content stringlengths 0 129k |
|---|
হাওর প্রতিদিন |
প্রাণ ও প্রকৃতি |
লিড নিউজ, হাওর প্রতিদিন |
ছাতকে ২১ কি.মি এলাকা জুড়ে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন |
আপডেট টাইম :: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১০.০৬ এএম |
১৭৩ বার পড়া হয়েছে |
স্টাফ রিপোর্টার:: |
সুনামগঞ্জ-সিলেট সড়কের ২১ কি.মি এলাকাজুড়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে |
এতে সুনামগঞ্জের ছাতক উপজেলার প্রায় ৪০টি শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন প্রগতিশীল পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন |
মানববন্ধন কর্মসূচিতে সাধারণ নাগরিকরাও অংশ নেন |
সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন এলাকা থেকে গোবিন্দগঞ্জ পয়েন্ট পর্যন্ত প্রায় ২১ কি. মি. দৈর্ঘ্যরে এই মানববন্ধনে এলাকার বিপুল জনসাধারণের সমাগম ঘটে |
সড়কের দুই দিকেই ব্যানার ফেস্টুন নিয়ে লোকজন মানববন্ধনে অংশ নেন |
তারা জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে স্লোগান দেন |
আয়োজকরা জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেন |
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় |
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যাম অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বক... |
পূর্ব ষোঘিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকায় 'সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা' করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ |
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই 'সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা' শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা |
কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে এই শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় |
এই কর্মসূচিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস ... |
সূচনা বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িকতার ক্ষেত্রে কোনো ছাড় নয় |
আওয়ামী লীগ রাজপথে থেকে এর মোকাবিলা করবে |
সারাদেশে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রাজপথে থেকে রুখে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি |
এসইউজে/কেএসআর/জিকেএস |
আওয়ামী-লীগ |
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন |
আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময় |
আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে |
আজই পাঠিয়ে দিন - [ ] |
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার অনুমোদন দিলো যুক্তরাজ্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার অনুমোদন দিলো যুক্তরাজ্য |
আন্তর্জাতিক |
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার অনুমোদন দিলো যুক্তরাজ্য |
আন্তর্জাতিক | 30 , 2020 2:27 |
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আলোচিত ও বহুল প্রতীক্ষিত করোনার টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য |
দ্যা গার্ডিয়ান, বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে |
যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) এ টিকা দেশটিতে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে |
অর্থাৎ বহুল আলোচিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকাটি নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়েছে |
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকাকে করোনা প্রতিরোধে 'গেম চেঞ্জার' হিসেবে দেখা হচ্ছিল |
কারণ, এরইমধ্যে স্বীকৃতি পাওয়া ফাইজার-বায়োএনটেকের টিকার তুলনায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাটি সংরক্ষণ, পরিবহন ও প্রদান করা অনেক সহজসাধ্য |
যেখানে ফাইজারের টিকাটি সংরক্ষণে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয় সেখানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা সাধারণ রেফ্রিজারেটরেই সংরক্ষণ করা সম্ভব |
ফাইজারের মতো অক্সফোর্ডের টিকারও দুটি করে ডোজ নিতে হবে |
ফাইজারের ক্ষেত্রে দুই ডোজের মধ্যে ব্যবধান তিন সপ্তাহ |
অক্সফোর্ডের ক্ষেত্রে এই ব্যবধান চার সপ্তাহ |
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত করোনার টিকা উৎপাদন করছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা |
যুক্তরাজ্য সরকার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ১০০ মিলিয়ন ডোজের আগাম অর্ডার করে রেখেছে |
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা প্রকল্পের অন্যতম অংশীদার ভারতের সেরাম ইনস্টিটিউট |
এই টিকা ভারতে উৎপাদন করবে সেরাম |
এর অনুমোদন চেয়ে ইতিমধ্যে ভারত সরকারের কাছে আবেদন করেছে সেরাম ইনস্টিটিউট |
ভারতে টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেলে বাংলাদেশের মানুষও তা পাবে |
সেক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ১৮ বছরের উপরের বেশিরভাগ নাগরিককে বিনামূল্যে টিকা দেয়া হবে |
সম্পর্কিত আরও পড়ুন |
মিল্কশেক খেতে খেতে ক্রিসমাসের শপিং করলেন বাইডেন |
করোনার নতুন ভ্যারিয়েন্ট কতটা ভয়ঙ্কর? |
যুক্তরাজ্যের পর জার্মানি ও ইতালিতেও করোনার নতুন ধরন |
পরবর্তী সংবাদ |
+ |
মিল্কশেক খেতে খেতে ক্রিসমাসের শপিং করলেন বাইডেন |
আবরার খুনের মামলায় রায় আজ |
সাউদাম্পটনকে উড়িয়ে দিয়ে টেবিলের দুইয়ে লিভারপুল |
বন্ধুর সাথে চ্যাট দেখে ফেলেছিলেন মা, ভয়ে বাড়ি ছেড়ে পালালো কিশোর |
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি |
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © . | | | | |
আর অল্প কিছুক্ষণ পরই স্বপ্ন পূরণ হচ্ছে দক্ষিণাঞ্চলবাসীর |
কুয়াকাটা যাওয়ার সহজ পথ স্বপ্নের পায়রা সেতু (লেবুখালী ব্রিজ) উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্ণফুলী সেতুর আদলে নির্মিত দৃষ্টিনন্দন এই সেতুটি উদ্বোধন করবেন তিনি |
এদিকে এই পায়রা সেতু উদ্বোধনকে ঘিরে সেতু এলাকায় এখন উৎসবের আমেজ বইছে |
শত শত লোক সেতুর দুই প্রান্তে অবস্থান করছেন |
নানান রঙে সাজানো হয়েছে এ সেতুটি এবং সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে কর্ণফুলী সেতুর আদলে নির্মিত দৃষ্টিনন্দন এই পায়রা সেতুটি |
এ উপলক্ষে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী সেতু এলাকায় আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের; যেখানে উপস্থিত থাকবেন বরিশাল বিভাগের সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিরা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা |
এই পায়রা (লেবুখালী ব্রিজ) সেতুটি চালু হওয়ায় এই অঞ্চলের মানুষের ফেরি পারাপারের যে ভোগান্তি ছিল, তার অবসান হবে |
ঢাকার সঙ্গে পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের নিবিড় যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে |
ব্যবসা-বাণিজ্যের আরও উন্নতি ও অগ্রগতি হবে এবং পর্যটনশিল্পের বিকাশ ঘটবে |
কক্সবাজারের চেয়েও দূরত্ব কমে আসবে সূর্যোদয়-সূর্যাস্তের সমুদ্র সৈকত কুয়াকাটার |
ঢাকা থেকে কুয়াকাটা পৌঁছতে সময় লাগবে মাত্র ছয় থেকে সাত ঘণ্টা |
অপার সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে কুয়াকাটা পর্যটনশিল্পের |
ইতোমধ্যে দৃষ্টিনন্দন এ সেতুটি এখন একটি বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে |
প্রতিদিন বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর থাকে পায়রা সেতু এলাকার দুই প্রান্ত |
কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালীতে পায়রা নদীর ওপর নির্মাণ হয়েছে এ সেতুটি |
প্রকল্পে সেতুটির নামকরণ 'পায়রা সেতু', কিন্তু স্থানীয়ভাবে বলা হয় 'লেবুখালী ব্রিজ' |
২০১৬ সালে পায়রা সেতুর নির্মাণকাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ এবং চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে মূল সেতুর শতভাগ নির্মাণ কাজ সম্পন্ন হয় |
'কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট', 'ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট' এবং বাংলাদেশ সরকারের যৌথ বিনিয়োগে প্রায় ১৫শ' কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় সেতুটি |
চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান 'লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন' প্রকল্পটি বাস্তবায়ন করেছে |
সৌরবিদ্যুতের আলোতে আলোকিত এখন দৃষ্টিনন্দন এই সেতুটি |
চট্টগ্রামের কর্ণফুলী সেতুর আদলে ফোর লেনে নির্মিত এই সেতুর দৈর্ঘ্য ১ হাজার ৪৭০ মিটার এবং প্রস্থ ১৯ দশমিক ৭৬ মিটার |
ক্যাবল দিয়ে দুই পাশে সংযুক্ত করা হয়েছে সেতুটি |
ফলে নদীর মাঝখানে একটি পিলার ব্যবহার করা হয় |
আর পিলারের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে |
এ ছাড়া খরস্রোতা পায়রা নদীর ভাঙন থেকে সেতু রক্ষায় পটুয়াখালী প্রান্তে ১ হাজার ৪৭৫ মিটার নদী শাসনের কাজও চলমান রয়েছে |
এ বিষয়ে পায়রা সেতু (লেবুখালী ব্রিজ) প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আবদুল হালিম জানান, উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে |
সকাল ১০টায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে প্রধানমন্ত্রী কর্তৃক সেতুটি উদ্বোধন শেষে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে |
এ সেতুটি চালু হলে মানুষের ফেরি ভোগান্তির অবসান ঘটবে, মানুষের সময় অপচয় হবে না, দক্ষিণ জনপদের ব্যবসা-বাণিজ্যের উত্তরোত্তর উন্নতি হবে এবং কুয়াকাটা পর্যটনশিল্পের বিকাশ ঘটবে |
পায়রা সেতু |
মন্তব্য করুন |
'); // // (!='') $().(' |
'); // // }); = .; $('._ ').((){ $().('',':100%;'); }); }); |
--- বিভাগ বিভাগ পর্যায়ের সরকারি অফিস জেলা পর্যায়ের সরকারি অফিস উপজেলা পর্যায়ের সরকারি অফিস আঞ্চলিক অফিসসমূহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.