content
stringlengths
0
129k
কিন্তু আমাদের সমাজে আমরা এরই বাস্তবায়ন দেখছি! এখানে একটি বড় অংশ অন্যায় করে পার পেয়ে যাচ্ছে; বহাল তবিয়তে মাথা উঁচু করে বসবাস করছে
এমনকি অন্যায়কারীরা সমাজের অনেক বড় স্তরে বসে আছে
সেইসব অন্যায়কারী সমাজের বড় বড় কর্তা ব্যক্তিরা নীতির কথা বলে যখন নীতিবিরোধী কাজ করেন তখন তার কথা তো আর কার্যকর হতে পারে না
আমাদের সমাজে আজ অন্যায়কারীরা তিরস্কারের পরিবর্তে পুরস্কৃত হচ্ছে আর যারা ন্যায়ের পথে চলতে চান, নীতি-নৈতিকতার চর্চা করতে সচেষ্ট তারা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন
এটি ভয়ংকর একটি ব্যাপার, এইরূপ সমাজে গুণী জন্মাতে পারেন না!
তথ্যপ্রযুক্তির অপব্যবহার
বর্তমানে অবাধ তথ্যপ্রবাহের যুগে প্রযুক্তিনির্ভর একটি জেনারেশন গড়ে উঠেছে
কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনা, পারিবারিক অসচেতনতা এবং রাষ্ট্রীয় স্বেচ্ছাচারিতার ফলে এ তথ্যপ্রযুক্তির চরম অপব্যবহার সামাজিক অবক্ষয়ের এক অন্ধকার দিকের সূচনা করেছে
তথ্যপ্রযুক্তির এই অন্ধকার দিকটি সংক্রামক ব্যাধির মতো যুব শ্রেণীর চরিত্র ধ্বংস করে চলেছে
পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, নতুন প্রজন্মের একটি বিরাট অংশ এই প্রযুক্তির অপব্যবহার করে গেম/পর্ণ আসক্তিতে জড়িয়ে শুধু ভয়ানক অপরাধে জড়িয়ে পড়ছে না; নিজেদের সমস্ত সম্ভাবনাকে তারা ধ্বংস করে চলেছে
আমাদের ভবিষ্যৎ প্রজন্মের এই নষ্ট হয়ে যাওয়া আমাদের ভবিষ্যৎকেই যেন শেষ করে ফেলছে
মাদকের ভয়াবহতা
মাদকের ভয়াল ছোবল যুবসমাজকে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে
রাষ্ট্রীয় কর্তৃত্বের উদাসীনতা ক্ষেত্রবিশেষে নিজেদের সংকীর্ণ স্বার্থে যুবকদের বুদ করে রাখার মানসিকতার ফলে সমগ্র দেশ আজ মাদকের করাল গ্রাসের শিকার
উঠতি বয়সী তরুণ-তরুণীরা নিজের অজান্তে, আবার কখনো পরিস্থিতির চাপে এ অন্ধকার জগতে প্রবেশ করে চলেছে
ফলে অসুস্থ এক প্রজন্ম গড়ে উঠেছে যারা মাদক এর জন্য যে কোন ভয়ংকর কর্মে জড়াতেও কুণ্ঠিত হচ্ছে না
সাম্প্রতিককালে মাদকের জন্য বাবা-মাকে পর্যন্ত খুনের ঘটনা আমাদের সামাজিক অবক্ষয়ের ভয়াবহ রূপ তুলে ধরেছে
উপরোক্ত বাস্তবতার আলোকে সহজে বলা যায় যে, অতীতের যে কোনো সময়ের চেয়ে আমাদের সমাজ এখন ক্রান্তিকাল অতিক্রম করে চলেছে
জাতির ভবিষ্যৎ কাণ্ডারি যুবকদের চরিত্র হননের মাধ্যমে একটি সেবাদাস পঙ্গু জাতিগঠনের হীন পরিকল্পনার অংশ হিসেবে অত্যন্ত সুকৌশলে এ সমস্ত মানবতাবিরোধী ও ধর্মবিরোধী কর্মকাণ্ডের বিস্তার ঘটানো হচ্ছে
দেশি-বিদেশি ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের অংশ হিসেবেই এ সমস্ত কিছুর অবতারণা বলে সচেতন মহল মনে করেন
একটি আত্মভোলা, দিক-নির্দেশনাহীন জাতি গঠনের জন্যই সুপরিকল্পিত এ ষড়যন্ত্র
আমরা যত দ্রুত এই ভয়াবহ পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারবো আমাদের ততোই মঙ্গল
এখনো সব শেষ হয়ে যায়নি; এখনো সবকিছু ঢেলে সাজিয়ে পরিস্থিতি সামাল দেয়া সম্ভব
সামাজিক অবক্ষয় বা নীতি নৈতিকতার অবক্ষয়ের জন্য আমাদের সবাইকে ভূমিকা পালন করতে হবে
এখানে সমাজের ও পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে
পারিবারিক বন্ধন জোরদার করে পরিবার থেকে বাচ্চাদের ছোট থেকেই ধর্মচর্চা ও নীতি নৈতিকতার শিক্ষা দিতে হবে
এরপর স্কুল বা কলেজ পর্যায়ে শিক্ষার মাধ্যমে এসব বিষয়কে তাদের সামনে তুলে ধরতে হবে
এ ছাড়া সমাজে উদাহরণ সৃষ্টি করতে হবে সৎকাজের; আর মন্দ কাজের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে
এক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বিকল্প নেই
রাষ্ট্রীয় উদ্যোগেই ধর্মীয় অনুশাসনের প্রয়োগ ঘটাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে
একমাত্র ধর্মীয় অনুশাসনের যথাযথ চর্চাই এ থেকে আমাদের মুক্ত করতে পারে
পাশাপাশি পারিবারিক সচেতনতা ও মূল্যবোধের চর্চার দিকটি বিশেষভাবে খেয়াল রাখতে হবে
এজন্য আমাদের প্রত্যেককেই নিজ নিজ পরিমণ্ডলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে
লেখক : শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং
সদস্যসচিব, শত নাগরিক, রাজশাহী
অনলাইন এডিটর
পুরাতন সংখ্যা
পুরাতন সংখ্যা 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2015 2015 2015 2015 2015 2015 2015 2015 2015 2015 2015 2015 2014 2014 2014 2014 2014 2014 2014 2014 2014 2014 2014 2014 2013 2013 2013 2013 2013 2013 2013 2013 2013 2013 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2011 2011 2011 2011 2011 2011 2011 2009
মুক্তিপাগল মানুষ কখনো হিম্মত হারায় না -মু. আতাউর...
, 2015
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অর্থনীতি কি আর ঘুরে দাঁড়াবে? -মো: কামরুজ্জামান বাবলু
, 2016
ইসলামী আন্দোলনে কর্মীদের নিষ্ক্রিয়তা এবং তার পরিণতি
, 2013
সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ বাংলাদেশের হারবাল মেডিসিনের সর্বোচ্চ বিদ্যাপীঠ
, 2014
ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস ও চরমপন্থা
, 2015
মহাজোট সরকারের ধর্মবিরোধী কার্যক্রম একটি পর্যালোচনা
, 2011
বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি
, 2012
দারসুল কোরআন সকল ষড়যন্ত্র ব্যর্থ হবেই -অধ্যাপক মফিজুর...
, 2015
সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংশোধিত গণতন্ত্র
, 2012
ঈমানের অগ্নিপরীক্ষা যারা হয়েছিলেন নিখাদ
, 2011
সম্পাদকঃ রাশেদুল ইসলাম, প্রকাশনায়: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ৪৮/১-এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে সম্পাদক কর্তৃক প্রকাশিত
'); _ = _[].(/\\(\'(?!\:)/, _() { ' (\'' + _ + '/' + .(/\(\'/, '').(/^\+|\+$/,''); }); _ += ""; } __ = ('#--'); (__.) { __.(_); } } }); } })();
বাংলাদেশে আর চার মাস পর নতুন নির্বাচন কমিশন গঠনের কথা
পরবর্তী জাতীয় নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে নতুন নির্বাচন কমিশন
ফলে পরবর্তী কমিশন কিভাবে গঠন করা হবে, কারা থাকতে পারেন তা নিয়ে আগ্রহ বাড়ছে মানুষের
২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে
২০১৭ সালে সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই কমিশন গঠন করা হয়েছিল
সূত্র জানায়, এবারও রাষ্ট্রপতি সংবিধান এবং আইনের আলোকে সার্চ কমিটির মাধ্যমে তাদের নিয়োগ দিবেন
২০১২ সালেও সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেয়া হয়
তার আগে সংবিধান সংশোধন করে কমিশন সদস্য বাড়িয়ে পাঁচজন নির্দিষ্ট করা হয়
একজন নারী সদস্য রাখার বিধানও যুক্ত করা হয়
সংবিধানে একটি আইনের মাধ্যমে ইসি গঠনের নির্দেশনা আছে
কিন্তু গত ৫০ বছরে এই আইন হয়নি
বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের অনেকে মনে করছেন, এখনো যে সময় আছে, তাতে একটি আইন করা সম্ভব
কারণ, এই আইনের একটি খসড়া করা আছে
এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এই খসড়া করেছিল
তবে সরকার জানিয়েছে, করোনা মহামারি ও সময়স্বল্পতার কারণে এবারও আইনটি করা যাচ্ছে না
সার্চ কমিটির (অনুসন্ধান কমিটি) মাধ্যমেই কমিশন গঠন করা হবে
আগামী জানুয়ারিতে এই কমিটি গঠন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দান শেষে ঢাকায় ফিরে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে ইঙ্গিত দিয়ে বলেছেন, রাষ্ট্রপতির সার্চ কমিটির মাধ্যমেই আগামী নির্বাচন কমিশন গঠিত হবে
সার্চ কমিটির কার্যপরিধি কেমন হবে, তা সুনির্দিষ্ট নয়
তবে এর আগে দেখা গেছে, কমিটি সিইসি ও অন্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনের জন্য বেশ কিছু নাম প্রস্তাব করেন
নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশন গঠনের আগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ
সেখানে দলগুলো পাঁচটি করে নাম প্রস্তাব করেছিল
ওই নামগুলো বিবেচনায় নিয়ে সার্চ কমিটি মোট ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছিল
সেখান থেকে রাষ্ট্রপতি পাঁচ সদস্যের বর্তমান কমিশন গঠন করেন
তবে কার কার নাম কমিটি সুপারিশ করেছিল, তা প্রকাশ করা হয়নি
সূত্র জানায়, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর ২০১৭ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন করে প্রশংসিত হয়েছিল
কিন্তু এরপর প্রায় সব স্থানীয় নির্বাচন এবং ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপকভাবে বিতর্কিত হয়
এই কমিশনের বিরুদ্ধে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে গুরুতর অসদাচরণ, অনিয়মসহ ৯টি অভিযোগ এনে তা তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়ে গত বছরের ১৪ ডিসেম্বর রাষ্ট্রপতিকে চিঠি দেন ৪২ জন বিশিষ্ট নাগরিক
চলতি বছরের ১৭ জানুয়ারি তাঁরা এ বিষয়ে আরেকটি চিঠি দেন রাষ্ট্রপতিকে
এ নিয়ে কোনো পদক্ষেপের কথা জানা যায়নি
এদিকে, বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক আগ্রহ রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের
কী ঘটছে, আর নির্বাচনে কী হচ্ছে, তাতে সবার স্বার্থ আছে
তাই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শুধু নির্বাচন নয়, নির্বাচনের পুরো প্রক্রিয়ার ওপর নিবিড় দৃষ্টি রাখবে
আগামী জাতীয় নির্বাচনের দিকে ইইউ দৃষ্টি রাখছে বলে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন
চার্লস হোয়াইটলি বলেন, ইইউ বাংলাদেশসহ সব দেশেই মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত দেখতে চায়
নির্বাচন কোনো অনুষ্ঠানের আয়োজন নয়
এটা একটি প্রক্রিয়া
এটি আসলেই একটি দীর্ঘ প্রক্রিয়া, যেখানে নানা রকম প্রস্তুতির বিষয় থাকে
প্রস্তুতি যে ইতোমধ্যে শুরু হয়েছে, তা তারা দেখছেন