content
stringlengths 0
129k
|
|---|
আমেরিকার সৈন্যরা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার সময়, তালেবানের ক্ষমতা পাকাপোক্ত হবে এমন সময়, তাদের এই হামলা করে কী লাভ? তারা কি তাহলে চায় যে আমেরিকা আফগানিস্তান ছেড়ে চলে না যাক?
|
এই হামলার বাহানা দিয়ে আমেরিকা কোনো না কোনোভাবে আফগানিস্তানে থাকুক? এবং তাদের ওপর হামলা চালাক?
|
তারা যদি আসলেই অন্য কারো দ্বারা পরিচালিত না হয়, অথবা বা অন্য কারো স্বার্থে পরিচালিত কোনো সন্ত্রাসী গোষ্ঠী না হয় তাহলে এ রকমটি চাইবে না
|
কারণ, আমেরিকা চলে গেলে তো তাদেরই উপকার হওয়ার কথা
|
আপনাদের অনেকেই প্রশ্ন করেছেন, আইএসআইএস নামক এই সংগঠনটি কী বা কাদের তৈরি
|
এর উত্তর আসলে সবারই জানা
|
তারপরও আসুন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এর উত্তর শুনি
|
: ' ' অর্থাৎ, ট্রাম্প স্পষ্ট করেই বলেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং হিলারি ক্লিনটন ২০১৩ সালে ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের মাধ্যমে যে 'পাওয়ার গ্যাপ' তৈরি করেন সেখানেই তারা আরেকটা শক্তির আবির্ভাব ঘটান
|
যেটাকে তখন জুনিয়র ভার্সিটি টিম বা হিসেবেও আখ্যায়িত করা হয়
|
তখন থেকে যেখানেই আমেরিকা পাওয়ার গ্যাপ তৈরি করেছে সেখানেই এদের দিয়ে সেই গ্যাপ পূরণ করিয়েছে
|
যেমন, ইরাক, সিরিয়া, লিবিয়া এবং আরও অনেক জায়গায়
|
এখানে একটি বিষয় উল্লেখ করা দরকার এই আইএসআইএস নামক সন্ত্রাসী গোষ্ঠীটি গত সাত বছরে যত হামলা বা আক্রমণ করেছে তার বেশিরভাগেই টার্গেট ছিল মুসলমান নিরীহ মানুষ, মুসলিম ধর্মীয় উপাসনালয় এবং মুসলিম নেতৃত্ব
|
তবে এই প্রথমবার তাদের সরাসরি হামলার স্বীকার হলো মার্কিন সেনারা
|
যদিও এর বাইরে ওখানেও যারা মারা গেছেন তাদের প্রায় সবাই মুসলমান
|
আমেরিকার মধ্যেও আফগানিস্তান নিয়ে ভিন্ন ভিন্ন পরিকল্পনা করছে এমন অনেক সংস্থা এবং সংগঠন আছে
|
যাদের সেখানে আছে নিজস্ব স্বার্থ
|
যেমন আমেরিকার রাজনৈতিক হর্তাকর্তারা চান একটা, সেনাবাহিনী চায় আরেকটা, গোয়েন্দা সংস্থা চায় অন্য কিছু
|
এর পরে আছে বড় বড় কোম্পানি, বিশ্বের সব নাম করা সমরাস্ত্র কোম্পানি, প্রাইভেট মিলিটারি কোম্পানি এরা সবাই আফগানিস্তানে নিজেদের স্বার্থে ভিন্ন ভিন্ন এজেন্ডা নিয়ে কাজ করছে
|
তাদের ওখানে আছে মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র ব্যবসা
|
এর পরে আছে মিডল ইস্টে আমেরিকার ঘনিষ্ঠ রাষ্ট্রগুলো; তারাও চাইবে না আমেরিকা ওখান থেকে পুরোপুরি উঠে যাক
|
বা আমেরিকা উঠে গেলেও ওখানে যেন বিশৃঙ্খলা যেন চলতেই থাকে
|
আর এর মাধ্যমে আফগানিস্তানে যেই ক্ষমতায় আসুক তার সঙ্গে যেন সমঝোতা হয়
|
এই হামলার একটা ফলাফল কিন্তু স্পষ্ট আর সেটা হল, এখন তালেবানের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে
|
তালেবান আর আমেরিকা আরও আগে থেকেই একত্রে আইএসআইএসের বিরুদ্ধে অপারেশন পরিচালনা করেছে
|
তাই তাদের মধ্যে এই আইএসআইএস বিরোধী বন্ধন আরও শক্তিশালী হবে
|
বিশেষ করে গোয়েন্দা যোগাযোগ
|
এই ঘটনার শুরু থেকেই কিন্তু মার্কিন প্রশাসন বলে আসছে যে, তারা তালেবানের সঙ্গে সার্বক্ষণিক গোয়েন্দা যোগাযোগ রক্ষা করছেন এবং ভবিষ্যতেও করবেন
|
কিছুদিন আগে সিএইএ প্রধান সফর করেছেন কাবুল, সেখানে তিনি তালেবান নেতার সঙ্গে ৩ ঘণ্টা বৈঠক করেন
|
আপনারা লক্ষ্য করবেন, একজন রাষ্ট্রপ্রধান আরকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে যখন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কোনো মিটিং করেন তখনও কিন্তু ৪৫ মিনিট বা এক ঘণ্টাই তাদের আলোচনার জন্য যথেষ্ট হয়
|
কিন্তু আমেরিকার গোয়েন্দা প্রধান উড়ে এলেন কাবুলে, বৈঠক করলেন তিন ঘণ্টা
|
তিনি নিশ্চয়ই চা মিষ্টি খাওয়া বা আড্ডা দিতে সেখানে যাননি
|
আর একজন গোয়েন্দা প্রধান আবোল তাবোল কথা বলে তো তিন ঘণ্টা পার করবেন না
|
তিনি রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক নিয়েও কথা বলবেন না
|
এমনকি তিনি নিশ্চয়ই তাদের বিগত গোয়েন্দা কার্যক্রমের ফিরিস্তি দিতেও সেখানে যাননি
|
তিনি নিশ্চয়ই ভবিষ্যৎ গোয়েন্দা পরিকল্পনা শেয়ার বা এ নিয়ে বিস্তারিত আলোচনা বা চুক্তির জন্যই সেখানে গিয়েছেন
|
আরও বেশি ইন্টারেস্টিং বিষয় হলো, এই বৈঠকের কথা প্রচার করে দেয়া
|
ইচ্ছা করেই এই খবর মার্কিন মিডিয়াতে ছাড়া হয়েছে কোনো কোনো দেশকে বার্তা দেয়ার জন্য
|
যাইহোক, আমার ধারণা কাবুলের এই হামলা তালেবান এবং আমেরিকার মাঝে গোয়েন্দা সম্পর্ক আরও শক্তিশালী করবে
|
হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে ঘোষণা দিয়েছেন যে, 'আমরা প্রতিশোধ নিবো'
|
তিনি তার সেনা কমান্ডারদের অভিযান পরিচালনার জন্য পরিকল্পানা তৈরি করার নির্দেশ দিয়েছেন
|
এখন দেখার বিষয় হচ্ছে, তিনি এই আইএসআইএস বিরোধী অভিযান কোথায় পরিচালনা করেন? আফগানিস্তানে? নাকি অন্য কোন দেশে
|
আফগানিস্তানে আইএসআইএস বিরোধী অভিযান পরিচালনা করলে তালেবানের সঙ্গে একত্রে করতে হবে, যা রাশিয়া এবং চীন মেনে নেবে না
|
আর অন্য কোথাও নতুন করে অভিযান পরিচালনা করতে হলে নতুন করে আন্তর্জাতিক জোট গঠন করতে হবে যা এই ধূলিষ্যাৎ হওয়া প্রেস্টিজ নিয়ে আমেরিকার পক্ষে করা খুব সহজ না
|
তবে আজকের শেষ কথা হচ্ছে, তালেবানের দ্রুত কাবুল দখলে নেওয়া যেমন কাকতালীয় ছিল না; তেমনি কাবুল বিমানবন্দরের হামলাও কাকতালীয় না
|
এখন দেখার বিষয় এর পেছনে, দরজার অন্তরালে কে কার সঙ্গে কোন ধরণের চুক্তি করে
|
আর সারা দুনিয়াকে বলে কয়ে, ঘোষণা দিয়ে, সারা দুনিয়ার মানুষের আকর্ষণ কেড়ে যে হামলা কাবুলে করা হলো তা কি এখানেই শেষ নাকি এটা বড় কোনো অশনি সংকেত
|
নাকি এটা ওই অঞ্চলে নতুন করে এই তথাকথিত সন্ত্রাসবাদের নতুন অধ্যায়ের সূচনা? যদি তাই হয় তাহলে এর প্রভাবমুক্ত থাকতে পারবে না ওই অঞ্চলের কোনো দেশ
|
আর তখন একটা স্থিতিশীল আফগানিস্তানের স্বপ্ন শুধু স্বপ্নই হয়েই রয়ে যাবে
|
আমরা আশা করবো এমনটি যেন না হয়
|
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
|
ঘটনাপ্রবাহ : সরোয়ার আলমের লেখাসমূহ
|
০৫ নভেম্বর, ২০২১
|
সৌদি আরবের সঙ্গে লেবাননের সমস্যা কোথায়?
|
০১ নভেম্বর, ২০২১
|
ফ্রান্স না যুক্তরাজ্য- কার পক্ষে এরদোগান?
|
২৬ অক্টোবর, ২০২১
|
তুরস্ককে নিয়ে এবার সুর পাল্টালো পশ্চিমারা
|
২৫ অক্টোবর, ২০২১
|
তুরস্কের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে?
|
২০ অক্টোবর, ২০২১
|
আসাদ কি পদত্যাগ করবে? সিরিয়ায় অভিযান চালাবে তুরস্ক
|
১৩ অক্টোবর, ২০২১
|
তুরস্ক কেন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কিনতে চায়?
|
০৭ অক্টোবর, ২০২১
|
ইরান-আজারবাইজান সীমান্তে উত্তেজনা, পর্দার অন্তরালে কী?
|
২৫ সেপ্টেম্বর, ২০২১
|
তুরস্কের বায়রাক্তার ড্রোন প্রযুক্তি পাচার হচ্ছে ইসারাইলের কাছে!
|
০৭ সেপ্টেম্বর, ২০২১
|
আরব যুবরাজদের দ্বন্দ্ব, এরদোগানের বাজিমাত
|
০৪ সেপ্টেম্বর, ২০২১
|
তুরস্কের সামরিক বাহিনী পেল ভয়ংকর আকিঞ্চি কিলার ড্রোন
|
১০ আগস্ট, ২০২১
|
তালেবান কি ডুরান্ড লাইন মেনে নেবে?
|
০৮ আগস্ট, ২০২১
|
তুরস্কের দাবানল নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র!
|
০৬ আগস্ট, ২০২১
|
একদিকে আফগান শরণার্থী অন্যদিকে দাবানল, কী করবে তুরস্ক?
|
০৫ আগস্ট, ২০২১
|
দাবানল এবং তুরস্কের ভবিষ্যৎ রাজনীতি
|
০২ আগস্ট, ২০২১
|
তুরস্কে দাবানল, ষড়যন্ত্র ও অশনি সংকেত
|
আরও
|
...
|
আরও খবর
|
মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের সিরামিক পণ্য
|
সাবেক প্রেমিকের মনোযোগ পেতে যা করলেন তরুণী
|
বিয়ে বাড়িতে আগুন, পাত্তা না দিয়ে খেয়েই চলেছেন অতিথিরা (ভিডিও)
|
গরুর পেটে ৭৭ কেজি প্লাস্টিক!
|
শাহরুখ খান প্রতিহিংসার শিকার: মমতা বন্দ্যোপাধ্যায়
|
ভবিষ্যত মহামারি মোকাবেলায় করণীয় ঠিক করছে ডব্লিউএইচও
|
মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের সিরামিক পণ্য
|
সাবেক প্রেমিকের মনোযোগ পেতে যা করলেন তরুণী
|
বিয়ে বাড়িতে আগুন, পাত্তা না দিয়ে খেয়েই চলেছেন অতিথিরা (ভিডিও)
|
গরুর পেটে ৭৭ কেজি প্লাস্টিক!
|
সর্বশেষ
|
সর্বাধিক পঠিত
|
দুবাই হয়ে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল
|
এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু
|
এইচএসসি পরীক্ষায় বসছে ১৪ লাখ শিক্ষার্থী
|
হাঁটতে গিয়ে হাঁপিয়ে ওঠা কেন?
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.