content stringlengths 0 129k |
|---|
প্রতিনিয়ত এ প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত রোগী দেখছেন ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন |
প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রামণ কমতে শুরু করেছে |
২৭ দিনে জেলায় কোনো মৃত্যু নেই |
মৃত্যুর সংখ্যা ৩২৭ জনই আছে |
এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় ৩৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে |
এতে ৪ জন আক্রান্ত হয়েছে |
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৪৫২ জন |
সুস্থ্য হয়েছেন ২৬ হাজার ৫২ জন |
এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৪০৮ জনের |
এদিকে ৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ২৭ দিনে জেলায় কোন মৃত্যু নেই |
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন |
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৪৮ জন ও আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১০৯ জন, সদরে মারা গেছেন ৫৭ জন ও আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪৮৬ জন, বন্দরে মারা গেছেন ৩১ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬২৬ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৮ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৪২ জন, সোনারগাঁয়ে মার... |
উল্লেখ্য নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় |
৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায় |
ইনজুরের কারণে ২০১৬ সালের বেশির ভাগ সময়ই মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে |
তারপরও প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমানের |
সাফল্য মানেই যখন মোস্তাফিজুর রহমান, তখন কোন কিছু কি আর বাধা হতে পারে তার জন্য? |
এই যেমন ইনজুরি বাধা হতে পারলো না টি-টোয়েন্টিতে বোলারদের র্যাংকিংয়ের শীর্ষ দশে তার যায়গা পাওয়া নিয়ে |
চোটের কারণে খেলতে পারেননি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টির পুরো সিরিজ |
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন দুটিতে |
আর এই দুটি ম্যাচের পারফরমেন্সই র্যাংকিংয়ে দশ ধাপ উপরে তুলে দিয়েছে বাঁ-হাতি এই পেসারকে |
একই সঙ্গে তিনি যায়গা করে নিয়েছেন শীর্ষ দশে |
তার ঠিক একধাপ পেছনে, অথ্যাৎ ১১তম অবস্থানে আছেন সাকিব আল হাসান |
সাকিব এগিয়েছেন আগের চেয়ে তিন ধাপ |
টি-টোয়েন্টির বোলিং র্যাংকিংয়ে মোস্তাফিজের পয়েন্ট ৬৪৩; সাকিবের ৬৩৬ |
সেরা বিশে অবশ্য আর কোন বাংলাদেশি বোলারের যায়গা হয়নি |
এই সাফল্যের পর মোস্তাফিজ আইসিসিকে জানানো প্রতিক্রিয়ায় বলেন, 'র্যাংকিং পারফরম্যান্সের ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ ব্যাপার |
প্রথমবারের মতো নিজেকে সেরা দশে দেখে আমি খুব খুশি ও অনুপ্রাণিত |
উল্লেখ্য, ২০১৫ সালে ২৪ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের পর এখনও পর্যন্ত ১৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন মোস্তাফিজ |
১৫.৫৬ গড়ে উইকেট পেয়েছেন ২৩টি |
ক্যারিয়ার সেরা বোলিং ২২ রানে ৫ উইকেট; গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে কলকাতার ইডেনে গার্ডেনে |
কোলেস্টেরল এক ধরনের চর্বি |
এটি দেখতে অনেকটা মোমের মতো নরম |
এটি আমাদের দেহের কোষের দেয়ালে থাকে |
আমরা যখন চর্বিজাতীয় খাবার খাই, তখন আমাদের যকৃতে এই কোলেস্টেরল তৈরি হয় এবং রক্ত সঞ্চালনের মাধ্যমে আমাদের দেহের সমস্ত রক্তনালিতে ছড়িয়ে পড়ে |
এটি শরীরের প্রয়োজনীয় বিভিন্ন কাজে সাহায্য করে |
যেমন- হরমোন তৈরিতে, চর্বিতে দ্রবনীয় ভিটামিনগুলোর পরিপাকে এবং ভিটামিন ডি তৈরিতে |
যদি অধিক পরিমাণ চর্বিজাতীয় খাবার খাওয়া হয় তবে এই অতিরিক্ত কোলেস্টেরল ধমনির দেয়ালে জমাট বেঁধে প্লাক তৈরি করে এবং রক্ত চলাচলে বাধা দেয় |
ফলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা যায় |
যেমন- উচ্চ রক্তচাপ, হৃদপিণ্ডের নানা ধরনের অসুখ, হার্ট অ্যাটাক ইত্যাদি |
আপনাকে অবশ্যই জানতে হবে শরীরে কোলেস্টেরলের মাত্রা কত এবং আপনি কতটুকু কমাতে চান |
এটা অনেক উপাদানের ওপর নির্ভর করে |
যেমন- পরিবারের বা বাবা-মায়ের হৃদরোগের ইতিহাস আছে কিনা এবং আপনার হৃদরোগ হওয়ার মতো ঝুঁকি রয়েছে কি না, যেমন- উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, ধূমপানের অভ্যাস, অতিরিক্ত মেদভুঁড়ি ইত্যাদি |
যাদের ঝুঁকি সবচেয়ে বেশি, তাদের কম ঘনত্বের কোলেস্টেরল বা ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা ৭০ মিলিগ্রাম/ডেসিলিটারের নিচে থাকা উচিত |
যাদের হৃদরোগের কোনো ঝুঁকি উপাদান নেই, তাদের ১৬০ মিলিগ্রাম/ডেসিলিটারের নিচে রাখা যেতে পারে |
শরীরে উচ্চমাত্রায় ক্ষতিকর কোলেস্টেরল থাকলে হৃদরোগের ঝুঁকি বাড়ে |
তবে নিয়মিত ব্যায়ামের পাশাপাশি রসুন, আমলকি ও মেথির মতো খাবার কাজে লাগতে পারে |
বিশেষজ্ঞরা বলেন, আপনার দৈনন্দিন ডায়েট ভালো স্বাস্থ্যের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে |
উচ্চমাত্রার খারাপ কোলেস্টেরল কমাতে যেসব খাবার কাজে লাগাতে পারেন |
রসুন: স্বাস্থ্যকর রসুনের গুণাগুণ অনেকের জানা |
রসুনে আছে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, খনিজ ও অর্গানোসালফার যৌগ |
এই যৌগ ওষুধি গুণ হিসেবে কাজ করে |
বেশ কয়েকটি বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, শরীরে বাজে কোলেস্টেরল কমাতে কার্যকর রসুন |
এটি রক্তচাপ কমানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে |
অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রসুন দৈনিক অর্ধেক বা এক কোয়া করে খেলে কোলস্টেরলের মাত্রা ৯ শতাংশ কমতে দেখা যায় |
মেথি: মেথিকে মসলা, খাবার, পথ্য-তিনটিই বলা চলে |
স্বাদ তিতা ধরনের |
এতে রয়েছে রক্তের চিনির মাত্রা কমানোর বিস্ময়কর শক্তি ও তারুণ্য ধরে রাখার বিস্ময়কর এক ক্ষমতা |
যাঁরা নিয়মিত মেথি খান, তাঁদের বুড়িয়ে যাওয়ার গতিটা অত্যন্ত ধীর হয় |
প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে খেলে বা এক গ্লাস পানিতে মেথি ভিজিয়ে রেখে সেই জল পান করলে শরীরের রোগ-জীবাণু মরে |
বিশেষত কৃমি মরে |
রক্তের চিনির মাত্রা কমে |
রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা কমে যায় |
ডায়াবেটিসের রোগী থেকে শুরু করে হৃদরোগের রোগী পর্যন্ত সবাইকে তাঁদের খাবারে মেথি রাখার পরামর্শ দেওয়া হয় |
আমলকি: টক আর তেতো স্বাদে ভরা আমলকি গুণে-মানে অতুলনীয় |
ফলটি শুধু ভিটামিন আর খনিজ উপাদানেই ভরপুর নয়, বিভিন্ন রোগব্যাধি দূর করায়ও রয়েছে অসাধারণ গুণ |
আমলকিতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি-কাশি ঠেকাতে পারে |
আয়ুর্বেদশাস্ত্রেও আমলকির জুসের গুণ বর্ণনা করে বলা হয়েছে, শরীরের সব ধরনের ক্রিয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে তা |
নিয়মিত আমলকির জুস খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমে |
অ্যামিনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় হৃদ্যন্ত্র ভালো থাকে |
বিটা ক্যারোটিন: গাঢ় হলুদ ফলে বিটা ক্যারোটিন রয়েছে |
যেমন- আম, হলুদ পিচফল, কাঁঠাল ইত্যাদি |
সবজির মধ্যে যেমন- কুমড়া, মিষ্টি আলু, কাঠবাদাম, গাজর ইত্যাদির মধ্যেও বিটা ক্যারোটিন রয়েছে |
এ ছাড়া গাঢ় সবুজ সবজি যেমন- ব্রকোলি, পাতাকপি ইত্যাদি খেতে হবে শরীরে বিটা ক্যারোটিনের চাহিদা পূরণ করার জন্য |
অপ্রক্রিয়াজাত দানাজাতীয় খাবার: সব ধরনের অপ্রক্রিয়াজাত দানাজাতীয় খাবারে ভিটামিন বি ও মিনারেলস রয়েছে |
এগুলো চর্বি ও কোলেস্টেরল কমায় |
এ ধরনের খাদ্য যেমন- রুটি, গম, ভুট্টা, ওটমিলস ইত্যাদি |
ওটস-এর মধ্যে রয়েছে হাই সলিউবল ফাইবার যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে বেশ কার্যকর |
মাছ: গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে তিনদিন অথবা এর বেশি সময় মাছ খায়, তাদের শরীরে খারাপ কলেস্টেরল কম থাকে |
যারা উচ্চ রক্তচাপ এবং বিভিন্ন হৃদরোগে ভুগছেন তাদের জন্য মাছ খুব উপকারী |
এর মধ্যে হাই ওমেগা-৩ ফ্যাটি এসিড রয়েছে |
পালংশাক: বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধানে কাজে লাগে |
কোলেস্টেরল নিয়ন্ত্রণ তার মধ্যে অন্যতম |
দৈনিক খাদ্য তালিকায় এই শাক থাকলে কোলেস্টেরলের কারণে রক্তনালী বন্ধ হওয়ার ঝুঁকি কমবে অনেকটাই |
৩.ব্যবহার : ভোজ্য তেল হিসেবে ব্যবহার ছাড়াও সাবান ও প্রসাধনী তৈরিতে এর ব্যবহার হয় |
এর খৈল গো-মহিষের খুব উপাদেয় খাদ্য |
৪. উপযুক্ত জমি ও মাটি : গর্জন তিল প্রায় সব ধরনের মাটিতে চাষ করা যায় |
তবে দো-আঁশ এবং বেলে দো-আঁশ মাটিতে ভালো হয় |
৫. জাত পরিচিতি : শোভা |
জাতটি বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হয় |
১৯৮৮ সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক চাষের জন্য অনুমোদিত হয় |
গাছের কান্ড সাধারণত সবুজ ও বেগুনী রংয়ের হয় |
কান্ড ও পাতায় লোমের মতো থাকায় হাত দিয়ে ধরলে খসখসে মনে হয় |
তবে সেগুলো বেশ নরম |
ফুল ছোট ও হলুদ রংয়ের |
বীজ সূচাকৃতির এবং ১.২৫ সে.মি. পাতলা ও বেশ মসৃন |
১০০০ বীজের ওজন ৩-৪ গ্রাম |
জীবনকাল ১০৫-১১০ দিন |
হেক্টর প্রতি ফলন ১.০৫-১.১০ টন |
৬. বীজ বপন : জমিতে বীজ ছিটিয়ে বপন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.