content
stringlengths
0
129k
রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার
শেয়ার করুন
রাজারবাগ পিরের নামে মামলার নথি হাইকোর্টে
আব্দুল জাব্বার খান, ঢাকা
৫ ডিসেম্বর, ২০২১ ১৫:৫৩
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
পির মো. দিল্লুর রহমান থাকেন রাজারবাগের এ দরবার শরিফে
ছবি: নিউজবাংলা
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চের নির্দেশ অনুযায়ী আদালতে পিরের মামলা সংক্রান্ত নথি উপস্থাপন করেন সুপারিনটেনডেন্ট
রাজারবাগ দরবার শরিফের পির দিল্লুর রহমানসহ তার সঙ্গীদের নামে করা মামলা সংক্রান্ত নথি পাওয়া যাচ্ছে না শোনার পর দ্রুত তা খুঁজে বের করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট
হাইকোর্টের রিট দাখিল সেকশনের সুপারিনটেনডেন্টকে রোববার দুপুর ২টার মধ্যে এসব নথি আদালতে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চের নির্দেশ অনুযায়ী আদালতে সে নথি উপস্থাপন করেন সুপারিনটেনডেন্ট
পরে শুনানি শেষে দুই বিচারপতির বেঞ্চ কিছু নির্দেশ দেয়
এর মধ্যে রয়েছে সিআইডি, দুদক, কাউন্টার টেররিজম ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মনে করলে রাজারবাগের পির ও সঙ্গীদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারবে
উচ্চ আদালত রাজারবাগ পিরের কর্মকাণ্ডের ওপর সার্বক্ষণিক নজর রাখতে কাউন্টার টেররিজম ইউনিটকে নির্দেশ দেয়
রাজারবাগ পিরের বিষয়ে সিআইডির প্রতিবদনের আলোকে কোনো ভুক্তভোগী চাইলে মামলা করতে পারবে বলেও নির্দেশ দেয় হাইকোর্ট
আদালতে দুটি আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও এমাদুল হক বশির
পির দিল্লুর রহমানসহ চারজনের বিদেশযাত্রায় গত ২ ডিসেম্বর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে সম্পূরক রিট আবেদন করা হয়
এতে দিল্লুরসহ শাকিরুল কবির, ফারুকুর রহমান ও মফিজুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়
ব্যবসায়ী একরামুল আহসান কাঞ্চনের পক্ষে আইনজীবী এমাদুল হক বশির আবেদনটি করেন
এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় ৪৯টি মামলা হওয়ার বিরুদ্ধে কাঞ্চন হাইকোর্টে রিট করেন
সে রিটের শুনানি নিয়ে আদালত সিআইডিকে একরামুলের বিরুদ্ধে হওয়া ৪৯ মামলার তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে রুলসহ আদেশ দেয়
পরে সিআইডির প্রতিবেদনে কাঞ্চনের বিরুদ্ধে পির দিল্লুর সিন্ডিকেটের করা হয়রানিমূলক মামলার তথ্য উঠে আসে
এরই ধারাবাহিকতায় গত ১৯ সেপ্টেম্বর রাজারবাগ দরবার শরিফের সব সম্পদের তথ্য খুঁজতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেয় হাইকোর্ট
পিরের জঙ্গি সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করতে সিটিটিসি এবং হাইকোর্টে রিটকারী আটজনের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলার বিষয়ে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেয় উচ্চ আদালত
রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার
শেয়ার করুন
ওমিক্রন: 'এখনই সীমান্ত বন্ধের পরিকল্পনা নেই'
ইমতিয়াজ উল ইসলাম, সাভার
৫ ডিসেম্বর, ২০২১ ১৫:৪৯
আপডেট: ৫ ডিসেম্বর, ২০২১ ১৬:৩২
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
সাভারে নবনির্মিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী
ছবি: নিউজবাংলা
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'এই মুহূর্তে আমাদের বর্ডার বন্ধ করার কোনো পরিকল্পনা নেই
বর্ডারে আমরা পরীক্ষা, স্ক্রিনিং ও কোয়ারেন্টিনের ব্যবস্থা জোরদার করেছি
এখনও দেশে সে রকম কোনো পরিবেশ তৈরি হয়নি যে আমাদের লকডাউনের চিন্তা করতে হবে
দেশ ভালো আছে, নিরাপদে আছে
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে এখনই সীমান্ত বন্ধের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
সাভারে নবনির্মিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট পরিদর্শনে গিয়ে রোববার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি
মন্ত্রী বলেন, 'এই মুহূর্তে আমাদের বর্ডার বন্ধ করার কোনো পরিকল্পনা নেই
বর্ডারে আমরা পরীক্ষা, স্ক্রিনিং ও কোয়ারেন্টিনের ব্যবস্থা জোরদার করেছি
এখনও দেশে সে রকম কোনো পরিবেশ তৈরি হয়নি যে আমাদের লকডাউনের চিন্তা করতে হবে
দেশ ভালো আছে, নিরাপদে আছে
'যারা বিদেশ থেকে আসবেন তারা যেন সংক্রমিত হয়ে দেশে না আসেন
আমি আহ্বান করব, বিশেষ করে সংক্রমিত আফ্রিকাতে যারা আছেন আপনার এই মুহূর্তে দেশে না এলে ভালো হয়
কারণ আপনাদের পরিবার ও দেশকে নিরাপদে রাখতে হলে এখন যেখানে আছেন সেখানেই থাকুন
স্বাস্থ্যমন্ত্রী সাভারে গণটিকাদান কর্মসূচি পরিদর্শন করেন
তার সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
সাভারে নবনির্মিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট
পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, 'ওমিক্রন প্রতিরোধে আমাদের যা যা প্রস্তুতি নেয়া সম্ভব আমরা নিচ্ছি
আমাদের আন্তমন্ত্রণালয়ের বৈঠক হয়েছে
সেখানে অনেকগুলো সিদ্ধান্ত নেয়া হয়েছে
আমাদের দেশে যারা আফ্রিকা থেকে আসছে তাদের ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা করে আসতে হবে এবং ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে
ওমিক্রন আক্রান্ত দেশ থেকে এলেও পরীক্ষা করে আসতে হবে
'ঢাকায় অনেকগুলো কোয়ারেন্টিন সেন্টার করার নির্দেশনা দেয়া হয়েছে
হাসপাতালগুলোকে কোয়ারেন্টিন সেন্টার করার কথা বলা হয়েছে
যারা বিদেশ থেকে আসবে তাদের নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে
স্বাস্থ্যমন্ত্রী জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই হাজার বর্গফুটের আরটিপিসিআর ল্যাব ছিল
সেটির আয়তন বাড়িয়ে তিন হাজারের বেশি বর্গফুটের করা হয়েছে
সেখানে পরীক্ষা, বসা, খাওয়া ও নামাজসহ সবকিছুর ব্যবস্থা করা হয়েছে
জাহিদ মালেক বলেন, 'আমাদের হাসপাতাল ও আইসিইউ প্রস্তুত রেখেছি
সব জেলা শহর ও বিভাগীয় কার্যালয়ে চিঠি দিয়ে প্রস্তুতি নিতে বলা হয়েছে
সবকিছু মিলিয়ে আমরা প্রস্তুত আছি
'জনবল বাড়ানোর জন্য ৮ হাজার নার্স ও ৪ হাজার চিকিৎসক নতুন নিয়োগ দেয়া হয়েছে
একইসঙ্গে টিকা কর্মসূচিও জোরদার করা হয়েছে
প্রায় সাড়ে ১০ কোটি টিকার ডোজ দেয়া হয়ে গেছে
রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার
শেয়ার করুন
সব সিটি সার্ভিসে শিক্ষার্থীদের হাফ ভাড়া
আজহারুল ইসলাম, ঢাকা আরাফাত বিন হাসান , চট্টগ্রাম
৫ ডিসেম্বর, ২০২১ ১৩:৪৮
আপডেট: ৫ ডিসেম্বর, ২০২১ ১৪:০৬
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
চট্টগ্রামসহ দেশের যেখানেই সিটি সার্ভিস চালু আছে, সেখানেই হাফ ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি
চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানান, হাফ ভাড়া শুধু চট্টগ্রাম শহরে কার্যকর হবে, বাইরে হবে না; তবে যেখানে সিটি সার্ভিস চালু আছে, সেখানেও এ সিদ্ধান্ত কার্যকর হবে
দেশের যেসব স্থানে সিটি সার্ভিস চালু আছে, সেগুলোতে শিক্ষার্থীদের শর্তসাপেক্ষ হাফ ভাড়া বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি
চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে রোববার বেলা সোয়া ১১টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ
তিনি জানিয়েছেন, সিটি সার্ভিস চালু থাকা শহরগুলোতে আগামী ১১ ডিসেম্বর, শনিবার থেকে হাফ ভাড়া কার্যকর হবে
সড়ক পরিবহন মালিক সমিতির সংবাদ সম্মেলনে খন্দকার এনায়েত উল্যাহসহ নেতারা
ছবি: নিউজবাংলা
টানা আন্দোলনের মুখে গত ৩০ নভেম্বর ঢাকা মহানগরীতে বাসে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করার সিদ্ধান্ত নেয় পরিবহন মালিক সমিতি
ওই দিন সংবাদ সম্মেলনে জানানো হয়, পয়লা ডিসেম্বর থেকে শর্তসাপেক্ষ এ ভাড়া কার্যকর হবে
পরিবহন মালিক সমিতির সে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের একটি অংশ দাবি করে, দেশের সব শহরে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করতে হবে
তাদের এ দাবির মধ্যেই রোববার চট্টগ্রামসহ সিটি সার্ভিস থাকা শহরগুলোতে হাফ ভাড়া বাস্তবায়নের ঘোষণা দেন এনায়েত উল্যাহ
তিনি বলেন, 'আগামী শনিবার থেকে চট্টগ্রাম শহরে হাফ ভাড়া কার্যকর হবে
হাফ ভাড়া কার্যকরের সময় সকাল ৭টা থেকে রাত ৮টা
এ জন্য শিক্ষার্থীর ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে
ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না উল্লেখ করে তিনি বলেন, 'সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটিতে হাফ ভাড়া কার্যকর হবে না
'আর হাফ ভাড়া শুধু চট্টগ্রাম শহরে কার্যকর হবে, বাইরে হবে না, তবে যেখানে সিটি সার্ভিস চালু আছে, সেখানেও এ সিদ্ধান্ত কার্যকর হবে
ঢাকায় হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দেয়ার দিনও একই ধরনের শর্তের কথা জানিয়েছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির এ নেতা