content stringlengths 0 129k |
|---|
সুতরাং আপনারা সার্টিফিকেটের লোভ করবেন কেন? দেখুন আমি যা বলছি হয়ত আমার পরে এ কথা বলার কেউ থাকবে না |
আমি শুধুশুধুই আমার চুলদাড়ি সাদা করিনি |
বরং সারাটা জীবন এ কাজেই ব্যয় করলাম |
আমার চোখ খুলেছে মাদরাসায় |
ছাত্রদের মাঝে আমার শৈশব কেটেছে |
শৈশবের খেলাধূলাও আমি করেছি ছাত্রদের সাথে |
আমার জীবনটাই কেটেছে দারুল উলুম দেওবন্দের পরিবেশে |
সেসব আকাবিরের কোলে, বর্তমান দুনিয়ায় যাদের কোনো নযীর খুঁজে পাবেন না |
সেসকল আকাবিরদের তত্ত্বাবধানে শুধু পড়িনি, পড়িয়েছিও |
ইলমে দক্ষ ও প্রাজ্ঞ হোন, রাজনীতিতে নয় |
প্রিয় ছাত্ররা! আমি আমার অভিজ্ঞতার কথা বলছি |
আমার কথা মনোযোগ দিয়ে শুনুন |
বিশ্বাস করুন, আমার পরে একথা বলার লোক আর পাওয়া যাবে না |
কারণ সেই পরিবেশ দেখেছে এবং এত অভিজ্ঞতা অর্জন করেছে এমন লোক আর কেউ বেঁচে নেই |
সবাই নবীন |
নতুন কাজে যোগ দিয়েছে |
অল্প কিছু লাভের পেছনে তারা ছুটে যায় |
আমার সারা জীবনের অভিজ্ঞতা হল, যে ছাত্র তার ছাত্রজীবনে অন্য কোনো ধান্দায় লিপ্ত হয়ে যায়, বিশেষভাবে রাজনৈতিক সভা-সমাবেশে যোগদান করে... |
রাজনীতি তো ছাত্রদের জন্য একেবারে বিষের মত |
প্রতি বৃহস্পতিবার রাতে বক্তৃতা-প্রশিক্ষণের যে প্রোগ্রামগুলো হয় এতে বাড়াবাড়ি করাও ক্ষতিকর |
অনেকে দেখা যায়, সবক-তাকরার ইত্যাদি বাদ দিয়ে বক্তৃতা শেখার পেছনে লাগে, এটা কিন্তু তাদের জন্য মোটেই উপকারী নয় |
হ্যাঁ, সাদামাটাভাবে প্রতি সপ্তায় বক্তৃতা শেখার অনুষ্ঠান করা যেতে পারে |
তো ভাই, আমার জীবনের অভিজ্ঞতা হচ্ছে এবং এই অভিজ্ঞতা সে সকল মনীষীরও যারা ছাত্রজীবনকে জ্ঞান অর্জনের পেছনে ব্যয় করেছেন, বরং অমুসলিম মনীষীদের অভিজ্ঞতাও এটাই |
হযরত শায়খুল হিন্দের আন্দোলনের সময়ের কথা |
বেনারস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (যিনি হিন্দু ছিলেন) তার ভার্সিটিতে এক বক্তৃতা করতে গিয়ে বলেন, আমি ছাত্রদেরকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ কিছুতেই দেব না |
কারণ রাজনীতি ছাত্রদের জন্য মারাত্মক ক্ষতিকর |
তাই বলি, এই সময়কে গনীমত মনে করুন |
যা বলেছি সেগুলো নিয়ে চিন্তা করুন |
কুরআনের আয়াত কী বলে সেটা দেখুন |
আমার অভিজ্ঞতা আপনাদের সামনে পেশ করলাম |
আপনাদের তো বাস্তব অভিজ্ঞতা নেই |
এই সময়টিকে শুধুই কিতাব বোঝার, দীনী প্রজ্ঞা অর্জন করার এবং বৃদ্ধি করার পেছনে ব্যয় করুন |
দু'চার বছর এভাবে মেহনত করেই দেখুন না |
چند روزى جہد كن باقی بخند |
'অল্প কিছু দিন পরিশ্রম কর, তারপর বাকি জীবন সুখে থাক |
' |
ছাত্রজীবন সমাপ্ত করে রাজনীতি করতে পারেন |
যখন ছাত্রজীবন সমাপ্ত হবে, তখন যদি কারো মনে চায় রাজনীতি করতে, তা হলে ইস্তেখারা করবে |
চিন্তা-ভাবনা করবে |
যদি রাজনীতি সত্যিই দীনের স্বার্থে হয়ে থাকে... |
আজকাল রাজনীতি এত নোংরা হয়ে গেছে যে, যারা ধর্মের জন্য রাজনীতি করে, রাজনীতিতে গিয়ে তাদের ধর্মও শূন্যের কোঠায় নেমে আসে এবং অনিচ্ছাতেই অন্যান্য জিনিস লেগে যায় |
আমি তো রাজনীতির পেছনে দশ বছর ব্যয় করেছি |
শেষে এই দেখে বের হয়ে এসেছি যে, মানুষ সেখানে যাওয়ার পর নিজের নিয়ন্ত্রণে থাকে না |
এরপর অন্যান্য লোভ-লাভের চিন্তা প্রবল হয়ে যায় |
ফলে সে বাধ্য হয় দীনের খেলাফ চলতে থাকে |
তখন শুধু বিভিন্ন ব্যাখ্যার আশ্রয় খোঁজে |
যা হোক পড়ালেখা সমাপ্ত হওয়ার পর প্রত্যেকে স্বাধীন |
যদি পূর্ণ যোগ্যতা অর্জনের পর সত্যি সত্যি ইসলামী সিয়াসত মনে হয়, তা হলে তাতে অংশগ্রহণ করতে কোন বাধা নেই |
দীন রক্ষার জন্য তা ভালো কাজ |
যেমন আমিও দু'বছর পাকিস্তান হওয়ার আগে এবং দশ বছর পাকিস্তান হওয়ার পর রাজনীতিতে সময় ব্যয় করেছি |
বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং দেশের কর্ণধারদের সাথে দীর্ঘ সময় ব্যয় করে চেষ্টা করেছি রাজনীতিকে ইসলামের রঙ্গে রঙ্গীন করার |
কিন্তু ফলাফল শূন্য |
দীনী মাদরাসার গুরুত্ব |
পরে মনে হল, যাক নিজের কাজ করি |
নয়তো এটাও হাতছাড়া হয়ে যাবে |
কারণ 'ইলম অন্বেষণ করলে সবকিছু বিসর্জন দিতে হয় |
' এ উদ্দেশ্যে মাদরাসা বানালাম এবং মাদরাসাকে মনে হল গনীমত |
দীনের যেটুকু নিঃশ্বাস বাকি আছে তা এই মাদরাসার উসিলায় এবং এটা তখনই হবে যখন সব ঝামেলা থেকে মুক্ত হয়ে একমনে পড়ালেখায় লেগে থাকবেন এবং এ সময়টাকে গনীমত মনে করে কাজে লাগাবেন |
কবিতা: |
دل آرامے کہ داری دل درد بند |
دگر چشم از ہمہ عالم فروبند |
'সবকিছু থেকে চক্ষু বন্ধ করে ইলমের পেছনে লেগে যাও |
চেষ্টা সাধনা চালিয়ে যাও |
' |
যে কোনো বড় আলিমের কথাই বলেন, তার ছাত্রজীবন দেখুন |
দেখবেন, ছাত্রজীবনকে তিনি সত্যিকারের ছাত্রের মতই ইলমের অন্বেষণ কাটিয়েছেন |
যদি আপনারা দুনিয়া আখেরাতে সফলতা চান, তা হলে এই বৃদ্ধের কথা শুনুন এবং মান্য করুন |
এরপরে এভাবে উপদেশ দেয়ার লোক আর পাবেন না |
কারণ আমি যে পরিমাণ অভিজ্ঞতা অর্জন করেছি, মাদরাসার মধ্যে পড়ে এবং পড়িয়েই আমার জীবন কেটেছে |
আল্লাহ জানেন, চোখের সামনে কত মাদরাসা গড়তে দেখেছি এবং ভাঙ্গতে দেখেছি |
সুতরাং আমি অভিজ্ঞতা থেকে বলছি, বিশেষভাবে এ কাজে লেগে থাকুন |
সফলতার রহস্য |
দ্বিতীয় বিষয় হল, হালাল-হারামের চিন্তা করুন |
তাকওয়া অবলম্বন করুন |
শুধু এইটুকু আমল করুন |
অতিরিক্ত নফল নামায, নফল যিকির আযকার ইত্যাদির কথা বলছি না |
শুধু বলছি, নামায রোযা গুরুত্বসহ আদায় করুন |
সবকিছুতে হালাল-হারাম বেছে চলুন |
যদি আপনারা সবকিছুতে হালাল-হারাম বেছে চলতে পারেন তাহলে সবকিছু আপনাদের পায়ের তলে লুটিয়ে পড়বে |
যেখানেই যাবেন ইনশা আল্লাহ সেখানেই আপনাদের কদর হবে |
আল্লাহর সাহায্য সর্বদা আপনাদের সাথে থাকবে |
আর যদি এই সময়টাকে নষ্ট করে ফেলেন (আল্লাহ না করুন) তাহলে দুনিয়াও বরবাদ হবে, আখেরাতও বরবাদ হবে |
ইলম তো আসবেই না, বরং যে জিনিসের জন্য এ সময়কে নষ্ট করা হয়েছে, তাও অর্জিত হবে না |
তখন কেবল ক্ষতিই ক্ষতি হবে |
আপনাদের মূল্য নির্ণীত হবে ইলমের মাধ্যমে, যোগ্যতার মাধমে |
অথচ এই ইলম ও যোগ্যতা তো অর্জন করেননি |
যারা কলেজে পড়ছে তাদের সেখানে ইলম নেই |
আগে কিছু যোগ্য লোক সেখানেও তৈরি হত, এখন তাও হচ্ছে না |
তবে ডাণ্ডার জোরে ডিগ্রি ঠিকই আদায় করে নিচ্ছে |
কিন্তু আপনাদের তো এ উপায় নেই |
সুতরাং নিজেদের অবস্থার ওপর দয়া করুন |
বছর শেষ হওয়ার আরো এক দেড় মাস বাকি |
অভিজ্ঞতায় এটাও দেখা যায়, কেউ যদি শুরুর সময়ে গাফেল থাকে কিন্তু শেষ সময়ে মেহনতের সাথে পড়ে তাহলে সেও সফলতা লাভ করে |
সময়ের মূল্য দিন এবং কাজ করে যান |
ভাই আগে যদি না করে থাকেন তাহলে এখন করুন |
নিজের ওপর একটু দয়া করুন |
নিজের মা-বাবার ওপর একটু দয়া করুন |
তারা আপনাদেরকে এই কাজের জন্য এখানে পাঠিয়েছেন |
সুতরাং আপনারাও কিছু অর্জন করে নিন |
অর্জন করার সময় এখনই |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.