content
stringlengths
0
129k
এসির ঠান্ডা বাতাসেও দরদর করে ঘামছেন
বিশ্রী রকমের যানজটে আটকে আছে সব পথঘাট
মতিঝিল থেকে বারিধারার লাইফটাইম হাসপাতাল যেন যোজন যোজন দূর
দুহাতে দুই ফোনে সমানে ডায়াল করতে থাকেন সেকান্দার সাহেব
কললিস্ট থেকে বউ, আম্মা, ফারুক, সৌমিক-সব নাম্বারে ডায়াল করেন
কারওটা ব্যস্ত, কারও ফোনে 'দুঃখিত এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না'
অজানা আশঙ্কায় কুঁকড়ে ওঠেন
বুকের ভেতর কেমন জানি করে ওঠে
ডায়াল চাপতে থাকেন পাগলের মতো
খুব ইচ্ছে হচ্ছে জানালা দিয়ে ছুড়ে ফেলে দিতে দামি স্মার্টফোন দুটো
অর্থহীন মনে হচ্ছে দুনিয়াটাকে
ব্যবসা, জরুরি মিটিং, রপ্তানি অর্ডার-কত কিছুই মাথা থেকে উবে যাচ্ছে ধোঁয়া হয়ে, ঠিক বুঝতে পারছেন সেকান্দার সাহেব
বুকের চিনচিনে ব্যথাটা বাড়তে থাকে
দ্রুত হাতব্যাগ হাতড়ে জিবের নিচে স্প্রে করেন
পথ যেন আর ফুরোয় না
লাইফটাইম হাসপাতালে এসে যখন পৌঁছান সেকান্দার সাহেব, সন্ধ্যা গড়িয়ে আঁধার নেমেছে
বারিধারার অত্যাধুনিক এই হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে কতগুলো নির্বাক মুখ
শঙ্কাচ্ছন্ন এই মানুষগুলোকে বড় অচেনা মনে হতে থাকে সেকান্দার সাহেবের
ছুটে এসে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন শ্যামলী নাসরীন
কী হয়েছে আমার উমামার? অপারেশন থিয়েটারের সামনের লনেই সংজ্ঞা হারান সেকান্দার সাহেব
বেলা ঠিক দুটোয় স্কুল ছুটি হয় উমামার
গুলশানের বাসা থেকে আনা-নেওয়া করে প্রায় দেড় যুগের বিশ্বস্ত গাড়িচালক কবির
নিয়ম করে সকাল ৮টায় বের হয়
দুটোয় বেরিয়ে কোনো দিন তিনটা বা সাড়ে তিনটায় বাসায় ফেরে
বেশির ভাগ দিন মেয়েকে স্কুলে দিয়ে নিজের কাজে বেরিয়ে পড়েন শ্যামলী নাসরীন
ইহান ধানমন্ডির ম্যাপল লিফ এ পড়ে
তাকে নিয়েও ব্যস্ততা কম যায় না শ্যামলী নাসরীনের
ব্যবসার কারণে সেকান্দার খুব ব্যস্ত থাকেন বলে এই আনা-নেওয়ার কাজটা হয় স্ত্রী, না হয় ড্রাইভার কবিরকে দিয়ে করান
স্কলাসটিকার প্লে গ্রুপে মর্নিং শিফটের সবার প্রিয় মুখ উমামা
ক্লাসের আর দশজন স্কুলড্রেসের বাচ্চাদের থেকে সহজেই খুঁজে নেওয়া যায় তাকে
কালো জ্বলজ্বলে বড় চোখ
মাথার বড় চুলের ঝুঁটি
হাসি ঝুলে থাকা মুখ
ক্লাসটিচারদেরও খুব প্রিয় আর আদরের উমামা
স্কুল শেষে তাইতো বেশির ভাগ সময়ই কোনো কোনো টিচার গাড়ি পর্যন্ত এগিয়ে দেন উমামাকে
দুটোর দশ মিনিট আগে কবিরকে ফোন করেছিলেন শ্যামলী নাসরীন
আর আড়াইটায় ফোন এল অপরিচিত নম্বর থেকে
হ্যালো, শ্যামলী নাসরীন বলছেন?
লাইফটাইম হাসপাতাল থেকে বলছি
বুকটা ধড়াস করে ওঠে শ্যামলী নাসরীনের
জি ম্যাডাম, আসলে...খারাপ খবর আছে
আপনার গাড়িটা খিলক্ষেতে অ্যাকসিডেন্ট করেছিল...
চারপাশে অন্ধকার দেখতে থাকেন শ্যামলী নাসরীন
মনে হয়, মাথা ঘুরে এখনই পড়ে যাবেন
অনেক কষ্টে সামলে নেন নিজেকে
আপনার ড্রাইভারকে আমরা বাঁচাতে পারিনি
আপনার মেয়ের ব্যাগে ইমার্জেন্সি নম্বর ছিল আপনার
সেখান থেকে ফোন করলাম
প্লিজ, আসুন
হাত থেকে রিসিভার পড়ে গেল
উদ্ভ্রান্তের মতো হাসপাতালে ছুটলেন শ্যামলী নাসরীন
টানা ৫ ঘণ্টার চেষ্টাতেও বাঁচানো গেল না উমামাকে
অপারেশন থিয়েটার-ফেরত ডাক্তারদের সিনিয়র মাথা নিচু করে এ কথা বলেই চলে গেলেন
কেঁদে উঠল আকাশ-বাতাস
দপ করে যেন আজ নিভে গেল সব আলো
হাসিমুখগুলো যেন হারিয়ে গেল মেঘেদের দেশে
চারপাশে শুধু হাহাকার, শূন্যতা
হাসপাতালের কাচঘেরা দেয়াল ভেদ করে কান্নার ঢেউ এসে মিশে গেল জনসমুদ্রে
সেই জনসমুদ্রের ভিড়ে ছুটে চলেছেন সেকান্দার সাহেব
হাতে এক তোড়া ফুল, বুকপকেটে গোটা গোটা অক্ষরে লেখা চিঠি
কিছুতেই ধরতে পারছেন না উমামাকে
খিলখিলিয়ে হেসে ছুটে চলেছে নগরীর অলিতে-গলিতে
পেছন পেছন ছুটছেন সেকান্দার সাহেব
আজ যে উমামার জন্মদিন
উমামা থাকলে আজ পাঁচে পা দিত
সেই দুপুরের পর বেরিয়ে দোকানে দোকানে ঘুরে উমামার জন্য জামা কিনেছেন সেকান্দার সাহেব
ফুল কিনেছেন
পাঁচ পাউন্ডের কেক কিনেছেন
সন্ধ্যায় বাসায় ফিরে ড্রয়িংরুমে সব সাজিয়েছেন
মোমবাতি জ্বলেছে
তারপর ডুকরে কেঁদেছেন
পরিবারের সবাই কেঁদেছে
আজ যে বেদনার দিন
সব হারানোর দিন
কিন্তু এখন মনটা ভালো সেকান্দার সাহেবের
উমামা ফিরে এসেছে
সেই যে বাবাকে জড়িয়ে ধরেছে, কিছুতেই ছাড়ছে না
আবার নিজেই নেমে সারা ঘর দাপিয়ে বেড়াচ্ছে
ঘরের কোণে সযতেœ সাজিয়ে রাখা খেলনাগুলো নিয়ে দুর্বার খেলছে
বড় ভালো লাগছে সেকান্দার সাহেবের
এ ভালো লাগার মূল্য যে কতটা, যার ভালো লাগা নেই সেই তো বুঝতে পারে
রাত ক্রমশ বাড়তে থাকে
ঝিরিঝিরি বাতাসে হলদে আভায় ছেয়ে ওঠে পুবাকাশ
টেবিলে মুখ গুঁজে উমামাকে প্রাণভরে দেখতে থাকেন সেকান্দার সাহেব
উমামা এগিয়ে এসে হাত বুলিয়ে দিতে থাকে মাথায়
বাহুতে শক্ত করে মেয়েকে জড়িয়ে রাখেন
ছোট্ট তুলতুলে মুখে হাত বুলিয়ে দেন
বহুদিন পর আজ কানায় কানায় ভরে ওঠে সেকান্দার সাহেবের এই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট
এত সুখ আর অনাবিল শান্তি যেন এক স্বপ্নের বাগানে ছুটে চলেছেন অবিরাম
ছোট্ট হাতে বাবার মাথায় বিলি কাটতে থাকে পরি
সেকান্দার সাহেব তলিয়ে যেতে থাকেন গভীর ঘুমের রাজ্যে
শেয়ার করুনঃ
কিছু না থেকে অনেক কিছু
ঈদুল ফিতর ও আমাদের করণীয়
. *
, , .
চলমান সংখ্যা