content stringlengths 0 129k |
|---|
এর আগে ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের দুই নম্বর বহির্গমন টার্মিনালের ছয় নম্বর স্টাফ গেটের সামনে থেকে পাপিয়া দম্পতিকে আটক করা হয় |
দেহ তল্লাশি করে পাপিয়ার কাছ থেকে একাধিক পাসপোর্ট, নগদ অর্থ, জাল নোট; পাপিয়ার স্বামী মফিজুর রহমানের কাছ থেকে একাধিক পাসপোর্ট, নগদ অর্থ ও বিদেশি অর্থ; সহযোগী আসামি সাব্বির খন্দকারের কাছ থেকে একাধিক পাসপোর্ট, নগদ অর্থ, জাল নোট; শেখ তাইবা নূরের কাছ থেকে একটি পাসপোর্ট, নগদ অর্থ ও দুটি ডেবিট কার্ড উদ্ধার করে আইনশৃঙ্খলা বা... |
জিজ্ঞাসাবাদে পাপিয়া দম্পতির দেওয়া তথ্যানুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফার্মগেট ইন্দিরা রোডের বাসায় ২৩ ফেব্রুয়ারি ভোরে অভিযান পরিচালনা করা হয় |
সেখান থেকে অস্ত্র, বিদেশি মদ, নগদ অর্থ ও ভারতীয় রুপি উদ্ধার করা হয় |
এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনের একটি করে দুটি ও বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে আইনশৃঙ্খলা বাহিনী |
এ ছাড়া অবৈধ পাঁচ কোটি টাকার খোঁজ পেয়ে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে আরেকটি মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) |
গত ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ চার্জশিট জমা দেন |
ঢাকার ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক ১৮ আগস্ট আদালত দুই আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন |
গত ২৩ আগস্ট একই আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন |
৭ সেপ্টেম্বর মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয় |
ছয় কার্যদিবসে মোট ১৪ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য নেওয়া হয় |
৯ সেপ্টেম্বর আত্মপক্ষ শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন |
ওমিক্রন: ওমরাহ পালনে যেসব দেশের নাগরিকের সৌদি প্রবেশ নিষিদ্ধ ব্যাংকের ৫ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জ্বালানি তেলের দাম নির্ধারণ করতে হাইকোর্টের রুল 'খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা যাবে' আগামীকাল জাতীয় আয়কর দিবস ওমিক্রনে ভারতের 'ঝুঁকিপূর্ণ' দেশের তালিকায় বাংলাদেশ জাপানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প ক... |
স্বাস্থ্য ও চিকিৎসা |
করোনায় মৃত্যু ৩, শনাক্ত ৩১২ |
করোনায় মৃত্যু ৩, শনাক্ত ৩১২ |
প্রকাশিত:বুধবার ২৪ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ২৪ নভেম্বর ২০২১ | ৯৩৫জন দেখেছেন |
দর্পণ নিউজ ডেস্ক |
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে |
আর এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩১২ জন |
তাদের নিয়ে দেশে সরকারি হিসাবে করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৭ হাজার ৯৬১ জন আর শনাক্ত হলেন ১৫ লাখ ৭৪ হাজার ৯৪৮ জন |
বুধবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায় |
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৩৮ জন |
তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৩৯ হাজার ১৯৩ জন |
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ৭৭০টি আর পরীক্ষা হয়েছে ২১ হাজার দুটি |
দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি সাত লাখ ৮২ হাজার ৯৮১টি |
এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৭ লাখ ২৮ হাজার ২১৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ লাখ ৫৪ হাজার ৭৬৫টি |
গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার এক দশমিক ৪৯ শতাংশ আর এখন পর্যন্ত ১৪ দশমিক ৬১ শতাংশ |
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ |
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জনের মধ্যে পুরুষ একজন আর নারী দুই জন |
তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮৯৬ জন আর নারী ১০ হাজার ৬৫ জন |
তাদের তিন জনের বয়সই ৬১ থেকে ৭০ বছরের মধ্যে |
তারা চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগের বাসিন্দা |
তাদের সবার মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে |
নিউজ ট্যাগ: করোনাভাইরাস স্বাস্থ্য অধিদফতর |
করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২২৭ |
সোমবার ২৯ নভেম্বর ২০২১ |
২০২২ সালের শুরুতে আসতে পারে ওমিক্রন প্রতিরোধক টিকা |
সোমবার ২৯ নভেম্বর ২০২১ |
করোনাভাইরাস: বিশ্বে মৃত্যু ছাড়ালো ৫০ লাখ |
প্রকাশিত:বুধবার ০৩ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ০৩ নভেম্বর ২০২১ | ৪৪৫জন দেখেছেন |
দর্পণ নিউজ ডেস্ক |
করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০ লাখ ২৭ হাজার ৯৭৯ জনের |
শনাক্ত হয়েছেন ২৪ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৬৮২ জন |
সুস্থ হয়েছেন ২২ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার ২৭৮ জন |
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এর সবশেষ (বুধবার, ৩ নভেম্বর) তথ্যে এ পরিসংখ্যান জানা গেছে |
বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র |
দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার ৭৫৩ জন |
আর মৃত্যু হয়েছে ৭ লাখ ৬৮ হাজার ৭৩৯ জনের |
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত |
দেশটিতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৬ হাজার ১৭৭ জন |
এছাড়া মারা গেছেন ৪ লাখ ৫৯ হাজার ২০৩ জন |
মৃত্যুতে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল |
দেশটিতে শনাক্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ২১ হাজার ১২৪ জন |
মারা গেছেন ৬ লাখ ৮ হাজার ১১৮ জন |
এদিকে, মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে |
এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৮৭৩ জন |
১ নভেম্বর সকাল ৮টা থেকে ২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে |
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জন |
নিউজ ট্যাগ: করোনাভাইরাস করোনা টিকা করোনা ভ্যাকসিন |
ওমিক্রনে ভারতের 'ঝুঁকিপূর্ণ' দেশের তালিকায় বাংলাদেশ |
সোমবার ২৯ নভেম্বর ২০২১ |
জাপানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প |
সোমবার ২৯ নভেম্বর ২০২১ |
নতুন বছরে প্রেক্ষাগৃহে মুক্তি রাজ পরিবারের 'ধর্মযুদ্ধ' |
প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ নভেম্বর ২০২১ | ৩৩০জন দেখেছেন |
দর্পণ নিউজ ডেস্ক |
২০১৯-এ ছবি তৈরির ঘোষণা |
২০২০-তে মুক্তির কথা ছিল |
মহামারির সঙ্গে এক বছর যুদ্ধ চালিয়ে নতুন বছরের ২১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তীর 'ধর্মযুদ্ধ' |
রাজ মানেই এখন বিষয়নির্ভর ছবি |
আর তাতে রাজ-ঘরনি শুভশ্রী নায়িকা কম অভিনেত্রী বেশি |
'পরিণীতা' ছবি থেকেই চেনা ছক থেকে বেরিয়ে নিজেদের ভেঙেছেন 'রাজশ্রী' |
তারই যেন আরও পরিণত রূপ 'ধর্মযুদ্ধ' |
তারকা দম্পতির পাশাপাশি ছবির জোরালো খুঁটি এক ঝাঁক তারকা |
রয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত, সপ্তর্ষি মৌলিক, পার্নো মিত্র, ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী |
২০২১ মঞ্চ, পর্দা সফল প্রবীণ অভিনেত্রী স্বাতীলেখাকে কেড়ে নিয়েছে |
নতুন বছরে পর্দাজুড়ে তিনি নব রূপে |
'ধর্মযুদ্ধ' ছাড়াও স্বাতীলেখা জীবন্ত হবেন উইনডোজ প্রোডাকশনের 'বেলাশুরু' ছবিতে |
সপ্তর্ষি এই ছবিতে শুভশ্রীর স্বামী |
পেশায় অটোচালক |
খবর, শুভশ্রীর পাশাপাশি তাঁর 'লুক'-এও বড় পরিবর্তন এনেছেন পরিচালক |
শ্যুট শুরুর আগে তাঁকে অটো চালানো শিখতে হয়েছিল |
ছবি-মুক্তির খবর সপ্তর্ষি প্রথম জানলেন আনন্দবাজার অনলাইন থেকে |
আনন্দের পাশাপাশি ছোট্ট আক্ষেপ তাঁর, রাজ যখন ছবিটি বানিয়েছিলেন সেই সময় দেশ-রাজ্যজুড়ে ধর্ম নিয়ে কাটাছেঁড়া চলছে |
ছবিটি সেই সময় মুক্তি পেলে আরও প্রাসঙ্গিক হত |
এখন কি তা হলে ছবির প্রাসঙ্গিকতা তুলনায় কমে গিয়েছে? মানতে রাজি নন স্বাতীলেখা সেনগুপ্তের একমাত্র জামাই |
তাঁর কথায়, দেশ বা রাজ্যে ধর্মযুদ্ধ থিতিয়েছে |
থেমে যায়নি |
তা ছাড়া, দর্শক অত্যন্ত বুদ্ধিমান |
তাঁরা ছবি দেখে বুঝবেন পরিচালক কী বলতে চাইছেন |
আশা, তাঁরা খুশি মনেই ছবিটিকে গ্রহণ করবেন |
শুভশ্রীর স্বামী হওয়ার অনুভূতি কেমন? অনবদ্য, দাবি সপ্তর্ষির |
সারা ছবিতেই শুভ অন্তঃসত্ত্বা |
সেই অনুভূতি ধরে রেখে ছবিতে অভিনয় করে যাওয়া সহজ নয় |
এত দিন গ্ল্যামারাস নায়িকা হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পরে 'পরিণীতা' থেকে শুভ জনপ্রিয় অভিনেত্রী |
এ ভাবে ভেঙে নিজেকে প্রমাণ করতে যথেষ্ট সাহসের প্রয়োজন'বক্তব্য অভিনেতার |
নিউজ ট্যাগ: ধর্মযুদ্ধ শুভশ্রী রাজ চক্রবর্তী |
শাকিব খানের ব্যাংক হিসাব তলব |
সোমবার ২৯ নভেম্বর ২০২১ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.