content
stringlengths 0
129k
|
|---|
আজ সোমবারের পর সিটি করপোরেশন এলাকায় আর সিনোফার্মের টিকা দেওয়া হবে না
|
এই টিকা কেবল জেলা ও উপজেলা পর্যায়ে দেওয়া হবে
|
আজ সোমবার অধিদপ্তরের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে
|
স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক জানান, আগামীকাল মঙ্গলবার থেকে রাজধানীর ৪৭ কেন্দ্রসহ দেশের ১২ সিটি করপোরেশন এলাকায় প্রয়োগ করা হবে মডার্নার টিকা
|
তবে রাজধানীর ৭ কেন্দ্রে চলবে ফাইজারের টিকাদান
|
তিনি বলেন, এখন ঢাকার সাতটি কেন্দ্রে প্রবাসীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে
|
প্রবাসীরা আগামীকাল থেকে ঢাকা ছাড়াও দেশের বাকি সিটি করপোরেশন থেকে মডার্নার টিকা নিতে পারবেন
|
পাশাপাশি সাধারণ নাগরিকরাও মডার্নার টিকা নিতে পারবেন
|
জানা গেছে, মডার্নার টিকা প্রয়োগের দিন থেকেই ঢাকার কেন্দ্রগুলোতে বন্ধ হচ্ছে সিনোফার্মের প্রথম ডোজ প্রদান
|
দ্বিতীয় ডোজের পর্যাপ্ত টিকা মজুদ রেখে রাজধানীর কেন্দ্রগুলোতে থাকা সিনোফার্মের বাকি ডোজ পাঠিয়ে দেওয়া হবে ঢাকার বাইরে
|
এর আগে, স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক জানান, সোমবার থেকে সারাদেশে চীনের তৈরি সিনোফার্মের টিকা সিনোভ্যাকের গণটিকাদান শুরু হচ্ছে
|
আর রোববারের মধ্যেই সারাদেশের টিকাকেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেওয়া হবে
|
তিনি আরও বলেন, একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে সিটি করপোরেশনের এলাকার হাসপাতালগুলোতে কোভ্যাক্সের মডার্নার টিকাদান শুরু হবে
|
অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ বিষয়ে তিনি বলেন, এ টিকার প্রথম ডোজ নিয়ে যারা দ্বিতীয় ডোজ পাননি, তাদের আরেকটু অপেক্ষা করতে হবে
|
জুলাই বা আগস্ট মাসে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসতে পারে
|
উল্লেখ্য, চলতি বছরের ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন
|
ওইদিন ২১ জনকে টিকা দেওয়া হয়
|
পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেওয়া হয়েছিল
|
এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়
|
প্রথম টিকা নেওয়ার ৬০ দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে
|
দেশে টিকাগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি
|
নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ
|
. *
|
, , .
|
এই ক্যাটাগরীর আরো খবর
|
মহান বিজয়ের মাস শুরু
|
নিউইয়র্কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন
|
রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর ছাত্রদের কাজ নয়: প্রধানমন্ত্রী
|
দেশ ছেড়ে পালাতে আত্মগোপনে ছিলেন মেয়র আব্বাস
|
রামপুরায় বাসে অগ্নিসংযোগ, ২ মামলায় আসামি ৮০০
|
ষাটোর্ধ্বরা টিকার বুস্টার ডোজ পাবেন
|
মহান বিজয়ের মাস শুরু
|
সরকার খালেদা জিয়াকে স্তব্ধ করে দিতে চায়: ফখরুল
|
নিউইয়র্কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন
|
রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর ছাত্রদের কাজ নয়: প্রধানমন্ত্রী
|
নাসির-অমির চার্জ শুনানি আজ, ট্রাইব্যুনালে পরীমনি
|
দেশ ছেড়ে পালাতে আত্মগোপনে ছিলেন মেয়র আব্বাস
|
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, ৩ শিক্ষার্থী নিহত
|
রামপুরায় বাসে অগ্নিসংযোগ, ২ মামলায় আসামি ৮০০
|
ক্ষমা চাওয়ার জন্য খালেদা জিয়ার জন্ম হয়নি: গয়েশ্বর
|
ষাটোর্ধ্বরা টিকার বুস্টার ডোজ পাবেন
|
মহান বিজয়ের মাস শুরু
|
নিউইয়র্কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন
|
রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর ছাত্রদের কাজ নয়: প্রধানমন্ত্রী
|
নাসির-অমির চার্জ শুনানি আজ, ট্রাইব্যুনালে পরীমনি
|
সরকার খালেদা জিয়াকে স্তব্ধ করে দিতে চায়: ফখরুল
|
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, ৩ শিক্ষার্থী নিহত
|
রামপুরায় বাসে অগ্নিসংযোগ, ২ মামলায় আসামি ৮০০
|
দেশ ছেড়ে পালাতে আত্মগোপনে ছিলেন মেয়র আব্বাস
|
সম্পাদক : এস এম আবু সাঈদ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৬০/১, পুরানা পল্টন (তৃতীয় তলা), ঢাকা- ১০০০ ফোন : ৯৫৮৮৪৬৪, ৮৩৩২০২২, ৮৩৩২৫২২, ফ্যক্স : ৮৮-০২-৯৫৮৮৪৬৫
|
সম্পাদক কর্তৃক ৩৪৫, উত্তর শাহজাহানপুর (তৃতীয় তলা), ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিংপ্রেস, ২১৯ ফকিরাপুল (প্রথম গলি), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত
|
ই-মেইল: [ ], ..
|
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত বছর পূর্ণ হলো আজ(১ জুলাই ২০২১)
|
ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম উপাচার্য ছিলেন স্যার পিজে হার্টগ
|
পুরো নাম স্যার ফিলিপ জোসেফ হার্টগ
|
ইংরেজ এই শিক্ষানুরাগী তাঁর সময়ের সবচেয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিলেন
|
মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন লন্ডনের ইউনিভার্সিটি কলেজ স্কুলে
|
উচ্চশিক্ষা নেন ফ্রান্সের প্যারিস বিশ্ববিদ্যালয়, জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় ও কলেজ দ্য ফ্রান্স থেকে
|
সবশেষে তিনি ম্যানচেস্টারের ওয়েলস কলেজে বিশপ বার্কলে স্কলার ছিলেন
|
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তাঁর ভূমিকা কেমন ছিল? জেনে নেওয়া যাক
|
ঢাকা শহরে হার্টগ দম্পতির কোনো আত্মীয়স্বজন বা বন্ধু ছিল না
|
সেই নিঃসঙ্গতা তাঁরা কাটাতে চেষ্টা করেছেন কর্মব্যস্ততায় ডুব দিয়ে
|
টানা পাঁচ বছর বিশ্ববিদ্যালয়ের পেছনে হার্টগ দিনে অন্তত ১৮ ঘণ্টা সময় ব্যয় করেছেন
|
তাঁর জন্য বরাদ্দ করা হয়েছিল 'গভর্নমেন্ট হাউস' (বর্তমান উপাচার্যের ভবনটি নির্মাণ করা হয়েছিল 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশের গভর্নরের বাসভবন হিসেবে), কিন্তু তিনি সেই রাজকীয় প্রাসাদে থাকতে অস্বীকৃতি জানান
|
কারণ ভবনটি নির্মাণাধীন বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দূরে ছিল
|
শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাসে উপস্থিত থাকেন কি না, সব সময় খোঁজ নিতেন তিনি
|
হাজিরা খাতা দেখতেন
|
এই প্রশ্নে তিনি কঠোর ছিলেন
|
বিশেষ করে, বিজ্ঞানের ছাত্ররা ক্লাস না করলে তিনি তাঁদের পরীক্ষা দিতে দিতেন না
|
১৯২২ এবং ২৩ সালে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হন
|
এ নিয়ে প্রশ্ন উঠলে তিনি নমনীয় হতে রাজি হননি
|
১৯২৪ সালের ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ভাষণে তিনি বলেন : . (শুরু থেকেই পরীক্ষার মান বজায় রাখতে আমরা কার্পণ্য করিনি, ভবিষ্যতেও করব না
|
সন্ধ্যা বেলা তিনি খাওয়াদাওয়া সেরে নিতেন
|
তারপর বের হতেন - হলে শিক্ষার্থীরা কী করছে তা দেখতে
|
শিক্ষার্থীদের টেনিস ও ভলিবল খেলা উপভোগ করতেন
|
নিজে টেনিস খেলায় অংশ নিতেন অন্য শিক্ষকদের সঙ্গে
|
বাঙালি নারীদের উচ্চশিক্ষা গ্রহণকে তিনি খুবই গুরুত্ব দিতেন
|
ঢাকা কলেজের অধ্যক্ষ সুরেন্দ্রনাথ মৈত্রের মেয়ে উমা মৈত্র ছিলেন খুবই মেধাবী
|
তাঁর ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু কোনো বিশেষ বিষয়ে নয়
|
বাংলা, ইংরেজি, ইতিহাস সব বিষয়ে তাঁর আগ্রহ
|
হার্টগ তাঁকে যে কোনো ক্লাসে উপস্থিত থেকে লেকচার শোনার অনুমতি দিয়েছিলেন
|
তেজগাঁওয়ে যে কৃষি কলেজ প্রতিষ্ঠিত হয়, যা থেকে এলাকাটির নামকরণ হয় ফার্মগেট, তা হার্টগের সুপারিশেরই বাস্তবায়ন হয়েছিল
|
সরকারকে তিনি বুঝিয়েছিলেন - বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকায় একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা প্রয়োজন
|
বর্তমানের যে ঢাকা মেডিকেল কলেজ, এটিও স্যার ফিলিপ হার্টগের পরিকল্পনার ফসল
|
আজ বাংলাদেশে অনেকগুলো কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি গবেষণার উচ্চতর প্রতিষ্ঠান রয়েছে - এসবের অনেক কিছুরই যাত্রা শুরু হয়েছে ফিলিপ হার্টগের হাত ধরে
|
তিনি স্টেটসম্যানসহ কয়েকটি ইংরেজি দৈনিক ও সাময়িকী রাখতেন
|
অন্য সবার টাকা পরিশোধ করে গেলেও স্টেটসম্যানের টাকা ভুলবশত পাওনা থেকে যায়
|
১৯২৫ সালের ১৮ মে থেকে ১০ জুলাই পর্যন্ত ৫ টাকা ৪ আনা বকেয়া ছিল
|
সেই টাকা স্টেটসম্যানের স্থানীয় এজেন্টকে বুঝিয়ে দিতে লন্ডন থেকে তিনি উপাচার্য ল্যাংলির কাছে পাঠিয়ে দিয়েছিলেন
|
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চলে গিয়েও তিনি এই শিক্ষাপ্রতিষ্ঠানকে ভুলে যাননি
|
তিরিশ ও চল্লিশের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক যাঁরাই লন্ডনে গেছেন, তিনি তাঁদের সঙ্গে যোগাযোগ করে বিশ্ববিদ্যালয়ের অবস্থা জানতে চেয়েছেন
|
তথ্যসূত্র : স্যার ফিলিপ হার্টগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, সৈয়দ আবুল মকসুদ
|
(লেখাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে তৈরি করা ফেসবুক গ্রুপ 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্স স্টুডেন্টস' থেকে সংগৃহীত)
|
ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যস্যার পিজে হার্টগ
|
পূর্ববর্তী
|
শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ : পদের সংখ্যা ১৩টি, আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট
|
ইউনিভার্সিটি ভর্তি/চাকরি পরীক্ষা প্রস্তুতি : বিশ্বের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলীর আপডেট
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.