content
stringlengths 0
129k
|
|---|
আর দ্রুত রান নিতে গিয়ে কোনো বল মুখোমুখি হওয়ার আগেই আউট সাইফইদ্দিন
|
১৩ বলে ৮ করে বোল্ড সোহান
|
নাথান এলিসের বলে নুরুর হাসান সোহান সজোরে হাঁকিয়েছিলেন লেগ সাইডে
|
কিন্তু বল ব্যাটে লেগে সরাসরি যায় স্ট্যাম্পে
|
ভেঙে যায় উইকেট
|
১৩ বলে ৮ আসে সোহানের ব্যাট থেকে
|
১৬ রানের বেশি করতে পারলেন না সৌম্য
|
আগের চার ম্যাচে মোটে ছিল ১২; এবার পঞ্চম ম্যাচে এসে ১৬ রান করে ফিরলেন সাজঘরে
|
চলতি সিরিজে এটাই সৌম্য সরকারের সর্বোচ্চ রান
|
ড্যান ক্রিস্টিয়ানকে লং অফে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন টার্নারের হাতে
|
১৮ বলে ১৬ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান
|
ফিরলেন মাহমুদউল্লাহও
|
সাকিব আল হাসানের পথ ধরে এবার সাজঘরে ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদ
|
অ্যাগারের শর্ট লেন্থের বলে তুলে দেন তার হাতেই
|
১৪ বলে ১ ছয়ের মারে ১৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক
|
প্রথম এলবিডব্লিউ হলেন সাকিব
|
টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো লেগ বিফোরের শিকার হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান
|
অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পঞ্চম ম্যাচে লেগ বিফোর হন তিনি
|
ক্যারিয়ারে এই ফরম্যাটে ৮৪ ম্যাচের মধ্যে প্রথম লেগ বিফোর এটি
|
২০ বলে ১১ রান করে আউট সাকিব
|
আবারও মন্থর ইনিংস খেলে ফিরলেন সাকিব আল হাসান
|
আউট হলেন ২০ বলে ১১ রান করে
|
এর আগের ম্যাচে খেলেন ২৬ বলে ১৫ রানের ইনিংস
|
আজ জাম্পার বলে হালকা জায়গা সরে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন সাকিব; বল ব্যাট মিস করে লাগে সামনে পায়ে
|
জোরালো আবেদনে একটু সময় নিয়ে সাড়া দেন আম্পায়ার
|
রিভিউ নেওয়ার চিন্তাও করেননি সাকিব
|
বাজে শটে নাঈমের বিদায়
|
ক্রিজে থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি মোহাম্মদ নাঈম
|
ড্যান ক্রিস্টিয়ানের বলে রিভার্স সুইপ খেলতে চেয়েছিলেন; কিন্তু ধরে পড়ে পয়েন্টে অ্যাগারের হাতে
|
১ চার ও ১ ছয়ে ২৩ বলে ২৩ রান করেন নাঈম
|
চলতি সিরিজে পাওয়ার প্লে-তে সর্বোচ্চ
|
চলতি সিরিজের পঞ্চম ম্যাচে এসে পাওয়ার প্লে-কে কাজে লাগিয়েছে বাংলাদেশ
|
পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৬ রান তুলে স্বাগতিক দল
|
ওভার প্রতি তুলেছে ৭.৬৬ রান করে
|
এর আগে সর্বোচ্চ ছিল ১ উইকেট হারিয়ে ৩০ রান
|
দারুণ শুরুর পর ফিরলেন মেহেদী
|
ইনিংসের পঞ্চম ওভারে টার্নারের করা তৃতীয় বলে সজোরে হাঁকিয়েছিলেন মেহেদী
|
ব্যাটে-বলে এক হয়নি; হাত থেকে ফসকে যায় ব্যাট
|
মিড উইকেটে ধরা পড়েন অ্যাগারের হাতে
|
দারুণ শুরুর পর মেহেদী ফিরলেন ১৩ বলে ১২ রান করে
|
চলতি সিরিজে এই প্রথম ওপেনিং জুটি থেকে ৪০ এর বেশি রান আসে (৪২)
|
এর আগে সর্বোচ্চ ছিল ২৪
|
ওপেনিংয়ে পরিবর্তন এনে সফল বাংলাদেশ
|
সিরিজের চার ম্যাচে টানা ব্যর্থ ছিলেন সৌম্য সরকার
|
মোহাম্মদ নাঈম রানের দেখা পেলেও সৌম্যর ব্যাট ছিল ফাঁকা
|
পঞ্চম ম্যাচে ওপেনিংয়ে আসেন মেহেদী, নাঈমকে দারুণ সঙ্গ দেন
|
দুজনের ব্যাটে বাংলাদেশ চলতি সিরিজে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান তোলে
|
এর আগে নাঈম-সৌম্যর জুটি থেকে আসে সর্বোচ্চ ২৪ রান
|
ইতিমধ্যে ৩০ এর ঘর পেরিয়ে গেছে
|
প্রথম ওভারে শেষ বলে অ্যাস্টন টার্নারকে ফাইন লেগে চার মেরে প্রথম বাউন্ডারি এনে দেন মেহেদী
|
পরের ওভারের প্রথম বলেই অ্যাস্টন অ্যাগারকে ডিপ স্কয়ার লেগে হাওয়ায় ভাসিয়ে আছড়ে ফেলেন বাউন্ডারির বাইরে
|
জাম্পার করা তৃতীয় ওভারের দ্বিতীয় বলে আবারও বাউন্ডারির বাইরে পাঠান নাঈম, শেষ বলে জাম্পার মাথার ওপর দিয়ে এবার চার হাঁকান মেহেদী
|
৩ ওভারে ৩৩ রান করে বাংলাদেশকে ঝড়ো শুরু এনে দিয়েছেন দুজনে
|
সৌম্য নয় ওপেনিংয়ে মেহেদী
|
চার ম্যাচে ওপেনিংয়ে ব্যর্থ ছিলেন সৌম্য সরকার
|
চার ম্যাচে তার ব্যাট থেকে আসে সর্বসাকুল্যে ১২ রান
|
সর্বোচ্চ করেছেন ৮ রান
|
এক ম্যাচে ০ আর বাকি দুই ম্যাচে করেছেন ২, ২ রান করে
|
মেহেদী এর আগে দ্বিতীয় ম্যাচে নেমেছিলেন চারে
|
ঐ ম্যাচে ২৪ বলে ২৩ রান করেন
|
এবার উঠে এলেন ওপেনিংয়ে
|
তাকে ৮ নম্বরে ব্যাটিং করতে
|
বাংলাদেশ একাদশ:
|
বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন ঘটেছে
|
আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও শামীম পাটোয়ারি
|
একাদশে ফিরেছেন মোসাদ্দেক হোসেন ও সাইফউদ্দিন
|
সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান
|
অস্ট্রেলিয়ার একাদশ:
|
এদিকে অস্ট্রেলিয়া দলেও দুই পরিবর্তন ঘটেছে
|
জশ হ্যাজলউড ও অ্যান্ড্রু টাইয়ের পরিবর্তে ফিরেছেন অ্যাডাম জাম্পা ও নাথান এলিস
|
অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, মোয়েসেস হ্যানরিকস, ম্যাথু ওয়েড, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসন, ড্যান ক্রিস্টিয়ান, অ্যাডাম জাম্পা ও নাথান এলিস
|
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
|
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়া
|
এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ
|
সোমবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে
|
টানা তিন ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ
|
সিরিজের চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে অস্ট্রেলিয়া
|
এই ম্যাচে জিতে সুন্দর সমাপ্তি চায় বাংলাদেশ
|
চোখ রাঙাতে পারে বৃষ্টি
|
দুপুর থেকেই মিরপুরে থেমে বৃষ্টি দেখা গেছে
|
বিকেল সাড়ে ৩টার দিকেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে
|
তবে সাড়ে ৪টার পর দেখা মেলে রোদের
|
এখন পর্যন্ত আকাশ পরিষ্কার রয়েছে
|
আবহাওয়া অফিস জানিয়েছে, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্রগ্রাম ও সিলেটে বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে
|
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে
|
ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে বাংলাদেশ
|
চার ম্যাচে বোলাররা ছিলেন পিকচার পারফেক্ট
|
প্রতি ম্যাচে ধ্রুপদী বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানকে আটকে রেখেছিলেন তারা
|
মোস্তাফিজ, শরিফুল, মেহেদী, সাকিবদের বোলিং ছিল একেবারেই নিয়ন্ত্রিত
|
কিন্তু ব্যাটসম্যানরা রীতিমত দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন
|
ওপেনিং নাঈম ও সৌম্য প্রতি ম্যাচেই উইকেট ছুঁড়ে এসেছেন
|
সৌম্য টানা চার ম্যাচে যেভাবে আউট হয়েছেন তা স্রেফ দৃষ্টিকটু
|
নাঈম ভরসা হয়ে উঠেও কোনো ম্যাচে বড় কিছু দিতে পারেননি
|
সাকিবের ব্যাটিং পারফরম্যান্সও ছিল গড়পড়তা
|
মাহমুদল্লাহ তৃতীয় ম্যাচের নায়ক হলেও মন্থর ইনিংসে একমাত্র ফিফটিটি পেয়েছেন
|
আগে পরের ম্যাচগুলিতেও দায়িত্ব নিতে পারেননি অধিনায়ক
|
ফলে ব্যাটসম্যানরা এবারের সিরিজে নিজেদের ছায়া হয়ে ছিলেন
|
মাহমুদউল্লাহ শেষটা ভালো করার পাশাপাশি ব্যাটসম্যানদের থেকেও ভালো কিছুর আশায় আছেন, 'ব্যাটিংটা আমাদের আরও ভালো করা উচিত
|
শেষ ম্যাচে ব্যাটিংয়ে উন্নতি চাই
|
ব্যাটিংয়ে আমাদের দায়িত্ব নিতে হবে
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.