content
stringlengths
0
129k
আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে
আজই পাঠিয়ে দিন - [ ]
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে সশস্ত্র হামলায় ২০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে
স্থানীয় কর্তৃপক্ষ ওই হামলার জন্য বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেসকে (এডিএফ) দায়ী করেছে
খবর আল জাজিরার
শুক্রবার সন্ধ্যায় ওই হামলা চালানো হয়েছে বলে শনিবার নিশ্চিত করেছে কর্তৃপক্ষ
জানা গেছে, হামলাকারীরা প্রথমে 'কঙ্গোলিজ' নামে আরেকটি জঙ্গি গোষ্ঠীর ওপর হামলা চালায়
এরপর তারা লিসাসা গ্রামের সাধারণ মানুষের ওপর হামলে পড়ে
তাৎক্ষণিকভাবে পাওয়া হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২১ বলে জানিয়েছেন নর্থ কিভু অঙ্গরাজ্যের বেনি এলাকার স্থানীয় প্রশাসক ডোনাট কিবওয়ানা
এছাড়া লিসাসা গ্রাম যে এলাকায় অবস্থিত সেই বুলিকির প্রধানও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন
স্থানীয় একটি এনজিওর পক্ষ থেকেও একই তথ্য জানানো হয়েছে
এছাড়া, আরও অনেক গ্রামবাসীকে অপহরণ করা হয়েছে বলেও জানিয়েছে ওই তিনটি সূত্র
পাশাপাশি, একটি চিকিৎসাকেন্দ্রেও ভাঙচুর, স্থানীয়দের বাড়িতে অগ্নিসংযোগ এবং একটি ক্যাথলিক চার্চ তছনছ করেছে হামলাকারীরা
স্থানীয় নেতা কালুঙ্গা মেসো টেলিফোনে সাংবাদিকদের জানান, 'গতকাল (শুক্রবার) রাত ৮টা থেকে মাঝরাতের মধ্যে এসব হামলার ঘটনা ঘটেছে
সশস্ত্র লোকজন আক্রমণ চালিয়েছে
তারা নির্বিচারে আমাদের ভাইদের মেরেছে
প্রসঙ্গত, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯৯০ সালে পশ্চিম উগান্ডায় উদ্ভব ঘটে বিদ্রোহী গোষ্ঠী এডিএফ-এর
এটি কঙ্গোর পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে উপদ্রব সৃষ্টিকারী অন্যতম সশস্ত্র গোষ্ঠী
প্রায় ৬ বছর ধরে এডিএফ বিভিন্ন গ্রামে সশস্ত্র হামলা চালিয়ে হত্যা ও অপহরণের মতো অপরাধ করে আসছে
এসব হামলায় কখনোই তারা দায় স্বীকার না করলেও অনেক ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায় স্বীকার করতে দেখা গেছে
তবে জাতিসংঘের বিশেষজ্ঞরা এই দুটি সংগঠনের মধ্যে সরাসরি কোনো যোগসূত্র খুঁজে পাননি
বছরখানেক আগে এডিএফ-এর বিরুদ্ধে বড় ধরনের অভিযানে নামে কঙ্গোর সেনাবাহিনী
যার পরিপ্রেক্ষিতে ঘাঁটি ছেড়ে ছোট ছোট দলে বিভক্ত হয়ে পড়তে বাধ্য হয় তারা
ফলে গ্রামগুলোতে তাদের অত্যাচারের মাত্রা বেড়ে যায়
চলতি বছরের ২১ অক্টোবর বেনি এলাকার একটি কারাগারে সশস্ত্র হামলার পর কয়েকশ বন্দি পালিয়ে যায়
এ ঘটনার জন্য পুলিশ এডিএফ-কে দায়ী করলেও শেষ পর্যন্ত আইএস এর দায় স্বীকার করে
উল্লেখ্য, গত বুধবার রাতেও এডিএফ-এর হামলায় কঙ্গোর প্রত্যন্ত গ্রাম বায়েতির ১৯ জন অধিবাসী মারা যায়
ধ্বংস করা হয় গ্রামটির চার্চ এবং ৪০টি বাড়িঘর
এ হামলারও দায় স্বীকার করে আইএস
টিটিএন/জেআইএম
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন
আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়
আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে
আজই পাঠিয়ে দিন - [ ]
ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষার্থী ২০২০ সালের জাতীয় শাপলাকাব অ্যাওয়ার্ড পেয়েছে
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ স্কাউটসের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়
প্রবর্তন অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ ( ) ফিডটি অনুসরণ করুন
অ্যাওয়ার্ডপ্রাপ্ত ২১ জনের মধ্যে ঘাটাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালির ১২জন কাবস্কাউট ২০২০ সালের জাতীয় 'শাপলাকাব অ্যাওয়ার্ড' পেয়েছে
এই প্রতিষ্ঠান থেকে টাংগাইল জেলায় সর্বাধিক অ্যাওয়ার্ড পেয়েছে
এছাড়া উপজেলার চানতারা (দ) সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনজন ও কোলাহা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছয়জন অ্যাওয়ার্ড পেয়েছে
উইজড ভ্যালির প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন বলেন, এবার আমাদের প্রতিষ্ঠান থেকে ১২জন শিক্ষার্থী কাবস্কাউট অ্যাওয়ার্ডের জন্য প্রতিযোগিতা করে সবাই অ্যাওয়ার্ড পেয়েছে
২০১৯ সালে আমাদের প্রতিষ্ঠান থেকে উপজেলার ইতিহাসে প্রথমবারের মতো দুজন অ্যাওয়ার্ড পায়
আরও পড়ুন :ফেসবুকের পোস্ট নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াল গ্রামবাসী, আহত ৪০
প্রতিষ্ঠানের কাব লিডার মো. আবুল কাশেম জানান, ২০১৪ সালে চার্টার পাবার পর থেকে কাবস্কাউট কার্যক্রম গতিশীল হয়
বর্তমানে উইজডম ভ্যালিতে চারটি কাবদল আছে
সারা বছর নিয়মিত প্যাক মিটিংসহ সব কার্যক্রম হয়ে থাকে
পুরস্কার পাওয়ার পর কাব সদস্য জারিন তাসনিম অবনী জানায়, অ্যাওয়ার্ড পেয়ে সে ভীষণ আনন্দিত
জেলার মধ্যে সর্বাধিক অ্যাওয়ার্ড পাওয়ার কাবস্কাউটের সহকারী পরিচালক (টাংগাইল ও গাজীপুর) মো. আবু সাঈদ ও ঘাটাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান অভিনন্দন জানিয়েছেন
২০১৯ সালে বাদী আঁখি বেগম, তার দুই ভাই ও এক ভাগ্নে সর্বমোট ৮৬ হাজার টাকা কয়েক ধাপে সেখানে বিনিয়োগ করেন
সবার মধ্যে আঁখির এক ভাই-ই একবার কেবল সামান্য অংকের কিছু টাকা উত্তোলন করতে পেরেছিল
কিন্তু, এরপর তাদের কেউ আর কোন লাভও পাননি, পাননি বিনিয়োগের মূল অঙ্ক ফেরত
টিবিএস রিপোর্ট
30 , 2021, 06:25
: 30 , 2021, 06:35
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিংআইডির ২৫ জন এজেন্টের বিরুদ্ধে বিপুল অর্থ জালিয়াতির মামলা করা হয়েছে
অনলাইনে যুব সমাজকে আয়ের প্রলোভন দেখিয়ে ইতোমধ্যেই বিপুল অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছে এ সাইটের বিরুদ্ধে
মামলার বাদী আঁখি বেগম দশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও মাল্টি-লেভেল মার্কেটিং কন্ট্রোল অ্যাক্ট- এর আওতায় মামলা করেন
অভিযুক্তরা হলেন- শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, ইরিন ইসলাম, সালাহউদ্দিন , আহসান হাবিব, রফিকুল ইসলাম, নাজমুল হাসান, আব্দুস সামাদ, রেদোয়ান রহমান ও রাহুল
তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা
মামলার অভিযোগপত্রে বলা হয়,একটি সংঘবদ্ধ ডিজিটাল প্রতারক চক্র রিংআইডির আড়ালে কয়েন বিক্রি করে ইলেক্ট্রনিক লেনদেনের সাহায্যে অর্থ সংগ্রহ করতো
অভিযুক্তরা সহজে আয়ের পথ হিসেবে মানুষকে রিং-আইডি'তে বিনিয়োগে প্ররোচিত করেছে
২০১৯ সালে বাদী আঁখি বেগম, তার দুই ভাই ও এক ভাগ্নে সর্বমোট ৮৬ হাজার টাকা কয়েক ধাপে সেখানে বিনিয়োগ করেন
সবার মধ্যে আঁখির এক ভাইই একবার কেবল সামান্য অংকের কিছু টাকা উত্তোলন করতে পেরেছিল
কিন্তু, এরপর আর কোন লাভও পাননি, পাননি বিনিয়োগের মূল অঙ্ক ফেরত
এর আগে গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) রিংআইডির ব্যাংক একাউন্টের বিবরণ চেয়েছে
রিংআইডি ডিস্ট্রিবিউশন লিমিটেড ও রিংআইডি বিডি লিমিটেডের সঙ্গে সম্পর্কিত কোন একাউন্ট থাকলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সে তথ্য প্রদাণেও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট
রিং-আইডি এর আগে এদেশে প্রতারণা করা অন্যান্য কয়েকটি কোম্পানির মতোই এমএলএম মডেলে চলে, কিন্তু কোম্পানিটি নিজেদের কমিউনিটি বিজনেস বলে প্রচার করে
এমএলএম- এর মতোই এখানে পুরোনো সদস্যদের মাধ্যমে নতুন সদস্য আনার চর্চা আছে
একজন নতুন সদস্য যোগ করলেই ১,৫০০-১,৭০০ টাকা লাভ দেওয়ার অফার দেওয়া হচ্ছে
এছাড়া তারা ছাত্রদের অনলাইন বিজ্ঞাপন দেখা ও শেয়ার করার জন্য টাকা দিয়ে নতুন সদস্য আকৃষ্ট করার পর তাদের কাছে নিজেদের পণ্য ও কয়েন বিক্রি করে
আকর্ষণীয় আয়ের এসব প্রস্তাবে প্রলুদ্ধ হয়ে পুরনো সদস্যরা নিজ পরিবারের সদস্য, বন্ধ-স্বজনদের এই প্ল্যাটফর্মের সদস্য বানাতে উৎসাহিত হন
সামাজিক চাকরির ব্রান্ড প্রচারণার মাধ্যমে রিং-আইডি এখন- সিলভার ও গোল্ড এ দুই ধরনের সদস্যপদ দিচ্ছে
সিলভার ক্যাটাগরির সদস্যপদ পেতে হলে ১২ হাজার টাকা দিতে হয়, সেখানে দিনে ৫০টির বেশি অনলাইন বিজ্ঞাপন দেখে ২৫০ টাকা আয়ের অপশন দেওয়া হয়েছে
অন্যদিকে গোল্ড মেম্বারশিপ পেতে দিতে হবে ২২ হাজার টাকা, যাতে প্রতিদিন ১০০টির অধিক বিজ্ঞাপন দেখে ৫০০ টাকা আয়ের সুযোগ থাকবে
রিং-আইডি নামের এই সামাজিল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটি ডিজাইন ও ডেভেলপ করেছে কানাডার কুইবেক রাজ্যের মন্ট্রিয়ালে অবস্থিত রিং ইঙ্ক কোম্পানি
- , . ' ' .
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার প্রেক্ষিতে ইউরোপের বাজারে (ইইউ) বাংলাদেশের জিএসপি প্লাস সুবিধা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় কমপ্লায়েন্স নিশ্চিতকরণে সরকার ও বেসরকারি খাতের অংশগ্রহণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে
যার মাধ্যমে নতুন জিএসপি প্লাস পেতে প্রয়োজনীয় সব প্রস্তুুতি সম্পন্ন করা সম্ভব হয়
বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত সপ্তাহব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের ২য় দিনে বুধবার 'বাংলাদেশ ও ইউরোপের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা' শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন
ওয়েবিনারে অন্যান্যের মধ্যে স্ট্যাডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসির এজাজ বিজয়, গ্রামীণফোন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, ইউনিলিভার বাংলাদেশের সিইও এবং ব্যবস্থপনা পরিচালক জাভেদ আকতার, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএর সাবেক সভাপতি ড. রুবানা হক এবং ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মমিন উদ-দৌলা প্রমুখ অংশগ্রহণ করেন
ওয়েবিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআইয়ের সভাপতি রিজওয়ান রাহমান
টিপু মুনশি জানান, গত মাসে প্রকাশিত ইউরোপের বাজার বাংলাদেশের জিএসপি সুবিধা প্রাপ্তির জন্য প্রস্তাবিত নুতন নীতিমালায় 'ইমপোর্ট-শেয়ার ক্রাইটেরিয়া' বাদ দেওয়া হয়েছে
এর মাধ্যমে বাংলাদেশ সরাসরিভাবে উপকৃত হওয়ার সম্ভবানা রয়েছে
তিনি বর্হিবিশে^ বাংলাদেশের ইমেজ বৃদ্ধিতে সরকার ও বেসরকারি খাতকে ঐক্যবন্ধভাবে কাজ করার আহ্বান জানান
বিজিএমইএর সাবেক সভাপতি ড. রুবানা হক বলেন, চার দশকে আমাদের তৈরি পোষাকখাতে অনেক উন্নয়ন হয়েছে, তবে ইইউ কর্তৃক নতুন জিএসপি প্লাস সুবিধা পেতে আমাদেরকে কমপ্লায়েন্সের উপর আরও বেশি হারে মনোযোগি হতে হবে এবং একইসাথে সরকারি ও বেসরকারিখাতের সক্রিয় অংশগ্রহণ একান্ত অপরিহার্য
বিদেশি ক্রেতাদের চাহিদা পূরণে তিনি বাংলাদেশের তৈরি পোষাক খাতের উৎপাদিত পণ্যের বহুমুখীকরণের প্রস্তাব করেন এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাত বিকাশে আরও মনোযোগি হওয়ার আহবান জানান
ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মমিন উদ-দৌলা বলেন,বাংলাদেশের কৃষিখাতের আধুনিকায়নে নতুন প্রযুক্তির ব্যবহার ও গবেষণা কার্যক্রম বাড়নোর প্রয়োজন
পাশাপশি কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই উন্নয়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন
যার মাধ্যমে মাটির উর্বরতা বাড়বে ও রাসায়নিক সারের ব্যবহার কমানো সম্ভব হবে
ইউনিলিভার বাংলাদেশের সিইও এবং ব্যবস্থপনা পরিচালক জাভেদ আকতার বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ বছরে গড়ে প্রায় ২৩ মার্কিন ডলারের ফাষ্ট মুভিং কনজিওমার প্রডাক্টস্ (এফএমসিজি) পণ্য গ্রহণ করে থাকে এবং বিশেষ করে এদেশের তরুণ জনগোষ্ঠী বাংলাদেশের বাজারকে আরও সম্ভাবনাময় করেছে
বাংলাদেশ হতে মুনাফা প্রাপ্তির লক্ষ্যে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদী বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি
স্ট্যাডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসির এজাজ বিজয় বলেন, আর্থিকখাতের জন্য বাংলাদেশের বাজার অত্যন্ত সম্ভাবনাময়, এখাতে বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে তা সফলভাবে মোকাবেলা করা গেলে মুনাফা অর্জন সম্ভব
গ্রামীণফোন লিমিটেডের সিইও ইয়াসির আজমান বলেন, বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিয়ে থাকে, যা গ্রহণের মাধ্যমে বিদেশি উদ্যোক্তাবৃন্দ বাংলাদেশে বিনিয়োগ করতে পারে
ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ইউরোপের দেশসমূহ বাংলাদেশের বাণিজ্যের অন্যতম ব্যবসায়িক পার্টনার এবং ২০২০ সালে বাংলাদেশের মোট বাণিজ্যের প্রায় ৩৫ শতাংশ ছিল ইউরোপের সাথে
তিনি জানান, এলডিসি হতে বাংলাদেশের উত্তোরণ পরবর্তী সময়ে ইউরোপের সাথে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে রুল অফ অরিজিনের ক্ষেত্রে কঠিন নীতিমালার মুখোমুখি হতে হবে এবং তা মোকবেলায় ইউ'র দেশগুলোর পাশাপাশি যুক্তরাজ্যের সাথে এফটিএ এবং পিটিএ স্বাক্ষর করা প্রয়োজন, যার মাধ্যমে অগ্রাধিকারমূলক সুবিধা নিয়ে ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানি নিশ্চিত করা সম্ভব হবে
তিনি ইউরোপের উদ্যোক্তাদের বাংলাদেশের ইপিজেডসমূহে বিশেষ করে ঔষধ, এপিআই এবং তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানান
বাংলাদেশের কৃষি খাতের আধুনিকায়ন এবং রপ্তানিমুখী কৃষি পণ্য প্রক্রিয়াজতকরণে ইউরোপের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা একান্ত অপরিহার্য বলে মত প্রকাশ করেন ঢাকা চেম্বারের সভাপতি
বাংলাদেশের অর্থনীতি-রাজনীতির গতিমুখ নির্ধারণে ভারতের ভূমিকা, রাজনীতি এবং অর্থনীতির গতি খুবই গুরুত্বপূর্ণ, কোনো কোনো ক্ষেত্রে নির্ধারক
কাঁটাতার দিয়ে ঘেরাও হয়ে থাকলেও বাংলাদেশে ভারতের পণ্য আমদানি, নিয়োগ ও বিনিয়োগ বাড়ছে