content
stringlengths
0
129k
এ সময় সমাবেশ ও আশপাশের বিভিন্ন স্থানে দাঁড়ানো নারী-পুরুষকেও কাঁদতে দেখা যায়
পাড়ার অলিগলি দিয়ে দৌড়চ্ছেন দুই যুবক
পিছনে রিভলভার উঁচিয়ে তাড়া করছে চার দুষ্কৃতী
এক যুবক কোনও রকমে পালাতে পারলেও অন্য জনকে ধরে ফেলল তারা
রিভলভারের বাঁট দিয়ে মেরে তাঁর মাথার পিছনটা ক্ষতবিক্ষত করে ফেলে শূন্যে গুলি ছুড়তে ছুড়তেই চলে গেল দুষ্কৃতীরা
বুধবার রাতে দমদমের মধুগড়ের ঘটনা
পুলিশ জানিয়েছে, জখম যুবকের নাম অনুপ দাস (২৮)
তাঁর মাথায় ১৭টি সেলাই পড়েছে
তবে ঘটনার এখানেই শেষ নয়
অভিযোগ, বৃহস্পতিবার সকালেও ওই দুষ্কৃতীদের দু'জন ফের মধুগড় বাজারে আসে
তখন স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলে
এক দুষ্কৃতী পালিয়ে গেলেও অন্য জনকে পুলিশের হাতে তুলে দেন তারা
ধৃতের কাছ থেকে একটি রিভলভার ও গুলি উদ্ধার করেছে পুলিশ
মাস দেড়েক আগেই ভরসন্ধ্যায় দমদম থানার শ্যামনগর খালপাড়ে এক যুবককে গুলি করেছিল দুষ্কৃতীরা
ফের দমদমের রাস্তায় এ ভাবে বন্দুক উঁচিয়ে দুষ্কৃতীদের দাপট এলাকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে
- নিজস্ব চিত্র
ঘটনার পর থেকেই এলাকায় শুরু হয়েছে পুলিশি টহল
মধুগড় এলাকায় এক সময় কুখ্যাত আসামি দীপক বিশ্বাসের ডেরা ছিল
ওই দাগি দুষ্কৃতীর বিরুদ্ধে খুন থেকে শুরু করে নানা অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে
দীপক এখন জামিনে মুক্ত
অভিযোগ, তার নেতৃত্বে সমাজবিরোধীদের মুক্তাঞ্চলেও পরিণত হয়েছিল মধুগড়
গত পুরভোটের পর থেকে দীপক এলাকা ছাড়া হয়
তারপর থেকে এলাকা আপাত শান্ত ছিল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি
তাঁদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে যে দুষ্কৃতীরা মধুগড়ে হানা দেয়, তাদের মধ্যে দীপক বিশ্বাস ছিল
বুধবার রাতের ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে এলাকায়
মধুগড় কি আবার পুরনো চেহারায় ফিরল, প্রশ্ন তুলেছেন তাঁরা
ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দাপ্রধান সি সুধাকর বলেন, "বুধবার রাতে দীপক বিশ্বাসই ছিল কি না, ধৃত যুবককে সে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
কিছু সূত্র মিলেছে
শুক্রবার মধুগড়ে গিয়ে দেখা যায় গোটা এলাকা থমথমে
জিপে টহল দিচ্ছে পুলিশ
অনুপ এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত
এ দিন সকালেই তাঁকে আর জি কর হাসপাতাল থেকে ছাড়া হয়
মুখে-মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় অনুপ জানান, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ তিনি পাড়ার ক্লাবে ক্যারম খেলে ফিরছিলেন
তখনই কয়েক জন দুষ্কৃতী ওই ক্লাবের দিকে মোটরবাইক নিয়ে আসে
তাদের হাতে ছিল রিভলভার
অনুপ বলেন, "আমরা মরিয়া হয়ে ছুটতে থাকি
গলি দিয়ে বেশ কিছুটা দৌড়ই
কিন্তু শেষ পর্যন্ত ওরা আমাকে ধরে ফেলে
আমাকে বালিতে ফেলে রিভলভারের বাঁট দিয়ে মারতে থাকে
আমার চিৎকারে আশপাশের লোক চলে আসায় ওরা পালায়
" দুষ্কৃতীরা শূন্যে গুলি ছুড়তে ছুড়তে পালায় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন
তাঁরাই রক্তাক্ত অবস্থায় অনুপকে উদ্ধার করেন
বুধবার রাতেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ
তারা জানিয়েছে, কেন দুষ্কৃতীরা অনুপকেই আক্রমণ করল, তা খতিয়ে দেখা হচ্ছে
ওই যুবক কিছুটা সুস্থ হলে তাঁকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তদন্তকারী অফিসারেরা
গত কয়েক মাসে দমদম এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতী রাজেশ নায়েক ও গেদু পুলিশের হাতে ধরা পড়েছে
সেখানকার বাসিন্দারা তাই ভেবেছিলেন এ বার হয়তো এলাকায় শান্তি ফিরবে
কিন্তু বুধবারের ঘটনা ফের প্রশ্ন তুলে দিল তা নিয়ে
------ বাংলাদেশ ও বিশ্বপরিচয় আমার বাংলা বই প্রাথমিক গণিত প্রাথমিক বিজ্ঞান
যে স্বপ্ন আপনাকে ভবিষ্যতের কোনো সম্ভাবনা, ফাঁদ, বিপদ বা অন্য অনাকাঙ্ক্ষিত কোনো কিছু সম্পর্কে বলে এবং বাস্তবে মিলে যায় সেটাকেই সাইকিক ড্রিমস ( ) বা স্বপ্নে ভবিষ্যৎ দেখাকে বুঝায়
সাইকিক ড্রিমস শব্দটি আসলে এজন্য ব্যবহার করা হয়, কারণ এই স্বপ্ন আমরা আমাদের অবচেতন অবস্থায় দেখতে পারি
সাইকিক ড্রিমস এর আবার দুই ধরনের প্রচলিত রুপও আছে -
- যে স্বপ্নে আপনি কোন ঘটনা প্রেক্ষিতে ভবিষ্যৎ সম্পর্কে আগেই কিছু আন্দাজ করতে পারেন, কিন্তু এইটা ভবিষ্যৎ সম্পূর্ণ আপনার ইচ্ছার উপরে নির্ভর আপনি ইচ্ছা করলেই অন্যপথ অবলম্বন করতে পারেন
- সম্পূর্ণ ভাবে ভবিষ্যৎ কে দেখতে পারা , অলৌকিক ব্যাপার এর সাথে জড়িত থাকে , এই ভবিষ্যৎ বাস্তবে রুপান্তরিত হয়
সাইকিক ড্রিমস ‍মানুষ কেনো দেখে?
১. সতর্কবার্তা‍ : কোনো অপ্রীতিকর ঘটনা আপনি দেখতে পারেন যা কোনো ব্যক্তি বা আপনার নিজের সাথে ঘটতে পারে, স্বপ্নের মাধ্যমে কি ফলাফল হবে তা ইচ্ছা করলে আপনি এড়াতে পারেন
আবার অনেক সময় খুব অল্প সময়ের জন্য আপনার একটি অবস্থান হতে পারে
অর্থাৎ আপনার সাথে এমন একটা ঘটনা ঘটলো যা থেকে আপনার মনে হতে পারে আগেও এরকম কিছু হয়েছে বা এরকম কিছু আপনি অবলোকন করেছেন
এরকম পরিস্থিতি আপনি অবচেতন বা সম্পূর্ণ সজাগ থাকা অবস্থায়ও হতে পারে
উদাহরণ স্বরূপ - আপনি রাস্তা পার হতে গিয়ে পরে গেলেন এইটা আপনি স্বপ্নে দেখলেন অবচেতন অবস্থায় এখন আপনি নিজে ইচ্ছা অনুযায়ী সেই নির্দিষ্ট রাস্তাতে না গিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে পারেন
কিন্তু আপনি সেই রাস্তা দিয়ে যাবার সময় যদি আপনি পরে যান তাইলে স্বপ্ন কে বাস্তবায়ন করা হল
আবার আপনি রাস্তায় দাঁড়ায় দেখলেন যে এই রাস্তার মাঝে আপনি পরে যাবেন এবং তাই হল , আপনি মনে করলেন যে এই ঘটনা আগেও একবার আপনার সাথে হয়েছে কিন্তু কোথায় মনে করতে পারছেন না কিন্তু এরকম কিছু, এইটা অবস্থা
২. স্বপ্নে অতীত/ভবিষ্যৎ দেখা বা টাইম ট্রাভেলিং : এই ব্যাপারটার সাথে কিছু অলৌকিক ঘটনা থাকলেও মনোবিজ্ঞানীগণ তার একটা ব্যাখ্যা দিয়েছেন
আপনার চারপাশের পরিবেশ , মানুষ তাদের আচার -আচরণ , বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ইত্যাদি আপনার মস্তিষ্কে এমন একটা অংশে প্রবেশ করে যা আপনার অবচেতন মন সেই জিনিষ নিয়ে ভাবতে পছন্দ করে এবং যার ফলাফল হিসাবে আপনি অবচেতন ভাবে অতীত বা ভবিষ্যৎ এর কিছু সময় পরিভ্রমন করে ফেলেন এবং বর্তমানে সেই ঘটনা বাস্তবে ঘটতে দেখেন
এই স্বপ্নের মজার একটা বিষয় হল আপনার মস্তিষ্ক যতটুকু স্বপ্ন দরকার মনে করবে ততটুকু স্বপ্ন আপনি শুধু মনে রাখতে পারবেন
উদাহরন স্বরূপ - আপনি অতীতের কিছু কথা আপনার পরিবেশ বা আশে পাশের মানুষ থেকে জানতে পারলেন যেমনঃ আগে আপনার বাসার সামনে একটা গাছ ছিল এখন নাই আপনি অবচেতন মনে সেই গাছটা কি গাছ ছিলো তা নিয়ে ভাবলেন এবং স্বপ্নে জানতে পারলেন সেটা একটা আমগাছ ছিলো, এবং অন্যদের কাছে পরে জেনে নিলেন আসলেই এখানে আম গাছ ছিলো
আবার আপনি স্বপ্নে দেখলেন হসপিটালে আপনার প্রিয় বন্ধুকে দেখতে গেছেন কিছু ঘণ্টা বা দিন পরে আসলেই আপনার বন্ধু অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে গেলো, আপনি দেখতে গেলেন এবং দেখলেন স্বপ্নের সাথে মিলে যায় এমন সবকিছু সেখানে উপস্থিত
এইটা আপনার সময় ভবিষ্যতের বিচরণের অংশ
স্বপ্ন আসলে অনেকটা সান্তনা মূলক ব্যাখ্যা যার মাধ্যমে আপনি অতীত বা ভবিষ্যৎ নিয়ে কিছুটা জানতে পারেন কিন্তু এই স্বপ্ন সত্য হবে কিনা তা সম্পূর্ণ আপনার ইচ্ছা আপনি চাইলে নিজের ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করতে পারেন
আর যদি অলৌকিক কিছু হয় আপনার সাথে তাইলে সেটা অবশ্যই আশীর্বাদ এবং তা আপনার আত্মার উচ্চতর প্রবৃতি প্রকাশ করে
দু'বছর পর আবারও সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আমেরিকার দেশ চিলি
মঙ্গলবার আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংর্ঘষ হয়
ফের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল চিলি এদিকে, ভ্যাকসিন পাস বাধ্যতামূলক করার বিরুদ্ধে বিক্ষোভ চলছে ইতালিতে
কর্মক্ষেত্রে ঢুকতে না দেওয়ায় অফিসের সামনে বিক্ষোভ করেন শত শত মানুষ
মঙ্গলবার রাজধানী সান্তিয়াগোর প্লাজা ইতালিয়াতে আন্দোলন করেন হাজার হাজার বিক্ষোভকারী
এ সময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন
ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশের সাথে ব্যাপক সংর্ঘষ হয় তাদের
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস ও গরম পানি ছুড়লে বেশ কয়েকজন আহত হন
সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ শুরু হয় ২০১৯ সালে
বিক্ষোভের দু'বছর পূর্তিতে এদিন আবারও রাস্তায় নামেন বিক্ষোভকারীরা
আরও পড়ুন: শর্তে ভ্রমণে স্বাগত জানাল সিঙ্গাপুর এদিকে, করোনার টিকা ছাড়া শিক্ষার্থীদের স্কুলে ঢুকতে না দেয়ায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্কুলে আন্দোলন করেছে অভিভাবকরা
শত শত অভিভাবক এই নিয়ম বাতিলের দাবি জানান
এ সময় হাতে ব্যানার নিয়ে তাদের স্লোগান দিতে দেখা যায়
চলতি মাসে স্কুলে প্রবেশের জন্য শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করা হয়
এরপর থেকেই এর বিরোধিতা করে আসছেন অভিভাবকরা
অন্যদিকে, ভ্যাকসিন পাস বাধ্যতামূলক করার বিরুদ্ধে বিক্ষোভ চলছে ইতালিতে
সোমবার বন্দর শহর ত্রিয়েস্তেতে বিক্ষোভ করেন শত শত মানুষ
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গরম পানি ও টিয়ার গ্যাস ছোড়ে
এ সময় অনেকে হতাহত হন
শুক্রবার কর্মক্ষেত্রে প্রবেশে সকলের জন্য করোনার টিকা বাধ্যতামূলক করা হয়
এরপর থেকেই টিকা না নেয়া ব্যক্তিদের ঢুকতে দেওয়া হচ্ছে না অফিসে
:
'
.., . " " .
: