content
stringlengths
0
129k
মূল্য সংবেদনশীল তথ্য
বাজার পর্যালোচনা
কোম্পানির সংবাদ
আইপিও / রাইট
এজিএম / ইজিএম
আন্তর্জাতিক
ইসলাম ও জীবন
লাইফ স্টাইল
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষাঙ্গন
চাকরির খবর
হোম " গ্রেপ্তার হতে পারেন নাসির হোসেন-তামিমা সুলতানা তাম্মি
আজকের সংবাদখেলাধুলাবিনোদন
গ্রেপ্তার হতে পারেন নাসির হোসেন-তামিমা সুলতানা তাম্মি
টুডে স্টার নিউজ 30, 2021
টুডে স্টার নিউজ 30, 2021 0 শেয়ার করুন 115
টুডে স্টার নিউজ অনলাইন ডেস্কঃ ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মিকে আগামী ৩১ অক্টোবর আদালতে হাজিরের নির্দেশ দিয়ে সমন জারি করা হয়েছে
একইসঙ্গে তামিমার মা সুমি আক্তারকেও আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে
তামিমা ও রাকিব হাসানের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে মর্মে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন একটি প্রতিবেদন দাখিল করেন
সেখানেও ক্রিকেটার নাসির হোসেন, সৌদিয়া এয়ারলাইন্সের বিমানবালা তামিমা সুলতানা তাম্মী ও তামিমার মা সুমি আক্তারকে দোষী উল্লেখ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে
এ সংক্রান্ত মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মো. রাকিব হাসান
এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত এ সমন জারি করেন
তালাক বৈধ না হওয়ায় সৌদিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মী এখনও ব্যবসায়ী রাকিব হাসানের স্ত্রী
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে - তালাক যথাযথ হয়নি জেনেও নাসির বিয়ে করেছেন তামিমাকে
তামিমা রাকিবকে তালাক দেননি
আইনগতভাবে রাকিব তালাকের কোনো নোটিশও পাননি
তামিমা উল্টো জালিয়াতি করে ডাকবিভাগের তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন
যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেওয়ার ফলে তামিমা তাম্মী এখনও রাকিবের স্ত্রী হিসেবে বহাল রয়েছেন
দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ
এমন পরিস্থিতিতে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মীর বিয়ে অবৈধ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে
এর আগে ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন আদালত
গত ৩১ আগস্ট ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল
এদিন মামলার তদন্ত সংস্থা পিবিআই প্রতিবেদন দাখিল করেনি
এ জন্য বিচারক প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেন
গত ২৪ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী মো. রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন
ওই দিনই আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন
এর পর শুনানি শেষে বিকালে আদালত মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন
মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়
তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে
তামিমা পেশায় একজন কেবিন ক্রু
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে
পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন
টুডে স্টার নিউজ.কম/এসএম
আরও পড়তে পারেন......
খেলাধুলাতামিমা সুলতানা তাম্মিনাসির হোসেনবিনোদন
জাতীয় সোনারগাঁও কাউকে না খেয়ে মরতে দিবোনা, আপনাদের জন্য খাদ্যসামগ্রী নিয়ে এসেছি, -------এমপি খোকা
কাউকে না খেয়ে মরতে দিবোনা, আপনাদের জন্য খাদ্যসামগ্রী নিয়ে এসেছি, -------এমপি খোকা
এপ্রিল ০৫, ২০২০ জাতীয়, সোনারগাঁও,
আমি আপনাদের জন্য খাদ্যসামগ্রী নিয়ে এসেছি,কাউকে না খেয়ে মরতে দিবোনা -------এমপি খোকা
আজকের সংবাদ ডেস্কঃ আসসালামু আলাইকুম চাচি বাসায় আছেন
আমি আপনাদের ছেলে খোকা
আপনার বাসায় আর কে কে আছেন? আমি জেনেছি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাড়িতে অবস্থান করায় আপনি কর্মহীন হয়ে পড়েছেন
আমি আপনাদের জন্য খাদ্যসামগ্রী নিয়ে এসেছি
হতদরিদ্র আমেনা বেগমের বাসায় গিয়ে ঠিক এভাবেই ডাক দিলেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা
পরে ওই নারীর হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি
শনিবার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঋষিপাড়া,আলাপদী,কাপূর্দী ও কাইকারটেক গ্রামে হেঁটে হেঁটে স্বল্প আয়ের মানুষের ঘরে ঘরে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেন এমপি খোকা
বাড়িতে এমপি খোকার আকস্মিক আগমনে অবাক হয়েছেন অনেক হতদরিদ্র মানুষ
এমপির এমন কার্যক্রমের প্রশংসা করেছেন সবাই
আমেনা বেগম জানান, পাঁচ বছর আগে বার্ধক্যজনিত কারণে স্বামীকে হারিয়েছেন তিনি
দিনমজুর দুই ছেলে পৃথক সংসার পেতেছেন
তাদের দেয়া টাকা-পয়সায় কোনোমতে চলছিল তার একার সংসার
দিনে এনে দিনে খেয়ে চললেও সরকারের অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে তার দুই ছেলে
তিনি বলেন, ঘরে থাকা সামান্য মজুত ফুরিয়ে গেছে
এ অবস্থায় অনেকটা দিশেহারা হয়ে পড়েছি
হঠাৎ খাবার নিয়ে বাড়িতে এমপি আসায় আমার মনটা ভরে গেল
আমি মন ভরে এমপির জন্য দোয়া করছি
ঠিক একইভাবে সোনারগাঁয়ের প্রায় সব উপজেলার স্বল্প আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে তিনি এ নিয়ে এমপি খোকার প্রশংসা করেছেন সবাই
সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, আমাদের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য অনুরোধ করছি
বলছি আপনারা ঘরে থাকবে আর আমরা খাদ্য পৌঁছে দিব
কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষকে নিয়ে তাদের খাবারের কথা চিন্তা করা হচ্ছে
সেই চিন্তা থেকে আমার পক্ষ থেকে খাদ্যসামগ্রী স্বল্প আয়ের মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে এবং এটা চলমান থাকবে
এসময় আরও উপস্থিতি ছিলেন,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক জাবেদ রায়হান জয়, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য আনিসুর রহমান বাবুসহ আরও অনেকে
# জাতীয় # সোনারগাঁও
সতর্কীকরণ বার্তা
এই সময়ে এপ্রিল ০৫, ২০২০
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!-এ শেয়ার করুন-এ শেয়ার করুন এ শেয়ার করুন
লেবেলসমূহ: জাতীয়, সোনারগাঁও
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম
এতে সদস্যতা: মন্তব্যগুলি পোস্ট করুন ()
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭
সতর্কীকরন বার্তা
© আজকের সংবাদ
সর্বসত্ব সংরক্ষিত
আজকের সংবাদ এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়
নিউজ সম্পৃক্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭
এইমাত্র পাওয়া
সোনারগাঁয়ে দ্বিতীয় স্ত্রীসহ অবমুক্ত মামনুল হক
সোনারগাঁয়ে দ্বিতীয় স্ত্রীসহ অবমুক্ত মামনুল হক আজকের সংবাদ ডেক্সঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যু...
মামুনুলের মুক্তির দাবিতে ব্যাপক ভাংচুর,বিক্ষোভ ও আওয়ামীলীগের পার্টি অফিস ভাংচুর
মামুনুলের মুক্তির দাবিতে ব্যাপক ভাংচুর,বিক্ষোভ ও আওয়ামীলীগের পার্টি অফিস ভাংচুর আজকের সংবাদ ডেক্সঃ-হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ...
সোনারগাঁয়ে প্রতিহিংসায় এক সাংবাদিকের উপর হেফাজতের হামলা, আতঙ্কে অন্য সাংবাদিকরা
সোনারগাঁয়ে প্রতিহিংসায় এক সাংবাদিকের উপর হেফাজতের হামলা,আতঙ্কে অন্য সাংবাদিকরা আজকের সংবাদ ডেক্সঃ - নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গত শনিবার সন্ধ্য...
সোনারগাঁয়ে নাশকতার প্রধান আসামিসহ হেফাজতের ৪ নেতা গ্রেফতার
সোনারগাঁয়ে নাশকতার প্রধান আসামিসহ হেফাজতের ৪ নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টারঃ- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সাধ...