content stringlengths 0 129k |
|---|
ডিএনসিসি মেয়র'স কাপ-২০২১ ও গুরুত্বপূর্ণ সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে |
আজ রোববার দুপুরে গুলশানের নগর ভবনের হলরুমে আয়োজিত ডিএনসিসি মেয়র'স কাপ-২০২১ এর ফিক্সচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম |
ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অনুপ্রেরণায় প্রথমবারের মতো এই টুর্ণামেন্টের আয়োজন করায় ডিএনসিসি পরিবার অত্যন্ত আনন্দিত |
এবার ফুটবল, ভলিবল ও ক্রিকেট এই তিনটি ইভেন্ট নিয়ে আয়োজিত টুর্নামেন্টটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'খেলাধুলায় ব্যাস্ত থাকি, মাদককে দূরে রাখি' যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ |
তিনি বলেন, খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা |
প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের সৃষ্টি করে |
ডিএনসিসি সূত্র জানায়, চলতি মাসের ২৪ তারিখ শুক্রবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ফুটবল দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন |
আজ মেয়রের উপস্থিতিতেই লটারী ড্রয়ের মাধ্যমে ফুটবল ও ক্রিকেট এই দুটি ইভেন্টের জন্য ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ৫৪ জন সাধারণ কাউন্সিলরের তত্ত্বাবধানে গঠিত ৫৪টি পৃথক দলকে ১৮টি গ্রুপে এবং ভলিবলের জন্য সরক্ষিত ১৮ জন নারী কাউন্সিলরের তত্ত্বাবধানে গঠিত ১৮টি দলকে ৩টি গ্রুপে বিভক্ত করা হয় |
24. তৌহিদ |
পরবর্তী খবর |
দরজায় কড়া নাড়ছে ওমিক্রন: স্বাস্থ্য অধিদপ্তর |
৫ ডিসেম্বর, ২০২১ ১৮:৪০ ৮৮ প্রিন্ট করুন |
অনলাইন ডেস্ক |
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন |
করোনা সংক্রমণের হার বাংলাদেশে এখনো দুই শতাংশের নিচে, এতে আমাদের আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই |
কারণ ঘরের দরজাতেই কড়া নাড়ছে করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট 'ওমিক্রন' |
আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এই সতর্কতার কথা জানান |
অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ কমায় আত্মতুষ্টির কোনো সুযোগ নেই |
ঘরের দরজাতেই ওমিক্রন যেহেতু কড়া নাড়ছে |
কাজেই আমরা যদি এই মুহূর্তে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে পারি, পরস্পর পরস্পরকে সহযোগিতা, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলি, সঠিক উপায়ে নাক-মুখ ঢেকে আমরা যদি মাস্ক পরি, একইসঙ্গে টিকা কার্যক্রমকে যদি আমরা আরো বেগবান করতে সহায়তা করি, তাহলে সেটি ওমিক্রন হোক বা অন্য কোনো ভ্যারিয়েন্ট হোক সেটিকে আমরা যথাযথভাবে মোকাবিলা করতে সক্ষম হব |
তিনি বলেন, ওমিক্রন মোকাবিলায় আমরা প্রস্তুত আছি |
তবে এক্ষেত্রে কমিউনিটিতে আমাদের সবার প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ জরুরি |
একইসঙ্গে অন্যকে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করা ও সহায়তার মধ্য দিয়েই আমরা এই ভাইরাসটিকে শতভাগ নিয়ন্ত্রণে রাখতে পারব বলে মনে করি |
চট্টগ্রামেও হাফ ভাড়া নেওয়ার ঘোষণা |
লকডাউন দেয়ার বিষয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী |
অধ্যাপক ডা. নাজমুল বলেন, আমরা মনে করি ওমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার চেয়ে, সতর্ক ও সচেতন হওয়া জরুরি |
আমরা যদি নিজেরা সচেতন হই, নিজেদেরকে মুক্ত রাখি, তাহলে আমাদের পরিবারও সুরক্ষিত থাকবে |
এমনকি এটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পুরো দেশকে সুরক্ষিত রাখবে |
আমরা মনে করি রাজনীতিবিদ, সামাজিক ও ধর্মীয় নেতা, উন্নয়ন সহযোগীসহ প্রত্যেকের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণের মাধ্যমে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের কাজটি আমরা করতে পারব |
24. নাজিম |
পরবর্তী খবর |
করোনায় দেশে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু |
৫ ডিসেম্বর, ২০২১ ১৭:৩৯ ১৭৫ প্রিন্ট করুন |
অনলাইন ডেস্ক |
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে |
এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১ জনে |
একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯৭ জন |
এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জন |
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে |
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৬ জন |
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন |
গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয় |
পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৩২টি নমুনা |
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ |
চট্টগ্রামেও হাফ ভাড়া নেওয়ার ঘোষণা |
লকডাউন দেয়ার বিষয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী |
সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ২ জন পুরুষ ও ৪ জন নারী |
এ সময়ে ঢাকায় ৫ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন |
বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি |
24. নাজিম |
পরবর্তী খবর |
রংপুরে এখন আর মঙ্গা নেই: বাণিজ্যমন্ত্রী |
৫ ডিসেম্বর, ২০২১ ১৬:৫৯ ১৩০ প্রিন্ট করুন |
অনলাইন ডেস্ক |
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি |
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, একসময় রংপুর অঞ্চলের মানুষকে ছোট করে দেখা হতো, এখন আর সেই দিন নেই |
অবস্থার আমূল পরিবর্তন হয়েছে |
মানুষ এখন রংপুর অঞ্চলের প্রশংসা করে |
তিনি বলেন, পুরো রংপুর অঞ্চলে এখন কোথাও আর মঙ্গা নেই |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকাবস্থায় রংপুর সফরকালে বলেছিলেন, আমরা ক্ষমতায় গেলে রংপুর অঞ্চলের মঙ্গা শেষ করবো |
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে আজ তা-ই হয়েছে |
রোববার (৫ ডিসেম্বর) ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতি (আরডিজেএ) আয়োজিত "আরডিজেএ-এর প্রয়াত সদস্যের সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন |
বাণিজ্যমন্ত্রী বলেন, মঙ্গা কাটিয়ে দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে রংপুরও এগিয়ে যাচ্ছে |
রংপুরের উন্নয়ন এখন দৃশ্যমান |
তিনি বলেন, রংপুরে পাইপে গ্যাস সররাহের কাজ দ্রুত এগিয়ে চলছে, অল্প সময়ের মধ্যে তা শেষ হবে |
এ অঞ্চলে বেশ কয়েকটি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ চলছে |
প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা নদীর দু'ধারে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন হচ্ছে |
বাণিজ্যমন্ত্রী বলেন, রংপুরে শিল্প কলকারখানা গড়ে তোলা হচ্ছে |
উত্তর-পূর্ব ভারত থেকে নদীপথে মালামাল আনা-নেওয়ার জন্য বন্দর গড়ে তোলা হয়েছে |
জলযান চলাচলের সুবিধার্থে নদীর নাব্য বাড়ানো হচ্ছে |
চট্টগ্রামেও হাফ ভাড়া নেওয়ার ঘোষণা |
লকডাউন দেয়ার বিষয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী |
তিনি বলেন, কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কাজ চলছে, সংসদে এ সংক্রান্ত বিল পাস হয়েছে |
সৈয়দপুরকে আমরা আঞ্চলিক বিমানবন্দর হিসেবে গড়ার কাজ করছি |
ভুটান ও নেপাল এ বিমানবন্দর ব্যবহার করবে |
প্রতিদিন সৈয়দপুরে ১৫-১৬টি ফ্লাইট পরিচালিত হচ্ছে |
এতে বোঝা যাচ্ছে, এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে |
আরডিজেএ সভাপতি মোকছুদার রহমান মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি শফিকুল করিম সাবু, নাজমুল হক সরকার, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম |
অনুষ্ঠান সঞ্চালনা করেন আরডিজেএ'র সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান |
24. নাজিম |
পরবর্তী খবর |
উদ্যোক্তা তৈরির জন্য সব ধরনের পদক্ষেপ নিচ্ছি: প্রধানমন্ত্রী |
৫ ডিসেম্বর, ২০২১ ১৬:১৫ ১১৩ প্রিন্ট করুন |
অনলাইন ডেস্ক |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
শিক্ষাজীবন শেষ করে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
উদ্যোক্তা তৈরি করার জন্য আওয়ামী লীগ সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে |
তিনি বলেন, 'পাস করেই চাকরির পেছনে না ছুটে, নিজেরা উদ্যোক্তা হতে হবে এবং অন্যকে চাকরি দেওয়ার সুযোগ তৈরি করতে হবে |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ '৯ম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১'-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন |
তিনি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের সাহায্যে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন |
শেখ হাসিনা বলেন, 'তরুণ সমাজকে শিক্ষার সুযোগ করে দিয়েছি |
কারিগরি শিক্ষা এবং ভোকেশনাল ট্রেনিংয়েরও সুযোগ করে দিয়েছি |
পাশাপাশি কম্পিউটার ট্রেনিংয়ের মাধ্যমে অনলাইনে সব রকম ব্যবসা বাণিজ্য যাতে করতে পারে সে ব্যবস্থাও করে দিয়েছি |
চট্টগ্রামেও হাফ ভাড়া নেওয়ার ঘোষণা |
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার যুব সমাজের কল্যাণে স্টার্টআপ প্রোগ্রাম নিচ্ছে এবং এ জন্য বাজেটে আলাদা টাকাও বরাদ্দ আছে |
কাজেই উদ্যোক্তা হতে চাইলে, যে কেউ হতে পারে |
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন ব্রডব্যান্ড সুবিধা প্রায় ইউনিয়ন পর্যায় পর্যন্ত পৌঁছে যাচ্ছে |
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়েছে |
মোবাইল ফোন সবার হাতে হাতে পৌঁছে গেছে |
ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যোগাযোগ খুব সহজ হয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রি বলেন, 'ক্রয়-বিক্রয়, পণ্যমান - সবকিছু জানার একটা সুযোগ হচ্ছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.