content stringlengths 0 129k |
|---|
এসইএ-এমই-ডব্লিউই ৫ প্রকল্প পরিচালক পারভেজ মনন আশরাফ জানান, এ বছরের শেষ দিকে পরীক্ষামূলকভাবে চালুর পর জানুয়ারিতে ল্যান্ডিং স্টেশনের সঙ্গে এর সংযোগ স্থাপন করবে বিএসসিসিএল |
বিচ ম্যানহোল থেকে ল্যান্ডিং স্টেশন পর্যন্ত ফাইবার অপটিক ক্যাবল স্থাপন করা হয়েছে |
প্রকল্পের আওতায় কনসোর্টিয়ামের পক্ষ থেকে কক্সবাজার পর্যন্ত ক্যাবল সংযোগ স্থাপন করে দেওয়ার পর সেখান থেকে বাড়তি তিনশ' কিলোমিটার ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশন পর্যন্ত সংযোগ নিয়ে যাওয়া হবে |
প্রকল্পের ফাংশনাল ভবনের মূল স্থাপনা, ডরমিটরিসহ অবকাঠামোগত কাজ ছাড়াও শেষ হয়েছে নিজস্ব ইলেকট্রিক্যাল পোস্ট নির্মাণ কাজও |
বাংলাদেশ সরকারের পাশাপাশি ৬'শ ৬০ কোটি টাকার দেড় হাজার জিবিপিএস ক্ষমতার এ প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করছে বিটিসিএল ও ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) |
চীন থেকে সাড়ে ৭ কোটি ডোজ সিনোফার্মের টিকা কিনতে চায় বাংলাদেশ |
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ইতিমধ্যে এই পরিমাণ টিকার ক্রয়াদেশ দেওয়া হয়েছে |
দেড় কোটি টিকার জন্য আগাম দামও দেওয়া হয়েছে |
টিকাগুলো কেনা হবে সিনোফার্ম টিকা উৎপাদনকারী চীনা প্রতিষ্ঠান বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টসের কাছ থেকে |
তাদের কাছ থেকে বাণিজ্যিকভাবে টিকা কেনার পাশাপাশি যৌথভাবে বাংলাদেশে টিকা উৎপাদনের জন্যও চুক্তি হতে যাচ্ছে |
বেসরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টাকে যুক্ত করে সিনোফার্ম ও বাংলাদেশ সরকারের মধ্যে ত্রিপক্ষীয় এই চুক্তি সই হবে |
পররাষ্ট্রমন্ত্রী জানান, চুক্তি সইয়ের দুই মাসের মাথায় দেশে সিনোফার্মের টিকা যৌথভাবে উৎপাদনের পরিকল্পনা করছে বাংলাদেশ |
এর আগে গত জুনে বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টসের সঙ্গে দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি করে বাংলাদেশ |
তার মধ্যে ৭০ লাখ টিকা ইতিমধ্যে দেশে এসেছে |
চলতি মাসেও কমপক্ষে ৫০ লাখ টিকা আসতে পারে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন |
তাঁরা আরও বলছেন, সংখ্যাটি বাড়তেও পারে |
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানের পর জানিয়েছেন, চীন থেকে কেনার পরিকল্পনায় থাকা সাড়ে ৭ কোটি ডোজ টিকার মধ্যে দেড় কোটির দাম পরিশোধের পর বাকি ৬ কোটি কেনা নিয়ে কাজ চলছে |
যৌথভাবে টিকা উৎপাদনের বিষয়ে অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'এটা যেকোনো সময় হতে পারে |
ওরা (চীন) আমাদের কাছে (চুক্তির খসড়া) গত ১৬ জুলাই দিয়েছে |
সেদিনই আমরা সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়েছি |
' তিনি বলেন, খসড়া দেখে স্বাস্থ্য মন্ত্রণালয় পরদিন তা আইন মন্ত্রণালয়ে পাঠায় |
আইন মন্ত্রণালয় খসড়াটি 'ভেটিং' করে পরদিনই স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে |
এটি এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে রয়েছে |
মন্ত্রী বলেন, সবকিছু ঠিকঠাক আছে |
ইনসেপ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেকোনো সময়ে চুক্তি সই করা উচিত |
চুক্তি সইয়ের দুই মাসের মধ্যে টিকা উৎপাদন শুরু হবে |
সরকার দুই মাসের মধ্যে ৮ কোটি মানুষকে টিকা দেওয়ার অবস্থান থেকে সরে এসেছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতি সপ্তাহে এক কোটি করে মানুষকে টিকা দেওয়ার কথা জানিয়েছিল |
তবে টিকা এনে আমরা রেখে দিতে পারি না |
ধাপে ধাপে টিকা আনতে হচ্ছে |
তাই আট সপ্তাহে দেশের অর্ধেক লোককে টিকা দেওয়ার বিষয়টি এদিক-সেদিক হতে পারে |
দেশে প্রথম করোনার টিকা আসে গত ২১ জানুয়ারি |
ওই দিন ভারত উপহার হিসেবে বাংলাদেশকে ২০ লাখ টিকা দেয় |
এর আগে অবশ্য গত নভেম্বরে ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি টিকা কিনতে চুক্তি করে সরকার |
গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণটিকাদান |
তবে সেরাম দুই দফায় ৭০ লাখ ডোজ দিয়ে বাংলাদেশকে টিকা সরবরাহ বন্ধ করে দেয় |
কারণ, কাঁচামালের সংকট ও ভারতে করোনা পরিস্থিতির অবনতির ফলে গত এপ্রিলে সে দেশের সরকার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে |
এরপরই বাংলাদেশ বিভিন্ন দেশে টিকার খোঁজ করতে শুরু করে |
চীনের সঙ্গে চুক্তি হয় |
রাশিয়ার সঙ্গে চুক্তির প্রক্রিয়া শুরু হয় |
পাশাপাশি অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দিতে ঘাটতি পূরণের জন্য যুক্তরাষ্ট্র, জাপানসহ বিভিন্ন দেশকে অনুরোধ জানানো হয় |
বিভিন্ন উৎস থেকে টিকা কেনা ও সংগ্রহের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তারা এই প্রতিবেদককে জানিয়েছেন, দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তির পর চীনের প্রতিষ্ঠান বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস বাংলাদেশের কাছে জানতে চেয়েছিল যে এ দেশের বাড়তি টিকা লাগবে কি না |
বাড়তি টিকা লাগলে তা নির্ধারিত সময়ের মধ্যে জানিয়ে দিতে বলা হয়েছিল |
সে অনুযায়ী গত ১৬ জুলাই চীনের বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টসকে বাংলাদেশ জুন মাসে করা চুক্তির আওতায় দেড় কোটি টিকার বাইরে আরও দেড় কোটি ডোজের চাহিদার কথা জানায় |
এরপর চীনা প্রতিষ্ঠানটির কাছ থেকে মোট সাড়ে ৭ কোটি টিকা কেনার পরিকল্পনার কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী |
আরও টিকা আসছে- |
পররাষ্ট্রমন্ত্রী গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে চলতি আগস্ট ও আগামী মাস সেপ্টেম্বরে বাংলাদেশ ১ কোটি ৪ লাখ ডোজ টিকা পেতে যাচ্ছে |
এর মধ্যে আগামী সপ্তাহে কোভ্যাক্সের আওতায় পাওয়া যাবে সিনোফার্মের ৩০ লাখ টিকা |
চলতি মাসে কোভ্যাক্স অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ টিকা পাঠাবে |
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কোভ্যাক্স থেকে আসবে ফাইজারের ৬০ লাখ টিকা |
বাংলাদেশ এখন পর্যন্ত বিভিন্ন উৎস থেকে ২ কোটি ৫৬ লাখের কিছু বেশি টিকা হাতে পেয়েছে |
এর মধ্যে ভারত থেকে এসেছে মোট ১ কোটি ৩ লাখ |
চীন থেকে ৮১ লাখ, যুক্তরাষ্ট্র থেকে ৫৬ লাখ ও জাপান থেকে সাড়ে ১৬ লাখের মতো টিকা এসেছে |
ভারত উপহার দিয়েছে ৩৩ লাখ টিকা |
চীন দিয়েছে ১১ লাখ |
তারা আরও ৩০ লাখ দেবে |
যুক্তরাষ্ট্র দিয়েছে ৫৫ লাখ ও জাপান দিয়েছে ৩০ লাখ |
জাপানের দেওয়া ৩০ লাখ ডোজের মধ্যে ১৬ লাখের মতো দেশে এসেছে |
বাংলাদেশ সরকার ৮০ শতাংশ মানুষকে টিকা দিতে চায় |
এ জন্য দরকার ২৬ কোটি টিকা |
সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কোভ্যাক্সের আওতায় এ বছরের ডিসেম্বরের মধ্যে ৬ কোটি টিকা পাওয়ার কথা |
এরপর আগামী বছরের জানুয়ারি থেকে কোভ্যাক্সের মাধ্যমে টিকা কেনার প্রক্রিয়া শুরু হবে |
তিনি বলেন, কোভ্যাক্স থেকে সাশ্রয়ী মূল্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জনসনের টিকা কিনবে |
এই টিকার ডোজ একটি এবং সংরক্ষণ সহজ |
যেহেতু আগামী বছরের শুরু থেকে কোভ্যাক্সের আওতায় জনসনের বাজারজাত হবে, তাই তারা এটি বাংলাদেশকে দিতে আগ্রহী |
গাজীপুরে একটু ভিন্ন ভাবে পালিত হলো শেখ ফজিলাতন্নেছা মুজিবের জন্মদিন |
পরবর্তী খবর |
২৩ আগস্টের মধ্যে সৌদিতে অভিবাসীদের ব্যবসা সংক্রান্ত তথ্য নিবন্ধন |
পরবর্তী খবর |
২৩ আগস্টের মধ্যে সৌদিতে অভিবাসীদের ব্যবসা সংক্রান্ত তথ্য নিবন্ধন |
. * |
, , . |
সেপ্টেম্বরেই ১০ হাজার কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি |
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদ ও তবারক বিতরণ করেছে গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সরকার আলিফ |
জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর মহানগর ছাত্রলীগের মোঃ মোশারফ হোসেন শাওন খান এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসৃচি ,দোয়া ও মিলাদ মাহফিল হয় |
জাতীয়তা হচ্ছে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের মধ্যে [১] আইনগত সম্পর্ক |
জাতীয়তা রাষ্ট্রকে কোনো ব্যক্তির উপর আইনগত অধিকার এনে দেয় এবং ব্যক্তিকে এনে দেয় রাষ্ট্রের সুরক্ষা |
এসব অধিকার এবং দায়িত্ব কি তার তারতম্য ঘটে রাষ্ট্র থেকে রাষ্ট্রে |
আন্তর্জাতিক প্রথাগত আইন এবং আন্তর্জাতিক রীতি অনুযায়ী, এটি প্রত্যেক রাষ্ট্রের অধিকার যা নির্ধারণ করে কারা সেই রাষ্ট্রের নাগরিক হবে |
[৩] এই নির্দেশকগুলো জাতীয়তা আইনের অংশ |
কিছু ক্ষেত্রে জাতীয়তার নির্দেশকগুলোও নিয়ন্ত্রিত হয় সরকারী আন্তর্জাতিক আইন দ্বারা |
উদাহরনস্বরূপ,রাষ্ট্রহীনতার উপর চুক্তিপত্র এবং জাতীয়তা বিষয়ক ইউরোপীয় সম্মেলন |
জাতীয়তা, নাগরিকতা থেকে কারিগরি এবং আইনগত ভাবে পৃথক, যা বাক্তি এবং দেশের মধ্যে পৃথক ধরনের আইনগত সম্পর্ক |
জাতীয়তা বিশেষ্য পদটি নাগরিক এবং অনাগরিক উভয়কেই বোঝাতে পারে |
নাগরিকের সবচেয়ে সাধারণ পার্থক্যকারি বৈশিষ্ট্য হচ্ছে নাগরিক রাষ্ট্রের রাজনৈতিক জীবনে অংশগ্রহণ করতে পারে, যেমন ভোট দেয়ার মাধ্যমে অথবা নির্বাচনে প্রতিযোগিতা করে |
যাইহোক, আধুনিক দেশে সকল মানুষই রাষ্ট্রের নাগরিক এবং পূর্ণ নাগরিকরা রাষ্ট্রের বাধ্যগত |
ইংরেজি এবং কিছু অন্য ভাষাতে, জাতীয়তা শব্দটিকে ব্যবহার করা হয় জাতিগত গোষ্ঠী নির্দেশ করার জন্য |
জাতিগত গোষ্ঠী হচ্ছে, মানুষের একটি দল যারা একই জাতীয় পরিচিতি, ভাষা, সংস্কৃতি, ইতিহাস এবং আরও অনেক কিছু ভাগাভাগি করে |
জাতীয়তার এই সংজ্ঞাটি রাজনৈতিক সীমানা বা পাসপোর্ট মালিকানার ভিত্তিতে দেয়া হয়নি এবং যেসব জাতির স্বাধীন রাষ্ট্র নেই (যেমন স্কট, ওয়েলস, ইংলিশ, কুরদ, তামিল, শিখ ইত্যাদি) তাদেরকেও অন্তর্ভুক্ত করে |
[তথ্যসূত্র প্রয়োজন] |
যারা বড় কোন সরকার থেকে স্বায়ত্তশাসন এর ক্ষমতা অর্জন করেছে তাদেরকেও নাগরিক বলা যেতে পারে |
পরিচ্ছেদসমূহ |
১ আন্তর্জাতিক আইন |
২ জাতীয় আইন |
৩ জাতীয়তা বনাম নাগরিকত্ব |
৪ জাতীয়তা বনাম জাতিভুক্তি |
৫ জাতীয়তা বনাম জাতীয় পরিচয় |
৬ দ্বৈত জাতীয়তা |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.