content stringlengths 0 129k |
|---|
নতুন বিজ্ঞপ্তি প্রকাশ এর! সকলের জন্য চাকরি! দেখুন কিভাবে করবেন আবেদন! |
15 |
*31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো কোভিড বিধিনিষেধ! বাড়বে আরও কড়াকড়ি! এরপর কি লকডাউন? জানুন বিস্তারিত* |
16 |
ইনস্টাগ্রামে রিল ভিডিও পোস্ট করতেই 'ভুঁড়ি মোটা' বলে ট্রোলড হলেন অভিনেত্রী শুভশ্রী! দিলেন যোগ্য জবাব! মুহূর্তে ভাইরাল ভিডিও |
16 |
বর্তমান নিউজ ডেস্ক |
এডিটরঃ নিউজ ডেস্ক |
মোবাইলঃ ০১২৩৪৫৬৭৮৯ |
ইমেইলঃ [ ] |
রাজনীতি থেকে বিনোদন, বলি থেকে টলি, রান্নার রেসিপি থেকে রূপ চর্চ্চা, স্বাস্থ থেকে খেলার মাঠ, সরকারি ও বেসরকারীর সমস্ত চাকরির খবর সবার প্রথম পেতে বর্তমান নিউজ -এর সাথে যুক্ত থাকুন |
বিভাষ বাড়ৈ ॥ ধর্মের অপব্যাখ্যা দিয়ে চলা জঙ্গী-সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশে প্রথমবারের মতো লক্ষাধিক আলেমের ফতোয়া আসছে |
আগামী ১৮ জুন ইসলাম ধর্মকে ব্যবহার করে জঙ্গী-সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে দেশের এক লাখেরও বেশি বিশিষ্ট আলেমের স্বাক্ষরিত ফতোয়া জারি করবেন কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহর ইমাম ও খতিব আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ |
বিশিষ্ট আলেমরা বলেছেন, সন্ত্রাসী ও জঙ্গী কর্মকা-কে ইসলাম সমর্থন করে না |
আন্তর্জাতিক গোষ্ঠীর উস্কানিতে একটি চক্র দেশের তরুণদের বিপথগামী করছে |
দেশের সব আলেম সম্মিলিতভাবে জঙ্গীবাদের বিরুদ্ধে ফতোয়া দিলে, ধর্মের সঙ্গে জঙ্গীবাদের যে সম্পর্ক নেই, তা বিশ্বের কাছে স্পষ্ট হবে |
জঙ্গীদের বিরুদ্ধে বিশাল এ কর্মযজ্ঞের বিষয়ে এর অন্যতম সংগঠন আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ বলেছেন, ফতোয়া জারি হলে দেশের কোন মানুষকে ভুল বুঝিয়ে জঙ্গীবাদের পক্ষে নেয়ার পথও বন্ধ হবে |
ফতোয়ার সমর্থনে দেশজুড়ে এক লাখ ইসলামী আলেমদের স্বাক্ষর ইতোমধ্যেই সংগ্রহ করেছেন |
বিষয়গুলো সংকলনের কাজ চলছে |
আগামী ১৮ তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে এটি প্রকাশ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি |
একই সঙ্গে তিনি জানান, ফতোয়া জারির পর এটি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া হবে |
ফতোয়া জারিতে রাষ্ট্রীয় অনুমোদনের প্রয়োজন না হলেও প্রয়োগের জন্য রাষ্ট্রীয় আনুকূল্যের প্রয়োজন আছে |
ফতোয়া জারির কাজের সঙ্গে জড়িত আলেমরা জানিয়েছেন, গত ২ জানুয়ারি তিন শতাধিক আলেমের একটি সম্মেলনে সারাদেশে আলাদা আলাদা দলের মাধ্যমে কাজ ভাগ করে দেয়া হয় |
বিভিন্ন মাদ্রাসার আলেমের কাছে গিয়ে ফতোয়া জারির বিষয়বস্তু উত্থাপন করে তাদের সমর্থনে স্বাক্ষর সংগ্রহ করা হয় |
লাখো আলেমের স্বাক্ষর সংগ্রহের পর বাকি কাজও শেষের পর্যায়ে জানিয়ে দেশের এ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, জঙ্গীবাদের বিরুদ্ধে ফতোয়ায় স্বাক্ষর করেছেন উপমহাদেশের সবচেয়ে বড় দেওবন্দ মাদ্রাসা ও দেশের অন্যতম হাটহাজারী মাদ্রাসার মুফতিগণ |
জঙ্গীবাদের কবল থেকে দেশ ও সত্যিকারের ইসলামকে রক্ষা করতে হবে |
জঙ্গীবাদের বিরুদ্ধে অবস্থান নিতে আলেমদের নিয়ে দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টানসহ অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ও করা হবে |
এছাড়া এ কার্যক্রমে অংশ নিতে দেশের মসজিদ-মাদ্রাসা, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতিও আহ্বান জানিয়ে চিঠি দেয়া হবে |
আলেমদের নিয়ে সন্ত্রাসবিরোধী মানববন্ধন, মহাসমাবেশের পরিকল্পনাও রয়েছে |
জঙ্গীবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়া আলেমরা তাদের কাজের বিষয়ে বলছেন, গত বছরের নবেম্বরে আইএস ও জঙ্গীবাদবিরোধী যাবতীয় কর্মকা-ের বিরুদ্ধে ভারতের এক হাজার ইমাম, মুফতি এবং ইসলামী চিন্তাবিদের স্বাক্ষর করা একটি ফতোয়া প্রকাশ করা হয় |
ওই ফতোয়া জাতিসংঘ মহাসচিবের কাছেও পাঠিয়েছিলেন তারা |
ওই ফতোয়ায় বলা হয়, 'ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে আর আইএস সন্ত্রাসকে উস্কে দিচ্ছে |
বিভিন্ন মুসলিম দেশেও ১৫ খ-ের ফতোয়াটি পাঠানো হয়েছিল |
অন্য দেশের আলেমদেরও এভাবে জঙ্গীবাদের বিরুদ্ধে ফতোয়া জারি করার আহ্বানও জানানো হয়েছিল তখন |
জানা গেছে, গত বছরের ১৭ ডিসেম্বর পুলিশ সদর দফতরে আয়োজিত 'ইসলামের দৃষ্টিতে জঙ্গীবাদ : বাংলাদেশ পরিপ্রেক্ষিত' শীর্ষক এক মতবিনিময় সভায় জঙ্গীবাদের বিরুদ্ধে দেশের আলেমদের ফতোয়া দেয়ার পক্ষে মত দিয়েছিলেন আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ |
সে পরিকল্পনার অংশ হিসেবেই শুরু হয়েছিল জঙ্গীবাদবিরোধী ফতোয়ায় স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম |
ওই সভায় পুলিশের মহাপরির্দশক (আইজিপি) একেএম শহীদুল হক জঙ্গীবাদের বিরুদ্ধে ধর্মীয় নেতাদের সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন |
জঙ্গীবাদবিরোধী ফতোয়ায় এক লাখ মুফতি ও ওলামায়ে কেরামের ফতোয়ার জন্য ১১টি প্রশ্ন নির্ধারণ করা হয় |
এ বিষয়ে একমত পোষণ করে একটি অভিন্ন ফতোয়ায় স্বাক্ষর নেয়া হয় আলেমদের |
সারাদেশ থেকে ফতোয়ায় আলেমদের স্বাক্ষর সংগ্রহের জন্য কেন্দ্রীয়ভাবে একটি সমন্বয় কমিটি করা হয় |
এ কমিটিতে আছেনN মাওলানা আবদুর রহীম, মাওলানা এমদাদুল কাসেমী, মাওলানা সদরুদ্দিন মাকনূন |
এছাড়া প্রতি জেলায় 'দায়িত্বশীল' নিয়োগ করা হয় |
তারা কাজের প্রয়োজনে কমিটিতে নতুন ব্যক্তিদের সম্পৃক্ত করেন |
ফতোয়ায় স্বাক্ষরের জন্য ১১টি প্রশ্নের জবাবে ওলামায়ে কেরাম তাদের অবস্থান ব্যক্ত করেছেন |
একমত পোষণ করে ফতোয়ায় স্বাক্ষর করেন |
সন্ত্রাস ঠেকাতে কোরান ও হাদিসের বিভিন্ন বক্তব্যের আলোকেই ফতোয়াগুলো চূড়ান্ত করা হয়েছে |
প্রশ্ন ছিলN শান্তির ধর্ম ইসলাম কি সন্ত্রাস ও আতঙ্কবাদের কর্মকা-কে সমর্থন করে? নবী ও রাসূল বিশেষ করে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম কায়েম করার পথে কি হিংস্রতা ও বর্বর নির্মমতার অবস্থান ছিল? ইসলামে জিহাদ ও সন্ত্রাস কি একই বিষয়? জঙ্গীবাদ ও সন্ত্রাসের পথ কি বেহেশতের পথ না জাহান্নামের পথ? আত্মঘাতী মৃত্যু কি... |
আলেম সমাজের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ইসলামী চিন্তাবিদরা বলছেন, এটা খুব ভাল উদ্যোগ |
এতে পরিষ্কার হবে- দেশের আলেমরা জঙ্গীবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন |
ফলে মসজিদ-মাদ্রাসার সঙ্গে জঙ্গীবাদের সম্পৃক্ততার অভিযোগ তুলে আর কোন অপপ্রচারের সুযোগ পাবে না |
পাশাপাশি দেশের কোন মানুষকে ভুল বুঝিয়ে জঙ্গীবাদের পক্ষে নেয়ার পথও বন্ধ হবে |
তবে সরকার বিশেষত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্মের নামে চলা জঙ্গীবাদী কর্মকা- বন্ধে শক্ত অবস্থান নেয়ার দাবি জানিয়েছেন দেশের খ্যাতিমান আলেমরা |
তারা এজন্য জামায়াত- হেফাজত নিয়ন্ত্রিত মাদ্রাসাগুলোতে নজরদারি বাড়াতেও পুলিশকে তাগিদ দিয়েছেন |
আলহাজ মাওলানা ড. আ ন ম মাহবুবুর রহমান বলছিলেন, কিছু লোক বিদেশী টাকায় ইসলাম সম্পর্কে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে |
মিলাদ মাহফিলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে |
কোরান-হাসিদের আলোকে জঙ্গীবাদের বিরুদ্ধে প্রচার চালাতে হবে |
জিহাদ ও জঙ্গীবাদের মধ্যে যে পার্থক্য রয়েছে তা তুলে ধরতে হবে |
মাওলানা শাহ সুফি সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ বলেন, ইসলাম শান্তি, সহমর্মিতা ও সৌহার্দ্যরে ধর্ম |
একটি মহল বিভ্রান্তি ছড়িয়ে দেশে জঙ্গীবাদ সৃষ্টি করছে |
তারাই ইসলামের শত্রু |
'যারা পল্টনে বলেছেন, বাংলা হবে আফগান আমরা হব তালেবান' তারাই হচ্ছেন অরিজিনাল জঙ্গী |
চাঁদপুরের গাবতলা দরবার শরীফের পীর মাওলানা খাজা আরিফুর রহমান বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা জঙ্গী ও খারেজীদের চরিত্র |
এজন্য মসজিদে জুমার খুতবায় জঙ্গীবাদবিরোধী বক্তব্য দিতে হবে |
জঙ্গীবাদ দমন করতে হলে এ সংক্রান্ত কর্মসূচীর সঙ্গে আলেমদের সম্পৃক্ত করতে হবে |
মাওলানা কামাল উদ্দিন আজহারী বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কখনও হত্যা করতে পারেন না |
এটা কুফরি কাজ |
বোমা মারা, গুলি করা, মুসলমান হয়ে আরেক মুসলমানকে হত্যা করা ইসলাম ধর্মের মূল চেতনার পরিপন্থী |
অন্য ধর্মের লোকদেরও হত্যা করা ইসলাম সমর্থন করে না |
ইসলামে এগুলো জঘন্য অপরাধ হিসেবে স্বীকৃত |
জঙ্গীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মুফতি হালিম সিরাজী বলছিলেন, যারা বিদেশী, মসজিদ ও উপাসনালয়ে হামলা চালিয়ে নিরীহ মানুষদের হত্যা করেছে, তারা কোরান-হাদিস থেকে অনেক দূরের বাসিন্দা |
তারা কখনও নিজেদের প্রকৃত মুসলমান হিসেবে দাবি করতে পারে না |
অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন সরকার ছালেহীর মতে, ইসলাম কখনও অন্য কোন ধর্মাবলম্বীর প্রতি বিদ্বেষ পোষণের নীতি সমর্থন করে না |
বরং শ্রদ্ধা দেখানোর কথা বলা হয়েছে |
ভিন্নধর্মাবলম্বী বিদেশী শক্তির অর্থ, অস্ত্র ও উত্থানে বিভ্রান্ত হয়ে বিপথগামী কিছু তরুণ ইসলামের নামে দেশে সন্ত্রাস ও অশান্তি সৃষ্টি করছে |
ইসলামের শান্তির বাণী সর্বত্র ছড়িয়ে দিয়ে মুসলমান নামধারী সন্ত্রাসীদের মুখোশ খুলে দিতে হবে |
মানুষকে ভালবাসা দিয়ে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে |
এখানে জঙ্গীবাদের কোন স্থান নেই |
জঙ্গীবাদী কার্যক্রমের জন্য বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতকে শক্ত হাতে মোকাবেলার পরামর্শ দিয়েছেন অনেক ইসলামী চিন্তাবিদ |
সারাদেশের জামায়াত ও তাদের মদদপুষ্ট ইমামদের তালিকা তৈরির পরামর্শ দিয়ে আলেমরা বলছেন, যেসব ইমাম ইসলামের নামে জঙ্গীবাদের উস্কানি দিয়ে বক্তব্য দেন, তালিকা থাকলে তাদের শনাক্ত করা সম্ভব হবে |
মানবতাবিরোধী অপরাধী যুদ্ধাপরাধী জামায়াত নেতা মুজাহিদের ফাঁসির পর যেসব মসজিদের ইমাম তার জন্য দোয়া ও কান্নাকাটি করেছেন, তাদের চিহ্নিত করতে হবে |
প্রকাশিতঃ জুন ০৬, ২০১৬ প্রিন্ট |
সর্বশেষ সংবাদ |
ওমিক্রন নিয়ে সতর্ক বার্তা দিলেন পররাষ্ট্রমন্ত্রী |
মসজিদের দানবাক্সে হুমকি দিয়ে 'আইএস' লিখা চিরকুট |
শাহরুখ প্রতিহিংসার শিকার ॥ মমতা |
শেখ জামালের ড্রয়ের রাতে শেখ রাসেলের জয় |
মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন সাইফ |
আরও পড়ুন ... |
সাবধানবাণী: বাণিজ্যিক উদ্দেশ্যে এই সাইটের কোন উপাদান ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ |
সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক: শামীমা এ খান |
সম্পাদক কতৃক গ্লোব জনকন্ঠ শিল্প পরিবার-এর সদস্য প্রতিষ্ঠান যথাক্রমে গ্লোব প্রিন্টার্স লি: ও জনকন্ঠ লি: থেকে মুদ্রিত ও প্রকাশিত |
রেজি: নং ডিএ ৭৯৬ |
কার্যালয়: জনকন্ঠ ভবন, |
২৪/এ রাশেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন, |
জিপিও বাক্স: ৩৩৮০, ঢাকা |
ফোন: 88-02-222227780-99 (অটোহান্টিং ২০ টি লাইন), |
ফ্যাক্স: 880-02-222221707 |
ই-মেইল: [ ] |
ই-জনকন্ঠ: .. |
® . |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.