content
stringlengths
0
129k
@অপার্থিব,
দারুণ আলোচনা হচ্ছে
গ্যালারিতে বসলাম
গীতা দাস জুলাই 15, 2010 8:28 পূর্বাহ্ন -
প্রদীপ দেবের লেখাকে ভিত্তি করে উপভোগ্য আলোচনা
খুব ভাল লাগল
সাথে বোনাস পেলাম ?
সংশপ্তক জুলাই 15, 2010 4:44 পূর্বাহ্ন -
নাস্তিকতা একটি অন্তর্মুখী দর্শন
অন্যদিকে, প্রগতিশীলতা একটি বহুমুখী দর্শন
এই দুটি দর্শনের তুলনা করা সংগত কারনেই ভুল হবে
নাস্তিকতার সমাপ্তি ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করা পর্যন্ত কিন্তু প্রগতিশীলতার ব্যপ্তি আক্ষরিক অর্থেই অসীম
নাস্তিকতার সর্বশেষ সীমান্ত রেখা থেকে শুরু হয় প্রগতিশীলতার অন্তহীন যাত্রাপথ
তবে, এ ধারনা আমার একান্তই নিজস্ব
মাহফুজ জুলাই 15, 2010 5:05 পূর্বাহ্ন -
তাহলে বুঝা যাচ্ছে প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড অন্তর্মুখী দর্শন পর্যন্ত গিয়ে আটকে আছেন
এখন তাকে বহুমুখী দর্শনের পাঠ করা গ্রহণ করা দরকার
প্রধান মন্ত্রী জুলিয়া গিলার্ড কবে প্রগতিশীলতার অন্তহীন যাত্রাপথের উদ্দেশ্যে রওনা দিবেন, তা এখন দেখার বিষয়
ঠিক আছে ধৈর্য ধরি, দেখা যাক কী হয় শেষ পর্যন্ত
সৈকত চৌধুরী জুলাই 15, 2010 5:34 পূর্বাহ্ন -
:: সুন্দর বলেছেন
ব্রাইট স্মাইল্ জুলাই 15, 2010 7:47 পূর্বাহ্ন -
নাস্তিকতার সর্বশেষ সীমান্ত রেখা থেকে শুরু হয় প্রগতিশীলতার অন্তহীন যাত্রাপথ
কথাটা বুঝতে পারলামনা
আমার মনে হয়না প্রগতিশীলতার সাথে নাস্তিকতার কোন সম্পর্ক আছে
ধর্মীয় কুপমুন্ডকতা বাদ দিলে, প্রগতিশীল হওয়ার জন্য আস্তিকতা বা নাস্তিকতা বাধা স্বরূপ হয় বলে আমার মনে হয়না
মোঃ হারুন উজ জামান জুলাই 15, 2010 8:44 পূর্বাহ্ন -
আপনার অন্তর্দৃষ্টিমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ
অন্যদিকে, প্রগতিশীলতা একটি বহুমুখী দর্শন
আপনি মনে হয় বলতে চেয়েছেন যে, প্রগতিশীলতা একটি *বহির্মুখী* দর্শন
কারন অন্তর্মুখী (-) এর বিপরীত হল বহির্মুখী (-), বহুমুখী (-) নয়
আমি কি ঠিক বলেছি?
আর একটা কথা হল কারো সাংস্কৃতিক অবস্থানের সাথে তার আর্থসামাজিক অবস্থানের কোন সরল সম্পর্ক নেই
একই লোকের পক্ষে সাংস্কৃতিকভাবে উদারপন্থী এবং আর্থসামাজিকভাবে রক্ষণশীল হওয়া সম্ভব
এর ঠিক উল্টোটাও সম্ভব
সংশপ্তক জুলাই 15, 2010 4:03 পূর্বাহ্ন -
জুলিয়া গিলার্ডের রাজনৈতিক ও সামাজিক দর্শন প্রসংগে কয়েকটা বিষয় উল্লেখ না করলেই নয়
তিনি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন তার লেবার দলের ডানপন্থীদের সমর্থনে যারা একই দলের সাবেক প্রধানমন্ত্রী এবং উদারপন্থী কেভিনকে ক্ষমতাচ্যুত করেন| অভিবাসন নীতিতে তার অবস্থান কঠোর
তিনি গর্ভপাতে সরকারী অর্থ বরাদ্দের বিরোধী
সমকামী বিবাহের বিপক্ষে তার অবস্থান অত্যন্ত পরিষ্কার
প্রসংগত: সমকামী বিবাহ অস্ট্রেলিয়ায় এখনও বেআইনী
তিনি নাস্তিক সত্যি , তবে তিনি রক্ষনশীলও বটে
://...///----/-66-1225887103691
://...///2010/06/27/2938009.
://...///----/2005/02/03/1107228831705.
://...//-//7487734/-----/
মাহফুজ জুলাই 15, 2010 4:14 পূর্বাহ্ন -
তিনি নাস্তিক সত্যি , তবে তিনি রক্ষনশীলও বটে
এতদিন মনে করতাম- নাস্তিকরা প্রগতিশীল
আজ জানলাম নাস্তিক হয়েও রক্ষণশীল হওয়া যায়
উপরোক্ত বাক্যের পরিপ্রেক্ষিতে কি একজন আস্তিককে বলা যায়?- তিনি আস্তিক সত্য, তবে তিনি মুক্তমনা
রৌরব জুলাই 15, 2010 6:16 পূর্বাহ্ন -
আপনি যে লিংকগুলি দিলেন তা থেকে মনে হল সমকামী বিবাহের ব্যাপারটা বাদ দিলে উনি মূলত অর্থনৈতিক অর্থে ডানপন্থী বা রক্ষণশীল
এর সাথে নাস্তিকতার বিরোধ আছে বলে মনে হয়না, আর পাঁচটা রাজনৈতিক মতের মত এটাও একটা বৈধ অবস্থান
আতিক রাঢ়ী জুলাই 15, 2010 11:29 পূর্বাহ্ন -
সমকামিতাকে নিশ্চই তিনি অবৈধ বলেননি
সমকামিতার সাথে বিয়ের অদৌ কি কোন সম্প্তর্ক আছে, না দরকার আছে ?
মোঃ হারুন উজ জামান জুলাই 16, 2010 10:12 পূর্বাহ্ন -
আপনি যে লিংকগুলি দিলেন তা থেকে মনে হল সমকামী বিবাহের ব্যাপারটা বাদ দিলে উনি মূলত অর্থনৈতিক অর্থে ডানপন্থী বা রক্ষণশীল
সমকামী বিবাহের ব্যাপারটা বাদ দিচ্ছেন কেন? ওটাওত (সমকামী বিবাহ বিরোধীতা) একটা রক্ষণশীল অবস্থান এবং তার অন্যান্য অবস্থানের সাথে সংগতিপূর্ণ
মনে হচ্ছে একমাত্র ধর্মবিশ্বাস ছাড়া বাকী সব ব্যাপারে জুলিয়া গিলার্ড একজন নির্ভেজাল রক্ষণশীল
বাদ দিতে হলে শুধু ধর্মবিশ্বাসকেই বাদ দিতে হবে
আমি আপনার সংগে একমত যে জুলিয়া গিলার্ডের নাস্তিকতা আর তার অন্যান্য রক্ষণশীল অবস্থানের মধ্যে কোন বিরোধ নেই এবং এই অবস্থানগুলো সম্পূর্ণ বৈধ
কারন নাস্তিক হলে যে রক্ষণশীল হওয়া যাবেনা একথাত কোন শাস্ত্রে লেখা নেই ( টা ক্ষমা করবেন)
একইভাবে আস্তিকতার সাথে প্রগতিশীলতার কোন মৌলিক বিরোধ নেই
কর্মজীবনে আমার একজন প্রাক্তন বস ছিলেন রিপাবলিকান (তার পদটা ছিল রাজনৈতিক নিযুক্তি)
এই মহিলার সাথে ব্যক্তিগত আলাপে জানতে পারি ধর্মবিশ্বাসে উনি একজন পাঁড় নাস্তিক, আর্থসামাজিক ব্যাপারে কট্টর রক্ষণশীল এবং রিপাবলিকান হওয়া সত্তেও ইরাক যুদ্ধ বিরোধী
নাস্তিক/অজ্ঞেয়বাদী কিন্তু রক্ষণশীল এর আরো উদাহরণ হল আমেরিকাতে যারা "" বলে পরিচিত তারা (কার্ল রোভ, রিচার্ড পার্ল ইত্যাদি)
অন্যদিকে ড: মার্টিন লুথার কিং এবং ম্যাল্কম এক্স এর মত প্রগতিশীল নেতারা শুধু আস্তিকই ছিলেননা, ছিলেন প্রথাগত ধর্মেও বিশ্বাসী
আদিল মাহমুদ জুলাই 14, 2010 10:04 অপরাহ্ন -
আমাদের অফিসে একজন অষ্ট্রেলিয় বর্ন লোক আছে
সে ১২/১৩ বছর বয়সে কানাডায় সেটল করে
তাকে জিজ্ঞাসা করেছিলাম এই ব্যাপারে
প্রথমে আসল ঘটনা টানিনি
তার ধর্মবিশ্বাসও কোনদিন জানতাম না
পশ্চীমের আর দশটা সাধারন মানুষের মতই ধর্ম নিয়ে তার কোন ভাবনা আছে মনে হয়নি
সে প্রথম বলে চলেছিল সে এই মহিলাকে পছন্দ করে কি কি কারনে...
আমি মূল কথা বলার পর তার প্রতিক্রিয়া হল ব্যাপক
প্রথমেই বলল যে বাইবেলে নাকি একটা ভার্স আছে কারো কসম না খাওয়ার জন্য
তা স্বত্ত্বেও তার প্রতিক্রিয়া হল "' ......." 🙂
হোরাস জুলাই 15, 2010 9:48 অপরাহ্ন -
@আদিল মাহমুদ, এখন এরা (ধার্মিকরা) উঠে পরে লাগবে জুলিয়া গিলার্ডের দোষ খুঁজে বের করার জন্য
আর কিছু পাইলেই চিৎকার শুরু করবে এইটা নাস্তিকতার দোষ
জুলিয়া গিলার্ডকে তার সৎ সাহসের জন্য অভিনন্দন
আদিল মাহমুদ জুলাই 15, 2010 10:00 অপরাহ্ন -
ওনার অনেক দোষ অবশ্যই বেরুবে
তবে কেউ ওনার সত সাহসের প্রসংশা করবে না
উনি এই ঝামেলা অতি সহজেই এড়াতেন পারতেন সামান্য ভণ্ডামীর আশ্রয় নিয়ে, যেমনটা বেশীরভাগ লোকেই আকছার করে থাকেন
ধর্মওয়ালাদের তাহলে কোনই সমস্যা হত না
সমস্যা হবে এই ভন্ডামী না করার অপরাধে
এজন্যই এইসব ধর্মওয়ালাদের বিরক্ত লাগে
আদিল মাহমুদ জুলাই 14, 2010 9:50 অপরাহ্ন -
আমেরিকার কোন প্রেসিডেন্ট নিকট ভবিষ্যতেও এমন সাহস কোনদিন দেখাতে পারবেন কিনা সন্দেহ আছে
আমেরিকায় মনে হয় নাস্তিক হলে বড় দুই দল থেকে নির্বাচনেও নমিনেশন দেবে না
বাইবেল চার্চ এগুলো নিয়ে কিছুটা ঘেষাঘেষি দেখাতেই হবে
অভিজিৎ জুলাই 14, 2010 9:33 অপরাহ্ন -
রাজনীতিবিদরা খুব পিছলা প্রকৃতির হয়
দার্শনগত এবং অন্যান্য 'বিতর্কিত' বিষয়গুলোতে স্পষ্ট স্ট্যান্ড নেন না
প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড এর স্ট্যান্ড নিঃসন্দেহে ব্যতিক্রমী
বর্তমান প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার সময় যখন এতদিনের প্রথা অনুসারে 'পবিত্র বাইবেল'-এ হাত রাখতে প্রকাশ্যে অসম্মতি জানালেন-