content
stringlengths
0
129k
সম্প্রতি ফরেন পলিসি ম্যাগাজিনে প্রকাশিত এক প্রবন্ধে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র প্রশাসন গত শতকের ঠান্ডাযুদ্ধের কৌশল অবলম্বন করে রাশিয়া, ইরান ও চীনকে সাইবারযুদ্ধে মোকাবিলা করতে চাইছে
ওই সময় যুক্তরাষ্ট্রের প্রপাগান্ডা পরিচালনার অন্যতম হাতিয়ার ছিল গণমাধ্যম
সঙ্গে বইপুস্তকও প্রকাশিত হতো প্রতিপক্ষকে লক্ষ্য করে
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও থিংকট্যাংকগুলো থেকে হাজার হাজার গবেষণা প্রবন্ধ প্রকাশিত হতো
এ ছাড়া যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের নথি চুরি করত
গণমাধ্যমে ওই গোপন দলিল সরবরাহ করে প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করত
অনেক সময় ভুয়া নথিকেই আসল নথি বলে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রচারণায় লিপ্ত হতো যুক্তরাষ্ট্রের গণমাধ্যম
জনমতের ইস্যু তৈরি করে দিত পশ্চিমাদের গণমাধ্যম
এখন উল্টো যুক্তরাষ্ট্রের নথি ফাঁস হচ্ছে
এমনকি গুরুত্বপূর্ণ লোকদের ই-মেইল হ্যাকড হচ্ছে
যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাকড হয়েছিল
এর সঙ্গে রাশিয়া জড়িত বলে যুক্তরাষ্ট্র বারবারই অভিযোগ করেছে
নির্বাচনের ফল নির্ধারণে রুশ গুপ্তচরদের হাতিয়ে নেওয়া তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে অভিযোগ আছে
৭০ হাজার বছর আগেও মানুষ ছিল প্রাণিজগতের আর দশটা প্রাণীর মতো সাধারণ একটি প্রাণী
তাদের বিচরণও সীমাবদ্ধ ছিল কেবল আফ্রিকা মহাদেশের মধ্যেই
পরবর্তী সময়টুকুতে মানুষ হয়ে উঠেছে সব পৃথিবীর শাসক এবং তাবৎ পৃথিবীর বাস্তুসংস্থানের জন্য হুমকিস্বরূপ
আজ মানুষ নিজেই ঈশ্বর হয়ে ওঠার দ্বারপ্রান্তে, চিরজাগ্রত তারুণ্যকে সে কেবল গ্রাসই করতে চাইছে না, সৃষ্টি এবং ধ্বংসের মতো স্বর্গীয় ক্ষমতাগুলোকেও নিজের আয়ত্তে আনার জন্য সে বদ্ধপরিকর
দুঃখজনক হলেও সত্যি, পৃথিবীতে এত দিন রাজত্ব করেও মানুষ খুব একটা বেশি কিছু করতে পারেনি; যা নিয়ে আমরা গর্ব করতে পারি
পুরো সময়টাজুড়ে মানুষ তার চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে পেরেছে, বাড়িয়েছে খাদ্যের উৎপাদন, নির্মাণ করেছে নগর-সাম্রাজ্য এবং বিশাল, বিস্তৃত ব্যবসায়িক ক্ষেত্র
কিন্তু এতসব কাজ কি পৃথিবীতে ব্যক্তি মানুষের দুঃখ-কষ্ট-অশান্তির নিরসন ঘটাতে পেরেছে? ইতিহাসের বিভিন্ন সময়ে, মানুষের অর্জিত বিপুল ক্ষমতা মানুষের জন্য নিয়ে এসেছে কান্না-হাহাকার-ধ্বংসযজ্ঞ
মানুষের নিজের মানসিকতার উন্নতি তো তেমন হয়ইনি, বরং মানুষের কারণে অন্যান্য প্রাণীর জীবন ক্রমাগত দুর্বিষহ হয়ে উঠেছে
চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের জাস্টিস বিভাগ শতাধিক ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে
এসব ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো হতো
জাস্টিস বিভাগ সন্দেহ করছে, ওয়েবসাইটগুলোর সঙ্গে ইরানের বিপ্লবী গার্ডের সম্পর্ক রয়েছে
ইরান ছাড়াও সৌদি আরব, থাইল্যান্ড, রাশিয়া, কিউবা ও উত্তর কোরিয়া থেকে এ ধরনের হাজার হাজার ওয়েবসাইট পরিচালনা করা হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের জাস্টিস বিভাগের সন্দেহ
উল্লিখিত দেশগুলোর সরকারের সহায়তায় ওয়েবসাইটগুলো পরিচালনার অভিযোগ করছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা
যুক্তরাষ্ট্রের কাছে যা অপপ্রচার, ইরানসহ অন্যান্য আরব দেশের ওয়েবসাইট পরিচালনাকারীরা বলছে, এটা সাইবার ক্রুসেড
প্রপাগান্ডার বিরুদ্ধে প্রপাগান্ডা দিয়ে মোকাবিলা
তিন ফ্রন্টে যুক্তরাষ্ট্র এর মোকাবিলা করছে
একদিকে আরবের কয়েকটি মুসলিম দেশ, অন্যদিকে রাশিয়া ও চীনও পৃথক পৃথকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাইবারযুদ্ধে লিপ্ত
রাশিয়া মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে
চীন তথ্যপ্রযুক্তির ব্যবসা নিয়ে যুক্তরাষ্ট্রের বাজার দখল করছে
ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র চীনের টিকটক ও হুয়াওয়েকে নিষিদ্ধ করেছে
এসব নিয়ে যুক্তরাষ্ট্র খুব বেশি স্বস্তিতে নেই
সামরিক বিশেষজ্ঞরা জাতীয় নিরাপত্তার জন্য সাইবারযুদ্ধকে হুমকি বলে যুক্তরাষ্ট্রের প্রশাসনকে সতর্ক করে দিয়েছে
বিভিন্ন ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘন, বিভিন্ন দেশে সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে নিরীহ বেসামরিক লোকদের হত্যা, যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে লাগাতার প্রচারণা চলে
সবারই কমবেশি জানা, রাশিয়ার তথ্য চুরি ট্রাম্পকে জিততে সহায়তা করার জন্য বলেও অভিযোগ রয়েছে
এত দিন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করত
তথ্য চুরি করত
এখন যুক্তরাষ্ট্রের নিজেরই তথ্যই চুরি হচ্ছে, ফাঁস হচ্ছে
এ ক্ষেত্রে এডওয়ার্ড স্নোডেন হুইসেল ব্লোয়ারের কাজ করেছেন
তিনি দেখিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভেতর থেকেও তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব এবং এগুলো বাজারে ছেড়ে দিয়ে জনমত পাল্টে ফেলা সম্ভব
রাশিয়ার দেখানো পথেই হাঁটছে ইরান, চীনসহ অন্যান্য দেশ
তবে যার যার কৌশল ভিন্ন
চীন গত মাসে সাইবার সার্বভৌমত্বের ডাক দিয়েছে
চীন অভিযোগ করেছে, সন্ত্রাসবিরোধী যুদ্ধের কথা বলে যুক্তরাষ্ট্র ভিন্ন দেশের নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য হাতিয়ে নিচ্ছে
চীন চায় জাতিসংঘের তত্ত্বাবধানে একটি সাইবার নিয়ন্ত্রণের প্রক্রিয়া গড়ে তোলা হোক
চীন অর্থনৈতিক ও সামরিক দিক থেকে অনেক এগিয়েছে
তাই চীন যুক্তরাষ্ট্রবিরোধী প্রচারণায় জাতিসংঘের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগ করতে চায়
তবে ইরানের মতো অন্যান্য দেশ আপাতত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার যুদ্ধেই বেশি আগ্রহী
শুধু ইরান না, এই সাইবারযুদ্ধে আরবের অনেকেই যোগ দিয়েছে
নিয়মিতই যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হানা দিচ্ছে হ্যাকাররা
ওয়েবসাইটগুলো থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রবিরোধী বিভিন্ন তথ্য
এ লড়াইকে অনেকটা ধর্মযুদ্ধের মতোই মনে করছে আরব দেশগুলোর সাইবারযোদ্ধারা
এদের অনেকেই মনে করে, ফিলিস্তিনসহ আরবে অন্যায্য যুদ্ধ চাপিয়ে দিয়েছে পশ্চিমারা
এমনকি ওয়েবসাইট ছাড়াও ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করা হয়
বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সম্ভবত সবচেয়ে বেশি ট্রল ও প্রচারণা করা হচ্ছে
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা প্রচারণা বা প্রপাগান্ডার পথটা দেখিয়েছিল রাশিয়া
সোভিয়েত আমল থেকে রাশিয়া শিক্ষা নিয়ে প্রচারণার কৌশলে পরিবর্তন এনেছে
সোভিয়েত আমলে বিপ্লব ও বিপ্লবী তত্ত্ব এবং ধারণা দিয়েই যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করা সম্ভব বলে সোভিয়েত নীতিনির্ধারকরা মনে করতেন
কিন্তু রাশিয়া সে অবস্থান থেকে সরে এসে পুরোপুরি যুক্তরাষ্ট্রের কৌশলই অবলম্বন করেছে
রাশিয়ার প্রথম পদক্ষেপ ছিল পশ্চিমাদের নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা
যেমন রাশিয়ার ট্যাবলয়েড কমসোমলিসকিয়া প্রাভদা ২০১৭ সালে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ নির্বাচনী প্রচারণায় সমকামীদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন
নির্বাচনের পরপর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ম্যাক্রোঁ ফ্রান্সকে ঘৃণা করেন
২০১৬ সালে প্রকাশিত আরেক প্রতিবেদন আরব অভিবাসী দ্বারা এক রুশ-জার্মান মেয়েকে ধর্ষণের পর হত্যার সংবাদ প্রকাশ করে হইচই ফেলে দেওয়া হয়েছিল
এই সংবাদগুলো ইউরোপের জন্য বিব্রতকর ছিল
এ ধরনের সংবাদ প্রচার করে রাশিয়ার গণমাধ্যমগুলো এখন জনসাধারণের আগ্রহের শীর্ষে অবস্থান করছে
বিশ্বায়নের যদি কোনো জাদু থেকে থাকে, তাও ঠুনকো হয়ে গেছে
বিশ্ব পরিস্থিতির পর্যবেক্ষকরা সাপ্লাই চেইন পুনর্গঠনের কথা বলছেন, উৎপাদনের গ্লোবালাইবেশনের নিরাপত্তাহীনতা থেকে অধিকতর নিরাপদ লোকালাইজেশনের ওপর আবার দৃষ্টি নিবদ্ধ করছেন
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি 'কে জানাতে ই-মেইল করুন- @. আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব
'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
শেখ ফজিলাতুন্নেছা আমার মা
জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ॥ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব
স্বাধীনতার ৫০ বছরের মধ্যে নারীর শাসনই ২৮ বছর!
:
শিক্ষার উদ্দেশ্য
অস্বস্তি নয় হোক স্বস্তির
পাঠক প্রিয়
নাসিক নির্বাচন: নৌকার প্রার্থী আইভীর মনোনয়নপত্র সংগ্রহ
ফতুল্লা ইউপিতে ৩নং ওয়ার্ডে তালা প্রতীকে লড়বেন এড. রিফাত এ মান্নান
বেলাবতে জাকের পার্টির মনোনয়ন পত্র দাখিল
ফুলবাড়ীয়ায় মসজিদ ও অসহায়দের প্রবাসী পরিবার মানবিক সংগঠনের অনুদান
রায়গঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অবহিতকরন ও বাস্তবায়ন সভা অনুষ্ঠিত
নাসিক নির্বাচন: ৮নং ওয়ার্ডে রুহুলের পক্ষে মনোনয়ন নিলেন মুক্তিযোদ্ধারা
কলমাকান্দা মুক্ত দিবস আজ
হলুদের চাদরে মোড়ানো দিগন্ত ফসলের মাঠ
গাজীপুর তরগাঁও এলাকায় পাওনা টাকা চাওয়ায় ডন আলমগীর হোসেনের অতর্কিত হামলা
সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম: মাহি
পেকুয়ায় নবম শ্রেরিণীর ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার
ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হওয়া জরুরি: শিক্ষামন্ত্রী
মৃত্যুমুখে পড়ে আছে হোসাইন টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না
ট্রেনের ধাক্কায় কলা ব্যবসায়ী নিহত
নোট-গাইড বিক্রি বন্ধে ডিসিদের প্রতি ব্যবস্থা নেওয়ার নির্দেশ
এক বিঘা বা দুই বিঘা নয়, ২০০ বিঘা পাহাড়ি জমিতে গাঁজার চাষ
অবাক নিরাপত্তা বাহিনী-
নওগাঁ ডিসি'র মহানুভবতা - একটি দিন বদলের গল্প
ধামইরহাটে শতাধিক ভিক্ষুককে মাছ-মাংস ভাত খাইয়ে বিশ্ব ভালবাসা দিবস পালন
মৃত্যুকূপ চাঁদপুর ট্রায়াঙ্গেল
'সুন্দর সমাজ গঠনে ইশা ছাত্র আন্দোলনের ভূমিকা থাকতে হবে'