content
stringlengths
0
129k
24
: পাথর নিলেই চাকরি, আশ্বাসে যুবতীকে ধর্ষণ জ্যোতিষীর! গ্রেফতার প্রৌঢ়
নিজস্ব সংবাদদাতা
হরিণঘাটা ১৩ অগস্ট ২০২১ ১৮:৫২
প্রতীকী ছবি
জ্যোতিষীর ভেক ধরে এক যুবতীকে পাথর দেওয়ার নামে ধর্ষণের অভিযোগে মধ্যবয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ
বৃহস্পতিবার রাতে ওই যুবতীকে চাকরির জন্য পাথর ধারণ করার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে পাঠায় সে
অভিযোগ, এর পর যুবতীকে মাদক মেশানো পানীয় খাইয়ে সংজ্ঞাহীন করে ধর্ষণ করে
অভিযুক্তকে গ্রেফতার করে শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে
পুলিশ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা জেলায় গোপালনগরের পার্লার এলাকার বাসিন্দা শম্ভু চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে
বছরখানেক আগে হরিণঘাটা থানার নগরউখড়ার এক যুবতীর সঙ্গে পরিচয় হয়েছিল শম্ভুর
সেই সময় ওই যুবতীর কাছে নিজেকে জ্যোতিষী বলে পরিচয় দিয়েছিল সে
তবে আসলে সে পুরোহিতের কাজ করে
পুলিশের দাবি, দীর্ঘদিন চাকরির চেষ্টা চালাচ্ছিলেন ২৯ বছরের ওই যুবতী
সে সুযোগই কাজে লাগায় শম্ভু
তার কাছ থেকে পাথর ধারণ করলে যুবতীর চাকরি হয়ে যাবে বলে দাবি করেছিল সে
বনগাঁ আদালতের সরকারি কৌঁসুলি সমীর দাসের দাবি, ''৫৭ বছরের ওই ভুয়ো জ্যোতিষী বিবাহিত হলেও ওই যুবতীকে বিয়ে করতে চায়
জ্যোতিষী সেজে এর আগেও যুবতীকে পাথর দিয়েছে
পাথর ধারণ করলে ভাল চাকরি হবে, এই ভাঁওতা দিয়ে গত কাল (বৃহস্পতিবার) রাতে যুবতীকে তার বাড়িতে ডাকে
এর পর মেয়েটিকে ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক জাতীয় কিছু মিশিয়ে দেয়
সংজ্ঞাহীন হয়ে গেলে তাঁকে ধর্ষণ করে
পাড়ার লোক জানতে পেরে চড়থাপ্পড় মেরে তাকে পুলিশের হাতে তুলে দেয়
ভিড়ে ঠাসা স্পেশাল ট্রেন, বনগাঁ-শিয়ালদহ শাখায় সংখ্যা বাড়ুক চাইছেন যাত্রীরা
সরকারি কৌঁসুলির আরও দাবি, ''যুবতীকে বিয়ে করার ইচ্ছেয় মাস দেড়েক আগে নিজের স্ত্রী-কেও খুন করতে চেয়েছিল শম্ভু
সেই সময় সুযোগ বুঝে ঘুমন্ত স্ত্রী-র গায়ে ইলেকট্রিক তার পেঁচিয়ে তাঁকে মেরে ফেলতে চেয়েছিল
স্থানীয় সূত্রে খবর, দেড় মাস আগেকার সেই ঘটনার পর শম্ভুর স্ত্রী তাকে ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছিলেন
যদিও সে ঘটনায় শম্ভুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেননি
শুক্রবার পুলিশ জানিয়েছে, গোপালনগর থানায় শম্ভুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ওই যুবতী
তাঁর অভিযোগের ভিত্তিতে শম্ভুকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে
এক রোগীর মৃত্যুর ঘটনায় সময়মতো চিকিৎসা না করার অভিযোগ উঠল ই এম বাইপাসের অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে
এই ঘটনায় ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার
পুলিশ ও মৃতের পরিবার সূত্রের খবর, হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় বুধবার সকাল পৌনে আটটা নাগাদ কসবার হালতুর বাসিন্দা অলোককুমার দাসকে (৫৫) ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়
অ্যাম্বুল্যান্স থেকে রোগীকে নামানোর আগেই হাসপাতালের তরফে পরিজনদের জানানো হয়, প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে অন্য কোথাও নিয়ে যেতে হবে
ওই হাসপাতালে শয্যা খালি নেই
জরুরি বিভাগে রোগীর চাপ অনেক
চিকিৎসকও পর্যাপ্ত নেই
রোগীর পরিজনেরা জানান, বারবার ভর্তির অনুরোধ করার পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অলোকবাবুর প্রাথমিক চিকিৎসা শুরু করেন
সকাল সওয়া আটটা নাগাদ অলোকবাবুকে মৃত ঘোষণা করা হয়
এ দিন মৃতের আত্মীয় অলোক বসু জানান, দীর্ঘদিন ধরে অলোকবাবু ফুসফুস এবং হার্টের সমস্যায় ভুগছিলেন
ওই বেসরকারি হাসপাতালের দু'জন ডাক্তারকেই দেখাতেন তিনি
তাঁদের পরামর্শে মাস কয়েক আগে দিল্লির একটি হাসপাতালে গিয়ে চিকিৎসাও করান
শীতকালে তাঁর শ্বাসকষ্টের সমস্যা বাড়ত
কখনও অসুস্থ হলে
ওই হাসপাতালেই নিয়ে যাওয়া হত তাঁকে
পরিজনদের অভিযোগ, অ্যাপোলোর চিকিৎসকেরা প্রথমে তাঁকে ভর্তি করতেই রাজি হননি
বারবার অনুরোধ করলে ভিতরে নিয়ে যাওয়া হয়
দশ মিনিট পরেই জানানো হয়, তিনি মারা গিয়েছেন
অলোকবাবুর কথায়, ''সময়মতো চিকিৎসা শুরু হলে হয়তো এই বিপদ ঘটত না
হাসপাতালের তরফে অবশ্য জানানো হয়েছে, হার্ট বিকল হয়েই অলোকবাবু মারা গিয়েছেন
দীর্ঘদিন ধরে ফুসফুসের অসুখে ভুগছিলেন তিনি
এ দিন তাঁকে হাসপাতালে নিয়ে আসার পরেই পরিবারের লোকজনকে বারবার জানানো হয়েছিল, জরুরি বিভাগে রোগীর চাপ খুব বেশি
তাই অন্য কোনও হাসপাতালে নিয়ে যাওয়াই উচিত হবে
কিন্তু রোগীর পরিজনেরা অনড় ছিলেন
তাঁরা বারবার ভর্তির জন্য চাপ দিতে থাকেন
চিকিৎসকেরা চেষ্টা করেছিলেন
কিন্তু অলোকবাবুকে বাঁচানো যায়নি
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা থেকে জাহাঙ্গীর বিশ্বাস নামের এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)
গত শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যার দিকে বশিরহাটের ঘোজাডাঙ্গা এলাকা থেকে জহাঙ্গীর বিশ্বাস নামের ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে
রোববার ভারতীয় বার্তাসংস্থা আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে
উত্তর চব্বিশ পরগনার পুলিশ বলছে, শনিবার সন্ধ্যার দিকে জাহাঙ্গীর বিশ্বাসকে গ্রেফতার করে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে
চেন্নাইয়ের একটি মন্দিরে বিস্ফোরণের পরিকল্পনা করছিলেন তিনি
ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএর গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফের ১৫৩তম ব্যাটালিয়নের সদস্যরা পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গা এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করে
৮ বছর আগে ভারতে পাড়ি জমান তিনি এবং বাংলাদেশে ফেরারও পরিকল্পনা ছিল তার
গত কিছুদিন ধরে দেশটির জাতীয় তদন্ত সংস্থা এনআইএ জাহাঙ্গীর বিশ্বাসের গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল
এ সময় অন্যান্য কিছু সন্দেহভাজন ব্যক্তি; যারা চেন্নাইয়ের একটি মন্দিরে বিস্ফোরণের পরিকল্পনা করছিলেন, তাদের সঙ্গে জাহাঙ্গীরের যোগসাজশ খুঁজে পায় পুলিশ
বিস্ফোরণ ঘটানোর জন্য চেন্নাইভিত্তিক জঙ্গিগোষ্ঠী হিজবুত তাহরির কিছু বাংলাদেশি চরমপন্থীর সঙ্গে যোগাযোগ করে দল গঠন করছে বলে তদন্তে জানতে পারে চেন্নাই
মন্দিরে বিস্ফোরণের পরিকল্পনার এই ঘটনা সামনে আসে কয়েকদিন আগে চেন্নাইয়ে অন্য দুই বাংলাদেশিকে গ্রেফতারের পর
ওই দুই বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের সময় দেশটির আইনশৃঙ্খলাবাহিনী জাহাঙ্গীর বিশ্বাসের নাম জানতে পারে
তদন্তকারী সংস্থা তাকে খুঁজছে জেনে জাহাঙ্গীর চেন্নাই থেকে পশ্চিমবঙ্গের বশিরহাটে এসে আত্মগোপন করেন
উত্তর চব্বিশ পরগনা পুলিশের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, জাহাঙ্গীর বিশ্বাস বাংলাদেশে ফেরত যাওয়ার পরিকল্পনা করছিলেন
সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আবারও ভারতে ফেরার পরিবকল্পনাও ছিল তার
ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে পালাতে চেয়েছিলেন তিনি
পুলিশের এই কর্মকর্তা বলেন, বিএসএফের সদস্যদের সতর্ক করে দেওয়া হয় এবং অবশেষে তিনি গ্রেফতার হন
বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইতোমধ্যে এনআইএর একটি দল বশিরহাট পুলিশ স্টেশনে পৌঁছেছে বলেও জানিয়েছেন তিনি
মন্তব্য করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ইমেলে শেয়ার করুন
লিংকডইনে শেয়ার করুন
ম্যাসেঞ্জারে শেয়ার করুন
ইনসাইড বাংলাদেশ
মোংলা বন্দরের দুই সর্বোচ্চ সম্মাননা পেল বসুন্ধরা
ইনসাইডার ডেস্ক
প্রকাশ: ০৬:১২ পিএম, ০১ ডিসেম্বর, ২০২১
মোংলা বন্দর কর্তৃপক্ষের সর্বোচ্চ দুই সম্মাননা পেল বসুন্ধরা গ্রুপের দুই প্রতিষ্ঠান বসুন্ধরা শিপিং লি. ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড
বন্দরের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিগত বছরে সর্বোচ্চ বন্দর ব্যবহারকারীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী
এতে সভাপতিত্ব করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা
বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড 'সর্বোচ্চ সাধারণ পণ্য আমদানিকারক' ক্যাটাগরিতে এবং বসুন্ধরা শিপিং লিমিটেড 'সর্বোচ্চ বন্দর মাশুল প্রদানকারী শিপিং এজেন্ট' ও সর্বোচ্চ সাধারণ পণ্যবাহী জাহাজ অনায়নকারী শিপিং এজেন্ট' হিসেবে নির্বাচিত হয়
বসুন্ধরা গ্রুপের পক্ষে হিসাব বিভাগের প্রধান মো. রবিউল ইসলাম সম্মাননা ক্রেস্টগুলো গ্রহণ করেন
ক্রেস্টগুলো হাতে তুলে দেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা
বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা শিপিং লি. মোংলা বন্দর
মন্তব্য করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ইমেলে শেয়ার করুন