সেগুলোতে শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে হাফ ভাড়া বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি
চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে রোববার বেলা সোয়া ১১টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ
তিনি জানিয়েছেন, সিটি সার্ভিস চালু থাকা শহরগুলোতে আগামী ১১ ডিসেম্বর, শনিবার থেকে হাফ ভাড়া কার্যকর হবে
সড়ক পরিবহন মালিক সমিতির সংবাদ সম্মেলনে খন্দকার এনায়েত উল্যাহসহ নেতারা
ছবি: নিউজবাংলা
টানা আন্দোলনের মুখে গত ৩০ নভেম্বর ঢাকা মহানগরীতে বাসে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করার সিদ্ধান্ত নেয় পরিবহন মালিক সমিতি
ওই দিন সংবাদ সম্মেলনে জানানো হয়, পয়লা ডিসেম্বর থেকে শর্তসাপেক্ষে এ ভাড়া কার্যকর হবে
পরিবহন মালিক সমিতির সে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের একটি অংশ দাবি করে, দেশের সব শহরে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করতে হবে
তাদের এ দাবির মধ্যেই রোববার চট্টগ্রামসহ সিটি সার্ভিস থাকা শহরগুলোতে হাফ ভাড়া বাস্তবায়নের ঘোষণা দেন এনায়েত উল্যাহ
তিনি বলেন, 'আগামী শনিবার থেকে চট্টগ্রাম শহরে হাফ ভাড়া কার্যকর হবে
হাফ ভাড়া কার্যকরের সময় সকাল ৭টা থেকে রাত ৮টা
এ জন্য শিক্ষার্থীর ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে
ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না উল্লেখ করে তিনি বলেন, 'সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটিতে হাফ ভাড়া কার্যকর হবে না
'আর হাফ ভাড়া শুধু চট্টগ্রাম শহরে কার্যকর হবে, বাইরে হবে না, তবে যেখানে সিটি সার্ভিস চালু আছে, সেখানেও এ সিদ্ধান্ত কার্যকর হবে
ঢাকায় হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দেয়ার দিনও একই ধরনের শর্তের কথা জানিয়েছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির এ নেতা
শিক্ষার্থীদের বাসায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমরা ছাত্রদের দাবির প্রতি সম্মান জানিয়ে হাফ ভাড়া কার্যকর করেছি
সুতরাং তারা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবে বলে আশা করছি
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহসভাপতি কফিল উদ্দিন আহমদ, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোরশেদ আলম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, ঢাকার যুগ্ম সম্পাদক নিয়াজ মোর্শেদ এলিট, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল বাবুল, যুগ্ম সম্পাদক মো...
প্রাণ ফিরেছে মেঘনার মাছঘাটে
মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু
দুই বাগাড় বিক্রি হলো ২৯ হাজার টাকায়
বিজ্ঞানীদের গবেষণা: পাতে ফিরছে দেশীয় মাছ
শত্রুতার বিষে মরে সাফ সাড়ে ৩ বিঘা পুকুরের মাছ
শেয়ার করুন
'দেশে-বিদেশে সঠিকভাবে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী'
দেবাশীষ দেবু, সিলেট
৫ ডিসেম্বর, ২০২১ ১৩:৪৫
আপডেট: ৫ ডিসেম্বর, ২০২১ ১৩:৫৮
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
সিলেট সেনানিবাসের মুজিব চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য 'বজ্রকণ্ঠ' উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমদ
সেনাপ্রধান বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য 'বজ্রকণ্ঠ' উদ্বোধন সৌভাগ্যের ব্যাপার
জাতির পিতার এই ভাস্কর্য শুধু প্রদর্শনের জন্যই নয়, স্বাধীনতার সঠিক ইতিহাসের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ জন্মাবে
সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশে-বিদেশে তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সক্ষম
তিনি বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা করছেন
সকালে সিলেট সেনানিবাসের মুজিব চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য 'বজ্রকণ্ঠ' উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি
তিনি আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে এই ম্যুরাল উদ্বোধন সৌভাগ্যের ব্যাপার
জাতির পিতার এই ভাস্কর্য শুধু প্রদর্শনের জন্যই নয়, স্বাধীনতার সঠিক ইতিহাসের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ জন্মাবে বলেও মন্তব্য করেন তিনি
সেনাসদস্যদের পাশাপাশি বাইরের লোকজনও এই ভাস্কর্য দেখতে ও এর প্রতি সম্মান জানাতে পারবে, এমনটাই জানান সেনাপ্রধান
উদ্বোধনী অনুষ্ঠানে এ ছাড়া সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
সিলেট সেনানিবাসে মুজিব চত্বরে স্থাপিত ভাস্কর্যটির বেজমেন্ট ৬ ফুট ও মূল ভাস্কর্য ১৯ ফুট দীর্ঘ
সেনাবাহিনীর সিলেট এরিয়া সদরদপ্তরের তত্ত্বাবধানে স্থাপিত হয় ভাস্কর্যটি
প্রাণ ফিরেছে মেঘনার মাছঘাটে
মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু
দুই বাগাড় বিক্রি হলো ২৯ হাজার টাকায়
বিজ্ঞানীদের গবেষণা: পাতে ফিরছে দেশীয় মাছ
শত্রুতার বিষে মরে সাফ সাড়ে ৩ বিঘা পুকুরের মাছ
শেয়ার করুন
ট্রেনের ধাক্কায় যুবক নিহত
নিউজবাংলা ডেস্ক
৫ ডিসেম্বর, ২০২১ ১৩:২৬
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
প্রতীকী ছবি
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমাদুল জায়েদিন বলেন, 'কাজ শেষে আমানুল্লাহ ধান ভাঙ্গার মেশিনে ইঞ্জিন লাগিয়ে বাড়ি যাচ্ছিলেন
পথে রেলগেট এলাকায় এসে রাস্তা পারাপারের সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান
নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়িতে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন
খানাবাড়ি রেলস্টেশনের অরক্ষিত রেলগেট এলাকায় রোববার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে
নিহতের নাম মো. আমানুল্লাহ
তার বাড়ি উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব পাড়া এলাকায়
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমাদুল জায়েদিন
তিনি বলেন, 'কাজ শেষে আমানুল্লাহ ধান ভাঙ্গার মেশিনে ইঞ্জিন লাগিয়ে বাড়ি যাচ্ছিলেন
পথে রেলগেট এলাকায় এসে রাস্তা পারাপারের সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান
তিনি আরও বলেন, 'স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে
খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ সনাক্ত করে
এ ঘটনায় পরিবারে স্বজনদের আপত্তি না থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে
প্রাণ ফিরেছে মেঘনার মাছঘাটে
মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু
দুই বাগাড় বিক্রি হলো ২৯ হাজার টাকায়
বিজ্ঞানীদের গবেষণা: পাতে ফিরছে দেশীয় মাছ
শত্রুতার বিষে মরে সাফ সাড়ে ৩ বিঘা পুকুরের মাছ
শেয়ার করুন
তালই সম্বোধন করা নিয়ে সংঘর্ষে আহত ২০
মোসাইদ রাহাত, সুনামগঞ্জ
৫ ডিসেম্বর, ২০২১ ১৩:২৩
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম আলী বলেন, আত্মীয়তার সম্বোধন নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে
এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে
পরিবারের অমতে ছয়মাস আগে পালিয়ে বিয়ে করেন রাজন বিশ্বাস ও শান্তনা দেবনাথ
মেয়ে পক্ষের মামলায় রাজন জেল খাটলেও জামিনে ছাড়া পান রাজন
স্ত্রীকে নিয়ে তার সংসার চলছিল ঠিকঠাক
তবে হঠাৎ সেই সংসারের ছন্দপতন